The Book Harbour

The Book Harbour A place where you can find your desire books. We sell happiness to make you happy
(245)

১ কপি স্টকে আছে, নিতে চাইলে দ্রুত জানাবেন! ১,০০০/-
14/05/2026

১ কপি স্টকে আছে, নিতে চাইলে দ্রুত জানাবেন!
১,০০০/-

বাংলা ভাষায় সত্যজিতের পূর্ণাঙ্গ জীবনের উপর প্রথম বই 'অদ্বিতীয় সত্যজিৎ' (দাম ২৯৯/-) রচনা করেন মঞ্জিল সেন ,১৯৮৬ সালে । ১...
14/05/2026

বাংলা ভাষায় সত্যজিতের পূর্ণাঙ্গ জীবনের উপর প্রথম বই 'অদ্বিতীয় সত্যজিৎ' (দাম ২৯৯/-) রচনা করেন মঞ্জিল সেন ,১৯৮৬ সালে ।
১৯৯২ এ সত্যজিতের প্রয়াণের পর তথ্য, পরিশিষ্ট যোগ করে প্রকাশিত হয় সেটি'র তৃতীয় সংস্করণ। তারপর বহুদিন ছাপার অক্ষরে মুদ্রিত নেই বইটি। ২০২০ সালের মে মাসে বুক ফার্ম প্রকাশনীর হাত ধরে ফিরে এসেছে সেই বই। নতুন আঙ্গিকে, পরিমার্জিত এবং সটীক সংস্করণে।
বইটির সম্পাদনা ও টীকা রচনার কাজটি করেছেন তরুণ সত্যজিৎ-গবেষক এবং প্রাবন্ধিক স্যমন্তক চট্টোপাধ্যায়।
সত্যজিতের জন্মশতবর্ষে সারা বিশ্বে এবং ভারতে সম্ভবত এটিই একমাত্র প্রয়াস যা সময়োচিত ভাবে নিবেদিত হতে চলেছে।

♦️অদ্বিতীয় সত্যজিৎ
লেখক : মঞ্জিল সেন
সম্পাদনা, টীকা,প্রচ্ছদ ও নামাঙ্কন - স্যমন্তক চট্টোপাধ্যায়
প্রকাশক - বুক ফার্ম ইন্ডিয়া

✅ প্রি অর্ডার মূল্য : ৫৯০ টাকা [অরিজিনাল ইন্ডিয়ান বই]

▪️অর্ডার করতে ম্যাসেজ করুন
▪️বাংলাদেশ ও ইন্ডিয়ান বই - বাংলাদেশ ও ইন্ডিয়া সহ বিশ্বের যেকোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন।

জীবন তবে হোক এইরকম 🍀
14/05/2026

জীবন তবে হোক এইরকম 🍀

✅ স্পেশাল প্রি-অর্ডার!🔥✅ ৫০% ছাড় শুধুমাত্র প্রি-অর্ডার করলেই...✅ অর্ডার করতে পেজে ইনবক্স করুন।✅ অফারের লাস্ট ডেট: ২০ মে,...
14/05/2026

✅ স্পেশাল প্রি-অর্ডার!🔥
✅ ৫০% ছাড় শুধুমাত্র প্রি-অর্ডার করলেই...
✅ অর্ডার করতে পেজে ইনবক্স করুন।
✅ অফারের লাস্ট ডেট: ২০ মে, ২০২৬

1️⃣ গালিভার'স ট্র্যাভেলস [সচিত্র পূর্ণাঙ্গ অনুবাদ]
[স্পেশাল এডিশন]
লেখক: জোনাথন সুইফট
অনুবাদ: লুৎফুল কায়সার
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ
প্রকাশনী: বেনজিন প্রকাশন
পৃষ্ঠা: ৫১২
মুদ্রিত মূল্য: ৭৫০ টাকা
প্রি-অর্ডার মূল্য: ৩৭৫ টাকা 🔥

