31/05/2023
বিসিএস-ব্যাংক-অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা প্রস্তুতি
০১. What is the comparative degree of far?
ক) for away খ) further
গ) farther ঘ) far from
নোট: Far এর comparative degree হচ্ছে farther এবং superlative degree হল farthest.
০২. মাস্টারদা সূর্যসেনের সহযোগী কে ছিলেন?
ক) ইলা মিত্র খ) তিতুমীর
গ) প্রীতিলতা ঘ) ক্ষুদিরাম
নোট: সূর্য সেন বা সূর্য কুমার সেন যিনি মাস্টারদা নামে সমধিক পরিচিত। তার ডাকনাম ছিল কালু। কারণ তিনি প্রচন্ড কালো ছিলেন। ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন বলিদান করেন। সূর্যসেনের বাহিনী কয়েকদিনের জন্যে ব্রিটিশ শাসনকে চট্টগ্রাম এলাকা থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। তার সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি করে আবাসিক হলের নামকরণ করা হয়। এছাড়া কলকাতা মেট্রো, সূর্য সেনের স্মরণে বাঁশদ্রোণী মেট্রো স্টেশনটির নামকরণ করেছে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন। রাউজানে তার নামানুসারে রাঙামাটি-লেলেঙ্গারা সড়কে একটি গেইট নির্মাণ করা হয় মাস্টারদা সূর্য সেন গেইট নামে। যার পাশেই রাউজান সরকারি কলেজ সংলগ্ন রোডে মাস্টার দ্যা সূর্য সেন এর একটি প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণ করা হয়। বিপ্লবী সংগঠনে মেয়েদের সদস্য করার ব্যাপারে সূর্য সেনের নিষেধাজ্ঞা ছিল। বিপ্লবীদের প্রতি মা, নিজের বোন এবং অন্যান্য নিকট আত্নীয় ছাড়া অন্য মেয়েদের সাথে মেলামেশা না করার নির্দেশ ছিলো মাষ্টার’দা সূর্য সেনের। পরে তিনি এই নির্দেশ শিথিল করেন। এতে পরবর্তীতে কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদার বিপ্লবী সংগঠনে যোগ দেন।
০৩. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশের ভিত্তিতে নির্ধারিত হন?
ক) মার্কিন প্রেসিডেন্ট খ) সাধারণ পরিষদ
গ) নিরাপত্তা পরিষদ ঘ) WTO
নোট: জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ সচিবালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতিসংঘের প্রধান মুখপাত্ররূপে কাজ করেন। ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এর সর্বোচ্চ পদ হল মহাসচিব। জাতিসংঘের বর্তমান মহাসচিব হিসেবে পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের মহাসচিব নিয়োগ হয়।
০৪. এ এক অমোঘ সত্য। এখানে 'সত্য' কোন পদ?
ক) বিশেষ্য খ) বিশেষণ
গ) সর্বনাম ঘ) অব্যয়
নোট: পদ প্রধানত দুই প্রকার। সব্যয় পদ ও অব্যয় পদ। সব্যয় পদ চার প্রকার - বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া। এ এক অমোঘ সত্য - এ বাক্যে 'সত্য' বিশেষ্য পদ রূপে ব্যবহৃত হয়েছে।
০৫. 'যাযাবর' কার ছদ্মনাম?
ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ) বিনয় মুখোপাধ্যায়
গ) বিস্তৃভিক্ষুমন বন্দ্যোপাধ্যায়
ঘ) বিনয় ঘোষ
নোট:বিনয় মুখোপাধ্যায় কর্মজীবনে 'যাযাবর' ছদ্মনামে তার লেখা 'দৃষ্টিপাত' গ্রন্থটি পঞ্চাশের দশকে বাঙালি পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছিল। ছোটগল্প, উপন্যাস ও প্রবন্ধ সংকলন মিলিয়ে তার গ্রন্থের সংখ্যা ছয়: (i) 'দৃষ্টিপাত (ii) জনান্তিকে (iii) ঝিলম নদীর তীরে (iv) 'লঘুকরণ (v) 'হ্রস্ব ও দীর্ঘ' (vi) যখন বৃষ্টি নামল। এছাড়া ক্রিকেট খেলা নিয়ে বাংলা ভাষায় তার স্বনামে লেখা গ্রন্থ দুটি হল- 'খেলার রাজা ক্রিকেট' ও 'মজার খেলা ক্রিকেট'।
০৬. What is the adverb of 'beautiful'?
ক) beautiful খ) beautifully
গ) beauty ঘ) beautification,
নোট: Beautiful হচ্ছে adjective; beauty হচ্ছে noun; beautification হচ্ছে verb; আর beautifully হচ্ছে adverb.
০৭. নিচের কোন দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে?
