Turkish Borka World

Turkish Borka World Ahlal Shop A Shariah compliant Islamic e-commerce page In Bangladesh

09/12/2025
Sleeve Embroidery
09/12/2025

Sleeve Embroidery

স্বামী তার বাধ্যগত স্ত্রীকে - বিদেশ যাওয়ার আগে স্ত্রীকে বলে গেলো আমি বাড়ি না আসা পর্যন্ত আমার বাড়ি থেকে বের হবে না।কয়েকদ...
28/07/2022

স্বামী তার বাধ্যগত স্ত্রীকে - বিদেশ যাওয়ার আগে স্ত্রীকে বলে গেলো আমি বাড়ি না আসা পর্যন্ত আমার বাড়ি থেকে বের হবে না।
কয়েকদিন পর স্ত্রীর কাছে খবর আসলো তার বাবা অনেক অসুস্থ্য,কিন্তু তিনি দেখতে যাননি।কয়েকদিন পর
আবার খবর আসলো তার বাবা মারা গেলো,তার পর ও তিনি বাবাকে শেষ দেখা দেখতে যাননি।
বাবা মারা যাওয়ার কিছু দিন পর স্বামী বাড়ি আসলো।তখন স্ত্রী স্বামীকে সব বললো।এবং স্বামীকে নিয়ে বাবার বাড়ি গেলো। হটাৎ এক রাতে স্ত্রী স্বপ্নে দেখেন, তার বাবা এসে বলতেছেন -মা-
তোমার জন্য আজ আমি বেহেস্তের অনাবিল সুখে আছি। তুমি যদি তোমার স্বামীর নিষেধ অমান্য করে আমাকে দেখতে আসতে তাহলে আমিও সেই পাপের অংশিদ্বার হতাম। ইসলামে এমন ও বিধান আছে যে স্বামীর অনুমতি ছাড়া পুরুষ ফকির কে ভিক্ষা দিতে পারবে না। অথচ বর্তমানে কিছু সংখ্যক স্ত্রী আছে স্বামীকে না জানিয়ে স্বামীর সম্পদ ভোগ বিলাসীতায় নষ্ট করেন। আবার স্বামীর অবাধ্য হয়ে যখন যা ইচ্ছে তাই করে বেড়ায়, যখন যেখানে ইচ্ছে সেখানেই ঘুরে বেড়ায়।
হে আল্লাহ, আপনি সকলকে সহীহ্ বোঝ দান করুন।
©Saeed

1.High Quality Turkey zaynamaj2.Perfume&Ator3.Crystal Tasbih4.Rainbow Quran 4 inc
23/07/2022

1.High Quality Turkey zaynamaj
2.Perfume&Ator
3.Crystal Tasbih
4.Rainbow Quran 4 inc

আমি মিউজিক ছেড়ে দিয়েছিলাম,তারপর ভাবতাম কি করবো,কি কাজ করবো...?এক পর্যায়ে আমার অবস্থা এমন হলো যে,আমি আমার শেষ ১০০ রুপি বে...
01/05/2021

আমি মিউজিক ছেড়ে দিয়েছিলাম,তারপর ভাবতাম কি করবো,কি কাজ করবো...?
এক পর্যায়ে আমার অবস্থা এমন হলো যে,আমি আমার শেষ ১০০ রুপি বের করে আমার স্ত্রীকে দিয়ে দিলাম।তাকে বললাম, আগামীকাল থেকে আর কিছু চাইবে না, এখন আমার কাছে দেয়ার মত আর কিছু নাই।

আমার অবস্থা এমন হয়ে গেছিলো, উপরে আল্লাহ ছাড়া সেই মূহুর্তে আর কোন সহায় ছিলো না।
আমি মাওলানা তারিক জামিল সাহেবের কাছে একবার একটা হাদীস শুনেছিলাম,
-যদি তুমি আল্লাহর জন্য কোন কিছু ছেড়ে দাও,আল্লাহ তোমাকে এর চাইতে অনেক গুন বেশী দিবে।

এই হাদীসের শব্দ গুলো আমার মাথায় গেঁথে গিয়েছিল, আবার হতাশ হয়ে মাঝে মধ্যে চিন্তা করতাম আসলেই কি সু সময় আসবে?
পরক্ষনেই মাথায় আসতো, আল্লাহর নবীর কথা তো মিথ্যা হতে পারে না।

২০০২ সালের কথা বলছি, একদিন আমি মসজিদে বসে আছি, একজন ব্যক্তি এলেন আমার কাছে। উনি জিজ্ঞাসা করলেন ; ভাই তুমি বর্তমানে কি করছো?
আমি উত্তর দিলাম,বর্তমানে কিছুই করছি না।