2️⃣ বই: গোয়েন্দা হুককাশি সমগ্র
লেখক: মনোরঞ্জন ভট্টাচার্য
প্রকাশনী: বেনজিন প্রকাশন
পৃষ্ঠা: ৩৬৮
মুদ্রিত মূল্য: ৬০০ টাকা
প্রি-অর্ডার মূল্য: ৩০০ টাকা🔥
____________________________________________
⭕ কাহিনি সংক্ষেপ:

✅ গালিভার'স ট্র্যাভেলস:
গালিভারের নাম তো সবাই শুনেছেন, তাই না? ছোটবেলায় পড়া সেই লিলিপুটদের দেশের কাহিনি! আহা, কতই সুন্দর ছিলো সেই দিনগুলো! কিন্তু এটা কি জানেন যে গালিভারের ভ্রমণকাহিনি শুধুমাত্র লিলিপুটদের দেশেই সীমাবদ্ধ নয়? আরও কয়েকটি অদ্ভুত জায়গায় গিয়েছিলেন গালিভার সাহেব। খুব কাছ থেকে দেখেছেন অদ্ভুত কিছু সভ্যতাকে, অনুভব করেছেন তাদের সংস্কৃতি। কখনো গিয়েছেন বিশাল দানব ‘ব্রবডিংনাগ’দের দেশে, কখনো আবার উঠে গিয়েছেন উড়ন্ত শহর ‘লাপুতা’য়, কখনো আবার গিয়েছেন ‘হুঁইনউম’দের অদ্ভুত দেশে।
হাস্যরসের মাধ্যমে লেখক প্রায় পুরো বইতেই ব্যঙ্গ করেছেন আমাদের তথাকথিত মানব-সভ্যতা আর নানান নিয়ম-কানুনকে। সেকালের বেশিরভাগ লেখকই যেখানে ইনিয়ে বিনিয়ে হোয়াইট সুপ্রিমেসিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, সেখানে লেখক প্রশ্ন তুলেছেন পুরো মানবজাতির শ্রেষ্ঠত্ব নিয়েই! চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের নানান ত্রুটি। ইউরোপীয় জাতিগুলোর ভণ্ডামি এত সুন্দর করে হয়তো আর কোনো লেখকই উপস্থাপন করতে পারেননি।
এই বইয়ের প্রতিটি ভ্রমণকাহিনিই পাঠকদের দিকে কিছু প্রশ্ন ছুড়ে দেবে।
কী সেই প্রশ্নগুলো? জানতে পড়ুন জোনাথন সুইফট’র কালজয়ী উপন্যাস ‘গালিভার’স ট্রাভেলস’র পূর্ণাঙ্গ অনুবাদ।

সাথে যা যা থাকছে:
১। লুৎফুল কায়সার ভাইয়ের দূর্দান্ত অনুবাদ
২। ৫১২ পেজের অরিজিনাল পূর্ণাঙ্গ অনুবাদ। গল্পের কোনো অংশই কাটছাট করা হয়নি।
৩। ১০০+ ইলাস্ট্রেশন
৪। ৫ টি ম্যাপ (বইয়ের ভেতরেই ছাপা থাকবে)
৫। রেড জেল কভারের উপর গোল্ডেন ফয়েল নামলিপি [রবিনসন ক্রুসো বক্সসেটের মতো]
৬। গোল্ডেন এজ (লিমিটেড)
৭। পরাগ ওয়াহিদ ভাইয়ের দারুণ প্রচ্ছদ
৮। বুকমার্ক