ক) নেপাল ও ভারত খ) ভারত ও ভুটান
গ) মায়ানমার ও ভারত ঘ) ভারত ও শ্রীলংকা
নোট:বাংলাদেশ ও মিয়ানমার সীমানা রেখা বাংলাদেশের দক্ষিণ-পূর্বে এবং মিয়ানমারের পশ্চিমে অবস্থিত। সীমান্তের মোট দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার (১৭০ মাইল)। মিয়ানমার সীমান্তের বাংলাদেশ অংশে নাফ নদীর তীর ঘেঁষে রয়েছে ৬১ কিলোমিটার লম্বা ‘সীমান্ত সুরক্ষা সড়ক’। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুটি-ভারত ও মিয়ানমার। দেশের মোট ৩২ টি জেলার সাথে এ দুটি দেশের সীমানা রয়েছে। অন্মধ্যে ভারতের সাথে ৩০ টি জেলা এবং মিয়ানমারের সাথে রয়েছে ৩ টি জেলার সংযোগ। মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা তিনটি হলো - রাঙামাটি , বান্দরবান ও কক্সবাজার। বাংলাদেশ এবং ভারত একটা ৪,১৫৬ কিমি (২,৫৮২ মাইল) লম্বা আন্তর্জাতিক সীমানা অংশ ভাগ করে এটা বিশ্বের পঞ্চম দীর্ঘতম ভূমি সীমানা যার মধ্যে আছে আসাম ২৬২ কিমি (১৬৩ মাইল), ত্রিপুরা ৮৫৬ কিমি (২৭৫ মাইল), মিজোরাম ১৮০ কিমি (১১০ মাইল), মেঘালয়া ৪৪৩ কিমি (২৭৫ মাইল) এবং পশ্চিমবঙ্গ ২,২১৭ কিমি (১,৩৭৮ মাইল)। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা ৩০ টি হলো: চট্টগ্রাম বিভাগের সীমান্ত সংলগ্ন জেলাগুলো হলো- চট্ট্রগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি। খুলনা বিভাগের সীমান্ত সংলগ্ন জেলাগুলো হলো- সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া। রাজশাহী বিভাগের সীমান্ত সংলগ্ন জেলাগুলো হলো- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট। রংপুর বিভাগের সীমান্ত সংলগ্ন জেলাগুলো হলো- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম। ময়মনসিংহ বিভাগের সীমান্ত সংলগ্ন জেলাগুলো হলো- জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা। সিলেট বিভাগের সীমান্ত সংলগ্ন জেলাগুলো হলো- সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। র্যাডক্লিফ লাইন বা র্যাডক্লিফ রেখা হল ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশ ও বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভাজন করে নবগঠিত ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী রেখা৷ এই রেখার পরিকল্পনাকারী স্যার শেরিল র্যাডক্লিফ এর নামে এটি নামাঙ্কিত৷ তিনি প্রায় ৮.৮ কোটি মানুষের বসতি ও সর্বমোট ১,৭৫,০০০ বর্গকিলোমিটার বিস্তৃৃত বাংলা ও পাঞ্জাব উভয় প্রদেশের জনবিন্যাসগত সুষ্ঠু বিভাজন পরিকল্পনার যুগ্মসভাপতি হিসাবে নিযুক্ত ছিলেন৷ ১৭ই আগস্ট ১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারত বিভাজন সংক্রান্ত সীমানা নির্ধারণ রেখার অন্তিম পরিকল্পনা প্রকাশ করা হয়৷ বর্তমানে এই রেখাটির পশ্চিমভাগ ভারত–পাকিস্তান সীমান্ত ও পূর্বভাগ বাংলাদেশ-ভারত সীমান্ত নামে পরিচিত৷ বর্তমানে ভারত-বাংলাদেশ সীমান্তে পাঁচটি সীমান্ত হাট আছে। 01) বালিয়ামারী-কালাইরচর সীমান্ত হাট, রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারী সীমান্তের সাথে ভারতের মেঘালয় রাজ্যের আমপাতি জেলার মহেন্দ্রগঞ্জ থানার সীমান্তে অবস্থিত। 02) ডলুরা-বালাট সীমান্ত হাট, বাংলাদেশের সুনামগঞ্জের ডলুরা ও ভারতের বালাট সীমান্তে অবস্থিত সীমান্ত হাট। 03) রাধানগর-কৃষ্ণনগর সীমান্ত হাট, চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের সীমান্তের সাথে ত্রিপুরা রাজ্যের কৃষ্ণনগরের সীমান্তের আন্তঃদেশীয় হাট। 04) তারাপুর-কমলাসাগর সীমান্ত হাট, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার তারাপুরের সীমান্তের সাথে-ত্রিপুরার আগরতলা সীমান্ত আন্তঃদেশীয় হাট। 05) বাগানবাড়ি-রিংকু সীমান্ত হাট,বাংলাদেশের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের বাগানবাড়ি ও ভারতের রিংকু এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত।