27/03/2022
এতো কম😱
দাম কম দেখে বেহুঁশ হয়ে পরবেন না। আগে একবার ভাবুন তো এইটা কি আদৌ ও ৬০০ টাকায় কারো দেওয়া সম্ভব?
হ্যা কারো পক্ষে সম্ভব না।
😡কে বলে সম্ভব নয়? সম্ভব সম্ভব ১০০% সম্ভব। তিনি হলেন সেই ব্যাক্তি যিনি এই রকম লোভনীয় পোস্ট দিয়ে আপনাদের মাথা খারাপ করে দেন।
আপনারা দাম কম দেখে বেহুঁশ হয়ে পড়েন।সোনার হরিণ তামার দামে ভাবা যায়?
অবশেষে কি করেন ভাইয়া বা আপু আমি এইটা নিতে চাই 😐 নিতে হলে আমাকে কি করতে হবে?
আহা ভদ্র লোক : জ্বী আপু আপনাকে ১৫০ টাকা বা এতো% adbance করতে হবে। ওকে আপু নাম্বার টা দিন আমি করে দিচ্ছি।
টাকা বিকাশ করার পর ভাইয়া বা আপু, টাকা বিকাশ করেছি পেয়েছেন?
🥰জ্বী পেয়েছি।
কবে পাবো ☺️। ভাইয়া কবে পাবো ☺️ আপু কবে পাবো ☺️,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নো রিপ্লে।
অতঃপর ব্লক❌
ধোঁকা খাওয়ার পর আমারা যারা রিয়েল ব্যাবসায়ী আমাদের কাছে এসে কিছু নিতে চাইলে যখন কুরিয়ার সার্ভিস চার্জ চাইবো শুরু হয় ইতিবৃত্ত ধোঁকা খাওয়ার কাহিনী।
আচ্ছা সব শুনার পর মনে হলো আচ্ছা মানুষ টা অনলাইনে এসে যেহেতু ধোঁকা খেয়েছে তাই অন্ততঃ যাতে করে অনলাইনে কেনাকাটা করার উপর থেকে মানুষের যেনো বিশ্বাস না উঠে যায় সবাই ফেইক বা প্রতারক নয় সেটা বিশ্বাস যেনো রাখতে পারে তার জন্য কুরিয়ার সার্ভিস চার্জ অগ্ৰিম না নিয়ে পন্য দিয়ে দিলাম। আর বলে দিলাম আপু বা ভাইয়া প্লিজ পন্য টা রিসিভ করিযেন না হয় আমার লস হবে।
🤗কি বলেন আপু১০০% রিসিভ করবো☺️ নেওয়ার জন্যই তো অডার করছি ,,,,,,,,,,,,,,,, বিশ্বাস রাখেন রিসিভ করবো.... ইত্যাদি ইত্যাদি।
অতঃপর পন্য ভেলিভারি করার পর 😑 অবশেষে এই পার্সেল গুলো ফেরত আসে 😔কাস্টমার কে জিজ্ঞেস করলে নানান বাহানায় কথা এই প্রবলেম ঐ সমস্যা তাই রিসিভ করতে পারিনি 😕।
তাই আমার ভাই ও বোনেরা যারা পন্য অর্ডার করেন যাচাই বাছাই করে ক্রয় করবেন।
এবং কুরিয়ার সার্ভিস চার্জ টা অগ্ৰিম দিবেন আর দিতে সমস্যা হলে অবশ্যই পন্য টি আপনি রিসিভ করবেন।
(কালেকটেড)