Misbah Uddin

Misbah Uddin We provide 100% quality products from UK

13/11/2024
সুন্দর একটি জীবন চাইলে সবার আগে আপনাকে যেসব জিনিস ঠিক করতে হবেঃ ১) আপনার ইগো ২) অস্বাস্থ্যকর খাবার খাওয়ার বদঅভ্যাস ৩) আ...
17/10/2021

সুন্দর একটি জীবন চাইলে সবার আগে আপনাকে যেসব জিনিস ঠিক করতে হবেঃ

১) আপনার ইগো
২) অস্বাস্থ্যকর খাবার খাওয়ার বদঅভ্যাস
৩) আপনার ডিসিপ্লিনের অভাব
৪) জ্ঞান অর্জন করার অনিচ্ছা
৫) আপনজনকে সন্দেহ করার অভ্যাস
৬) নিজের কাজে মনোযোগ দিতে না পারা

17/10/2021

খুব বিনয়ের সাথে অনেকেই বলেন, "ভাই, আমি খুবই সাধারণ মানুষ, সাধারণই থাকতে চাই"।

কেন ভাই, আপনাকে অসাধারণ হতে কে নিষেধ করেছে! আপনি অসাধারণ হলেঃ

& ধনী হবেন আর জাকাত দিবেন, অনেক অনেক লোকের কর্মসংস্থানের ব‍্যাবস্হা করবেন।
& দানশীল হয়ে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে বিনা মূল‍্যে জনগনকে সেবা দিবেন।
& ডায়াবেটিক রোগীদের জন‍্য মূখে খাওয়ার ইনসুলিন ট‍্যাবলেট তৈরির পদ্ধতি আবিস্কারে ব‍্যাপক বিনিয়োগ করবেন।
& ----------
& ----------

& Horn of Africa র ক্ষুধার্ত মানুষদের জন‍্য জাহাজ ভর্তি খাবার পাঠাবেন।

ক্ষমতা থাকলে, বিনয় না দেখিয়ে দেখান না একটু "অসাধারন" হয়ে।

এমন কিছু লোক থাকে যারা হন্ত দন্ত হয়ে শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, প্রচুর কাজ দেখায়। মনে হয় যেন - তারা অনেক বেশি ব্যস্ত, ...
13/10/2021

এমন কিছু লোক থাকে যারা হন্ত দন্ত হয়ে শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, প্রচুর কাজ দেখায়। মনে হয় যেন - তারা অনেক বেশি ব্যস্ত, অনেক বেশি কাজ তারা করে। প্রকৃতপক্ষে তারা কোনো কাজই করে না, তারা শুধু কাজ দেখায়।

আপনার আমার আমাদের চারপাশে এরকম লোক আপনি প্রচুর পাবেন। আপনার সাথে, আমাদের সবার সাথে এই জিনিসটি কমন পড়ে যায়। এরা এমন ভাব দেখায় যে তারা হচ্ছে "ভ্যালুয়েবল পারসন"। আল্টেমেটলি তারা কিন্তু খুব বেশি দূর এগিয়ে যেতে পারে না।

আপনাকে ক্যারিয়ারে উপরে উঠতে হলে নিজে থেকে কাজ করতে হবে, আপনার মেধার সঠিক ব্যবহার করতে হবে, সঠিক প্রয়োগ করতে হবে এবং প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করতে হবে।

07/10/2021

#নিজেকে_সম্মান_করতে_শিখুন_সবার_আগে.....
আমরা কম বেশি সবাই যে কাজটি করি সেটা হচ্ছে নিজেকে অন্যের সাথে তুলনা করি। আরে ওর রেজাল্ট তো আমার থেকে ভালো, তাহলে জবটা ওরই হবে। “পাশের বাসার হাবলু ভাত খায়, তুইও ভাত খাস” তাহলে তুই নাম্বার কম কেন পাস? এই কথাগুলো আমরা শুনি বা বলি, তাই না? যে কাজটা কখনই করা উচিত না। এই ধরনের চিন্তা-ভাবনা আপনার আত্নবিশ্বাস কমিয়ে দেবে। যখনই মনে করবেন আপনার আত্নবিশ্বাস কমে যাচ্ছে আপনার আগের অর্জনগুলোর কথা ভাবুন, ভাবুন সেগুলো অর্জন করতে কতটা কষ্ট আপনি করেছেন। কতগুলো রাত আপনি জেগেছেন । Be your own kind of perfect! এতে করে আপনার হারানো আত্মবিশ্বাস আবার ফিরে পাবেন, নতুন উদ্যমে নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে পারবেন।

05/10/2021

মনে প্রশান্তি অর্জনের কতিপয় উপায়:
▬▬▬▬◖◯◗▬▬▬▬
◈ ১) অধিক পরিমাণে দুয়া ও জিকির পাঠ করা।
◈ ২) কুরআন তিলাওয়াত করা।
◈ ৩) অধিক পরিমাণে তওবা-ইস্তিগফার করা।
◈ ৪) আত্মসমালোচনা করা।
◈ ৫) ভালো-মন্দ সকল বিষয়ে তাকদীর তথা আল্লাহর ফয়সালার প্রতি বিশ্বাস করা।
◈ ৬) আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা।
◈ ৭) পাপ কাজ পরিত্যাগ করা।
◈ ৮) ফরজ সালাতগুলো যত্ন সহকারে আদায়ের পাশাপাশি অন্যান্য নফল ইবাদত করা।
◈ ৯) সৎ লোকদের সংস্পর্শে থাকা।
◈ ১০) অল্পে তুষ্ট থাকা ও দুনিয়াবি বিষয়ে নিচের দিকে তাকানো।
আল্লাহ আমাদের অন্তরগুলো ঈমানের মিষ্টতা, অনাবিল সুখ, শান্তি ও পরিতৃপ্তি দ্বারা পূর্ণ করে দিন। আমিন।

