TravelMaker

TravelMaker Visa | Ticket | Tour Packages

15/05/2026

যেসব দেশে যাবার আগে অনলাইনে ফিলাপ করতে হয় তা এক নজর দেখে রাখুুন। দেশগুলোর তালিকায় আছে -
সাথে সেভ করে রাখুন প্রয়োজনে কাজে লাগবে,যাত্রার ভোগান্তি কমাতে ৭২ ঘন্টার মদ্ধ্যে ফিলাপ করে রাখুন সহজেই।

🇸🇬 সিংগাপুর
🇲🇾 মালয়েশিয়া
🇹🇭 থাইল্যান্ড
🇮🇩 ইন্দোনেশিয়া
🇵🇭 ফিলিপাইন
🇲🇻 মালদ্বীপ
🇨🇳 চায়না

🇸🇬Singapore - https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa

🇲🇾Malaysia - https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain

🇹🇭Thailand - https://tdac.immigration.go.th/arrival-card/ #/home

🇮🇩Indonesia - https://allindonesia.imigrasi.go.id/

🇵🇭Philippine - https://etravel.gov.ph/

🇲🇻Maldives- https://imuga.immigration.gov.mv/traveller

🇨🇳china
https://s.nia.gov.cn/ArrivalCardFillingPhone/

SG Arrival Card is an e-Service developed by the Immigration & Checkpoints Authority (ICA). SG Arrival Card replaces the paper disembarkation/embarkation card and allows visitors to submit their personal information and trip details electronically prior to their arrival in Singapore.

15/05/2026

ইউরোপের সেঞ্জেনভুক্ত দেশসমূহে PR ও নাগরিকত্বের সময়সীমা

🇩🇪 জার্মানি (Germany)
জার্মানিতে বর্তমানে নাগরিকত্বের আইন অনেক সহজ করা হয়েছে। এখন মাত্র ৫ বছর বৈধভাবে থাকলেই নাগরিকত্বের আবেদন করা যায়। এমনকি বিশেষ যোগ্যতা বা দ্রুত ইন্টিগ্রেশনের (যেমন: C1 ভাষা দক্ষতা) প্রমাণ দিতে পারলে ৩ বছরেই নাগরিকত্ব পাওয়া সম্ভব। এছাড়া দ্বৈত নাগরিকত্বের সুযোগ এখন সবার জন্য উন্মুক্ত।

🇵🇹 পর্তুগাল (Portugal)
পর্তুগালে ৫ বছর পর স্থায়ী রেসিডেন্সি (PR) ও নাগরিকত্বের আবেদন করা যায়। তবে নতুন বড় পরিবর্তনটি হলো—আগে নাগরিকত্বের সময় গণনা শুরু হতো কার্ড পাওয়ার পর থেকে, এখন আবেদনের দিন থেকে ৫ বছর পূর্ণ হলেই নাগরিকত্ব পাওয়া যায়, যা অভিবাসীদের জন্য অনেক সময় সাশ্রয় করে।

🇧🇪 বেলজিয়াম (Belgium)
বেলজিয়ামে ৫ বছর বৈধভাবে বসবাস এবং কর প্রদানের রেকর্ড থাকলে নাগরিকত্বের আবেদন করা যায়। ইউরোপের অন্যতম দ্রুত ও সহজ নাগরিকত্ব প্রক্রিয়ার জন্য দেশটি পরিচিত।

🇫🇷 ফ্রান্স (France)
সাধারণত ৫ বছর বসবাসের পর নাগরিকত্ব পাওয়া যায়। তবে যারা ফ্রান্সে উচ্চশিক্ষা সম্পন্ন করেন, তাদের জন্য এই সময়সীমা কমে মাত্র ২ বছর হতে পারে। ফরাসি ভাষা ও সংস্কৃতিতে দক্ষতা এখানে বাধ্যতামূলক।

🇳🇱 নেদারল্যান্ডস (Netherlands)
নেদারল্যান্ডসে ৫ বছর পর নাগরিকত্বের আবেদন করা যায়। তবে ডাচ ভাষা পরীক্ষা (Integration Exam) পাস করা এবং ট্যাক্স প্রদানের স্বচ্ছ রেকর্ড থাকা অত্যন্ত জরুরি।

🇸🇪 সুইডেন (Sweden)
বর্তমানে সুইডেনে নাগরিকত্ব পেতে প্রায় ৫ বছর সময় লাগে। তবে সেখানকার সরকার এই সময়সীমা বাড়িয়ে ৮ বছর করার এবং ভাষা পরীক্ষার বাধ্যবাধকতা যুক্ত করার পরিকল্পনা করছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন।

