FS Culinary Depot

FS Culinary Depot We are committed to provide quality product & in continuation try to enrich our service with diversity of products.

“ হে প্রশান্ত আত্মা ! তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। শামিল হয়ে যাও আমার ( নেক ) বান্দা...
18/12/2025

“ হে প্রশান্ত আত্মা ! তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।
শামিল হয়ে যাও আমার ( নেক ) বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে৷”

সুরা ফজর (২৭-৩০)

মহান আল্লাহ, শরিফ ওসমান হাদি কে জান্নাতুল ফেরদৌসের ফয়সালা দিন

25/07/2025

আমরা অন্যায়ভাবে কাউকে দোষারুপ না করে জীবন বাজি রেখে লড়ে যাওয়া প্রতিটি মানুষের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করি।

অনুমান আর গুজব নয়, সত্য প্রচার করি।

সবাই মানবিক আর দায়িত্বশীল আচরন করি।

দোয়া করি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য, তাদের পরিবারের জন্য।

21/07/2025

যারা সুস্থ আছেন, গত কয়েকদিন জ্বর বা কোন ইনফেকশনে আক্রান্ত হননি, অনুগ্রহ করে নীচের হাসপাতালগুলোতে রক্ত প্রদানের জন্যে যোগাযোগ করুন।
আহতদের চিকিৎসার জন্য রক্ত এখন খুবই জরুরী।

১. কুয়েত মৈত্রী হাসপাতাল:

২. বার্ন ইনস্টিটিউট:

৩. সিএমএইচ-ঢাকা

৪. কুর্মিটোলা জেনারেল হসপিটাল:

৫. লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা:

৬. উত্তরা আধুনিক হসপিটাল:

৭. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল

মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন

15/07/2025

আসসালামু আলাইকুম।

😋মজাদার আলুবোখারার চাটনি।
এই বৃষ্টিতে আপনার বিরিয়ানির প্লেটকে আরো সুস্বাদু করতে অতুলনীয়।

বৃদ্ধ, শিশু, রোগী সহ সব বয়সী মানুষের জন্য রুচি বৃদ্ধি, ভীষণ উপকারী ও স্বাস্থ্যসম্মত এই চাটনি।

অনেকদিন সংরক্ষণ করা যাবে।

☘️তাহলে আর দেরি কেনো,এক্ষুণি অর্ডার করে ফেলুন আপনার বিশ্বস্ত FS Culinary Depot এ।😊

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন

আসসালামু আলাইকুম পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতর এর আয়োজন কে সামনে রেখে সরের ঘি স্টক করা হয়েছে।আপনার প্রয়োজন অনুযায়ী অর্...
08/03/2025

আসসালামু আলাইকুম
পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতর এর আয়োজন কে সামনে রেখে সরের ঘি স্টক করা হয়েছে।

আপনার প্রয়োজন অনুযায়ী অর্ডার করুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।

আসসালামু আলাইকুম। আপনাদের অনুরোধে আবারও সরের ঘি stock করেছি।আদুরের ছোট্ট সোনামণি সহ নিজেদের সব আয়োজনে  নিশ্চিন্তে নির্ভর...
29/09/2024

আসসালামু আলাইকুম।

আপনাদের অনুরোধে আবারও সরের ঘি stock করেছি।

আদুরের ছোট্ট সোনামণি সহ নিজেদের সব আয়োজনে নিশ্চিন্তে নির্ভর করতে পারবেন এই ঘি এর উপর।

আবারও বলছি,
সরের ঘি

ননীর ঘি এর সাথে এর তুলনা করবেন না।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

"একজন মুসলিম মহিলার লা শ। দয়া করে যদি পারেন, দাফন করবেন।"              ~বন্যার পানিতে ভেসে আসা এক মৃ ত বোনের সাথে পাওয়া ...
25/08/2024

"একজন মুসলিম মহিলার লা শ। দয়া করে যদি পারেন, দাফন করবেন।"
~বন্যার পানিতে ভেসে আসা এক মৃ ত বোনের সাথে পাওয়া চিঠি।

"This is a dead body of Muslim woman. If anyone finds her, please bury her."
~This letter was attached to the body of a Muslim Women.

