14/04/2026
১ কেজি সরিষা কিংবা লিচু ফুলের মধু বিক্রি করে সব খরচ বাদে লাভ থাকে ১০০-১৩০ টাকা।
এখন শুধুমাত্র মোড়কের লাইসেন্সের জন্য সরকারি ফি ১১৫০০ টাকা!!!
প্রায় দুই মন মধুর লাভের টাকা লাইসেন্স ফি বাবদ সরকার নিয়ে যায়।
ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি এটা একটা চরম জুলুম।
আবার আমাদের দেশে প্রায় ১১ ধরনের মধু আছে। এই ১১ ধরনের মধু নিয়ে টুকটাক ব্যবসা করতে চাইলে লাইসেন্স ফি কত লাগবে? তাও আবার প্রতি বছর নবায়ন!!!!
এখন আসল কথা হলো নতুন কোন ছোট ব্যবসায়ি এই লাইসেন্স ফি দিয়ে নামতে পারবে না।
বড় কর্পোরেট পারবে। তাদের ফান্ড আছে। যারা মৌমাছি চাষ করে তারা বোতলজাত করতে পারবে না। বড় ব্যবসায়ীদের কাছে বেচে দিতে বাধ্য কম দামে!!!
এদেশে ব্যবসা সহজ করার জন্য সরকারের কোন বিশেষ উইং নাই।
সহজে ব্যবসা করার জন্য কেউ ভাবেই না। কিভাবে আরোও প্যাচানো যায় তা নিয়ে গবেষনা করা হয়।
BSTI এর যে কোন লাইসেন্স ১ হাজার টাকা করে দেয়া সময়ের দাবী।
টেস্টের খরচ দেশের স্বার্থে সরকার ভর্তুকি দিবে।
এতে করে ক্ষুদ্র ব্যবসায়িরা লাইসেন্স নিয়ে নিয়ম মেনে ব্যবসা করতে পারবে।
দাবী উঠুক।