Khan Anterprize

Khan Anterprize "খাঁন এন্টারপ্রাইজ-এ সকল প্রকার উন্নতমানের ঝুট, গ্রীজ, ও বিভিন্ন ধরণের অয়েল সুলভ মূল্যে সরবরাহ করা হয়। গুণগত মানে আপোষ নয়!" Thanks is band

17/08/2025

পুরুষের যুদ্ধটা চলে নিজের মগজে
তা প্রকাশ পায় না কোন খবরের কাগজে।

নেলসন ম্যান্ডেলার দশ সূত্র।১. ডিমান্ড রেসপেক্ট। যে তোমাকে শ্রদ্ধা করবে না তার মুখের উপর দরজা বন্ধ করে দাও। সশব্দে বন্ধ ক...
28/07/2025

নেলসন ম্যান্ডেলার দশ সূত্র।
১. ডিমান্ড রেসপেক্ট।
যে তোমাকে শ্রদ্ধা করবে না তার মুখের উপর দরজা বন্ধ করে দাও। সশব্দে বন্ধ করে দাও।
২. তাদের ভুল প্রমাণ করো।
যারা বলে তুমি পারবে না, তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তাদের ভুল প্রমাণ করা। এর জন্য শুধু জেদ থাকলেই চলবে, আর কিছু লাগবে না।
৩. সময়কে ভালোবাসো।
জীবনটা খুব দীর্ঘ নয় যে শুয়েবসে কাটাবে। চোখের পাতা পড়ছে, এক ভগ্নাংশ সেকেন্ড চলে যাচ্ছে। তাই সময়টা ব্যবহার করো। প্রতিটি মানুষ মৃত্যুশয্যায় সময় নিয়ে আফসোস করে। এর ব্যতিক্রম কখনো হয়নি, হবেও না।
৪. বিড়ালটি কালো না সাদা জানার দরকার নেই।
আমার কাজটি হওয়াটাই জরুরি। তাই আমি সে পদ্ধতিতেই এগুবো যেটা আমাকে সফল করবে। বিড়ালটি কি সাদা না কালো তা আমার জানার দরকার নেই, শুধু সেটা ইঁদুর মারতে পারলেই হলো। তবে দুষ্ট বিড়াল হলে চলবে না, মানে, অসৎ পথ হলে চলবে না।
৫. বদলে দিতে চাও? আগে নিজে বদলাও।
অনেককিছুই বদলে দিতে ইচ্ছে করে তাই না? তাহলে আগে নিজে বদলাও। আত্মশুদ্ধি ছাড়া অন্যকে শুদ্ধ করা যায় না। একজন মাতাল আরেকজন মাতালকে উপদেশ দিতে পারে না। দিস ইজ অ্যাবসার্ড।
৬. বড়ো মানুষ সব সময় বড়ো নয়।
বড়ো মানুষকেই হিরো বানাতে হবে তা নয়।।যিনি তোমার ভালো চান, তিনিই তোমার হিরো। কারণ তিনিই তোমাকে পথ দেখাবেন। পত্রিকার ছবি থেকে উঠে এসে বিখ্যাত মানুষটি কখনোই তোমার হাত ধরে সামনের দিকে এগিয়ে নেবেন না।
৭. টেইক অ্যা স্টান্ড- নিজের মতে শক্ত থাকো।
যদি তোমার মত ন্যায্য হয়, তাতেই অটল থাকো। সুপারি গাছের মতো বাতাস যেদিকে দোলে সেদিকে দুলবে না, মড়াৎ করে কোমর ভেঙে যাবে।
৮. আবেগ নয়, মগজ খাটাও।
বেশিরভাগ ইমোশনাল সিদ্ধান্তের পরিণতি খারাপ হয়। তাই সিদ্ধান্ত নিতে হবে মাথা খাটিয়ে, তাহলেই পথের নিশানা পাবে। মাঝে মাঝে আবেগকে মগজের নিচে কবর দিতে হয়।
৯. নিঃশ্বাসের সাথে বিশ্বাস বদলিও না।
তোমার বিশ্বাস হতে হবে অটল বিশ্বাস। যখন যার কোলে তাকে চুমু খেয়ে নিজের বিশ্বাস বদলে ফেলা মানে আত্মার মরণ। এটা করলে তুমি আর মানুষ থাকো না, মানুষের ছায়া হয়ে বেঁচে থাকো মাত্র।
১০. নীতির জন্য মৃত্যু, উজ্জ্বল মৃত্যু।
আমি জানতাম যেকোনো মুহূর্তে আমার ফাঁসি হতে পারে, কিন্তু আমি আপোষ করিনি। নীতির জন্য আমার মৃত্যু হলেও তা হতো উজ্জ্বল মৃত্যু, যাকে ইতিহাস সম্মান করতো।

অপ্রত্যাশিত আর্থিক সংকটে পড়েছেন যারা, আপনার আয় কমে গেছে, খরচ কমেনি। আপনি এখন দিশেহারা। কেউ কেউ  চিন্তা করবে বলে পরিবারকে...
28/05/2025

অপ্রত্যাশিত আর্থিক সংকটে পড়েছেন যারা, আপনার আয় কমে গেছে, খরচ কমেনি। আপনি এখন দিশেহারা। কেউ কেউ চিন্তা করবে বলে পরিবারকে এ বিপর্যয়ের কথা বলেননি। পুরো চাপ একা নিয়েছেন। খাবার টেবিলে হেসেছেন, সে হাসির পেছনে যে রক্তবর্ণ বেদনা লুকিয়ে আছে তা কাউকে বুঝতে দেননি।
ভেতরে ভেতরে আপনি শেষ হয়ে গেছেন। চাপ সইতে না পেরে হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যাবেন।

এ মৃত্যুগুলো যে কী ভয়াবহ কষ্টের তা বলার অপেক্ষা রাখেনা। এ ব্যাপারে বাদল সৈয়দের কিছু পরামর্শ এখানে দেয়া হলো। কাজে লাগতে পারে।

১. দয়া করে পরিবারের সাথে সমস্যা শেয়ার করুন। তাঁরা আজ বা কাল ব্যাপারটা জানবেনই। তাই গোপন না করে তাঁদের নিয়েই পরিস্থিতি মোকাবেলা করুন।

২. প্রয়োজনে নাটকীয়ভাবে জীবনযাত্রার খরচ নামিয়ে আনুন। মিডল ক্লাসের প্রচলিত 'ইগো'র কারণে আমরা অযথা অনেক খরচ বাড়িয়েছি। সেগুলো চাইলে বাদ দেয়া যায়। কম দামের বাড়িতে শিফট করুন। গাড়ি বিক্রি করে দিন। অন্যান্য অপ্রয়োজনীয় খরচ বাদ দিন। কে কী বললো সেদিকে পাত্তা দিবেন না, এখন টিকে থাকাটাই মুখ্য।

৩. বাচ্চাদের স্কুল খরচ খুব বেশি হলে তাও বদলে ফেলুন। স্কুলের পরিচয়ে ছাত্রছাত্রীদের আখেরে কোনো লাভ হয় না। কাজ হয় তার রেজাল্টে। সেটা যেকোনো ধরনের স্কুল থেকেই করা যায়। তুলনামূলক কম খরচের স্কুলে বাচ্চাদের শিফট করে নিজে তাদের পড়াশোনা তদারক করুন।

৪. সময়টা খুব খারাপ। তাই কোনো সমস্যা না থাকলেও মাঝে মাঝে ইসিজি করিয়ে ডাক্তারের সাথে আলাপ করুন।

৫. সমস্যা নিয়ে ভাইবোনের সাথে আলাপ করুন। পরিবারের যে ভাই বা বোন বিপদে পড়েছেন, তাঁকে অন্যরা আগলে রাখুন। টাকা গেলে টাকা আসবে। ভাইবোন গেলে আর ফিরে পাওয়া যাবে না। এই কঠিন সময়ে সবাই এক ছাতার নিচে আশ্রয় নিন। একজনের উষ্ণতা দিয়ে আরেকজনকে রক্ষা করুন।

৬. এ দুঃসময়ে পরিবারের সদস্যরা যুথবদ্ধ থাকুন। পরিবারের সবার সম্মিলিত আয় যদি সবার কাজে লাগানো যায় তাহলে সবাই উপকৃত হবেন। স্থায়ী বেদনাকে আমন্ত্রণ জানানোর চেয়ে এটা অনেক ভালো। মনে রাখবেন, যে মেষ শাবক পালছুট হয়, সে-ই বাঘের কবলে পড়ে। আমি মনে করি, পরিবারের সমস্যাগ্রস্ত সদস্যকে রক্ষা করার জন্য যুথবদ্ধ পরিবারের যুথবদ্ধ আর্থিক পরিকল্পনা অনেক বড় ওষুধ হিসেবে কাজ করবে।

৭. দয়া করে সমস্যার কথা বন্ধুদের বলুন। আর যেসব বন্ধুরা ভালো আছেন, তাঁরা বিপদগ্রস্ত বন্ধুকে আগলে রাখুন। প্রয়োজনে তাঁর জন্য 'বেইল আউট' প্ল্যান করুন। সবাই হাত লাগালে বিপন্ন বন্ধুটিকে আবার দাঁড় করিয়ে দেওয়া মোটেও অসম্ভব নয়।

৮. মধ্যবিত্তের যে ইগোর কথা বলছিলাম তা বাদ দিয়ে আয়ের বিকল্প উৎস বের করুন। যেমন, ছাত্রজীবনে যিনি টিউশনি করতেন, তিনি প্রয়োজনে তাতে ফিরে যান। যাদের বাড়িতে জায়গা আছে, তাঁরা কৃষি থেকে আয়ের ব্যবস্থা করুন। পুকুর থাকলে মাছ চাষ করুন, হাঁস-মুরগি পালন করুন। বাড়ির মহিলারা সেলাই কাজ, হোম মেইড ফুড এধরণের ছোটো ছোটো উদ্যোগ নিন।অনলাইন/অফলাইনে বিক্রি করুন। সততাকে পুঁজি করলে ক্রেতার অভাব হবে না।

৯. প্রতি বছর পুনর্মিলনী/ রি-ইউনিয়নের বন্যা আমরা দেখি। লাখ লাখ টাকা এসব অনুষ্ঠানে খরচ হয়েছে। এসব অ্যালামনাই এসোসিয়েশন প্রত্যেক সদস্যের বিপদে পাশে দাঁড়াতে পারেন। নয়ত এসব মিলনমেলা একটি লোক দেখানো মূল্যহীন ব্যাপার বলে প্রমাণিত হবে।

১০. সবশেষে বলি, বাড়ির একমাত্র উপার্জনকারী সদস্য হচ্ছেন নিঃসঙ্গ শেরপা। তাঁকে একাই লড়াই করতে হয়। এ একাকী যোদ্ধাকে বাড়ির সবাই স্বস্তি দিন, যত্ন করুন, মায়ায় ডুবিয়ে রাখুন। তিনি যাতে অযথা চাপে না পড়েন সেদিকে নজর দিন।

দশ মিনিটের বুকে ব্যথায় যিনি মারা যাচ্ছেন, তা আসলে দশ মিনিটের ব্যথা নয়, দিনের পর দিনের ব্যথা। অনিশ্চয়তার এ দীর্ঘ ব্যথার চাপ আসলে তিনি আর নিতে পারেননি। একমাত্র আমাদের সম্মিলিত হাত সে বুকে রাখলেই এ ব্যথা কমবে।
__________________
বাদল সৈয়দের স্ট্যাটাস থেকে সংকলিত।

"খাঁন এন্টারপ্রাইজ-এ সকল প্রকার উন্নতমানের ঝুট, গ্রীজ, ও বিভিন্ন ধরণের অয়েল সুলভ মূল্যে সরবরাহ করা হয়। গুণগত মানে আপোষ ন...
20/05/2025

"খাঁন এন্টারপ্রাইজ-এ সকল প্রকার উন্নতমানের ঝুট, গ্রীজ, ও বিভিন্ন ধরণের অয়েল সুলভ মূল্যে সরবরাহ করা হয়। গুণগত মানে আপোষ নয়!"

Owner: MD Younus Miah

খাঁন এন্টারপ্রাইজসকল প্রকার উন্নতমানের ঝুট, গ্রীজ ও অয়েলসুলভ মূল্যে সরবরাহ করা হয়।"গুণগত মানে আপোষ নয়!"
20/05/2025

খাঁন এন্টারপ্রাইজ
সকল প্রকার উন্নতমানের ঝুট, গ্রীজ ও অয়েল
সুলভ মূল্যে সরবরাহ করা হয়।
"গুণগত মানে আপোষ নয়!"

আপনার প্রয়োজন উন্নতমানের ঝুট, গ্রীজ বা অয়েল?আসুন খাঁন এন্টারপ্রাইজে —যেখানে মানেও আছে, দামও হাতের নাগালে!“গুণগত মানে আপো...
20/05/2025

আপনার প্রয়োজন উন্নতমানের ঝুট, গ্রীজ বা অয়েল?
আসুন খাঁন এন্টারপ্রাইজে —
যেখানে মানেও আছে, দামও হাতের নাগালে!
“গুণগত মানে আপোষ নয়!”

20/05/2025

খাঁন এন্টারপ্রাইজ

সকল প্রকার উন্নতমানের ঝুট, গ্রীজ ও বিভিন্ন ধরণের অয়েল এখন সুলভ মূল্যে!

আমাদের পণ্যে গুণগত মানে কোনো আপোষ নেই।

যোগাযোগ করুন আজই!
বিশ্বস্ততা ও মানের প্রতীক – খাঁন এন্টারপ্রাইজ।

#ঝুট #গ্রীজ #অয়েল #মানসম্পন্নপণ্য #সুলভমূল্য #খাঁনএন্টারপ্রাইজ

13/11/2023

হাতে মোবাইল ফোন । 4G ইন্টারনেট । ব্যস্ত জীবন ছুটেছে তো ছুটছেই……কোথাও সময় নেই একটু থামার । এমন অবস্থায় গ্রাম থেকে শহ....

23/10/2021

🔴 শিক্ষণীয় -
পার্থক্যটা শুধু চিন্তায়
দিল্লিতে একজন সামুচা ওয়ালা ছিল এবং তার দোকানের সামনে একটি বড় কোম্পানির অফিস ছিল। একদিন এক ম্যানেজার দোকানে সামুচা খেতে গেল। ২ টা সামুচা নিয়ে সামুচা ওয়ালাকে প্রশ্ন করলো যে, তুমি খুব সুন্দর করে দোকানটা সাজিয়েছো, সিস্টেম গুলো ভালো, সুন্দর এডমিনিষ্ট্রেশন, তাহলে তোমার এত সুন্দর প্লানিং নিয়ে আমার মত জব করলে ভালো হতো না,এই সামুচা বিক্রি করে তো তুমি সময় নষ্ট করছো না?
সামুচা ওয়ালা হাসি দিয়ে বলল - স্যার আমার কাজটা আপনার থেকে অনেক ভাল। আজ থেকে ১০ বছর আগে আমি সামুচা বিক্রি করতাম টুকরীতে। তখন আমার আয় ছিল ১০০০/মাস এবং আপনার বেতন ছিল ১০ হাজার। আজ ১০ বছর পর আমার আয় ১ লক্ষ এবং কোন কোন মাসে ১ লক্ষ বেশি আর আপনার এখন বেতন ১লক্ষ। তাহলে আপনার থেকে আমার কাজটা বেশি ভালো না?
আমার পরে আমার এই ব্যবসা আমার ছেলে দেখবে। সে সাজানো একটা ব্যবসা পাবে কিন্তু আপনার ছেলে মেয়ে কি আপনার মত পজিশন পাবে? আমি ০ থেকে শুরু করেছি কিন্তু আমার ছেলে মেয়ে রা ০ থেকে শুরু করবে না। চাকুরীজিবীগনের ছেলে মেয়েদের ০ থেকেই শুরু করতে হবে। আপনি চাইলেও আপনার পজিশনে আপনার ছেলে মেয়ে কে বসাতে পারবেন না। আপনি ১০ বছর আগে যে কষ্টটা করেছেন আপনার ছেলে মেয়েদের কেউ একই কষ্ট করতে হবে।আমার ছেলে মেয়েদের ভবিষ্যত গুছিয়ে দেওয়া আমার দায়িত্ব আর আমি তাই করেছি যা আপনি পারেন নাই।
লোকটা কথা গুলো শুনে ৫০ টাকা বিল পরিশোধ করে চলে গেল। এন্টারপ্রেনারের জন্ম হয় কঠোর পরিশ্রমে যার পিছনে থাকে সূদৃড় সিদ্ধান্ত, পরিকল্পনা ও পরিশ্রম।
THANKS

Address

Cumilla
COMILLA

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801884411655

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khan Anterprize posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khan Anterprize:

Share