02/06/2026
#সাপের #কামড়
আর কত দূ*র্ঘটনা ঘটলে সরকারের টনক নড়বে?সাপে কাটে গ্রামে আর এন্টিভেনম থাকে বিভাগীয় শহরে।
আমার খুব ক্লোজ ভাবী (পাশের বাড়ীর)গতকাল ইদ বেড়াতে গেছে বাপের বাড়ী।আমার ভাসুর ও গেছে।
ভাসুর হলেও আমার কন্যার বাপের বেস্টফ্রেন্ড।
রাত আনুমানিক তিনটায় কালাচ সাপে কামড় দিছে।
হঠাত ঘুম থেকে উঠে বমি ও পেটব্যথা শুরু।পায়ের এক জায়গায় জ্বলছে বললো।ভাবির নাকি মনে হলো কিছু কামড় দিয়েছে।কেল্লা,চেলা টাইপ কিছু ধারনা করছে।কারো মনে দিলেও নাই সাপ অলরেডি কামড় দিয়েছে।ভাবীকে নিয়ে ৫ টা পর্যন্ত সবাই বসে আছে।বমি করছে বলে।হঠাত ৫ টার দিকে দেখে ঘর থেকে ধীরগতিতে কালাচ বের হচ্ছে একটা।মুহুর্তেই সবাই বুঝে ফেললো কি ঘটেছে। গ্রামের বাড়ী গাড়ী এরেন্জ করতেও সময় লেগেছে কিছুটা।তারপর নজিপুর হাসপাতালে। তারা এন্টিভেনম নাই বলে রাখেনি।তারপর সরাসরি রাজশাহী মেডিকেলে। এন্টিভেনম দেয়া হয়েছে। বাট অনেক দেরী হয়ে গেছে। কেবল খবর পেলাম শ্বাসকষ্ট শুরু হয়েছে।বুক পর্যন্ত অবশ হয়ে গেছে। আইসিইউ তে ঢুকাইছে।
আমার শুধু কান্না পাচ্ছে।কালকে যাওয়ার সময় ও কথা বলে গেলো ভাবী।শাশুড়ী, বাচ্চা স্বামী নিয়ে কত খুশি মনে যাচ্ছে। আমি পিছন থেকে তাকিয়ে ছিলাম।
কন্যার বাপ ও হাসপাতালে। এখন ফোন ও ধরছেনা কেউ।
কেমন জানি মনে হচ্ছে আমার আপন কেউ হারিয়ে ফেলছি।
অসভ্য প্রশাসনিক কর্মকর্তা গুলো এন্টিভেনম বিভাগীয় শহরে কেন রাখে??
কেন ইউনিয়ন হেলথ কমপ্লেক্সে এন্টিভেনম দেয়া হয়না?
কেন এভাবে তরতাজা প্রাণ গুলো চলে যায়।