উনি আমাকে বললেন, চলো আমরা কাপড়ের ব্যবসা শুরু করি পার্টানারে। আমি ২৫ লাখ দিবো,আর তুমি দিবে ২৫ লাখ।
আমি রাজি হয়ে গেলাম। বাসায় এসে চিন্তা করছিলাম, আরে আমি যে রাজি হয়ে গেলাম এখন এই টাকা পাবো কোথায়?
মাথায় সারাদিন ঘুরতো,কি বিক্রি করবো, কার কাছে চাইবো। অবশেষে আমি পৈত্রিক জমি বিক্রি করে টাকা জোগাড় করে আমার পার্টানকে দিলাম।
আমরা কাপড় ক্রয় করলাম, রোজা এবং ঈদ টার্গেট করে সেগুলো দিয়ে জামা বানালাম।

কিন্তু আবারো আল্লাহর পরীক্ষায় পতিত হলাম।আমরা যেসব জামা বানিয়েছি সব গুলো জামার সাইজ এবং প্যার্টান ছোট বানিয়ে ফেলি। পাকিস্তানের বাজারে এই সাইজের জামা কেউ কিনতে চাইলো না।
মসজিদে এসে আল্লাহর কাছে সেজদায় গিয়ে জিজ্ঞাসা করতাম, কি ভুল হয়েছে আল্লাহ?

আল্লাহ জবাব দিলেন অন্যভাবে ; একদিন পাকিস্তানের রাস্তায় আমি আর আমার পার্টনার কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি, মানুষকে ডাকছি আমাদের ড্রেস গুলো কিনতে।
হঠাৎ দেখলাম, একজন বাংলাদেশী ব্যবসায়ী এসে আমাদের বললেন, আমার কিছু ছোট সাইজের সেলোয়ার আর কামিজ চাই। তোমরা ব্যবস্থা করে দিতে পারবে?
পাকিস্তানের বাজারে সব ড্রেস পাকিস্তানের মেয়েদের লম্বা অনুযায়ী বানানো হয়।আর বাংলাদেশের মেয়েরা কিছুটা শর্ট,তাই আমার ছোট সাইজের সেলোয়ার-কামিজ প্রয়োজন!

আমি আর আমার পার্টনার অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে ছিলাম কিছুক্ষন। আর আল্লাহর রাজিক কার কিভাবে নির্ধারিত হয়ে যায় তা সেদিন চিন্তা করছিলাম।
ঐ বাংলাদেশী ভাই আমাদের সব গুলো ড্রেস এক লটে কিনে নিয়ে গেলেন।

এতক্ষণ বলছিলাম,পাকিস্তানের এক সময়ের জনপ্রিয় ব্যান্ড শিল্পী জুনায়েদ জামসেদের গল্প।গল্পটি শুনেছি উনার এক লেকচার থেকে। যিনি মাওলানা তারিক জামিল সাহেবের দাওয়াত পেয়ে মিউজিক ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় চলে এসেছিলেন।যশ,খ্যাতি,প্রাচুর্য সব পিছনে ফেলে একদম শূন্য হয়ে গেছিলেন। সেই জুনায়েদ জামসেদের হাত ধরেই পাকিস্তানে "খাদি" কাপড়ের ড্রেসের বিপ্লব শুরু হয়।মিউজিক ছেড়ে শেষ ১০০ রুপি স্ত্রীর হাতে তুলে দেওয়া জুনায়েদ জামসেদের কাপড় তৈরির গার্মেন্টসে এক সময় কাজ করতো ১০ হাজার মানুষ।
করাচীতে সব চাইতে জনপ্রিয় কাপড়ের দোকান হয়ে উঠে জুনায়েদর ফ্যাশন হাউজ।

জুনায়েদ বলতেন, আমি মেয়েদের ড্রেস বানাই, কিন্তু মেয়েদের কোনদিন পন্য বিক্রির জন্য মডেল বানিয়ে বিজ্ঞাপন দিতাম না। মেয়েদের ছবি এতটা মূল্যহীন নয় যে,আমরা মেয়েদের ছবি ব্যবহার করে পন্য বিক্রি করবো।
রিজিকদাতা হলেন আল্লাহ, কোন মেয়ে,মডেল বা অভিনেত্রী নয়।

