Alaq "Alaq” an e-shop of different fresh & organic food products, offers you home delivery service even to the remotest areas in Bangladesh at a nominal charge.

Charges on delivery are applicable. Alaq, an online-based platform that brings fresh & organic food products to your doorstep. We offer a wide selection of products from different places in Bangladesh with a promise of a fast, safe, and easy online shopping experience. Alaq offers shipping and FREE returns! No advance payment is required. We may accept your payment after the products delivered. We

have several payment options for your convenience including bKash, Rocket, Nagad, and Cash on delivery. For more information please inbox us or email "[email protected]"

05/11/2024
Assalamualaikum Make summer & Ramadan  preparation with Goodness and the refreshing taste of tang.Orange🍊Mango🥭flavour a...
29/03/2022

Assalamualaikum
Make summer & Ramadan preparation with Goodness and the refreshing taste of tang.

Orange🍊
Mango🥭

flavour are available.

✔️Weight: half kg/2.5 kg
✔️Made in Bahrain.
Any kind for information pls contact us...
Inbox for order

🔷️🔹️Price:
Half kg mango 🥭 360/-
Orange 🍊 370/-

2.5kg mango🥭 1350/-
Orange 🍊 1400/-

Home delivery available

আসসালামু আলাইকুমআলাক্ব (Alaq) একটি ভেজালমুক্ত, কেমিক্যালমুক্ত এবং নিরাপদ পণ্য সামগ্রীর অনলাইন শপ। বর্তমানে আমরা যে কয়েকট...
20/12/2021

আসসালামু আলাইকুম
আলাক্ব (Alaq) একটি ভেজালমুক্ত, কেমিক্যালমুক্ত এবং নিরাপদ পণ্য সামগ্রীর অনলাইন শপ। বর্তমানে আমরা যে কয়েকটা অর্গানিক পন্য নিয়ে কাজ করছি তার অন্যতম একটি হল প্রকৃতি থেকে প্রাপ্ত অত্যন্ত উপকারী খাদ্য সুন্দরবনের মিশ্রফুলের প্রাকৃতিক চাকের মধু। পবিত্র কোরআন এবং হাদিসেও মধু এবং এটি সেবনের উপকারিতা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। মধু একটি নানাবিধ পুষ্টিগুণ সমৃদ্ধ ও শক্তিবর্ধক তরল উপাদান। চিকিৎসা শাস্ত্রেও এটিকে মহা ঔষধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং প্রাচীনকাল থেকে ঔষধিগুণ সম্পন্ন এ মধু রোগ নিরাময়ে এবং প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মধুর গুনাগুন বলে শেষ করা যাবে না। প্রতিদিন মধু খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটি কাজ। রোজ সকালবেলা এক গ্লাস মধু-পানি আপনার দিনটিকে মধুরতা দিয়ে শুরু করবে। শুধু তাই নয় এই একগ্লাস মধু-পানি আপনার শরীর ও স্বাস্থ্যের ওপর ফেলবে দারুণ প্রভাব। জেনে নিন ১ গ্লাস মধু পানির ৭টি দারুণ উপকারিতা-
(১) ওজন কমাতে সাহায্য করে
(২) অ্যাসিডিটির হাত থেকে রক্ষা করে
(৩) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
(৪) অ্যালার্জিমুক্ত থাকতে সহায়তা করে
(৫) পেটে গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে
(৬) দুর্বলতা কাটিয়ে দেহে তাৎক্ষণিক এনার্জি সরবরাহ করে।

আসুন সচেতন হই, সুস্থ থাকতে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলি ।
ধন্যবাদ/আলাক্ব❤️

মধু অর্ডার করতে কল করুন অথবা What’s App করুন আমাদের নাম্বারে ✆ +880 1729-243024
For Online Order- please visit our business page:
Facebook: https://www.facebook.com/alaq4shopping
Instagram: alaq4shopping
Or email us at [email protected]

# ক্যাশ অন ডেলিভারীর পাশাপাশি রয়েছে বিকাশ, নগদ এবং রকেটে পেমেন্ট করার সুবিধা।
# স্থান ভেদে ডেলিভারী চার্জ প্রযোজ্য।
# আমাদের পণ্যে কোনোরকম সমস্যা থাকলে আমরা বিক্রিত পণ্য ফেরত/পরিবর্তন করে থাকি।


