Book Heaven

Book Heaven বইয়ের স্বর্গে স্বাগতম। সকল গল্প উপন্যাসের বই পাবেন আমাদের কাছে।

06/06/2026
বিশ্ব সাহিত্যের কালজয়ী দশখানি শ্রেষ্ঠ সৃষ্টির যদি নাম করতে হয় তবে তার মধ্যে অন্যতম আরব দুনিয়ার অমর গল্পকাহিনী আরব্য র...
06/06/2026

বিশ্ব সাহিত্যের কালজয়ী দশখানি শ্রেষ্ঠ সৃষ্টির যদি নাম করতে হয় তবে তার মধ্যে অন্যতম আরব দুনিয়ার অমর গল্পকাহিনী আরব্য রজনী।
অসংখ্য বিচিত্র কাহিনীর মালা গেঁথে রচিত হয়েছে এই গ্রন্থ। আরবী ভাষায় এর নাম, “আলফ লায়লা ওয়া লায়লা”। এই কাহিনী কোন একজন মানুষের সৃষ্টি নয়। হিজরী তৃতীয় শতাব্দী থেকে দশম শতাব্দী পর্যন্ত এই কাহিনীর সৃষ্টিকাল। বিভিন্ন কবিও কাহিনীকারদের রচনায় সমৃদ্ধ হয়েছে এই কাহিনী।
আরব দেশ এই কাহিনীর মূল পটভূমি হলেও আরব্য রজনীর কাহিনীর ব্যাপ্তি ঘটেছে ভারতবর্ষ, ইরান, মিশর, তুর্কী, গ্রীস, এমন কি সুদূর চিন দেশ পর্যন্ত। এই সমস্ত দেশের অসংখ্য কাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়েছে আরব্য রজনীর নানান কাহিনীতে।
আরব্য রজনীর এক-একটি কাহিনী যেন শিল্পীর তুলিতে আঁকা এক-একটি ছবি ব্যাপ্তিতে, রচনার বৈচিত্র্যে কল্পনার অবাধ বিচরণে সৃষ্টি হয়েছে এক আশ্চর্য জগৎ; এ জগতে সম্ভব আর অসম্ভবের অবাধ গতি। এখানে একদিকে রয়েছে প্রেম, ভালবাসা, ত্যাগ, তিতিক্ষা, সাহস, বীরত্ব, ধৈৰ্য্য, মহত্ত, উদারতা, তীক্ষ বুদ্ধি, চতুরতা, আধ্যাত্মিকতা। তারই পাশে রয়েছে জীবনের আরেক দিক। সেখানে মূর্ত হয়ে উঠেছে ব্যভিচার, ভোগ বিলাস, কামনা বাসনা, ঘৃণ্য ষড়যন্ত্র, কুটিলতা, প্রতারণা, নীচতা, মূর্খতা। মানবজীবনের এমন কোন দিক নেই যা এখানে উদ্ভাসিত হয়ে ওঠে নি, এখানেই আরব্য রজনীর শ্রেষ্ঠত্ব।

সবগুলো গল্পের আবগে আপনি সহজেই হারিয়ে যাবেন রূপকথার অতলে, এই যেন গা ছমছমে, এই বুঝি ঘাড়ে চাপলো সিন্দাবাদের ভুত৷👻

আলাদিনের চেরাগ লাভের শৈশবের মন ভুলানো লালসা!!🧜‍♂️

🌿 বইয়ের নাম →

📗 এক সহস্র এক আরব্য রজনী
📗 পারস্য রজনী

🍁 বইগুলোর বৈশিষ্ট্য →

✅ রয়্যাল সাইজ
✅ সচিত্র
✅ ১৮+
✅ প্রিমিয়াম প্রিন্ট

♦️অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন!