🇪🇸 স্পেন (Spain)
স্পেনে ৫ বছর বৈধভাবে থাকার পর PR পাওয়া যায়। তবে নাগরিকত্বের জন্য সাধারণত ১০ বছর সময় লাগে। স্প্যানিশ ভাষা ও সংস্কৃতির পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

🇮🇹 ইতালি (Italy)
ইতালিতে ৫ বছর পর PR পাওয়া যায়, কিন্তু নাগরিকত্বের জন্য একটানা ১০ বছর বৈধভাবে বসবাস করতে হয়। স্টুডেন্ট ভিসার সময়কাল এখানে পূর্ণ মেয়াদে গণনা করা হয় না।

🇦🇹 অস্ট্রিয়া (Austria)
এখানে PR পেতে ৫ বছর এবং নাগরিকত্বের জন্য প্রায় ১০ বছর লাগে। ভাষা ও সমাজের সাথে মিশে যাওয়া বা ইন্টিগ্রেশন এখানে অত্যন্ত কড়াকড়িভাবে দেখা হয়।

🇩🇰 ডেনমার্ক (Denmark)
ডেনমার্কের ইমিগ্রেশন নীতি বেশ কঠোর। PR পেতে প্রায় ৮ বছর এবং নাগরিকত্ব পেতে ৯ বছর বা তার বেশি সময় লাগে। এছাড়া ভাষা ও সামাজিক জ্ঞানের কঠিন পরীক্ষায় পাস করতে হয়।

🇫🇮 ফিনল্যান্ড (Finland)
ফিনল্যান্ডে সাধারণত ৪ বছর বৈধ বসবাসের পর স্থায়ী রেসিডেন্স পাওয়া যায় এবং ৫ বছর পূর্ণ হলে নাগরিকত্বের আবেদন করা যায়।

🇳🇴 নরওয়ে (Norway)
নরওয়েতে ৩ বছর পর PR পাওয়া যায়। তবে নাগরিকত্ব পেতে অন্তত ৮ বছর (কিছু ক্ষেত্রে ৭ বছর) বৈধভাবে থাকা প্রয়োজন।

🇬🇷 গ্রীস (Greece)
গ্রীসে ৫ বছর পর PR এবং প্রায় ৭ বছর পরে নাগরিকত্ব পাওয়া যায়। গ্রিক ভাষা ও সংস্কৃতির জ্ঞান থাকা এখানে আবশ্যক।

🇵🇱 পোল্যান্ড (Poland)
পোল্যান্ডে ৫ বছর পর PR এবং নাগরিকত্বের জন্য সব মিলিয়ে প্রায় ৮-১০ বছর বৈধভাবে থাকতে হয়।

🇨🇿 চেক রিপাবলিক (Czech Republic)
এখানে ৫ বছর পর PR এবং নাগরিকত্বের জন্য সাধারণত ১০ বছর সময় লাগে। চেক ভাষায় দক্ষতা থাকা প্রয়োজনীয়।

🇭🇺 হাঙ্গেরি (Hungary)
হাঙ্গেরিতে সাধারণত ৫ বছর পর PR এবং নাগরিকত্বের জন্য প্রায় ৮ বছর সময় লাগে।

🇨🇭 সুইজারল্যান্ড (Switzerland)
সুইজারল্যান্ডে নাগরিকত্ব পেতে প্রায় ১০ বছর সময় লাগে এবং স্থানীয় ভাষায় (জার্মান, ফ্রেঞ্চ বা ইতালিয়ান) পারদর্শী হতে হয়।

#কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

* স্টুডেন্ট ভিসা: বেশিরভাগ দেশে স্টুডেন্ট ভিসার অর্ধেক সময় (যেমন: ২ বছর পড়াশোনা করলে ১ বছর) নাগরিকত্বের জন্য গণনা করা হয়।

* ভাষা দক্ষতা: প্রায় সব দেশেই নাগরিকত্বের জন্য স্থানীয় ভাষার লেভেল (সাধারণত B1 বা তার বেশি) প্রমাণ করতে হয়।
* ট্যাক্স ও ইন্স্যুরেন্স: নিয়মিত ইনকাম ট্যাক্স এবং সোশ্যাল সিকিউরিটি প্রদান নাগরিকত্ব পাওয়ার অন্যতম প্রধান শর্ত।

✈️ভিসা আবেদনে জাল ব্যাংক স্টেটমেন্ট বন্ধে বাংলাদেশ ব্যাংকের বড় উদ্যোগ!..... 🇧🇩ডিজিটাল নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ...
12/05/2026

✈️ভিসা আবেদনে জাল ব্যাংক স্টেটমেন্ট বন্ধে বাংলাদেশ ব্যাংকের বড় উদ্যোগ!..... 🇧🇩
ডিজিটাল নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভিসা আবেদনের জন্য ব্যবহৃত ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেটে QR Code সংযুক্ত করা বাধ্যতামূলক করা হচ্ছে। 📄

