Sarah Books

Sarah Books Sarah Brooks is online book store. You will get all types of books at affordable prices to your doors

20/03/2026

ঈদ মোবারক🌙🎉
#ঈদ

ইসলামি ইতিহাসের অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে সুন্দর ও মহান সময় হলো, উমর বিন আব্দুল আজিজের যুগ। যে যুগে মুসলিম-সমাজ (স্বল্প ...
04/02/2026

ইসলামি ইতিহাসের অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে সুন্দর ও মহান সময় হলো, উমর বিন আব্দুল আজিজের যুগ। যে যুগে মুসলিম-সমাজ (স্বল্প সময়ের জন্য হলেও) জমিনে শাসন-পরিচালনার সর্বোচ্চ আদর্শের স্তরে পৌঁছে যেতে সক্ষম হয়। সে সময় পুরো সাম্রাজ্যে কোনো দরিদ্র ব্যক্তি ছিল না।
আবু উবাইদ তার কিতাবুল আমওয়ালে লিখেছেন,
‘ইয়াহয়া বিন সাইদ বলেন, “উমর বিন আব্দুল আজিজ আমাকে আফ্রিকায় জাকাত সংগ্রহে পাঠালেন। আমি তা জমা করে আনলাম। তখন তিনি আমাকে তা গরিবদের মাঝে বণ্টন করার আদেশ দিলেন; কিন্তু আমি গরিব খুঁজে পেলাম না। কেননা, উমর বিন আব্দুল আজিজ সকল মানুষকে ধনী বানিয়ে দিয়েছেন। তাই আমি এই সম্পদের মাধ্যমে গোলাম ক্রয় করে আজাদ করলাম।”’
উক্ত কিতাবের ৩৫৭ ও ৩৫৮ নং পৃষ্ঠায় এসেছে,
‘উমর বিন আব্দুল আজিজ ইরাকে অবস্থানকারী আব্দুল হামিদ বিন আব্দুর রহমানকে মানুষের প্রয়োজনীয় অর্থ প্রদানের আদেশ দিলেন। তখন আব্দুল হামিদ লিখেন, মানুষকে প্রয়োজনীয় অর্থ দেওয়ার পরও বাইতুল মালে সম্পদ রয়ে গেছে। তখন তিনি তাকে যত অবিবাহিত ছেলে-মেয়ে অর্থের অভাবে বিয়ে করতে পারছে না, তাদের বিয়ে দেওয়া এবং তাদের দান করার আদেশ দিলেন। এবার তিনি লিখেন, আমি যতজনকে পেয়েছি, সবাইকে বিয়ে দিয়েছি; তবুও বাইতুল মালে অর্থ রয়ে গেছে। তখন তিনি আবারও তাকে লিখেন, দেখো, যদি কারোর ওপর জিজিয়া থাকে, তবে তার ভূমির পরিমাণ দ্বিগুণ করে দাও এবং তাকে চাষাবাদ করার জন্য সাহায্য করো। কারণ, আমরা তাদের শুধু এক বা দুই বছরের জন্য চাই না।’
উক্ত কিতাবের ৭৩৮ নং পৃষ্ঠায় এসেছে,
‘উমর বিন আব্দুল আজিজ ফরমান পাঠান, “সকল ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও।” তখন লাইস বিন সাইদ বলেন, “আমরা এমন একজন (ঋণগ্রস্ত) লোককে পেয়েছি, যার ঘর, সেবক, ঘোড়া ও সামগ্রী সবই আছে।” তখন উমর রহ. লিখেন, “প্রত্যেক মুসলিমের জন্য বসবাসের জন্য বাসস্থান আবশ্যক। খাদিম প্রয়োজন, যে তার কাজে সাহায্য করবে। ঘোড়া প্রয়োজন, যা দ্বারা সে শত্রুর সাথে জিহাদ করবে। তার ঘরের আসবাবপত্র থাকাও আবশ্যক। সুতরাং তার প্রয়োজন পূরণ করো, কারণ সে ঋণগ্রস্ত।”’

💖ইংরেজি শিক্ষার জন্য জনপ্রিয় ২টি বই এ বিশাল মূল্যছাড়❤অর্ডার এর জন্য "Sent Message" এ ক্লিক করুন অথবা কল করুন01822-441389...
02/01/2026