জীবন তবে হোক এইরকম 🍀
06/06/2026

জীবন তবে হোক এইরকম 🍀

শৈশবের গন্ধ মাখা গল্প, মাটির ঘ্রাণে ভরা কল্পলোক—“বাংলার রূপকথা সমগ্র” যেন আমাদের জীবনের  এক অমূল্য ধন।ঠাকুরমার ঝুলি, রাজ...
06/06/2026

শৈশবের গন্ধ মাখা গল্প, মাটির ঘ্রাণে ভরা কল্পলোক—“বাংলার রূপকথা সমগ্র” যেন আমাদের জীবনের এক অমূল্য ধন।

ঠাকুরমার ঝুলি, রাজা-রানী, দানব-দৈত্য, জাদুর অদ্ভুত সব কাহিনি—এই গল্পগুলো শুধু বিনোদন নয়, এগুলো আমাদের শেকড়, আমাদের ঐতিহ্য। ছোটবেলায় শোনা সেই গল্পগুলোই আমাদের কল্পনাশক্তিকে ডানা মেলতে শিখিয়েছিল, শিখিয়েছিল ভালো-মন্দের পার্থক্য, সাহস আর সততার মূল্য।

এই বইয়ের প্রতিটি পাতা যেন একেকটা দরজা, যেখান দিয়ে প্রবেশ করা যায় এক অন্য জগতে—যেখানে অসম্ভবও সম্ভব, আর বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। আজকের প্রযুক্তিনির্ভর ব্যস্ত জীবনে আমরা হয়তো অনেক কিছু পেয়েছি, কিন্তু কোথাও যেন হারিয়ে ফেলেছি সেই সরল আনন্দ, সেই নির্ভেজাল কল্পনার জগৎ।

তাই মাঝে মাঝে ফিরে যাই “বাংলার রূপকথা সমগ্র”-এর পাতায়—নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য, মনের ক্লান্তি দূর করার জন্য, আর শৈশবকে একটু ছুঁয়ে দেখার জন্য।

৫০% ডিস্কাউন্ট এ বাংলার রুপকথা সমগ্র সংগ্রহ করতে ইনবক্সে টোকা দিন।

📸 Brown Storyteller

06/06/2026

এখনো যারা অর্ডার করেন নাই স্টক শেষ হওয়ার আগে অর্ডার করে ফেলুন

বই বৃক্ষের মিলনমেলা❤️
05/06/2026

বই বৃক্ষের মিলনমেলা❤️

ছানাপোনার গপ্পো' মূলত আপনার শিশুর জন্য বলা গল্প। যে গল্প আপনি বলেন, যে গল্প শুনে শিশুরা বলতে শিখে, পড়তে শিখে এবং খেলতে শ...
05/06/2026

ছানাপোনার গপ্পো' মূলত আপনার শিশুর জন্য বলা গল্প। যে গল্প আপনি বলেন, যে গল্প শুনে শিশুরা বলতে শিখে, পড়তে শিখে এবং খেলতে শিখে; ছানাপোনার গপ্পো সে-ই গল্প।

২ বছর শিশুদের গল্পের সিরিজটি খুব চমৎকার হবে। এই সিরিজে আছে ১৫টি গল্পের বই। শিশুরা শেখার ও জানার আগ্রহবোধ জাগাবে এ সিরিজটি। সাথে আছে রঙিন ছবি। যা দেখে শিশুদের মাঝে পড়ার আগ্রহ তৈরী হবে আরও বেশী। শিশুদের জন্য এই গল্পগুলো অনেক কাজে দিবে

জনপ্রিয় আলিফ লায়লা বা আরব্য রজনীর গল্প বহুকাল থেকেই আমাদের দেশে পরিচিত। নানাভাবে নানা মাধ্যমে এই গল্পগুলো পরিবেশিত হয়ে চ...
05/06/2026

জনপ্রিয় আলিফ লায়লা বা আরব্য রজনীর গল্প বহুকাল থেকেই আমাদের দেশে পরিচিত। নানাভাবে নানা মাধ্যমে এই গল্পগুলো পরিবেশিত হয়ে চলেছে। শত শত বছর অতিক্রম করেও এসব গল্পের আকর্ষণ এতটুকু ম্লান হয়নি। আজও পর্যন্ত সারা বিশ্বের মানুষ আরব্য রজনীর গল্পের রস সমানভাবে উপভোগ করছে।

