A to Z

A to Z We sell various authentic products at a cheap price. Customer satisfaction is our main goal.

27/06/2022

Coming soon new product

06/06/2021

"আমার মায়ের জন্য ঔষধ বাবদ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকার লাগতো। গত দুই মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মা মারা যাওয়ার পরে আমারতো এখন প্রতিমাসে পনেরো থেকে বিশ হাজার টাকা অতিরিক্ত থাকার কথা!
কিন্তু সে টাকা কই ?
আমি টাকার কোন হিসেব পাই না।"
--- স্যার শাহ্ আব্দুল হান্নান ---(সাবেক সচিব)।
স্যারের কথার সারমর্ম হল, মানুষ যখন চলে যায়, তার রিযিক্বের অংশও সাথে করে নিয়ে যায়। অর্থাৎ ভাই-বোন, আত্নীয়-স্বজন, পিতা-মাতার রিযিক্বের অংশ আপনার আয়ের মধ্যেই দেওয়া থাকে।
কখনো ভাববেন না যে, আপনি যদি তাদের জন্য খরচ না করেন, তাহলে বরাদ্দকৃত অংশ আপনার মূল টাকায় যোগ হবে। তারা তাদের রিযিক্ব খাচ্ছে, ঠিক যতটুকু আপনার ভান্ডারে তাদের জন্য তিনি (রিযিক্বদাতা) রেখেছেন। পরিবারের জন্য খরচ করার মতো সৌভাগ্য সবার হয়না, আর না সবাই সেই মানসিকতা রাখে।

(collected)

01/06/2021

🔴🔴🔴লাইফে একটার পর একটা পরীক্ষা। ক্লান্ত হয়ে গেছেন। এত কঠিন বিপদে কেন আপনাকেই পড়তে হয়! আর পারছেন না। এবার একটু অন্যভাবে দেখি চলুন। এই যে পরীক্ষায় আছেন, তার একটু পরই কিন্তু সুন্দর সময় আসতে যাচ্ছে, ক'টা মাস পর, ক'টা দিন পর কিংবা হয়তো আজই! কারণ খারাপ সময় কখনোই দীর্ঘস্থায়ী হয় না। আপনি আজীবন একটানা পরীক্ষার মধ্যে থাকবেন না। তাই সেই সুন্দর সময়ের কথা ভাবুন।

আচ্ছা, আপনার রব আপনাকে পরীক্ষায় কেন ফেললেন? বিপদ কেন দিলেন? সাফার কেন করতে হচ্ছে? এর জবাবও আছে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাকে বিপদে ফেলার মানে উনি আপনাকে ডাকছেন। উনার দিকে ফেরার জন্য ডাকছেন। উনাকে স্মরণ করার কথা মনে করিয়ে দিচ্ছেন। ইটস নট জাস্ট আ টেস্ট, ইটস আ রিমাইন্ডার।

আর এই রিমাইন্ডার টা কার পক্ষ থেকে ভাবুন? যিনি এই মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা, যিনি সর্বশক্তিমান, যাঁর হাতে সকল ক্ষমতা, সেই রব আপনাকে ডাকছেন। কেন ডাকছেন? উনার কী লাভ? লাভ তো আপনার! আপনার ভালোর জন্য ডাকছেন। আপনি যেন সঠিক পথে ফিরতে পারেন, আপনি যেন জায়নামাজে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারেন, আপনি যেন মোনাজাতে চোখের পানি ফেলতে পারেন, তার জন্য ডাকছেন।

আপনি ভুল পথে থাকলে আপনার ক্ষতি, জাহান্নামে আপনি পুড়বেন, জান্নাতের অপরিসীম সৌন্দর্য থেকে আপনি বঞ্চিত হবেন, দুনিয়ার শান্তি থেকে আপনি বঞ্চিত হবেন, আপনার রবের তো কিছুই না। তাহলে কেন তিনি আপনাকে ডাকছেন? কেন তিনি আপনাকেই পরীক্ষায় ফেললেন?