এর ফলে দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ QR কোড স্ক্যান করেই মুহূর্তে তথ্য যাচাই করতে পারবে। এতে ভুয়া ডকুমেন্ট ব্যবহার অনেকটাই কমে আসবে এবং ভিসা প্রসেসিং হবে আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য।

➤ মূল নির্দেশনাসমূহ:
🔹 ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেটে QR Code যুক্ত করা বাধ্যতামূলক
🔹 স্ক্যান করলেই দেখা যাবে গ্রাহকের নাম, অ্যাকাউন্ট নম্বর ও ব্যালেন্স তথ্য
🔹 আগামী ৯০ দিনের মধ্যে সব ব্যাংককে এই সিস্টেম চালুর নির্দেশ দেওয়া হয়েছে

ডিজিটাল ব্যাংকিং ও স্মার্ট ভেরিফিকেশন ব্যবস্থার দিকে বাংলাদেশের আরেকটি বড় অগ্রগতি।

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:১। তানজানিয়া www.tanzania.go.tz২। কাতার www.moi.gov.qa/site/english৩। কুয়েত www.m...
25/08/2025

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:
১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান www.moitt.gov.pk/
৫। সৌদি আরব www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর: www.mom.gov.sg/
সিঙ্গাপুরের ভিসা চেক করতে: http://singapore.embassyhomepage.com/
১৮। গ্রীস www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা: www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান: www.irimlsa.ir/en
২২। গানা www.ghana.gov.gh/
২৩। থাইল্যান্ড: www.mfa.go.th
২৪। বাহরাইন: www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা: www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া: www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC www.dol.gov/
৪২। স্পেন: www.mtin.es/en
৪৩। ইউক্রেইন www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই: www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন: www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড: english.szw.nl/
৪৯। জামবিয়া: www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া: www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে www.dol.gov/
৫২। ফিলিফাইন: www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া: www.mohr.gov.my
৫৪। রাশিয়া: www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন: www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।UAE ভিসা চেক: http://united-arab-emirates.visahq.com/
৫৭।কানাডা : www.cic.gc.ca/english/index.asp
৫৮।ওমান : www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৫৯। ওমানের ভিসা : www.rop.gov.om/
৬০। Entry Permit চেক করার জন্য www.moi.gov.ae/
৬১। বাহরাইন www.markosweb.com/www/mol.gov.sa/
৬২। সৌদি আরব: www.saudiembassy.net/
৬৩। হাঙ্গেরী: www.huembwas.org/

The United Republic of Tanzania, Government Portal | Jamhuri ya Muungano wa Tanzania, Tovuti kuu ya Serikali

1) Original Passport2) Photocopy of passport (passport pages that contain personal details and detail of previous passpo...
23/08/2025

1) Original Passport
2) Photocopy of passport (passport pages that contain personal details and detail of previous passport, if any)
3) Duly completed visa application form;
4) Two (2) passport-sized photos;
5) Return flight ticket;
6) Recent 6 months bank statement with a letter of solvency;
7) Hotel Reservation copy; and/or
Additional documents (where applicable)
8) Photocopy of business registration (for business proprietor);
9) Marriage certificate;
10) Birth Certificate (for minor applicants); and
11) Other documents that processing officer may require.

Phone = +880190 1855427
+8801901855428
+8801901855429

Announcement on new e-Visa Payment channel and visa fee, effective September 1st 2025.
06/08/2025

Announcement on new e-Visa Payment channel and visa fee, effective September 1st 2025.

🔍 🇷🇸 সার্বিয়া (Serbia) পরিচিতিঃ🇷🇸 সার্বিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত একটি দেশ। এর রাজধানী বেলগ্রেড (Be...
25/07/2025

🔍 🇷🇸 সার্বিয়া (Serbia) পরিচিতিঃ

🇷🇸 সার্বিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত একটি দেশ। এর রাজধানী বেলগ্রেড (Belgrade)।

প্রতিবেশী দেশসমূহঃ
🇭🇺 হাঙ্গেরি | 🇷🇴 রোমানিয়া | 🇧🇬 বুলগেরিয়া | 🇧🇦 বসনিয়া | 🇭🇷 ক্রোয়েশিয়া | 🇲🇰 নর্থ মেসিডোনিয়া

👉 সার্বিয়ার মুদ্রার নাম Serbian Dinar। তবে ইউরো চলে।

🇷🇸 সার্বিয়া কাজের ভিসা নিয়ে কমন কিছু প্রশ্নোত্তর

১. বাংলাদেশ থেকে সার্বিয়া কাজের ভিসা হয় কি না?

