Durbiin Book Shop

Durbiin Book Shop Online Book Shop

27/04/2023

"প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবেচিন্তে করো। কারণ, অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে
সবাই সুদসহ ফেরত দেয়।"

-চাণক্য

মেডিকেল অফিসার হিসেবে ভুবন নগর স্বাস্থ্য কেন্দ্রে মাত্রই যোগ দিয়েছে লায়লা। কিছু দিনের ভেতরেই লায়লা বুঝতে পারলো যে স্বাস্...
08/03/2022

মেডিকেল অফিসার হিসেবে ভুবন নগর স্বাস্থ্য কেন্দ্রে মাত্রই যোগ দিয়েছে লায়লা। কিছু দিনের ভেতরেই লায়লা বুঝতে পারলো যে স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে চলছে সীমাহীন দুর্নীতি আর অনিয়ম। এসব নিয়ে খোঁজ করতে গিয়ে অফিসের বড় কর্মকর্তাদের বিরাগভাজন হলো সে। জানতে পারলো ঝুমঝুমি নামের একজন মেডিকেল অফিসার এসবের প্রতিবাদ করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল।

এর মাঝে একদিন ভুবন নগরে আর ঝিনাইদহের কাছে একই সময় ভূপাতিত হলো দুটো যুদ্ধ বিমান। ঘটনার তদন্তে ভুবন নগর এলো গোয়েন্দা ইন্সপেক্টর লাবণি। একের পর এক বেরিয়ে আসতে থাকলো চাঞ্চল্যকর তথ্য। শর্ষে থেকে বেরিয়ে এলো ভুত, কেঁচো খঁড়তে বেরিয়ে এলো ভয়ংকর সাপ। #ঝুমঝুমি_কি_বেঁচে_আছে?

ঝুমঝুমি কি বেঁচে আছে?
এশরার লতিফ
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/UAmTRsf

"নিলুফার ইয়াসমিন ঊষা"- এর নতুন বই "আজও ভালোবাসি" প্রি-অর্ডার করুন ৩০% ছাড়ে ! আজও ভালোবাসিনিলুফার ইয়াসমিন ঊষাTK.479 প্রি-...
13/02/2022

"নিলুফার ইয়াসমিন ঊষা"- এর নতুন বই "আজও ভালোবাসি" প্রি-অর্ডার করুন ৩০% ছাড়ে !

আজও ভালোবাসি
নিলুফার ইয়াসমিন ঊষা
TK.479
প্রি-অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/KPe7bgM

কিছু ভালোবাসার অন্ত কখনো মধুর হয় না। এমন ভালোবাসায় থাকে তো কেবল অপেক্ষা। তাকে পেয়েও না পাওয়ার যন্ত্রণা। আমাদের গল্পটা এমনই। আমি তার গল্পের অপ্রয়োজনীয় এক চরিত্র অথচ আমার সম্পূর্ণ গল্প জুড়ে কেবল সে। তার গানের সুরে আমার হৃদয় দোলে অথচ অন্যকারো হাসিতে তার মন জুড়ে। এ কোন মায়া নগরীতে হারিয়ে গেলাম আমি? আমি তো এই জন্মে কেবল তাকে ভালোবাসতে চেয়েছিলাম। হয়তো এই ভালোবাসাটাই অপরাধ আমার।

আর এই ভালোবাসাই আমার দণ্ড। ভালোবাসায় এই মন তার নামে লিখে বিসর্জন করলাম আমি নিজেকে। আচ্ছা, যারা হৃদয় থেকে ভালোবাসে তারাই কী দুঃখবিলাসে হারায়? এত বেদনা সহ্য করেও কেন আজও এই মন কেবল তাকেই ভালোবাসে? ও'গো শুনো, তোমার ভালোবাসায় আমি কেবল দুঃখে পুড়েছি তবুও তোমার ভালোবাসার বিসর্জন দেবার ক্ষমতা আমার নেই।

27/01/2022

ইতি স্মৃতিগন্ধা - সাদাত হোসাইন

একটা জাতির সবচেয়ে মূল‍্যবান সম্পদ হলো তারুণ‍্য। তরুণদের পরিচর্যা করতে হয়। সমাজকে তাদের পাশে দাঁড়াতে হয়। তাদের ভিত তৈরি ...
19/01/2022