কারণ আপনার রব আপনাকে ভালোবাসেন, আপনার ভালো চান, আপনাকে সঠিক পথ দেখাতে চান, আপনাকে ফিরে আসার সুযোগ দিতে চান, আপনার গুনাহ ক্ষমা করে দেওয়ার সুযোগ দিতে চান, আপনাকে অনন্তকাল জান্নাতের বাসিন্দা করে দিতে চান। এর চেয়ে বড় সুযোগ এই নশ্বর দুনিয়াতে আর কী হতে পারে?

তাই বিপদে ধৈর্য হারাবেন না, পরীক্ষাটাকে কঠিন শাস্তি মনে করবেন না। এটা একটা গিফ্ট, গিফ্ট ফ্রম ইয়োর লর্ড। এটা আপনাকে আপনার রবের পথে পা ফেলার জন্য আহ্বান, আপনার সৃষ্টিকর্তার কাছে নিজের সকল সমস্যা নির্দ্বিধায় প্রকাশ করার সুযোগ। কেন সে সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করবেন?

বিপদ দূর করে সাহায্য পাঠাতে আপনার রবের কতক্ষণ লাগবে? উনি শুধু চান আপনার রেসপন্স। আপনি কতটুকু ধৈর্য ধরতে পেরেছেন, কতটুকু নিতে পেরেছেন, আপনি কতটুকু উনাকে স্মরণ করছেন, আপনি কতটুকু খারাপ কাজ ছাড়তে পেরেছেন, আপনি কতটা পথ ফিরে আসতে পেরেছেন।

ধৈর্য হারাবেন না, বিপদ কেটে যাবে। সাহায্য চান আল্লাহর কাছে, সাহায্য চান তাঁর কাছেই একমাত্র যিনিই পারেন আপনার বিপদ দূর করে সুখের সময় এনে দিতে। আপনার রব ওয়াদা করেছেন, "নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী" এবং আপনার রব তাঁর ওয়াদা রক্ষা করেন ❤️

"যখন আপনি কঠিন
সময় পার করছেন এবং চিন্তা করছেন আল্লাহ কেন আপনাকে সাহায্য করছেন না।
মনে রাখবেন, পরিক্ষার সময় শিক্ষক নীরব থাকেন।"
-- নোমান আলী খান

আড়ং এর এত স্পর্ধা কিভাবে,ধর্মের দিকটা ইসলামী বিশেজ্ঞরা বলবেন, অন্য দিকে বিজ্ঞানে দাড়ির আলাদা গুরুত্ব,  জার্নাল অব হসপিটা...
16/03/2021

আড়ং এর এত স্পর্ধা কিভাবে,

ধর্মের দিকটা ইসলামী বিশেজ্ঞরা বলবেন, অন্য দিকে বিজ্ঞানে দাড়ির আলাদা গুরুত্ব, জার্নাল অব হসপিটাল ইনফেকশনে’ প্রকাশিত এক গবেষণার ফলে বলা হচ্ছে, দাড়িওয়ালাদের চেয়ে বরং দাড়ি কামানো পুরুষের মুখেই তারা বেশি রোগ-জীবাণু পাওয়া গেছে!

গবেষকরা বলছেন, মেথিসিলিন-রেসিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াস (এমআরএসএ) বলে যে জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, সেটি দাড়িওয়ালাদের চাইতে দাড়ি কামানোদের মুখে তিনগুণ বেশি মাত্রায় পাওয়া গেছে!

এর কারণ কি,গবেষকরা বলছেন, দাড়ি কামাতে গিয়ে মুখের চামড়ায় যে হালকা ঘষা লাগে, তা নাকি ব্যাকটেরিয়ার বাসা বাঁধার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে!

অন্যদিকে দাড়ি নাকি সংক্রমণ ঠেকাতে সাহায্য করে,
বিবিসির “ট্রাস্ট মি, আই অ্যাম এ ডক্টর” অনুষ্ঠানে বেশ কিছু পুরুষের দাড়ি থেকে ব্যাকটেরিয়ার নমূনা সংগ্রহ করে একই ধরণের পরীক্ষা চালানো হয়!