💖ইংরেজি শিক্ষার জন্য জনপ্রিয় ২টি বই এ বিশাল মূল্যছাড়❤
অর্ডার এর জন্য "Sent Message" এ ক্লিক করুন অথবা কল করুন01822-441389

📔ঘরে_বসে Spoken English (হার্ডকভার)
লেখকঃ মুনজেরিন শহীদ
মুদ্রিত মূল্যঃ ৩৬০ টাকা
পৃষ্ঠা ঃ ১৪৪

📔সবার_জন্য Vocabulary (হার্ডকভার)
লেখকঃ মুনজেরিন শহীদ
মুদ্রিত মূল্যঃ ৪৪০ টাকা
পৃষ্ঠা ঃ ১৯১

#মুনজেরিন_শহীদ #ঘরে_বসে_Spoken_English #সবার_জন্য_Vocabulary #

Complete course of Spoken English.❤ইংরেজি দুর্বলদের জন্য... ইংরেজি শেখার গৃহশিক্ষক। অর্ডার এর জন্য "Send Message"এ ক্লিক...
01/01/2026

Complete course of Spoken English.❤ইংরেজি দুর্বলদের জন্য... ইংরেজি শেখার গৃহশিক্ষক। অর্ডার এর জন্য "Send Message"এ ক্লিক করুন অথবা 01822-441389
By Dr. Nazmul Islam Noman
পেজ- ৪৬২

বই সম্পর্কে -
English শেখার জন্য আমরা Class ওয়ান থেকে HSC পর্যন্ত যে পরিমাণ সময় ব্যয় করি, তা যদি ভাষা শেখার Natural & Scientific Method অনুসারে করতাম তাহলে উচ্চশিক্ষা বা জবের জন্য আমাদেরকে নতুন করে আর English শেখা লাগতো না, Extra কোন বইও পড়তে হত না।

🟠আমরা জানা Word-গুলো দিয়ে কোনো নতুন Sentence বানাতে ভয় পাই!

🟠পরিচিত ইংরেজি Sentence গুলোও আমরা প্রয়োজনের সময় বলতে পারি না...!!

🟠ইংরেজিতে প্রশ্ন করতে পারিনা, এমনকি অন্য কেউ প্রশ্ন করলে অথবা ইংরেজিতে কথা বললে বুকটা ধক ধক করে ওঠে!!!

একটু ভেবে দেখুন...
🟠একদম অশিক্ষিত লোকও আমেরিকায় গিয়ে ২/৩ মাসের মধ্যেই ইংরেজি ভাষা রপ্ত করে ফেলে!

🟠লন্ডনের ৫ বছরের একটি বাচ্চা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে। কয়টা শব্দই বা তার মুখস্ত আছে?! ভাবুন তো!?

🟠আপনাদের এইসব রোগের Prescription (ব্যাবস্থাপত্র) হিসেবেই বইটি লেখা হয়েছে। তাই বইটি সংগ্রহ করে লেখলের নিয়ম অনুসারে মাত্র ১৫ দিন পড়ুন।
কোন ধরনের Spoken Course না করে শুধু এ বইটি পড়েই ১০০% ইংরেজি শিখতে পারবেন। ইনশাআল্লাহ

#ইংরেজি #ছাড় #বই #বইমেলা #সারাহ

11/11/2025

একজন বরেণ্য ইসলামী রাজনীতিবিদ ও খ্যতিমান লেখক অধ্যাপক গোলাম আযম। তাঁর রচিত ৩০টি বইয়ের প্যাকেজ পাচ্ছেন- মাত্র-৬৯০ টাকায়।
সারাদেশব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি 📔
অর্ডার এর জন্য "Sent Message" এ ক্লিক করুন অথবা
কল করুন 01822-441389

নির্বাচিত দারসুল কুরআন ও হাদিসলেখক : অধ্যাপক মফিজুর রহমানঅধ্যাপক মফিজুর রহমান বাংলাদেশে ইসলামি আন্দোলন ও ইসলাম চর্চার অঙ...
08/10/2025

