Tas Miya

Tas Miya Our product is very popular and very effective. Our product is the most reliable Products of all. Th Sometimes we give our regular customers a discount 10% to 30%

09/06/2024

❣️🌸

কম শর্করা যুক্ত সবজি ১০০ গ্রামের শর্করা
23/07/2020

কম শর্করা যুক্ত সবজি ১০০ গ্রামের শর্করা

🌸🌸চা নাকি কফি কোনটি ভালো❓❓  চা ও কফি খুবই জনপ্রিয় দুটি পানীয়।আমাদের সকালটা যেন শুরু হয় না এই পানীয় ছাড়া।শুধু তাই নয...
23/07/2020

🌸🌸চা নাকি কফি কোনটি ভালো❓❓

চা ও কফি খুবই জনপ্রিয় দুটি পানীয়।আমাদের সকালটা যেন শুরু হয় না এই পানীয় ছাড়া।শুধু তাই নয় ছাত্রছাত্রীদের রাত জেগে পড়ার একটি মুখ্য হাতিয়ার হল এই চা বা কফি। কিন্তু চা বা কফি কোনটি ভালো এটা নিয়ে সকলের মধ্যে রয়েছে একটি প্রশ্ন??

এই চা খাওয়ার প্রচলন টা প্রথমে শুরু হয় ব্রিটেনে। বিখ্যাত ব্রিটিশ লেখক জর্জ অরওয়েল একবার বলেছিলেন,' ব্রিটিশদের সভ্যতার অন্যতম অবলম্বন হলো চা'।কিন্তু বর্তমানে ব্রিটিশদের খাবারের তালিকায় উষ্ণ পানীয়র স্থান দখল করে নিচ্ছে নানারকম কফি।শুধু ব্রিটেনেই নয় বিশ্বের প্রায় সব স্থানেই চায়ের স্থান এখন দখল করে নিচ্ছে এই কফি।এখন প্রশ্ন হলো তাহলে স্বাস্থ্যের জন্য কোনটা কতটা ভালো।

কোন পানীয় বেছে নেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যাফেইন নামক উদ্দীপক। একে বলা হয় দেহযন্ত্রের জ্বালানি। এক কাপ কফিতে ক্যাফেইন থাকে 80 থেকে 115 মিলিগ্রাম। আর এক কাপ চায়ে ক্যাফেইন থাকে 40 মিলিগ্রাম যা প্রায় কফির অর্ধেক। কিন্তু আমরা জানি যে, অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ।প্রতিদিন প্রচুর পরিমাণে ক্যাফেইন খাওয়া হলে স্নায়ুবিক উত্তেজনা, উদ্বেগ, পেটের সমস্যা এবং গ্যাস, এমনকি অনিয়মিত হৃৎস্পন্দন সহ বেশ কয়েকটি সমস্যা সৃষ্টি করতে পারে।তাই অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের ক্ষেত্রে বেশিরভাগ স্বাস্থ্য বিজ্ঞানীরা বাধা দেন। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএস নিয়মিত ক্যাফেইন গ্রহণের পরিমাণ নির্ধারণ করেছেন 400 মিলিগ্রাম।

শরীরের প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে চা বা কফি। দুটোই ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালো কাজ করে। হৃদরোগ থেকে রক্ষায় ভালো কাজ করে কফি। আবার ক্যান্সার প্রতিরোধে কাজ করে চা।

চা ও কফির মধ্যে বড় পার্থক্য টি দেখা যায় ঘুমানোর সময়। একদিনে সমপরিমাণ চা বা কফি গ্রহণকারী ব্যক্তিদের ওপর করা যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে দিনে সজাগ রাখতে দুটো পানীয় প্রায় সমান কাজ করলেও রাতে ঘুমানোর যন্ত্রণায় বেশি ভোগে কফি পান করা ব্যক্তিরা। এজন্য কফিতে থাকা তুলনামূলক বেশি ক্যাফেইনকেই দায়ী করে বিশেষজ্ঞরা।

অনেক গবেষকের দাবি চা মানুষের স্নায়ুকে ঠান্ডা রাখে। অন্যদিকে কফি মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।শরীরে কিছুটা বাড়তি প্রাণশক্তির উদয় হয়।

চা ও কফির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের কিছুটা তারতম্য দেখা যায়। চা বিশেষ করে গ্রীন টি তে কফি থেকে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ কিছুটা বেশি।এদিক থেকে তুলনা করলে চাকে কফি থেকে কিছুটা ভালো বলা যেতে পারে।

বিভিন্ন গবেষণা আলোচনা পর্যালোচনা থেকে দেখা যায় যে, চা ও কফি দুটি পানীয় স্বাস্থ্যের জন্য উপকারী। মূলত চা বা কফি থেকে পাওয়া ক্যাফেইন গ্রহণের ওপর স্বাস্থ্যের ক্ষতি নির্ভর করে। অর্থাৎ চা বা কফির যেটাই পান করা হোক না কেন, দেহে যেন ক্যাফিনের পরিমাণ নির্ধারিত পরিমাণের বেশি না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

ফারিহা আহমেদ
খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ (তৃতীয় বর্ষ)
ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স
গার্হস্থ্য অর্থনীতি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়

Address

Jala Plaza, Muradpur
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Tas Miya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share