ইউনিভার্সিটি কলেজ, লন্ডনের গবেষক ড: অ্যাডাম রবার্ট এই গবেষণার ফল দেখে বলছেন, দাড়িতে এমন কিছু ‘মাইক্রোব’ আছে, যা ব্যাকটেরিয়া ধ্বংসে সাহায্য করে!

আমেরিকার আব্রাহম লিঙ্কন প্রেসিডেন্ট থাকাকালীন তাঁকে একটি ছোট মেয়ে একদিন চিঠি লেখেন, আপনি যদি দাড়ি রাখেন, আপনাকে দেখতে সুন্দর লাগবে ব্যস, লিঙ্কন শুরু করেন দাড়ি রাখা, এছাড়া অসংখ্য যুগ শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক বিজ্ঞানীদের মুখ ভর্তি দাডি ছিল তাইনা!

আড়ং এর টার্গেট কোন বিজ্ঞানি, ডাক্তার কবি নয় বরং দাড়ি ইসলামের অন্যতম শে'য়ার হিসাবে তাদের চুল্কানির মূল জায়গা,উল্লেখ্য, শুধু দাড়ি রাখার কারণে একজনকে চাকরিতে নিয়োগ দেয়নাই আড়ং এর পরামর্শ দাড়ি ক্লীন করলে তাকে চাকরি দেয়া হবে!

আডং এর পণ্য বর্জন শুধু সময়ের দাবী নয় বরং আমাদের জন্য ঈমানী দাবি!

লেখাঃ-কুতুব শাহ!!

01/03/2021

একটি জরুরি সেবা..
হাইওয়ে সহ রাস্তার পাশের মসজিদগুলোর সাথে মা-বোনদের জন্য বাথরুম,ওজুখানা সহ ছোট্ট 'নামাযঘর' নির্মাণ করুন।

তথ্যটি বেশি বেশি শেয়ার করুন ইনশাআল্লাহ কেউ না কেউ এগিয়ে আসবেন।

20/02/2021

চিনিতে কোন পুষ্টি নেই এটি ঘাতক উপাদান!

ধূমপান, অ্যালকোহল, কফি, ন্যারকোটিকস ও ঘুমের ওষুধকে মাদক বা নেশাজাতীয় দ্রব্য হিসাবে ব্যবহৃত হতে দেখা যায়। কিন্তু চিনিকে আমরা কখনো মাদকদ্রব্য হিসাবে বিবেচনা করি না। অথচ চিনিও একরকম নেশা জাতীয় উপাদান, যা বারবার খেতে ইচ্ছে করে।
সুস্থ দেহে ক্যালসিয়াম ও ফসফরাসের নির্দিষ্ট অনুপাত রয়েছে। কিন্তু অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারনে রক্তে ক্যালসিয়াম ঘাটতি হলে চিনি সাময়িকভাবে ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে কিছুক্ষণের জন্য আমরা শক্তি পাই বা ভালো অনুভব করি। কিন্তু আবার যখন ক্যালসিয়ামের মাত্রা কমে যায়, তখন দেহ আগের চেয়ে বেশি দুর্বল হয়ে যায় এবং আবার চিনি বা মিষ্টি খাওয়ার প্রবণতা সৃষ্টি হয়। এ ছাড়া চিনি যত খাবেন, শরীরে ততো অ্যাসিড উৎপন্ন হবে এবং নানা রোগের ঝুঁকি বাড়বে।

চিনি খেলে ক্ষুদা কমেনা বরং বাড়ে
পরিশোধিত চিনি থেকে শরীর প্রচুর ক্যালরি পায়। তবে এতে ক্ষুদা মেটে না। কারন ক্ষুদা বাড়ানোর হরমোন গ্রেলিন আরো কার্যকর হয়ে ক্ষুদা বাড়ায়। অন্য দিকে ক্ষুদা কমানোর হরমোন PYY কার্যক্ষমতা হারাতে থাকে। এর পাশাপাশি লেপটিন হরমোনের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়।

