13/09/2025
সুন্দরী রমণীরা, চলুন আজকে বেসিক স্কিনকেয়ার নিয়ে কিছু কথা বলি—
⚫ প্রথমেই জানুন: বেসিক স্কিনকেয়ার কি?
বেসিক স্কিনকেয়ার মানে হলো ত্বকের জন্য প্রয়োজনীয় সবচেয়ে সহজ কিন্তু গুরুত্বপূর্ণ যত্ন। ত্বক প্রতিদিন ধুলোবালি, রোদ আর দূষণের মধ্যে দিয়ে যায়। তাই ত্বককে সুস্থ, পরিষ্কার আর উজ্জ্বল রাখতে কয়েকটা সহজ স্টেপে রুটিন তৈরি করাই হলো বেসিক স্কিনকেয়ার।
⚫ কেন বেসিক স্কিন কেয়ার করতেই হবে?
ত্বক হলো আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন বাইরে বের হলে ধুলো, দূষণ, সূর্যের রশ্মি—সব মিলিয়ে ত্বক সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়। যদি বেসিক স্কিন কেয়ার না করা হয়—
-পোরস বন্ধ হয়ে যাবে
-ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস বাড়বে
-ত্বক শুষ্ক বা অতিরিক্ত তেলতেলে হয়ে যাবে
-অল্প বয়সেই রিঙ্কলস/বয়সের ছাপ ও দাগ পড়তে শুরু করবে
-ত্বক ক্লান্ত ও নিস্তেজ দেখাবে
⚫ বেসিক স্কিন কেয়ারের গুরুত্ব
-ত্বককে ভেতর থেকে হেলদি রাখে
-ব্রণ, ব্ল্যাকহেডস ও অন্যান্য সমস্যা কমায়
-স্কিন ব্যারিয়ারকে শক্তিশালী করে
-বয়সের ছাপ দেরিতে আসতে সাহায্য করে
-নিয়মিত যত্নে ত্বক সবসময় ফ্রেশ ও গ্লোইং দেখায়
অর্থাৎ, নিয়মিত বেসিক স্কিন কেয়ার করলেই ত্বক থাকবে পরিষ্কার, আর্দ্র, সতেজ আর সবল।
⚫ বেসিক স্কিনকেয়ারে কি কি থাকা মাস্ট?
১. Facewash
সারাদিনে জমে থাকা ময়লা, ধুলোবালি ও তেল পরিষ্কার করে, ব্রণ ও ব্ল্যাকহেডস হওয়ার সম্ভাবনা কমায়,স্কিন ফ্রেশ রাখে।
দিনে দুইবার, সকালে ও রাতে, নিজের স্কিন টাইপ অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করুন।
২. Moisturizer
ত্বকের আর্দ্রতা ধরে রাখে,স্কিন ব্যারিয়ারকে প্রটেক্ট করে,অতিরিক্ত শুষ্কতা বা তেলতেলে ভাব নিয়ন্ত্রণে সাহায্য করে। ময়েশ্চারাইজার ছাড়া ত্বক সহজেই ডিহাইড্রেটেড হয়ে পড়ে, ফলে ব্রণ, জ্বালা ও রিঙ্কলস দ্রুত হয়।
(স্কিন টাইপ ওয়েলি/কম্বিনেশন যে টাইপই হোক না ময়েশ্চারাইজার মাস্ট)
৩. Sunscreen
ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে,ট্যান, পিগমেন্টেশন ও ডার্ক স্পট কমায়,বয়সের ছাপ দেরিতে আনে।
প্রতিদিন সকালে, ঘরে-বাইরে সব জায়গায় সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক।
৪. Double Cleanser
শুধু ফেসওয়াশ দিয়ে মেকআপ বা সানস্ক্রিন পুরোপুরি পরিষ্কার হয় না
প্রথমে oil cleanser দিয়ে মেকআপ, সানস্ক্রিন ও অতিরিক্ত তেল গলিয়ে ফেলতে হয়।তারপর ফেসওয়াশ দিয়ে ধুতে হয়।
যদি ডাবল ক্লিনজিং না করেন, তাহলে সানস্ক্রিন ও মেকআপের রেসিডিউ পোরস বন্ধ করে ফেলে। এর ফলেই সবচেয়ে বেশি হয় ব্ল্যাকহেডস, ক্লগড পোরস আর ব্রণ। তাই রাতে ডাবল ক্লিনজিং অত্যন্ত জরুরি।
⚫ কিভাবে শুরু করবেন?
১. প্রতিদিন সকালে ও রাতে নিজের স্কিন টাইপ অনুযায়ী Facewash ব্যবহার করুন।
২. ধোয়ার পর অবশ্যই Moisturizer লাগান।
৩. সকালে বাইরে বের হওয়ার আগে বা ঘরে থাকলেও Sunscreen ব্যবহার করা বাধ্যতামূলক।
৪. রাতে ঘুমানোর আগে যদি মেকআপ বা সানস্ক্রিন ব্যবহার করে থাকেন তবে আগে Oil-based Cleanser দিয়ে পরিষ্কার করুন, তারপর Facewash ব্যবহার করুন।
⚫নিয়ম
১. সকালে: Facewash → Moisturizer → Sunscreen
২. রাতে: Oil Cleanser (যদি মেকআপ/সানস্ক্রিন থাকে) → Facewash → Moisturizer
এতটুকুই হলো বেসিক স্কিনকেয়ার রুটিন। নিয়মিত এই ৪টি স্টেপ ফলো করলে ত্বক ধীরে ধীরে হয়ে উঠবে পরিষ্কার, হেলদি, গ্লোইং,সতেজ, মসৃণ আর সুন্দর। এরপর আস্তে আস্তে ত্বকের প্রয়োজন এবং সমস্যা অনুযায়ী আপনি টোনার,সিরাম এসব ব্যবহার করবেন।আবারও বলছি যদি প্রয়োজন হয়,কারণ বেসিক স্কিন কেয়ারই যথেষ্ট। যদি ত্বকে কোনো জটিল সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন ভালো ডার্মাটোলজিস্ট / চর্মরোগ বিশেষজ্ঞের
শরণাপন্ন হবেন।
---
(আপনার স্কিন টাইপ অনুযায়ী কি কি প্রডাক্ট আপনার স্কিনের জন্য উপযোগী তা জানতে ইনবক্স/ কমেন্ট করুন।আর খুব শীঘ্রই আমরা আমাদের প্রতিটি প্রডাক্ট নিয়ে বিস্তারিত পোস্ট তো দিবোই ইনশাআল্লাহ।)
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পোস্টটি শেয়ার করে আপনার বন্ধুদেরও বেসিক স্কিনকেয়ার সম্পর্কে জানতে সাহায্য করুন।..
✒️Glamour.bd