#আলাক্ব #মধু #সুন্দরবনেরমিশ্রফুলেরপ্রাকৃতিকচাকেরখাঁটিমধু

Alhamdulillah delivery done ❤
13/11/2021

Alhamdulillah delivery done ❤

আসসালামু আলাইকুম,দেশী সরিষার ঝাঁঝে মুখর হোক রান্নাঘর...সবাই কে Alaq (আলাক্ব) এর পক্ষ থেকে শুভেচ্ছা। Alaq (আলাক্ব) একটি ভ...
13/11/2021

আসসালামু আলাইকুম,
দেশী সরিষার ঝাঁঝে মুখর হোক রান্নাঘর...
সবাই কে Alaq (আলাক্ব) এর পক্ষ থেকে শুভেচ্ছা। Alaq (আলাক্ব) একটি ভেজালমুক্ত, কেমিক্যালমুক্ত এবং নিরাপদ পণ্য সামগ্রীর অনলাইন শপ। আমাদের পণ্য সম্ভারের আজকের আলোচ্য বিষয় কাঠের ঘানিতে ভাঙ্গানো প্রথম চাপের দেশী সরিষার তেলের উপকারিতা। একসময় গ্রামবাংলার একমাত্র ভোজ্যতেল ছিল সরিষার তেল। এই তেল আমাদের ঐতিহ্যের সঙ্গেই যেন মিশে আছে। বিভিন্ন ওষুধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই তেল। এছাড়া দেশী সরিষার তেলে আছে প্রয়োজনীয় অনেক উপাদান, যা আমাদের শরীর ও ত্বকের জন্য খুবই উপকারী। আসুন জেনে নেই বিস্তারিত-
(১) কোল্ড প্রেসড দেশী সরিষার তেলে রয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট (Monounsaturated fat) এবং প্রদাহ বিরোধী (anti-inflammatory) উপাদান যা দেহের স্বাস্থ্যকর কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং হৃদরোগের সম্ভাবনা হ্রাস করে ।
(২) কাঠের ঘানিতে ভাঙ্গানো সরিষার তেল প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সমৃদ্ধ । এতে অনেক কম পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বি থাকে।
(৩) সরিষার তেলের আলফা লিনোলেনিক এসিড কার্ডিওভাসকুলার স্বাস্থ্য কে রক্ষা করে। এছাড়া শ্বাসকষ্টের প্রদাহ হ্রাস করতে সাহায্য করে।
সরিষার তেল আমাদের পাকস্থলীতে থাকা হাইড্রোক্লোরিক এসিডের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে যার ফলে আপনাকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হবে না।
(৪) এই সরিষার তেলের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং এন্টি ফাংগাল বৈশিষ্ট্য রয়েছে এবং এটি ক্ষতিকারক সংক্রমণ থেকে হজম শক্তি কে রক্ষা করে।
(৫) সরিষার তেলে থাকা ওমেগা-৩, ওমেগা-৬ ফ্যাটি এসিড, প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই এবং ভিটামিন বি কমপ্লেক্স শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি মাথা ব্যথা উপশমেও সাহায্য করে।
(৬) কাঠের ঘানিতে ভাঙ্গানো খাঁটি সরিষার তেল দিয়ে রান্না স্বাস্থ্যের জন্য যেমন নিরাপদ তেমনি এটি শরীরের ত্বক এবং চুলে ব্যবহার এর জন্যও নিরাপদ। বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রতিদিনই সরিষার তেল গ্রহণের অন্যতম উপায় হচ্ছে এই স্বাস্থ্যকর তেলকে ভোজ্য তেল হিসেবে নির্বাচন করা। আসুন সচেতন হই, সুস্থ থাকতে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলি ।

কাঠের ঘানিতে ভাঙ্গানো দেশী সরিষার ১০০% খাঁটি তেলের মূল্যঃ
১ লিটার- ২৭০ টাকা
৩ লিটার- ৭৯০ টাকা
৫ লিটার- ১৩১০ টাকা

# সরিষার তেলসহ অন্যান্য পণ্য অর্ডার করতে কল করুন বা What’s app করুন আমাদের নাম্বারে
✆ +880 1729-243024
Email: [email protected]
Instagram: alaq4shopping
Facebook: https://www.facebook.com/alaq4shopping