চিনি সম্পর্কে আরেকটু বিস্তারিত
চিনি ক্ষুদ্র শিকলবিশিষ্ট দ্রবণীয়। এর মধ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন থাকে। চিনি সম্পুর্ণ অপ্রাকৃতিক একটি উপাদান. শিল্প-কারখানা রিফাইনিং পদ্ধতিতে আখের রস থেকে তৈরি করার সময় এর ভিটামিন, মিনারেল, প্রোটিন, এনজাইম এবং অন্যান্য উপকারী পুষ্টি উপাদান দূর হয়ে যায়।

কেন চিনি আমাদের দেহের জন্য ক্ষতিকর
দেহের ক্ষতিকর ব্যাকটেরিয়ার খাদ্য চিনি। এ কারনে অন্ত্রের সমস্যা দেখা দেয়। এর পাশাপাশি বিভিন্ন হরমোনের ভারসাম্যহীনতা। লিভার বা যকৃতের কার্যকারিতা হ্রাস, হজমে সমস্যা, মস্তিস্ক ও স্নায়ুতন্রের কার্যক্ষমতা হ্রাসের মত জটিলতা সৃষ্টি হয়। চিনি ক্যান্সার সেলেরও খাদ্য। পরিশোধিত সাদা চিনি সম্পূর্ণ একটি রাসয়নিক উপাদান। চিনি যখন রিফাইন করা হয় তখন সব ধরনের প্রাকৃতিক পুষ্টি উপাদান দূর করা হয় যা স্বাভাবিকভাবেই একটি গাছে থাকে। আখ বা বিট থেকে রস বের করা হয় এবং রিফাইন করে মোলাসেস তৈরি করা হয়। তারপর একে রিফাইন করে ব্রাউন সুগার এবং সবশেষে রিফাইন করে সাদা স্বচ্ছ চিনি (C12H22O) প্রস্তুত করা হয় যা মানব দেহের জন্য অনুপযোগী ও ক্ষতিকর একটি রাসয়নিক উপাদান। বেশির ভাগ মানুষ সকালে চা বা কফির সাথে এক থেকে দুই চামচ চিনি মিশিয়ে খেয়ে থাকেন কিন্তু তারা জানেন না যে এই অতিরিক্ত চিনি আমাদের দেহের জন্য কতখানি ক্ষতিকর। কারন চিনির ক্ষতিকর প্রভাবগুলো তাৎক্ষনিক চোখে পড়ে না।
বিভিন্ন খাবার যেমনঃ ফল, শস্য, বাদাম এবং শাকসবজি থেকে দেহের প্রয়োজনীয় এক ধরনের চিনি পেয়ে থাকি আমরা। আমরা মনে করি, এসব খাবারে আসলে কনো চিনি থাকে না। এ জন্য অতিরিক্ত মিষ্টি হিসাবে রিফাইন্ড বা দানাদার চিনি যোগ করি। কিন্তু এই চিনি আমাদের দেহের জন্য অপ্রয়োজনীয়। প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্য তালিকায় যে শর্করাজাতীয় খাবার থাকে, তা থেকে দেহে যে পরিমাণ চিনি তৈরি হয় তা আমাদের দেহে প্রয়োজনের তুলনায় বেশি। প্রথমে এই চিনি গ্লুকোজে রূপান্তরিত হয় এবং পরে দেহে শক্তি উৎপাদন করে। যখন প্রয়োজনের তুলনায় বেশি চিনি গ্রহণ করা হয়, তখন তা দেহের জন্য উপকারী না হয়ে বরং তা ক্ষতির কারন হয়ে দাঁড়ায় এবং শারীরিক বিভিন্ন অসুবিধা দেখা দেয়।