✅ গোয়েন্দা হুকাকাশি সমগ্র:
ফেলুদা, ব্যোমকেশ, কিরিটী কিংবা কাকাবাবুরও বহু পূর্বে বাংলা সাহিত্যে বিখ্যাত এক গোয়েন্দার আবির্ভাব ঘটেছিল, যে তার মগজের ধূসর কোষ খাটিয়ে যেকোনো রহস্য সমাধান করে সবাইকে তাক লাগিয়ে দিতেন। জানেন কি সেই গোয়েন্দার পরিচয়?
জন্মসূত্রে জাপানি, কর্মসূত্রে ভারতীয় সেই বিখ্যাত জাপানি-বাঙালি গোয়েন্দাটির নাম 'হুকাকাশি', যে ছদ্মবেশের আড়ালে মানুষকে বোকা বানাতে ওস্তাদ। কলকাতার ডাফ স্ট্রিট নিবাসী এই জাপানি গোয়েন্দাটি খানিকটা পোয়ারো-পন্থী। ভালোবাসেন মগজ খাটিয়ে রহস্যভেদ করতে, তবে প্রয়োজনে সরেজমিনে দৌড়ঝাঁপ করতেও তাঁর আপত্তি নেই। তিনি অকারণে না ফোলান পেশি, না পোষেন পিস্তল । তবে প্রয়োজনে স্বদেশীয় যুযুৎসু-র যুতসই প্যাঁচে প্রতিপক্ষকে ঘায়েল করতে ভারি সিদ্ধহস্ত তিনি।
এই অসাধারণ গোয়েন্দাটিকে নিয়ে স্বল্পায়ু মনোরঞ্জন ভট্টাচার্য্য লিখেছেন তিনটি উপন্যাস ও পাঁচটি ছোটগল্প। এমন এমন রহস্য তিনি তৈরি করেছেন হুকাকাশিকে নিয়ে, যেগুলো পরবর্তীতে বহু বিখ্যাত গোয়েন্দাদের কাহিনিতেও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ব্যবহৃত হয়েছে। তাঁর জাপানি রহস্যভেদী হুকাকাশি-র ভক্ত ছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়-এর মতো পাঠক ।
হুকাকাশিকে নিয়ে লেখা সমস্ত গল্প ও উপন্যাস নিয়ে 'গোয়েন্দা হুকাকাশি সমগ্র' বইটি সাজানো হয়েছে।

14/05/2026

থ্রিলার হরর অতিপ্রাকৃত - এগুলো পছন্দ করলে না নিয়ে উপায় নেই!

এমন একটা ব্যক্তিগত লাইব্রেরী হোক!🩶
14/05/2026

এমন একটা ব্যক্তিগত লাইব্রেরী হোক!🩶

প্রি-অর্ডার....প্রি-অর্ডার                  সাসপেন্স ১ম বর্ষ, ১ম সংখ্যা।                 স্টিফেন কিং বিশেষ সংখ্যা 🎈প্রি-...
14/05/2026

প্রি-অর্ডার....প্রি-অর্ডার
সাসপেন্স ১ম বর্ষ, ১ম সংখ্যা।
স্টিফেন কিং বিশেষ সংখ্যা 🎈

প্রি-অর্ডার মূল্য→ ৩০০ টাকা।
ডেলিভারি চার্জ প্রযোজ্য!

সম্ভাব্য রিলিজ ডেট→ ২১ মে।

▪️অর্ডার করতে ম্যাসেজ করুন
▪️বাংলাদেশ ও ইন্ডিয়ান বই - বাংলাদেশ ও ইন্ডিয়া সহ বিশ্বের যেকোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন।

আফ্রিকা সম্বন্ধে বাঙালি পাঠক-পাঠিকাদের কৌতূহল চিরকালের। ছেলেবেলা থেকেই আফ্রিকার বন-জঙ্গল, সেখানকার বন্য জন্তু-জানোয়ার, আ...
14/05/2026

আফ্রিকা সম্বন্ধে বাঙালি পাঠক-পাঠিকাদের কৌতূহল চিরকালের। ছেলেবেলা থেকেই আফ্রিকার বন-জঙ্গল, সেখানকার বন্য জন্তু-জানোয়ার, আদিবাসী এবং রোমহর্ষক দিনযাপনের কাহিনী পড়ে এক কল্পনার জগৎ তৈরি হয় বাঙালি-মননে। সার্বিক ভাবে মনে পড়ে যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘চাঁদের পাহাড়’-এর কথা। প্রয়াত লেখক শচীন্দ্রনাথ দাশগুপ্তের ‘আফ্রিকার জঙ্গলে আতঙ্ক’ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় আজ থেকে ছ’দশকেরও আগে। রুদ্ধশ্বাস এই উপন্যাসের প্রতিটি অধ্যায়ে পাওয়া যায় আফ্রিকার জঙ্গলের ভয়াবহতা, হিংস্র জন্তু-জানোয়ারদের মোকাবিলা করবার রোমাঞ্চকর বর্ণনা, আফ্রিকান উপজাতিদের কথা। অ্যাডভেঞ্চার ও শিহরণ জাগানো হারিয়ে যাওয়া এই উপন্যাস একালের পাঠক-পাঠিকাদের কাছেও অবশ্যপাঠ্য।