নির্বাচিত দারসুল কুরআন ও হাদিস
লেখক : অধ্যাপক মফিজুর রহমান
অধ্যাপক মফিজুর রহমান বাংলাদেশে ইসলামি আন্দোলন ও ইসলাম চর্চার অঙ্গনে এক সুপরিচিত ও শ্রদ্ধাভাজন নাম। চার দশকেরও বেশি সময় ধরে তিনি কুরআন ও হাদিসের শিক্ষা, প্রচার এবং প্রতিষ্ঠার কাজে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর অসংখ্য দারস ইতোমধ্যে বিভিন্ন বই, পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সেই মূল্যবান লেখাগুলোর মধ্য থেকে কিছু নির্বাচিত ও সম্পাদিত দারস সংকলন করে প্রকাশিত হয়েছে ‘নির্বাচিত দারসুল কুরআন’ এবং ‘নির্বাচিত দারসুল হাদিস’ শিরোনামে।
আমরা বিশ্বাস করি, দারসুল কুরআন ও দারসুল হাদিসের এই সংকলন দুটি দাওয়াত, তারবিয়াত এবং ইকামতে দ্বীনের অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

মুদ্রিত মূল্য: ৭৬০ টাকা
বিক্রয় মূল্য- ৫৩৫ টাকা

জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির-এর সিলেবাসভুক্ত ৪০টি গুরুত্বপূর্ণ বইয়ের সহজবোধ্য পূর্ণাঙ্গ উপস্থাপন।ইসলাম যে একটি...
07/10/2025

জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির-এর সিলেবাসভুক্ত ৪০টি গুরুত্বপূর্ণ বইয়ের সহজবোধ্য পূর্ণাঙ্গ উপস্থাপন।
ইসলাম যে একটি পরিপূর্ণ ও নির্ভেজাল জীবনব্যবস্থা, সে বিষয়ে জ্ঞানার্জন করতে সর্বসাধারণের জন্য উপযোগী এটি একটি একক সেরা বই।
সারাদেশব্যাপী ক্যাশ অন হ্যান্ড ডেলিভারি।অর্ডার এর জন্য "Sent Message" এ ক্লিক করুন অথবা
কল করুন 01822-441389

রক্তাক্ত  #ফিলি*স্তিনলেখক : এনায়েত উল্লাহ নদভিপৃষ্ঠা : 175রক্তাক্ত ফিলিস্তিন নিয়ে কিছু কথা সম্পর্কেআল বাইতুল মাকদিস ও ফ...
03/10/2025

রক্তাক্ত #ফিলি*স্তিন
লেখক : এনায়েত উল্লাহ নদভি
পৃষ্ঠা : 175
রক্তাক্ত ফিলিস্তিন নিয়ে কিছু কথা সম্পর্কে
আল বাইতুল মাকদিস ও ফিলিস্তিনের সমস্যার শেকড় ইসলামের সঙ্গে। কোনো ব্যক্তির অন্তরে যদি উম্মাহর প্রতি দরদ থাকে এবং মুসলিম উম্মাহর সমস্যা ও জটিলতা নিয়ে তার অন্তরে ভাবনা থাকে, তাহলে তার জন্যে ফিলিস্তিন সংকট সম্পর্কে অবগত হওয়া এবং এ নিয়ে চিন্তিত হওয়া খুবই জরুরি কারণ হলো, একজন ব্যক্তির শরীরের সঙ্গে তার মস্তিষ্ক ও অন্তরের যেই সম্পর্ক, বাইতুল মাকদিস ও ফিলিস্তিনের সঙ্গেও মুসলমানদের সেই গভীর সম্পর্ক। আল কুদস মুসলমানদের জন্যে একদিকে ধর্ম ও মাতৃভূমি, অন্যদিকে ইতিহাস ও সভ্যতা। আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই আল কুদসের সঙ্গে ওতপ্রোতভাবে জাড়িত। পৃথিবীর প্রত্যেক মুসলমানের হৃদয়ে ফিলিস্তিনের প্রতি বিশেষ টান হয়েছে কুরআন কারিমের সুস্পষ্ট ভাষায় এ দেশ পন্ডিত্র বরকতময় পুণ্যভূমি। এখানেই মসজিদে আকসা অবস্থিত যা মুসলমানদের প্রথম কিবলা, যা ভূপৃষ্ঠের বুকে নির্মিত দ্বিতীয় মসজিদ সম্মান ও শ্রেষ্ঠত্বের বিচারে বাইতুল্লাহ ও মসজিদে নববির পরেই যা তৃতীয় শ্রেষ্ঠতম মসজিদ এই মসজিদকে ঘিরেই রচিত হয়েছে ইসরা ও মিরাজের সোনালি ইতিহাস। ফিলিস্তিন হচ্ছে শত শত নবি-রাসুলের জনপদ কিয়ামত দিবসের হিসাব-কিতাব ও পুনরুত্থানের সঙ্গে এই পুর্ণাভূমির নিবিড় সম্পর্ক আল্লাহর ভয় ও পরকালীন জবাবদিহির নিয়তে যে ব্যক্তি এখানে বসবাস করবেন, তিনি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমপর্যায়ভুক্ত। এই পুণ্যভূমিই সেই মহান কাযেলার প্রাণকেন্দ্র, যার ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘তারা চিরকাল বিজয়ী ও কিয়ামত পর্যন্ত সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে।’ফিলিস্তিন হচ্ছে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশের সংগমস্থল এবং বিশ্বের সুপার পাওয়ারদের জন্যে প্রাণকেন্দ্র। কেননা, এখান থেকে খুব সহজে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করা যায়।

