Gulzar Tower

Gulzar Tower One of the oldest shopping mall in Chattogram. You can buy things in reasonable prices & the goods a

09/05/2020

আসসালাম ওয়ালাইকুম। গুলজার টাওয়ার সহ চকবাজারের সকল ব্যবসায়ীর ভাই/বোনদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে,

অদ্য ০৯/০৫/২০২০ ইংরেজী,রোজ শনিবার,বাদে যোহর,চকবাজারের সকল ব্যবসায়ী প্রতিনিধি গণ এক হয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়,

যেখানে উপস্থিত ছিলেন গুলজার টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্য বৃন্দ,মতি টাওয়ার ব্যাবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্য বৃন্দ, মতি কমপ্লেক্স মার্কেটের আহবায়ক কমিটির সদস্যগণ,কেয়ারি ইলিশিয়ামের সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক,চকভিউ মার্কেটের সহ-সভাপতি,সাধারণ সম্পাদক সহ চকবাজারের সকল মার্কেটের ব্যবসায়ী প্রতিনিধি গণ।

সকলের সর্ব সম্মতি ক্রমে,সার্বিক পরিস্থিতি বিবেচনা করে,এই ভয়াবহ অবস্থায়,সমাজ ও এলাকার স্বাস্থ্য পরিস্থিতি চিন্তা করে আগামী ৩১/০৫/২০২০ ইংরেজী তারিখ পর্যন্ত সকল মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এছাড়াও,গুলজার টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা আবুল হায়াত নিজ বক্তব্যে উল্লেখ করেন,"এভাবে যদি আমরা এক হয়ে দেশের এমন কঠিন পরিস্থিতিতে উদ্যেগ গ্রহন করি,তাহলে ভবিষ্যতেরও দেশের যে কোন ক্রান্তিলগ্নে আমরা এগিয়ে থাকবো।" গুলজার টাওয়ারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উক্ত সভায় প্রস্তাব আনেন, এই কঠিন সময়ে ব্যবসায়ী দের দোকান ভাড়া মওকুফের জন্যে সব মার্কেটের প্রতিনিধি দের ঐক্যবদ্ধ হয়ে মালিকদের প্রতি অনুরোধ করার।

মার্কেট বন্ধের সিদ্ধান্তের ব্যাপারে গুলজার টাওয়ারের মালিক সমিতির সদস্য বৃন্দের সাথেও আলোচনা করেন, ব্যবসায়ী সমিতির সদস্যরা,বন্ধের ব্যাপারে উনারাও ঐক্যমত পোষন করেন।

সকল ব্যবসায়ীদের কষ্ট হবে আমরা জানি,কিন্তু এই কঠিন সময়ে জীবিকার চেয়ে জীবনের মূল্য বেশি,তাই সবাইকে ধৈর্য ধারন করে,স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহবান করা হলো।

আগামীকাল থেকে নয় ১০ মে থেকে খোলা হবে সীমিত আকারে শপিং মল ও দোকানপাট। জনপ্রশাসন মন্ত্রণালয়।
04/05/2020

আগামীকাল থেকে নয় ১০ মে থেকে খোলা হবে সীমিত আকারে শপিং মল ও দোকানপাট।
জনপ্রশাসন মন্ত্রণালয়।

রমজানে ব্যবসায়িক প্রতিষ্টান সীমিত আকারে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে  গুলজার টাওয়ার ব্যবসায়ী ঐক...
04/05/2020

রমজানে ব্যবসায়িক প্রতিষ্টান সীমিত আকারে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে গুলজার টাওয়ার ব্যবসায়ী ঐক্য পরিষদ এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

Gulzar More, Chatteshwari Road, Chawkbazar
Chittagong
4203

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Friday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Gulzar Tower posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share