♦️আফ্রিকার জঙ্গলে আতঙ্ক
লেখক : শচীন্দ্রনাথ দাশগুপ্ত
প্রচ্ছদ ও অঙ্গসজ্জা: সুবিনয় দাশ
প্রকাশক : বিচিত্রপত্র ইন্ডিয়া

✅ প্রি অর্ডার মূল্য : ৩৮০ টাকা [ অরিজিনাল ইন্ডিয়ান বই]

▪️অর্ডার করতে ম্যাসেজ করুন
▪️বাংলাদেশ ও ইন্ডিয়ান বই - বাংলাদেশ ও ইন্ডিয়া সহ বিশ্বের যেকোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন।

সূর্যালোকের কোমল রোদ এর আঁচড়ে পরে আমার বিষাদময় প্রেম মঞ্চে।🖤
14/05/2026

সূর্যালোকের কোমল রোদ এর আঁচড়ে পরে আমার বিষাদময় প্রেম মঞ্চে।🖤

আজ এই বীরকন্যার জন্মদিন--------------------------------------------রাত্রির নিস্তব্ধতা খানখান করে দিয়েছে গুলির শব্দ। প্রী...
14/05/2026

আজ এই বীরকন্যার জন্মদিন
--------------------------------------------

রাত্রির নিস্তব্ধতা খানখান করে দিয়েছে গুলির শব্দ। প্রীতিলতা আর তার সঙ্গীরা তাদের নয়ঘরার পিস্তল আর ওয়েবলি রিভলবার থেকে গুলি ছুড়ছে ক্লাবের দরজা ও জানালা লক্ষ্য করে। কালীকিংকর দে-র হাতের ওয়েবলি থেকে একটা গুলি নির্ভুল লক্ষ্যে ছুটে গিয়ে ধরাশায়ী করেছে ক্লাবের দরজার উপর ঝুলিয়ে রাখা বোর্ডখানি— যেটায় ইংরেজিতে লেখা রয়েছে, ‘কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ।’
ক্লাবের অন্যদিকে থেকে রাইফেল আর হাতবোমা নিয়ে আক্রমণ করেছে পান্না সেন আর প্রফুল্ল দাস। গুলি বোমার শব্দ, বারুদের গন্ধ আর ধোঁয়া ছাপিয়ে উঠেছে ক্লাবের ভিতর থেকে আসা আর্তনাদ। ক্লাবঘরের বাতি নিভে গেছে। আর আর্তনাদের তীক্ষ্ণ শব্দের পাশাপাশি হঠাৎ করেই ক্লাবঘরের ভিতর থেকে ছুটে এসেছে একাধিক গুলি। সান্ধ্যসমাগমে আসা মিলিটারি অফিসাররা নিজেদের সার্ভিস রিভলবার থেকে গুলি ছুড়ছে। বিপ্লবীরা এই প্রতিআক্রমণের জন্য তৈরি ছিল না। কিন্তু কভার নেওয়ার আগেই একখানি গুলি এসে বিদ্ধ করেছে প্রীতিলতার শরীরের বামদিক। অস্ফুটে একটা আর্তনাদ করে প্রীতিলতা পড়ে গিয়েছে মাটিতে। সেই অবস্থাতেই গুলি ছুড়তে ছুড়তে চেঁচিয়ে উঠেছে সাথীদের উদ্দেশে— “ফল ব্যাক, রিট্রিট।”
সুশীল দে আর বীরেশ্বর রায় তাদের কম্যান্ডারকে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু প্রীতিলতার অবস্থা গুরুতর। ক্ষতস্থান থেকে দরদর করে রক্ত বেরিয়ে ভিজিয়ে দিচ্ছে মাটি। দেশের মাটি। অভাগা মাতৃভূমির বুকের উপর দিয়েই নিজেকে হিঁচড়ে হিঁচড়ে অনেকটা নিয়ে গেল প্রীতিলতা। সঙ্গীরা সব এসে জড়ো হয়েছে। প্রত্যাগমনের জন্য তৈরি। ওদিকে এতক্ষণে পুলিশ ফাঁড়ি থেকে পুলিশের দল এসে হাজির হয়েছে। জিপের আলোয় আবার ছিঁড়ে-খুঁড়ে যাচ্ছে অন্ধকারের আবরণ।