# ক্যাশ অন ডেলিভারীরর পাশাপাশি রয়েছে বিকাশ, নগদ এবং রকেটে পেমেন্ট করার সুবিধা।
# স্থান ভেদে ডেলিভারী চার্জ প্রযোজ্য।
# বিক্রিত পণ্য ফেরত নেয়া হয়।


#আলাক্ব #কাঠেরঘানিতেভাঙ্গানোদেশীসরিষারতেল

আসসালামু আলাইকুম,দেশী সরিষার ঝাঁঝে মুখর হোক রান্নাঘর...★★★কেনো কাঠের ঘানিভাঙা সরিষার তেল খাবেন ?প্রচলিত সয়াবিন আর মেশিন...
20/10/2021

আসসালামু আলাইকুম,
দেশী সরিষার ঝাঁঝে মুখর হোক রান্নাঘর...

★★★কেনো কাঠের ঘানিভাঙা সরিষার তেল খাবেন ?

প্রচলিত সয়াবিন আর মেশিনে ভাঙ্গা গরম হিটে নির্গত তেল খেয়ে আমাদের আজ এত রোগ। কারণ তেল ছাড়া আমাদের কিছুই চলেনা। আর এতেই যখন রোগের উৎস,তখনতো আমাদের দেহে রোগ বাসা বাঁধবেই।

মেশিনে সরিষা ভাঙানোর সময় মেশিনের লোহার ঘর্ষনে তাপ উৎপন্ন হয়। যার ফলে মেশিনে উৎপাদিত সরিষার তেলের গুনগত মান তথা পুষ্টিগুণ অনেক কমে যায়।

আর এজন্যই কাঠের ঘানি ভাঙা সরিষার তেল। এই প্রাচীন পদ্ধতিতে তেল ভাঙ্গানো হলে তেলের প্রাকৃতিক গুণাগুণ সবচেয়ে কম নষ্ট হয়। তেল বেশি দিন থাকে। সংরক্ষনের জন্য কোন প্রকার প্রিজারভেটিভও দিতে হয় না। তেল হয় মসৃণ, যা বাজারে প্রচলিত তেলের মত চিটচিটে হয় না। আর এই তেলের খরচটাও বেশি তাই মূল্য একটু বেশি হয়।
কাঠের ঘানিতে ভাঙ্গানো দেশী সরিষার ১০০% খাঁটি তেলের মূল্যঃ
১ লিটার- ২৭০ টাকা
৩ লিটার- ৭৯০ টাকা
৫ লিটার- ১৩১০ টাকা

# সরিষার তেলসহ অন্যান্য পণ্য অর্ডার করতে কল করুন বা What’s app করুন আমাদের নাম্বারে ✆ +880 1729-243024
Email: [email protected]
Instagram: alaq4shopping
Facebook: https://www.facebook.com/alaq4shopping

# ক্যাশ অন ডেলিভারীরর পাশাপাশি রয়েছে বিকাশ, নগদ এবং রকেটে পেমেন্ট করার সুবিধা।
# স্থান ভেদে ডেলিভারী চার্জ প্রযোজ্য।
# বিক্রিত পণ্য ফেরত নেয়া হয়।

আসুন সচেতন হই, সুস্থ থাকতে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলি।
সবাই কে Alaq এর পক্ষ থেকে শুভেচ্ছা❤️


#আলাক #কাঠেরঘানিতেভাঙ্গাখাঁটিদেশীসরিষারতেল
#কাঠেরঘানিতেভাঙ্গানোদেশীসরিষারতেল

আসসালামু আলাইকুম। শরীর সুস্থ রাখতে দরকার পুষ্টিকর খাবার। খাঁটি ঘিয়ের রয়েছে বিস্ময়কর কিছু গুণ; যা শরীরের জন্য দারুণ উপকার...
30/09/2021