নামে আরবীয় কাহিনি হলেও আসলে কিন্তু গল্পগুলোর জন্ম প্রাচীন মিশর থেকে। লোককাহিনি রূপে মানুষের মুখে মুখে ফিরত। মৌখিক লোককথাগুলোর প্রথম লিখিত রূপ দেওয়া হয় প্রাচীন পারসিক ভাষায়। তার নাম ছিল ‘হাজার আফসানা’। পরবর্তীকালে এই কাহিনিগুলোকে আরবদেশের পটভূমিকায়, কখনো বাগদাদের খলিফা হারুন-অর-রসিদকে (৭৬৪-৮০৯ খ্রি:) নায়ক করে পুনর্বিন্যাস করা হয়। অধিকাংশ কাহিনিই ফতেমীয় (৯৬৮-১১৭১ খ্রি:) ও মামেলুক (১২৫০-১৩৮২ খ্রি:) রাজবংশের রাজত্বকালে সংগৃহীত হয়েছিল। ইসলামী সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য এই গ্রন্থে প্রাচীন মিশরীয় ও দূরপ্রাচ্য দেশীয় গল্পগুলোকে ঢেলে সাজানো হয়। তার নাম দেওয়া হয় ‘আলফ লায়লা’।

দশম শতকে আবু আবদুল্লা ইবন্ আবদুস অলজসায়রী প্রাচীন আরবি, পারসিক ও গ্রীক উপকথাগুলো সংগ্রহ করে হাজার কাহিনির এক সুবৃহৎ সংকলন প্রকাশ ও প্রচারের সঙ্কল্প করেন। ৯৪২ খ্রি: তাঁর মৃত্যুর পর দেখা গেল তিনি মাত্র ৪৮০টি গল্প সংগ্রহ করতে পেরেছিলেন। এই গল্পগুলো নেওয়া হয়েছিল পূর্ববর্তী ‘আলফ খুরাফা’ ও ‘আলফ লায়লা’ থেকে। এই সংকলনেরই সংকলিত পূর্ণাঙ্গ রূপ বর্তমানে প্রচলিত ‘অ্যারেবিয়ান নাইটস’ বা ‘আরব্য রজনী’।

ইউরোপীয়ান ভাষায় আরব্য রজনীর প্রথম অনুবাদ করেন ফরাসী লেখক আন্তোনিও গ্যাল্লান্দ (১৬৪৬-১৭১৫ খ্রি:) জার্মান ভাষায় ‘সহস্র ও এক রজনী’ নামে আর একটি অনুবাদ প্রকাশিত হয় ১৮২১-২৮ খ্রি:। ইংরেজি ভাষাতেও একাধিক অনুবাদ প্রকাশিত হয়। ১৮৮৫-৮৮ খ্রি: স্যার রিচার্ড বার্টন (১৮২১-৯০ খ্রি:) ইংরেজি ভাষায় আরব্য রজনীর ষোল খণ্ডে যে অনুবাদ প্রকাশ করেন সেটিকেই সবচেয়ে বিস্তারিত ও বিশ্বস্ত বলে বিবেচনা করা হয়। বাংলা ভাষায় এই জনপ্রিয় গ্রন্থের অনুবাদ প্রকাশিত হতে থাকে উনবিংশ শতাব্দী থেকে।

আরব্য রজনীর সব কাহিনিই ছোটদের উপযোগী নয়। সে কারণে নির্বাচিত কিছু জনপ্রিয় গল্প ছোটদের জন্য পরিবেশিত হল। নতুন যুগের নতুন পাঠকরা কাহিনিগুলো পাঠ করে যুগপৎ আনন্দ ও শিক্ষা লাভ করবে।

রূপকথার রাজ্য
05/06/2026

রূপকথার রাজ্য

Dream big🙂🫶
05/06/2026

Dream big🙂🫶

Address

38/A , N Ali Towar Banglabazar, Dhaka 1100
Dhaka

Telephone

+8801893788296

Website

Alerts

Be the first to know and let us send you an email when Book Heaven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Book Heaven:

Share

Category