Al-Insaf Foundation ltd.

Al-Insaf Foundation ltd. "প্রচেষ্টা আর পরিশ্রম আমাদের, সাফল্য আল্লাহর হাতে"

28/08/2024

দৈয়ারা যুব সেচ্ছাসেবী ফোরাম, বণ্যা ২০২৪ এ আমাদের কার্যক্রম গুলো সংক্ষেপে তুলে ধরা হয়েছে। শেয়ার করে সকলের কাছে পৌছে দিন। শুদুমাত্র বণ্যায় নয়, সবসময়ই আমরা মানুষের পাশে থেকে কাজ করবো। আল-ইনসাফ ফাউন্ডেশন, এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। ইনশাহ আল্লাহ শিগ্রই আমরা আমাদের নতুন কর্মসূচী গোষণা করবো। আপনারা আমাদের পাশে থাকুন।

21/08/2024

চলমান ভয়াবহ বণ্যায় দৈয়ারাবাসীর পাশে থাকবে আল-ইনসাফ ফাউন্ডেশন। আমাদের যুবসমাজের যারাই এ সময়ে গ্রামের জন্য সেচ্ছাসেবীর দায়িত্ব পালন করতে চান তার শিগ্রই আমাদের সাথে যোগাযোগ করুন। আর যারা ইতিমধ্যে সমস্যার মধ্যে রয়েছেন তারা আমাদের সদস্যদেকে অথবা আমাদের সেচ্ছাসেবী টিমকে জানান।
Highlights

17/08/2024
10/08/2024

আল-ইনসাফ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। ইহা একটি যৌথ প্রতিষ্ঠান। একক কোন মালিকানা নেই। ইহা কোন নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয়। দৈয়ারায় প্রতিষ্ঠা হয়ে চৌদ্দগ্রাম থানা এবং কুমিল্লা জেলার বাহিরেও ইহার নাম ছড়িয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের সদস্যদের ঐক্যই আমাদের বড় শক্তি। আমরা সবসময় একে অন্যের পাশে রয়েছি। যেহেতু দৈয়ারার যুবকেরা ইহা প্রতিষ্ঠা করেছে তাই দৈয়ারা সমাজের সামাজিক কাঠামো উন্নয়ন ও এখানকার মানুষের কর্মসংযোগ স্থাপন করার জন্যে কাজ করতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। আমাদের অন্তরগত প্রত্যেককে অভাবমুক্ত আর্থিক স্বচ্ছল ও নির্ভেজাল খাদ্যে স্বয়ং সম্পুর্ন করতে আমরা সক্ষম।

আল-ইনসাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে দৈয়ারা স্পোর্টিং ক্লাবের জন্য সামান্য উপহার। দির্ঘদিনের প্রত্যাশা ছিলো এই জার্সির জন্যে। ...
04/08/2024

আল-ইনসাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে দৈয়ারা স্পোর্টিং ক্লাবের জন্য সামান্য উপহার। দির্ঘদিনের প্রত্যাশা ছিলো এই জার্সির জন্যে। অবশেষে স্বার্থক হলো। আল-ইনসাফ ফাউন্ডেশন দৈয়ারার মানুষের সম্পদ, দৈয়ারার মানুষের জন্যই কাজ করে। ইহা একটি অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান। Highlight

আল-ইনসাফ ফাউন্ডেশন এটা আমার পরিবারের অংশ। এখানে থাকা প্রত্যেক সদস্যই আমার শরীরের অংশ। ১৫+ পরিবার আমাদের, একেকজন একেক দেশ...
15/01/2024

আল-ইনসাফ ফাউন্ডেশন এটা আমার পরিবারের অংশ। এখানে থাকা প্রত্যেক সদস্যই আমার শরীরের অংশ। ১৫+ পরিবার আমাদের, একেকজন একেক দেশে রয়েছে। বিশ্বের যেকোন প্রান্তেও যদি আল-ইনসাফের কোন ব্যাক্তি কষ্ট পায় তা আমি আমার শরীরে উপলুদ্ধি করতে পারি। এটা আমার বড় কষ্টের সংগঠন। আমাদের সদস্যদের রক্ত পানি করা, না খেয়ে কষ্ট করে জমানো এই ত্যাগের টাকা। আমার অসংখ্য রাত জাগা পরিশ্রম রয়েছে এখানে। রয়েছে আমার রাতের সিজদাহ আর জায়নামাজে বসে অশ্রু ভেঝা অনেক সৃতি। প্রবিত্র ক্বাবার গিলাফ ধরে দুয়া। নববী শরীফে প্রিয় রাসূলের দরবারে বলা। আমি যখন এই প্রতিষ্ঠানের কাজ শুরু করি তখন আমি আমার ১৫+ পরিবারে প্রায় ৩৫ লক্ষ টাকার বিশাল বড় ঋণের ভোজা দেখেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দুয়া কবুল করেছেন আমাদের সদস্যদেরকে ঋণমুক্ত করেছেন। আমাদের মধ্যে অনেকেই কঠিন অভাব ও অসুস্থতার মধ্যে দিন কাটিয়েছে। গত ৩ বছরের পথচলাতে আমাদের এই পরিবার থেকে অনেকে দুনিয়া ছেড়ে মৃত্যুর যাত্রী হয়ে চলে গিয়েছেন। এবং অনেকেরই ঘর আলো করে নতুন মেহমানের আগমন ঘটেছে। আল্লাহ পাক আমাদের মৃতদেরকে জান্নাতবাসী করুক আর আমাদের জীবিতদেরকে নেক হায়াত দ্বান করুক আমিন। আমাদের প্রত্যেককেই ন্যায়-ইনসাফের উপর প্রতিষ্ঠিত করুক। আমাদের দ্বারা যেন কোন জড় পদার্থও কখনো জুলুমের শিকার না হয়। নিশ্চয় আল্লাহ জুলুমকারীকে ভালোবাসেন না। দুনিয়ার জমিনে আমরা যেন শান্তি ও ঐক্যের বীজ বপন করে যেতে পারি। এবং আমাদের প্রজন্মরা এসে যেন সেই বীজের ছাড়া গাছের যত্ন নিতে পারে এই প্রত্যাশাই করি মহান রবের কাছে।

تِلْكَ ٱلدَّارُ ٱلْءَاخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِى ٱلْأَرْضِ وَلَا فَسَادًا وَٱلْعَٰقِبَةُ لِلْمُتَّقِينَ (সূরা কাসাস ৮৩)

অর্থ: এই পরকাল আমি তাদের জন্যে নির্ধারিত করি, যারা দুনিয়ার বুকে ঔদ্ধত্য প্রকাশ করতে ও অনর্থ সৃষ্টি করতে চায় না। খোদাভীরুদের জন্যে শুভ পরিণাম।

মোঃ জাবেদ হোসেন রনি।
পরিচালক, আল-ইনসাফ ফাউন্ডেশন লিঃ

04/12/2023

আমরা বড়দের থেকে দিক নির্দেশনার আশা করি আর চোটদের থেকে অনুকরণ-অনুস্বরণ আশা করি এবং সমবয়সীদের থেকে ঐক্যের আশা করি। তবেই সুন্দর সমাজ গড়ে উঠবে। যদি আমরা ঐতিহ্য প্রতিষ্ঠা করতে না পারি তবে ভবিষ্যতে লিখা কোন ইতিহাসের পাতায় আমাদেরকে দেখা যাবেনা।

06/09/2023

একমাত্র সুস্পষ্ট জালিম ছাড়া আর কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। হতাশ হবেন না, ধৈর্য্য ধারণ করুন। অচিরেই আপনার রব আপনাকে সন্তুষ্ট করে দিবেন। আপনি কি আল্লাহর বান্দা আইয়ুবের (আঃ) ১৮ বছরের করুণ পরিনতির কথা পড়েন নি? আপনি কি জানেন না নমরুদের অগ্নীকুন্ডের মাঝেও খলিলের চিন্তামুক্ত থাকার কথা? আপনি কি নিজ ভাইদের হাতে অত্যাচারীত হওয়া ইউসূফের অবস্থা দেখেন নি? তবে কিসে আপনাকে হতাশ করে? আস্থা রাখুন আপনার মালিকের প্রতি। মুমিনের জন্যে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোন সুযোগ নেই।

আল ইনসাফ ফাউন্ডেশনন লিঃ
"প্রচেষ্টা আর পরিশ্রম আমাদের, সাফল্য আল্লাহর হাতে"

আল-ইনসাফ ফাউন্ডেশন লিঃনিরাপদ ও বিশ্বস্থ বিনিয়োগের মাধ্যম।
17/08/2023

আল-ইনসাফ ফাউন্ডেশন লিঃ
নিরাপদ ও বিশ্বস্থ বিনিয়োগের মাধ্যম।

15/08/2023

#সেল_পোষ্ট:- ১
সম্পূর্ণ সুস্থ ও নির্ভেজাল দেশি গরুর মজুত রয়েছে। এই মুহুর্তে ভিডিওতে উল্লেখিত এই ৬টি গরুই বিক্রয় যোগ্য। ভিডিওতে লাইভ ওয়েট দেওয়া আছে। গরুগুলো খুচরা ও পাইকেরি উভয়ভাবেই বিক্রি করা হবে। আপনারা চাইলে নিজে পালন করা অথবা কোন অনুষ্ঠানের জন্য খুচরা ভাবে পশু ক্রয় করতে পারবেন। আবার বেপারি ভাইয়েরাও চাইলে সবগুলো একসাথে নিতে পারেন। এক্ষেত্রে বিষেশ ছাড় রয়েছে।

(বৃহত্তর কুমিল্লা জেলার সর্বত্র ডেলিবাড়ি দেওয়ার সুব্যবস্থাও রয়েছে)

বিস্তারিত জানতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ধন্যবাদ।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Al-Insaf Foundation ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Insaf Foundation ltd.:

Share