This is the current situation of the flood affected area in Bangladesh. There was no dry land left, so her family had to bind her body with a raft and let it float, in a hope that someone might find her body and bury her in a dry land.

May Allah grant her Jannah, and save us all from this kind of situation. 💔

Post Collected.

বন্যার্তদের সাহায্য করার জন্য "আস সুন্নাহ ফাউন্ডেশন" কাজ করছে।কেউ চাইলে এখানে অনুদান করতে পারেন। বিকাশ, ক্রেডিট কার্ড, ব...
23/08/2024

বন্যার্তদের সাহায্য করার জন্য
"আস সুন্নাহ ফাউন্ডেশন"
কাজ করছে।
কেউ চাইলে এখানে অনুদান করতে পারেন।
বিকাশ, ক্রেডিট কার্ড, ব্যাংক একাউন্ট এর ডোনেশন অপশন থেকে সরাসরি এখানে অনুদান দেয়া যায়।

ফেসবুকে সার্চ দিয়ে এই ফাউন্ডেশন এর কার্যক্রম গুলো দেখে নিতে পারেন।

আমরা সবাই এগিয়ে আসি, আমাদের সর্বোচ্চ সহায়তা দেয়ার চেষ্টা করি।
মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করি
সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

নিচের ছবির ৩ নং লিস্টে আছে।

ফেনীর অবস্থা খুব খারাপ। এগিয়ে আসুন যে যেভাবে পারেন। কিছু না পারেন অন্তত নম্বরগুলো শেয়ার করুন। যারা বন্যায় আটকে আছেন তারা...
22/08/2024

ফেনীর অবস্থা খুব খারাপ। এগিয়ে আসুন যে যেভাবে পারেন। কিছু না পারেন অন্তত নম্বরগুলো শেয়ার করুন।

যারা বন্যায় আটকে আছেন তারা প্লিজ পোস্টে দেয়া নাম্বার গুলোয় চেষ্টা করুন।

নৌকা সাপোর্ট দেবার চেষ্টা করবেন ওনারা ইনশাআল্লাহ।

আপনি বন্যাপীড়িত এলাকায় না থাকলে অন্তত শেয়ার করুন। কার কাজে লাগবে জানা নেই।

মোঃ আরাফাত- 01836889812
মোঃফোরকান - 01818738984
আরাফাত হোসেন- 01829260044
নাদের চৌধুরী - 01690028474
মীর হোসাইন হৃদয় - 01875149204
মাহেদী হাসান - 01766046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314(ফুলগাজী)
আবদুর রহমান -01887954818 (ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308 (পরশুরাম)
ওমর ফারুক - 01822789872 (ছাগলনাইয়া)
মেহেদী হাসান - 01865445795 (ছাগলনাইয়া)
চিথলিয়া: - 01639746448

ফেনী আর্মি ক্যাম্প
01769335461
01769335434

UNO পরশুরাম
মোবাইল: 01713187316

UNO ফুলগাজী
মোবাইল: 01713187315

UNO ছাগলনাইয়া
মোবাইল: 01713187317

বর্তমানে শিক্ষার্থীদের ট্রাফিক  ডিউটি নিয়ে যারা প্রতিনিয়ত নেতিবাচক বিবৃতি দিচ্ছেন তাদের বলছি বিগত কয়েকদিন ধরেই ট্রাফিক...
10/08/2024

বর্তমানে শিক্ষার্থীদের ট্রাফিক ডিউটি নিয়ে যারা প্রতিনিয়ত নেতিবাচক বিবৃতি দিচ্ছেন তাদের বলছি