এইবার ভয় পেয়েছে প্রীতিলতা। নিজের জন্য নয়। সঙ্গীদের জন্য। সে কী করবে এখন? এক মুহূর্তের জন্য তার নিজের মায়ের কথা মনে পড়ল। মনে পড়ল ভাইবোনগুলির কথা। আর বাবা জগদ্বন্ধু? প্রীতিলতা না থাকলে তিনি-ই বা কী করবেন? এক মুহূর্তের জন্য খুব বাঁচতে ইচ্ছে করল প্রীতিলতার। আবার পটিয়া থানার ধলঘাট গ্রামের সেই ঝোপ-জঙ্গলে ঘেরা কুঁড়েখানির দাওয়ায় বসে আড়বাঁশিটি হাতে তুলে নিতে ইচ্ছে করল তার। চোখ থেকে একফোঁটা জল গড়িয়ে পড়েছে, সঙ্গে সঙ্গেই তা শুষে নিয়েছে তৃষিত ভারতবর্ষ।
এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল প্রীতিলতা। ক্ষতস্থানে অসহ্য যন্ত্রণা। দূরে ব্রিটিশের পুলিশের বুটের শব্দ। সেই শব্দ ছাপিয়ে যেন একটা গানের সুর ভেসে আসছে। মাস্টারদা গাইছেন, ‘বন্দে মাতরম্‌’। কোথায় মাস্টারদা? ওই গান কোথা থেকে আসছে? প্রীতিলতা বুঝেছে। ওই সুর উঠে আসছে তার অন্তরের নির্জনতম কুঠুরি থেকে। অবসন্ন প্রীতিলতার মর্মে মর্মে বেজে উঠেছে— ‘বহুবলধারিণীং, নমামি তারিণীং, রিপুদলবারিণীং মাতরম্।’
প্রীতিলতা তাকিয়েছে সঙ্গীদের দিকে, আর কোনও ভয় নেই— নেই কোনও সংশয়। “সাথী, কমরেডস, ব্রাদার্স, আমার যাত্রা এই পর্যন্তই। তোমরা পালাও। দেখা হবে আবার। একদিন দেখা হবেই। বন্দে মাতরম!”
প্রথমটা না মেনে নিতে চাইলেও কম্যান্ডারের আদেশ অলঙ্ঘনীয়। সেটাই মাস্টারদার শিক্ষা। সকলে শেষ স্যালুট করে যখন বিদায় নিয়েছে, প্রীতিলতার দেহে তখন প্রাণ নেই। খোলা চোখ চেয়ে আছে আকাশের তারাদের দিকে। সে চোখে কোনও ভয় নেই, শুধু স্বপ্ন রয়েছে অবিনশ্বর।

(‘নক্ষত্রপ্রভা’ উপন্যাসের উদ্ধৃতাংশ)
----------------------------------------------------------------------
♦️'কবীশ্বরী || নক্ষত্রপ্রভা
লেখক : অভীক মোহন দত্ত
প্রকাশক : অন্তরীপ ইন্ডিয়া

✅ প্রি অর্ডার মূল্য : ৬৫০ টাকা

▪️অর্ডার করতে ম্যাসেজ করুন
▪️বাংলাদেশ ও ইন্ডিয়ান বই - বাংলাদেশ ও ইন্ডিয়া সহ বিশ্বের যেকোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন।

🙂
14/05/2026

🙂

Address

Shop: 117, Giyash Garden Book Complex, 37, North Brok Hall Road, Bangla Bazar
Dhaka
1100

Telephone

+8801781260222

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Book Harbour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Book Harbour:

Share

Category