08/02/2026
নির্বাচনের আগের রাতে ৭ ঘন্টা জার্নি করে বাড়ি যাব, ভোট দিব আর পরের রাতে ইনশাআল্লাহ ফেরত চলে আসব। একটা ভোট দেয়ার জন্য কেন এতো কষ্ট, আমার একটা ভোটে কিইবা আসবে যাইবে - এটা যারা ভাবেন তাদের জন্য বলব - দেশের জন্য আমরা কিছুই করি না, কিছু না বলতে কিছুই না। খালি সরকারের কাছে এই দাবি ওই দাবি, আবদার আর সমালোচনা করি। কিন্তু নিজের দায়িত্বের বেলায় কচুটাও করি না আমরা বাঙালিরা! দেশের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে না হলেও পরে যেন নির্বাচিত সরকারকে উলটা পালটা করলে মন ভরে গালি দিতে পারি,সেজন্য হলেও ভোট দিব।