একটা জাতির সবচেয়ে মূল‍্যবান সম্পদ হলো তারুণ‍্য। তরুণদের পরিচর্যা করতে হয়। সমাজকে তাদের পাশে দাঁড়াতে হয়। তাদের ভিত তৈরি করতে হয় সততা, মেধা, দক্ষতা ও দায়িত্ববোধ দিয়ে। তাদের ভিতর থেকে বের করতে হয় সম্ভাবনা। তরুণদের সম্ভাবনা বের করতে সমাজে তৈরি করতে হয় যুগোপযোগী বিভিন্ন ক্ষেত্র। যে দেশে বৈশ্বিক চ‍্যালেঞ্জ নেয়ার মতো তরুণ সমাজ আছে, সে দেশটাই বিশ্বে উন্নত। আর এই তরুণদের গড়তে প্রয়োজন বিশ্বমানের শিক্ষা, বিদ‍্যালয় ও শিক্ষক। বিশ্বমানের প্রাতিষ্ঠানিক অবকাঠামো।

বৈশ্বিক চ‍্যালেঞ্জ নেয়ার মতো তরুণ জনগোষ্ঠী কালক্রমে সামাজের সবচেয়ে ত‍্যাগী এবং অভিজ্ঞ একটা জনশক্তিতে পরিণত হয়। তাদের হাত দিয়ে আবার গড়ে উঠে অনাগতকালের নতুন প্রজন্ম। গড়ে উঠে কালোত্তীর্ণ তারুণ‍ সমাজ তৈরির এক সংস্কৃতি। স্বাধীনতার অর্ধশত বছরে দাঁড়িয়ে, বাংলাদেশের স্বপ্ন চোখে সেই তারুণ‍্যকে গড়ার ফোকাস থাকতে হবে গভীর। থাকতে হবে সুস্পষ্ট ও নির্দিষ্ট রূপরেখা। অণুপ্রবন্ধের এই বইটিতে, পাঠক সেই রূপরেখারই কিছু সাবলীল বর্ণনা খুঁজে পাবেন।

বাংলাদেশের স্বপ্নচোখ
রউফুল আলম
TK. 210
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/YIYoE9H

বিছানা ছেড়ে ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ায় রুপকথা। দূর আকাশে শুকতারাটা জ্বলজ্বল করছে। সেদিকেই চেয়ে একমনে ভাবে সে। দুটো বছ...
14/01/2022

বিছানা ছেড়ে ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ায় রুপকথা। দূর আকাশে শুকতারাটা জ্বলজ্বল করছে। সেদিকেই চেয়ে একমনে ভাবে সে। দুটো বছর কেমন তড়িৎগতিতে কেটে গেল। ভালোই তো চলছিল সব। জীবনে হঠাৎ এমন ভয়ানক ঝড় না এলেও তো পারতো। এই বুঝি স্রষ্টার নিয়ম! শব্দ,ছন্দ,বেগ,আবেগের মাঝে এক টুকরো বিষম কালো মেঘ এনে জড়ো করা।

‘ষড়ঋতুর মতো
বুকের মাঝেও ঋতু বদলায়,
রঙ পালটায়।
আর তার সাথে পাল্টায় মানুষ।‘

ঠিক যেমন ঋতুভেদে রুচির সাথে সাথে শরীরের পোশাকের পরিবর্তন হয়। আচ্ছা, মানুষের জীবনে কি অমন পরিবর্তনের সত্যিই দরকার আছে? জীবন নিশ্চয় পোশাক নয়। কিছু রুচি, কিছু অনুভূতি আজীবনের জন্য তো ধরে রাখা চায়। নাহলে শেষ বয়সে এসে মানুষ কী আঁকড়ে ধরে বাচবে?

তবু বেধে রাখি মন
সুহাসিনী
TK. 210
প্রি-অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/JIgQ1es

সময় ১৯৫৬। মতিউর পড়তে যাবেন পশ্চিম পাকিস্তান বিমানবাহিনী স্কুলে। প্রথমবারের মতো আমাদের দুর্মর পাইলট চড়বেন বিমানে। জড় ...
28/12/2021

সময় ১৯৫৬। মতিউর পড়তে যাবেন পশ্চিম পাকিস্তান বিমানবাহিনী স্কুলে। প্রথমবারের মতো আমাদের দুর্মর পাইলট চড়বেন বিমানে। জড় প্লেন সি-১৩৩ জানে না, কাকে নিয়ে টেকঅফ করবে আজ এই শেষরাতে!

মতিউরের এই উড়াল একটি নতুন ইতিহাসের জয়যাত্রার দিকে। যেখানে শত বছরের পুরোনো কাজলদীঘিতে ফুটবে টকটকে লাল শাপলা। জয়ের জন্য মুখিয়ে থাকা জাতির হাতে সোনালি বিকেলে ধরা দেবে স্বাধীনতার অনন্য ফুল। শত্রুর ঘাঁটিতে ফেলে আসা প্রিয়মুখ মাহীন, তুহিন, মিলি। জীবন বাজি রাখা এক অবিশ্বাস্য পরিকল্পনা। মাতৃভূমির স্বাধীনতার জন্য এক রুদ্ধশ্বাস অভিযান। উত্তেজনার পারদের বারংবার ওঠানামা। ভয়ংকর রোমাঞ্চকর এক যাত্রা। আর মাত্র মিনিট দুইয়ের দূরত্ব! দুর্মর পাইলট সেই রুদ্ধশ্বাস ও গতিময় সময়ের উপাখ্যান।

দুর্মর পাইলট
রাহাত রাস্তি
TK. 420
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/wUbmtkz

সঞ্জীব চৌধুরীর গানকবিতা সমগ্র "তোমাকেই বলে দেব"। এই গ্রন্থে তাঁর প্রকাশিত সকল লিরিক একসাথে স্থান পেয়েছে। গ্রন্থটি সংকলন ...
28/12/2021

সঞ্জীব চৌধুরীর গানকবিতা সমগ্র "তোমাকেই বলে দেব"। এই গ্রন্থে তাঁর প্রকাশিত সকল লিরিক একসাথে স্থান পেয়েছে। গ্রন্থটি সংকলন ও সম্পাদনা করেছেন জয় শাহরিয়ার।
সঞ্জীব চৌধুরী তাঁর ব্যান্ড দলছুটের মাধ্যমে জয় করেছিলেন শ্রোতাদের হৃদয়। ২০০৭ সালের ১৯ নভেম্বর ইহলোক ত্যাগ করেন এই ক্ষণজন্মা সংগীত ব্যক্তিত্ব।

তোমাকেই বলে দেব
সঞ্জীব চৌধুরী
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/zUbe4rq

আপনি যদি মনে করেন আপনি একজন পার্সন, তবে আপনি একটা ব্র্যান্ড। প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি আপনার ব্র্যান্ড ম্যানেজ করছেন ? আপ...
23/12/2021

আপনি যদি মনে করেন আপনি একজন পার্সন, তবে আপনি একটা ব্র্যান্ড। প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি আপনার ব্র্যান্ড ম্যানেজ করছেন ? আপনি একজন চাকুরীজীবি, পেশাজীবী বা উদ্যোক্তা হলে আপনার পদোন্নতি, সাফল্য বা মুনাফার সাথে আপনার ব্যাক্তিগত সুনামের সম্পর্ক সমানুপাতিক।

ব্যাক্তি ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনার পরীক্ষিত, প্রমাণিত মূলনীতি ও আদর্শ চর্চা নিয়ে লেখা এ বই আপনার ব্যক্তি ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে অরুচি এবং আলস্য দূর করবে। আত্মউন্নয়ন এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ে বিনিয়োগে উদ্যোগী করবে। নতুন উদ্যোগে অনুপ্রাণিত করবে। এছাড়া এ বই থেকে সোশ্যাল কন্টেন্ট তৈরি ও মার্কেটিংয়ের কিছু গুপ্ত জ্ঞান অর্জন করবেন যা জনসম্মুখে বলা যায় না।

পার্সোনাল ব্র‍্যান্ডিং ও সোশ্যাল মিডিয়া
সজল রোশন
TK. 319
অর্ডার লিঙ্কঃ https://cutt.ly/aUaqb7r

Address

107/A New Elephant Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Durbiin Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Durbiin Book Shop:

Share

Category