লেখক:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাঈল দাওয়াহ সেন্টার, সৌদি আরব

05/10/2021

#ছেলেকে_দেওয়া_একজন_আদর্শ_বাবার_উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

১৬.পারলে মানুষের উপকার করার চেষ্টা করিও,না পারলে ক্ষতি করিওনা।

১৭.অন্যের মঙ্গলে হিংসায় কখনো জ্বলে উঠিওনা,হাসি মুখে সাদা মনে তাকে গ্রহণ করাটাই,তোমার মঙ্গল বয়ে আনবে।

১৮.ভাব গরিমা অহংকার ভুলে থাকিও,এসব মনে রাখলে মানুষের হৃদয়ে তুমি পচনশীল বর্জ্য হয়ে যাবে।

১৯.অর্থ নিয়ে বড়াই আর স্বার্থর জন্য কখনো লড়াই করোনা!কারণ বড়াই আর লড়াই কখনোই মঙ্গল বহে আনে না।

২০.নিজের দেশ, মা, মাটি ও মানুষকে কখনো ভীন দেশিদের মাঝে হেয় করিওনা।তাহলে তারা খুব সহজেই বুঝে যাবে তুমি সেই পরিবেশের মানুষ!

03/10/2021

আপনি আপনার নিজের জীবনের জন্য দায়ী। আপনার সুখ অন্য মানুষের হাতে নয় বরং নিজের হাতে। আল্লাহ আপনাকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন। আপনি সহজেই অন্যকে ঘৃণা করতে এবং আপনার হৃদয়কে কষ্ট দিতে বা ধৈর্য সহকারে বেছে নিতে পারেন ভালবাসা এবং চিরকালের আনন্দ দিয়ে আপনার হৃদয়কে পূর্ণ করতে। সিদ্ধান্ত আপনার।

 একজন বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক তরমুজ বিক্রি করছেন। তরমুজের মূল্যতালিকা এমন:একটা কিনলে ৩ টাকা, তিনটা ১০ টাকা।তো একজন তরুণ দোকান...
30/09/2021



একজন বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক তরমুজ বিক্রি করছেন। তরমুজের মূল্যতালিকা এমন:
একটা কিনলে ৩ টাকা, তিনটা ১০ টাকা।

তো একজন তরুণ দোকানে এসে একটা তরমুজের দাম জিজ্ঞাসা করলেন।
বিক্রেতা জানালেন দাম মাত্র ৩ টাকা।

তরুণটি খুব বুদ্ধিমান। একটাতো কিনলেনই, পর পর আরো দুইটা তরমুজ কিনে ফেললেন। যথরীতি প্রতিটার দাম ৩ টাকা হিসেবে ৯ টাকা পরিশোধ করলেন। চলে যাওয়ার ঠিক আগমুহূর্তে সেই তরুণ কী ভেবে থামলেন, বয়োজ্যেষ্ঠ বিক্রেতাকে উদ্দেশ্য করে বললেন, আপনি কি খেয়াল করেছেন আমি তিনটা তরমুজ ১০ টাকার পরিবর্তে মাত্র ৯ টাকা দিয়ে কিনলাম ! আমার ধারণা আপনার দ্বারা এসব ব্যবসা ট্যাপসা পোষাবে না।

বয়োজ্যেষ্ঠ বিক্রেতা এবার মুচকি হাসলেন। বললেন, মানুষ আজব এক জাতি!
একটা তরমুজ কিনতে এসে তারা প্রতিবার তিনটা কিনে নিয়ে যায় এবং যাওয়ার সময় আমাকে শেখানোর চেষ্টা করে কেমনে ব্যবসায় করতে হয়।

29/09/2021

সম্মানের সাথে সদ্য স্মাতক পাশ করা মেয়েকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা মেয়েকে নিজ গ্যারেজে নিয়ে বললেন,
“এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি নিয়েছিলাম । এখন এর অনেক বয়স হয়ে গেছে । তোমার খুশীর এই মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই । তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখো তারা তোমাকে কত অফার করে ।”
মেয়ে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল,′′তারা আমাকে এক হাজার ডলার অফার করেছে কারণ এটি দেখতে খুব জরাজীর্ণ ।”
বাবা বললেন,“এবার এটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও,দেখো ওরা কি বলে !”
মেয়ে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে বলল, “এটা অনেক পুরনো গাড়ি বলে এখানে মাত্র ১০০ ডলার অফার করেছে ।′′
বাবা তখন একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। মেয়ে গাড়িটি ক্লাবে নিয়ে গেলো এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল,"ক্লাবে কিছু লোক খুবই কৌতূহল ভাবে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ্ ডলার অফার করেছে । যেহেতু এটি একটি Nissan Skyline R34,একটি আইকনিক গাড়ি।"
তখন বাবা তাঁর মেয়েকে বললেন,"সঠিক জায়গার সঠিক লোক তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্য না দেওয়া হয়,তবে রাগ করবেনা। বুঝে নিবে এর মানে তুমি ভুল জায়গায় আছো । তারাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে,গুনের মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে ।
"এমন জায়গায় কখনো থেকো না যেখানে তোমার মূল্য কেউ দেখে না ।"
কালেক্ট গল্প
আমার সাথের গাড়ীটি ঐতিহ্য হিসেবে এখনও আছে আমাদের মাঝে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Misbah Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share