আমার মনে হতো, আমার ব্যবসায় আমরা দুইজন পার্টনার ছাড়াও তৃতীয় অংশীদার ছিলেন স্বয়ং আল্লাহ।
আমার মনে হয়, আল্লাহ চান তার বান্দা আগে ঠিক হয়ে যাক, সহী লাইনে আসুক; তারপর উনি দায়িত্ব নিয়ে সেই বান্দার রিজিক ঠিক করবার দায়িত্ব নিয়ে নেন।

মনে রাখবেন, আল্লাহ নিজেই তো ঘোষণা দিয়েছেন;

" আর যে আল্লাহকে ভয় করে,আল্লাহ তার জন্য নিস্কতির পথ বের করে দিবেন, এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দিবেন।"

পাকিস্তানের তরুন সমাজের চিন্তার জগতে আলোড়ন তোলা জুনায়েদ জামসেদ ২০১৬ সালে বিমান দূর্ঘটনায় ইন্তেকাল করেন।যার গজল এখনো মুগ্ধ হয়ে শুনি।

[জুনায়েদ জামশেদের সাক্ষাৎকার থেকে]

রমজান হলো পুণ্য অর্জনের শ্রেষ্ঠ মৌসুম। দীর্ঘ এক মাসের রোজা, তারাবি, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত ও অন্যান্য নেক আমলের মাধ্য...
28/04/2021

রমজান হলো পুণ্য অর্জনের শ্রেষ্ঠ মৌসুম। দীর্ঘ এক মাসের রোজা, তারাবি, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত ও অন্যান্য নেক আমলের মাধ্যমে বান্দা মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার নৈকট্য অর্জন করে এবং সব ধরনের গুনাহ থেকে বিরত থেকে অর্জন করে হৃদয় ও আত্মার পরিশুদ্ধি।

10/04/2021

রমাদান মাস, ত্যাগ-তিতিক্ষা আর রহমত-বরকতের মহান এক প্রশিক্ষণের মাস। এ মাসে যেমন সবাই আমরা প্রভুর নিকট নিজেকে আত্মসমর্পণ করে ১১ মাসের ট্রেনিং নেই ঠিক শয়তানও প্রস্তুত থাকে ঈদের দিন থেকেই আমাদের গোমরাহ করার জন্য। তাই এসকল ব্যাপারে আমরা খেয়াল রাখবো।

পাশাপাশি আরেকটি বিষয় সবাই খেয়াল রাখবো, আমরা ইফতারের বাহারী আয়োজন আর অপচয় কমিয়ে যেন পাশের গরীব প্রতিবেশীর বাসায় কি আয়োজন হচ্ছে সেই দিকটা।

রমাদান মাসে রোজাদারদের ইফতার করানোর সওয়াব অনেক।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, সে (রোজাদারের) সমান নেকীর অধিকারী হবে। আর তাতে রোজাদারের নেকীর কিছুই কমবে না।” (রিয়াদুস সলেহিন, হাদিস নং ১২৭৩)

আমরা নিজেরা সবাই গোপনে যার যার ব্যাক্তিগত বা প্রাতিষ্ঠানিক আয়োজনে যেন বেশী বেশী দান-সাদাকাহও এই মাসে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমীন।

24/09/2020

এমন সোনার ছেলে প্রতিটি ঘরে ঘরে তৈরি হোক।

বিশেষ দিন ও ক্ষণে সুগন্ধি ব্যবহার সুন্নতরাসুলুল্লাহ (সা.) নিজে সুগন্ধি পছন্দ করতেন। অন্যদের সুগন্ধি ব্যবহারের আদেশ দিয়েছ...
23/09/2020

বিশেষ দিন ও ক্ষণে সুগন্ধি ব্যবহার সুন্নত

রাসুলুল্লাহ (সা.) নিজে সুগন্ধি পছন্দ করতেন। অন্যদের সুগন্ধি ব্যবহারের আদেশ দিয়েছেন। প্রাত্যহিক জীবনে সুগন্ধির ব্যবহার মুমিনের ভূষণ। মুমিনের চালচলনে সুরভিত হয় মানবপল্লী। তাই সুগন্ধির ব্যবহার মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। লোকসমাগমে, জুমার দিন ও ঈদের দিনে সুগন্ধি ব্যবহারের বিশেষ তাগিদ রয়েছে। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জুমার দিন তোমরা যথাসম্ভব সুগন্ধি ব্যবহার করো। ’ (নাসায়ি শরিফ, হাদিস : ১৩৫৮)

Address

Dhaka

Telephone

+8801996496370

Website

Alerts

Be the first to know and let us send you an email when Turkish Borka World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Turkish Borka World:

Share