এবার ভিন্ন কিছু হোকলেখক : আরিফ আজাদপৃষ্ঠা : 200প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত। মাঝে মা...
27/09/2025

এবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদ
পৃষ্ঠা : 200
প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত। মাঝে মাঝে আফসোস লাগে—এভাবে একটা জীবন চলতে পারে? এভাবেই কি ক্ষয়ে যাওয়ার কথা আস্ত একটা জীবন? কী পাওয়ার বদলে কী হারাচ্ছি জীবন থেকে?জীবনে একটা বদল প্রয়োজন, একটা পরিবর্তন ভীষণ জরুরি—তা আমরা জানি। কিন্তু কীভাবে শুরু করবো? ঠিক কোথা থেকে যাত্রা করবো নতুন এক দিনের? কীভাবে মেলে ধরবো নিজের সবটুকু সম্ভাবনা? কীভাবে পেছনে ফেলে আসবো সকল ব্যর্থতা? যে অন্ধকারে হারিয়ে খুঁজে বেড়াচ্ছি নিজেকে, কীভাবে সেখানে ঘটবে আলোর স্ফুরণ?একটা নতুন ভোরে, দখিনের জানালার পাশে বসে কিংবা পছন্দের কোনো জায়গা আর সময়-সুযোগ বুঝে খুলে বসতে পারেন ‘এবার ভিন্ন কিছু হোক’ বইটি। যে প্রশ্নগুলোর উত্তর পাবার আশায় আপনি চাতক পাখির মতো তাকিয়ে, হৃদয়ের উঠোনে যে এক পশলা ঝুম বৃষ্টির প্রতীক্ষায় আপনি গুনে চলেছেন অজস্র প্রহর, ইনশাআল্লাহ বইটি আপনাকে সেই কাঙ্ক্ষিত মুহূর্তগুলো উপহার দেবে। জীবনের এক নতুন উপাখ্যান রচনায় বইটি হতে পারে আপনার নিত্যদিনের সাথি।

🧡বিশাল জ্ঞানভাণ্ডারকে সহজে আয়ত্ত করতে চান? তাহলে আপনার জন্যই প্রকাশিত হয়েছে  এই সহায়িকাটি।🧡 বাংলাদেশ জামায়াতে ইসলামী'...
22/09/2025