তালিকাটি লক্ষ করুন এবং জানুন দেহে চিনির ক্ষতিকর দিক গুলো-
• দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়,
• দেহে খনিজ লবণের ভারসাম্য নষ্ট করে,
• শিশুদের হাইপার অ্যাক্টিভিটি, বদমেজাজ, অমনোযোগী এবং একরোখা আচারণের জন্য দায়ী চিনি,
• দেহের ট্রাইগ্লিসারাইডের মাত্রা উল্লেখযোগ্যভাবে বারিয়ে দেয়,
• ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে শরীরের যে প্রতিরোধব্যবস্থা থাকে তা দুর্বল করে দেয় বা কমিয়ে দেয়।
• টিস্যুর স্থিতিস্থাপকতা এবং কার্যক্রম কমিয়ে দেয়,
• উপকারী হাই ডেনসিটি লিপোপ্রোটিন কমিয়ে দেয়,
• শরীরে ক্রোমিয়ামের অভাব দেখা দেয়,
• বিশেষ করে স্তন, ওভারি, প্রোসেস্ট ও রেকটাম ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়,
• অনাহার বা অভুক্ত অবস্থায় গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়,
• কপারের অভাব দেখা দেয়,
• ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম শোষণে বাঁধা দেয়,
• নিউরোট্রাসমিটারের লেভেল বাড়িয়ে দেয়, যেমন- ডোপামিন, সেরোটনিন এবং নরএপিনোফ্রিন,
• এসিডিটি তৈরি করে,
• শিশুদের অ্যাড্রিনালিন লেভেল দ্রুত বৃদ্ধি করে,
• অকালে বার্ধক্য আনে,
• অ্যালকোহলিজমের ঝুঁকি বাড়ায়,
• দাঁতের ক্ষয় করে,
• স্থুলতা বাড়ায়
• অতিরিক্ত চিনি গ্রহনে অন্ত্রনালীর প্রদাহ এবং আলাসারেটিভ কলিটিসের ঝুঁকি বাড়ায়,
• গ্যাস্ট্রিক বা ডিওডেনাল আলসারের কারন হতে পারে চিনি,
• আর্থ্রাইটিসের অন্যতম কারন চিনি,
• অ্যাজমা হতে পারে চিনির কারনে,
• এক প্রকার ছত্রাক (Candida albicans) অস্বাভাবিক বৃদ্ধি হয় চিনির কারনে,
• হৃদরোগের ঝুঁকি বাড়ায় চিনি।

Dr. Mujibur Rahman M.D
Cardiologist and Alternative Doctor

খিমার হিজাব 🧕(মেটেরিয়াল- দুবাই  চেরি হাই কোয়ালিটি অরিজিনাল গ্যারান্টি ফুল সেট-১৪০০ টাকা)❤️(নিজস্ব তত্ত্বাবধানে কারখানা...
26/12/2020

খিমার হিজাব 🧕

(মেটেরিয়াল- দুবাই চেরি হাই কোয়ালিটি অরিজিনাল গ্যারান্টি
ফুল সেট-১৪০০ টাকা)❤️

(নিজস্ব তত্ত্বাবধানে কারখানাতে যত্ম সহকারে তৈরি খিমার। আলহামদুলিল্লাহ ঘের ১৮০+)
পাইকারি কিনে বিক্রিত খিমারের দামের সাথে তুলনা করবেন না আশা করি।
কোয়ালিটি খারাপ প্রমানে মানি বেক গ্যারান্টি
পছন্দ না হলে ফেরত দিতে পারবেন..

অর্ডার করতে কল করুন ০১৭৭১৪১০৭২০
অথবা মেসেজ করুন..

আপুদের চুলের জন্য উন্নত মানের মেটাল, কালার গ্যারান্টি পাঞ্চ ক্লিপ প্রতিটি ক্লিপের মূল্য ২০০ টাকা মাত্র । এই সমস্ত সুন্দর...
08/12/2020

আপুদের চুলের জন্য উন্নত মানের মেটাল, কালার গ্যারান্টি পাঞ্চ ক্লিপ প্রতিটি ক্লিপের মূল্য ২০০ টাকা মাত্র । এই সমস্ত সুন্দর ক্লিপগুলো কিনতে ইনবক্স করুন নাম, ফোন, ঠিকানা সহ।

Address

Kathalbagan
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801771410720

Website

Alerts

Be the first to know and let us send you an email when A to Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A to Z:

Share

Category