10/05/2026
মা: এক অন্তহীন মহাকাব্য ❤️
পৃথিবীতে মাকে নিয়ে কত হাজার হাজার কবিতা লেখা হয়েছে, কত মহাকাব্য বা কালজয়ী উপন্যাস রচিত হয়েছে তার কি কোনো হিসাব নেই। তবুও দিনশেষে মনে হয়, মায়ের আত্মত্যাগ আর ভালোবাসার বিশালতার কাছে এই শব্দগুলো বড্ড ফিকে
মায়ের মমতা এমন এক সমুদ্র, যার গভীরতা কোনো কলম দিয়ে মাপা সম্ভব নয়। আমরা হয়তো অনেক কিছুই জানি, কিন্তু মায়ের মনের খবর রাখা বা তাঁর না বলা কষ্টগুলো অনুভব করার ক্ষেত্রে আমরা আজও কতখানি পিছিয়ে!
📢 তরুণ প্রজন্মের বন্ধুদের প্রতি একটি বিনীত অনুরোধ:
আমাদের ক্যারিয়ার, বন্ধু-বান্ধব আর সোশ্যাল মিডিয়ার চাকচিক্যময় জীবনের ভিড়ে মা যেন কখনো একা হয়ে না পড়েন। মনে রাখবেন, আপনার সাফল্য দেখার জন্য পৃথিবীর সবচেয়ে বেশি তৃষ্ণার্ত চোখ দুটি হলো তোমার মায়ের
❤️ পৃথিবীর প্রতিটি মায়ের আঁচল হোক প্রশান্তির ঠিকানা। শুভ মাতৃদিবস ❤️
#মা #আবেগ