10/08/2021
নিয়তির ফেরে অগাধ সম্পদের মালিক অট্রাম সব হারিয়ে পথে বসে গেল।
সব কিছু আবারো ফিরে পাওয়ার প্রত্যয় নিয়ে অট্রাম চলে গেল বুনো আফ্রিকায়। সাথে সাহসী জুলু অটার।
আফ্রিকায় দেখা হল এক রহস্যময় মহিলা সোয়ার সাথে।
সে সাহায্য চায়। খুজে বের করতে হবে এক কিংবদন্তির জাতিকে। পাহাড়ের আড়ালে কুয়াশার চাদরে লুকিয়ে থাকা এক রহস্যময় জাতি " দ্যা পিপল অব দ্যা মিস্ট"। সেখানেই ফিরবে অট্রামের ভাগ্য।
অট্রাম কি খুজে পাবে সে জাতিকে? ফিরবে নাকি তার ভাগ্য?
তবে বিশাল এক কুমির দেবতা যখন জেগে উঠল তখন অট্রাম বুঝল কিছু ভুল কখনো শোধরানো যায় না।
ভাগ্য ফেরানো তো দুরের গল্প। প্রাণ বাচানোই দায়।