✅ জি, হয়।

২. a. ফাইল জমা দিতে কত টাকা লাগে?
💰 ৭–১০ লাখ টাকার মতো, এজেন্ট বা উৎসের উপর নির্ভর করে।

২.b. অগ্রিম ছাড়া সার্বিয়ার ফাইল প্রসেসিং করা যায় কিনা?

উত্তর: কোন এজেন্সি আপনার জন্য ইনভেস্ট করবেনা। অবশ্যই বুজে শুনে জমা দিবেন

৩. মেডিকেল সার্টিফিকেট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে কি না?

❌ না, লাগে না।

৪. ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগে?
📅 দেড়-২ মাস (ভালো মাধ্যম হলে)।

৫. ওয়ার্ক পারমিট অনলাইনে হতে কতদিন লাগে?
🌐 ১০–২০ দিন।

৬. ভিসা অ্যাপ্রুভাল আসতে কত সময় লাগে?
🕒 ৩–৪ মাস (ওয়ার্ক পারমিট হওয়ার পর)।

৭. ফুল ভিসা প্রসেস হতে কতদিন লাগে?
⏳ প্রায় ৪-৬ মাস

৮. স্টিকার ভিসা আসতে কতদিন লাগে?
📄 ১-২ মাসের মতো।

৯. ৩ মাসে ভিসা পাওয়া সম্ভব?
❌ না। কেউ বললে বুঝবেন, সেটা ধোঁকা।

১০. এয়ারপোর্ট কন্ট্রাকে যাওয়া যায় কি না?
❌ সম্ভব না। ভিসার পর BMET ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করতে হয়।

১১. বাংলাদেশে সার্বিয়ার এম্বাসি আছে কি?
❌ নেই, তবে বাংলাদেশ থেকেই প্রসেস করা যায়। এম্বাসি ফেস করতে হয়না। ইন্টারভিউ লাগেনা।

১২. সার্বিয়া থেকে ইতালি বা অন্যান্য সেঞ্জেনভুক্ত দেশে যাওয়া যায় কি?

✅ হ্যাঁ, বৈধ ও অবৈধ দুইভাবেই। আমার পরামর্শঃ বৈধভাবে চেষ্টা করুন।

১৩. কত টাকা ইনকাম করা যায়?
💶 কমপক্ষে ৬০০–৭০০ ইউরো প্রতি মাসে। তবে কিছু সেক্টরে ১০০০-১২০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।

১৪. কোন কাজ বেশি মিলে?
🏗️ কনস্ট্রাকশন
🍽️ রেস্টুরেন্ট
🏨 হোটেল
🧹 ক্লিনিং
🚌 কার মেকানিক
🛞 ফ্যাক্টরি ও ওয়্যারহাউজ

১৫. কাজ পরিবর্তন করা যায় কি না?
⚠️ সাথে সাথেই না। ২-৬ মাস পরে সম্ভব।

১৬. TRC কার্ড পেতে কতদিন লাগে?
🪪 ১-২ মাস।

১৭. PR (Permanent Residency) পেতে কত সময় লাগে?
📆 কমপক্ষে ৩-৫ বছর বৈধভাবে থাকতে হবে।

১৮. ভিসা রেশিও কেমন?
📈 বর্তমানে অনেকটাই ভালো।

এর বাহিরে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টে বা ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন।

✈️

🔔 পরামর্শ:
সাগর-জঙ্গল পাড়ি দেওয়া, জা*ল ভিসা ব্যবহার করে বা ঝুঁ-কিপূর্ণ পথে বিদেশে যাওয়ার চেয়ে বৈধ-ভাবে ভিসা নিয়ে যান। ধৈর্য ধরে সময় নিন এবং নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিরাপদ রাখুন।©️

🔔 (শুধু অভিজ্ঞতা থেকে):
💬 অনেকেই বলেন “ভিসা ২ মাসেই পাবেন” — এমন কথা শুনে দ্রুত সিদ্ধান্ত নেবেন না।
⛔ “ডাইরেক্ট এয়ারপোর্ট কন্ট্রাক্ট” এসব কথা অনেক সময় ভুয়া হয়, ঝুঁকি না নেওয়াই ভালো।
✅ যেকোনো কিছু জমা দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন, ইনবক্সে কাউকে বিশ্বাস করার আগে রিভিউ বা আগের কাজ জেনে নিন।

📣 নিজের স্বপ্ন পূরণ হোক, কিন্তু সচেতনভাবে হোক।

Address

Dhaka
1229

Telephone

+8801753337772

Website

Alerts

Be the first to know and let us send you an email when TravelMaker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share