বিগত কয়েকদিন ধরেই ট্রাফিক পুলিশ রাস্তায় নাই। দেশের কোন কার্যক্রমে পুলিশ নেই। কোন রকমের কোন অভিজ্ঞতা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় কাজ করছে এসব শিক্ষার্থীরা। তারা ট্রাফিক দায়িত্ব পালন করছে, রাস্তা পরিষ্কার করছে, দেয়ালে পরিষ্কার গ্রাফিতি আকঁছে। অনেকে নিজের টাকায় ঝুড়ি কিনে ডাস্টবিন হিসেবে রাস্তায় রেখেছে। এমনকি রাস্তায় যে বাঁশিটা লাগে সেটাও তাদের নিজের টাকায় কেনা।

এরা কিন্তু এসবের জন্য কোন পারিশ্রমিক পায়না,এমনকি কোনো পারিশ্রমিকের আশাও করে না।
তাদের রাস্তায় খাবারের নিশ্চয়তা নেই। জনগণ ভালোবেসে দিলে তারা নেয় না দিলে কিন্তু তারা দাবি করে না। রোদ বৃষ্টি ধুলাবালি উপেক্ষা করে তারা হাসিমুখে এসব করছে। এমন কি রাতের বেলা পাড়া মহল্লায় ডিউটি দিয়ে এরা আমাদেরকে নিশ্চিন্তে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছে।

আমাদের যাদের সন্তানেরা রাস্তায় নেমেছে, কাজ করছে আমরা নিজেরাই জানি বাসায় এরা কতটা আরামে থাকে, বিন্দুমাত্র পরিশ্রম বাসায় কখনোই করেনি। অথচ নিজের দায়িত্বে অন্তরে দেশপ্রেম লালন করে এরা সমস্ত দায়িত্ব সুন্দরভাবে পালন করছে। এমনকি নিজেরা দায়িত্বগুলো ভাগ করে নিয়েছে। এরা ট্রাফিকের কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না।মাথায় হেলমেট না পড়া,,কাউকে ওভারটেক করা, রং সাইড দিয়ে যাওয়া, লাইসেন্স না থাকা ইত্যাদি যেগুলো করতে আমরা দিনের পর দিন অভ্যস্ত।

এটাই মনে হয় আমাদের বর্তমানে মাথা ব্যাথার কারণ।
আমরা রাস্তায় সমস্ত অন্যায় করব আবার ঘুষ দিয়ে পার পেয়ে যাব, এইসব তো এখন আর কার্যকর করতে পারছি না। তাই আমরা ফেসবুকে এদের বিরুদ্ধে অনেক লেখালেখি করছি।

আচ্ছা, শুধু পুলিশ বাহিনী বাদ দিয়ে আমাদের তো আরো অনেক বাহিনী আছে। আমরা কেনো আওয়াজ তুলি না অন্য বাহিনী দেওয়ার জন্য? একবার চিন্তা করে দেখেন তো যদি এই কয়দিন শিক্ষার্থীরা রাস্তায় না থাকতো তাহলে রাস্তায় চলাচলের অবস্থা কি হতো? কে দায়িত্ব পালন করতে রাস্তায়? আপনারা কি করতেন কেউ রাস্তায় নেমে এসব দায়িত্ব পালন? স্বেচ্ছাশ্রম দিয়ে, কোন কিছু পাওয়ার আশা না করে এই কঠোর পরিশ্রম করার মানসিকতা আমাদের কয়জনের আছে?

আসলে আমরা অনিমের মধ্যে থাকতে থাকতে এই নিয়ম শৃঙ্খলা মেনে নিতে পারছি না, শুধু সমালোচনাই করতে পারি, অথচ এই আমরাই আবার উদাহরণ হিসেবে বিদেশের উন্নত দেশগুলোর কথা বলছি।

গলা বাড়িয়ে সমালোচনা করা যেন আমাদের নিত্যদিনের অভ্যাস। প্রশংসা করার ক্ষেত্রেই শুধু আওয়াজ ছোট হয়ে আসে।

তাই আপনাদেরকে অনুরোধ করবো সমালোচনা করার আগে প্লিজ একবার ভাবুন।

Address

Motijheel
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when FS Culinary Depot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FS Culinary Depot:

Share