🧡বিশাল জ্ঞানভাণ্ডারকে সহজে আয়ত্ত করতে চান? তাহলে আপনার জন্যই প্রকাশিত হয়েছে এই সহায়িকাটি।🧡 বাংলাদেশ জামায়াতে ইসলামী' এবং 'বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির'-এর সিলেবাসভুক্ত চল্লিশটি গুরুত্বপূর্ণ বই নিয়ে রচিত "সাংগঠনিক পাঠ সহায়িকা" বইটি। প্রায় ২৬৭৬ পৃষ্ঠার মূল আলোচনাকে সহজবোধ্য করে মাত্র ৭২৮ পৃষ্ঠায় পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করা হয়েছে । মাওলানা সাইয়েদ আবুল আ‘লা মওদুদী (রাহি.), অধ্যাপক গোলাম আযম (রাহি.), মাওলানা মতিউর রহমান নিজামী (রাহি.)-সহ বেশ কয়েকজন ইসলামী নেতৃবৃন্দের কালজয়ী চিন্তা ও প্রজ্ঞার প্রতিফলন ঘটেছে এই বইটিতে।
এটি সাধারণ পাঠকের জন্য ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে সহজ ভাষায় বোঝার এক অনবদ্য সুযোগ। ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এটি একটি বিশ্বস্ত সহচর,
যা আপনার জ্ঞানকে শাণিত করবে এবং দাওয়াতী কাজকে আরও ফলপ্রসূ করবে। দায়িত্বশীলদের জন্য এটি বক্তৃতা, আলোচনা এবং সাংগঠনিক কাজে নতুন মাত্রা যোগ করবে,
ইনশাআল্লাহ।
লেখক : এম আর শামছী
পৃষ্ঠা : 728

জীবনের একটি বড় প্রকল্পের নাম পরিবার; যার অন্যতম প্রধান চরিত্র নারী। পরিবারের সামগ্রিক শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্যরে অনেক...
21/09/2025

জীবনের একটি বড় প্রকল্পের নাম পরিবার; যার অন্যতম প্রধান চরিত্র নারী। পরিবারের সামগ্রিক শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্যরে অনেকাংশই নারী সদস্যদের ভূমিকার উপর নির্ভরশীল। নারী কাঁধে চাপানো থাকে সবার মন যোগানোর দায়িত্বটাও। তাই নারীকে হতে হয় বিচক্ষণ ও নেতৃত্বের গুনাবলি সম্পন্ন। অপরিহার্য হয়ে পড়ে পরিবারের অভ্যন্তরীণ সম্পর্কোন্নয়নের; আপন সঙ্গী, শশুর, শাশুরি, ননদের সাথে বোঝাপড়ার, পরস্পরের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও খুঁটিনাটি বিষয়ে সমঝোতার।কিন্তু কীভাবে?সমাধান খোঁজা হয়েছে অর্ধশত বছরের অভিজ্ঞতা থেকে; পরিবারের সাথে দীর্ঘ যাত্রার পরিশ্রান্ত চোখের ক্লান্ত চাহনি থেকে। পারিবারিক বন্ধন এবং পারস্পারিক দায়িত্ববোধ সম্পর্কিত এই ভাবনাগুলো প্রত্যেকের মনোজগতকেই আলোড়িত করবে। ন্যায়সঙ্গত অধিকার আদায়ে প্রত্যেকেই সচেতন হবে। সংকীর্ণ ও দাসত্বমূলক মনোভাব পরিহার করে সহযোগিতাপূর্ণ মনোভাব সৃষ্টিতে জনপ্রিয় লেখিকা মাসুদা সুলতানা রুমীর জীবনঘনিষ্ঠ চিন্তাধারা সহযোগীতা করবে ইনশাআল্লাহ।জীবনের অমূল্য এই বন্ধন সুদৃঢ়করণের পাশাপাশি মহান রবের সাথে খাঁটি ও নিষ্কলুস সম্পর্ক গঠনেও এসব চিন্তাধারা প্রতিটি জুটি ও পরিবারকে সাহায্য করবে। ভালোবাসার সীমা ব্যক্তি হৃদয় ছাপিয়ে পৌঁছে যাবে আরশে আজিমের মহিমান্বিত পথে। যে ভালোবাসা হৃদয় জমিনে প্রশান্তির চাষাবাদ করবে। যে ভালোবাসার জোরে পথিক অক্লান্ত ছুটতে থাকবে মঞ্জিলের পথে; অবশেষে স্থায়ী নীড় বাঁধবে জান্নাতের সবুজ বাগানে।পথ চলা শুরু হোক সেই অনন্ত ভালোসার পথে…

বাতিঘর
লেখক : মাসুদা সুলতানা রুমী
বিষয় : পরিবার ও সামাজিক জীবন
পৃষ্ঠা : 172, কভার : হার্ড কভার

Address

Shiplo Tower, Dokkhin Banasree
Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 10:00 - 23:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801822441389

Alerts

Be the first to know and let us send you an email when Sarah Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarah Books:

Share

Category