আসসালামু আলাইকুম।
শরীর সুস্থ রাখতে দরকার পুষ্টিকর খাবার। খাঁটি ঘিয়ের রয়েছে বিস্ময়কর কিছু গুণ; যা শরীরের জন্য দারুণ উপকারী। এটি স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বির উৎস। সর্দি-কাশি সারাতে, দুর্বলতা কাটাতে, এমনকি দৃষ্টিশক্তি ভালো রাখার পাশাপাশি পেশি সুগঠিত রাখতে ঘি কার্যকর। এ ছাড়া ঘিয়ে পেঁয়াজ ভেজে খেলে গলা ব্যথা সারে। ডাক্তারী পরামর্শ অনুযায়ী প্রতিদিন একজন মানুষ দুই চা চামচ ঘি খেতে পারেন। এতে করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও নিয়মিত খাঁটি ঘি সেবনে অনেক উপকারিতা রয়েছে।
(১) ঘি তে আছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা কোষকে ‘অক্সিডেটিভ’ ক্ষতির হাত থেকে বাঁচায়। অক্সিজেনের সঙ্গে পদার্থের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোষের যে ক্ষয় হয় তাই হচ্ছে ‘অক্সিডেটিভ’ ক্ষতি। শরীরে চিনি বেশি হলে, বিপাকীয় চাপ বেশি হলে, কোষের মাইটোকন্ড্রিয়া ভালোভাবে কাজ না করলে এবং ইনসুলিনের অনিয়ম হলে এই সমস্যা হয়। অতিরিক্ত অক্সিডেটিভ ক্ষতি থেকে ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। আর এই সমস্যার ঝুঁকি কমাতে কিছুটা হলেও অবদান আছে ঘিয়ের।
(২) ঘিয়ের মধ্যে কোষকে পুনর্গঠন করার ক্ষমতা রয়েছে। অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকায় সেই প্রাচীন কাল থেকেই ত্বককে মসৃণ করতে ঘিয়ের ব্যবহার হয়ে আসছে। ত্বকের প্রদাহ, ক্ষত এবং পোড়ার দাগ মেটাতেও এটি দারুন কাজে আসে। ঘি ত্বককে ময়েশ্চার করে, ত্বকের রোগ সোরিয়াসিস কমাতে কাজ করে। এছাড়াও খাঁটি ঘি তে আছে এন্টি ভাইরাস, যা শরীরের বাহিরের অংশে ঘাঁ বা ক্ষত সাড়াতে সহায়ক। প্রতিদিন নিয়মিত খালি পেটে ঘি সেবনে শরীর ভেতর থেকে শক্তিশালি হয়ে উঠে, সেই সঙ্গে ত্বকের ভেতরে কোলাজেনের উৎপাদন বেড়ে যায়। তাই ত্বকের সৌন্দর্যও বাড়ে।
(৩) খালি পেটে ঘি খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে। এটি চুল নরম ও উজ্জ্বল করে, চুল পড়া প্রতিরোধে সাহায্য করে এবং চুলের গোড়া কে মজবুত করে।
(৪) ঘি এর ভিটামিন ‘ই’ চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। পাশাপাশি চোখের চাপ নিয়ন্ত্রণে রাখে। এটি যদি নিয়মিত খাওয়া যায়, তাহলে অবটিক নার্ভের উন্নতি ঘটে। ফলে আমাদের দৃষ্টিশক্তির উন্নতি ঘটে। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে কোনো ধরনের সংক্রমণই ধারে কাছে ঘেঁষতে পারে না। বিশেষ করে গ্লুকোমায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য হিতকর খাবার ঘি।
(৫) ঘি স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং ব্রেন টনিক হিসেবে কাজ করে। নিউট্রিশনিস্টদের মতে নার্ভের কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সার্বিকভাবে ব্রেন পাওয়ারের উন্নতিতে ঘি এর কোনো বিকল্প হয় না। এত উপস্থিত ওমেগা- ৬ এবং ৩ ফ্যাটি অ্যাসিড শরীর এবং মস্তিষ্ককে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে।
প্রসঙ্গত, সম্প্রতি প্রাকাশিত বেশ কিছু গবেষমায় দেখা গেছে এই দুই ধরনের ফ্যাটি অ্যাসিড ডিমেনশিয়া এবং অ্যালঝাইমারসের মতো রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

আসুন সচেতন হই, সুস্থ থাকতে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলি ।

# খাঁটি ঘি এর স্বাদ পেতে এখনই অর্ডার করুন। অর্ডার করতে কল করুন বা What’s app করুন আমাদের নাম্বারে
✆ +880 1729-243024
Email: [email protected]
Instagram: alaq4shopping
Facebook: https://www.facebook.com/alaq4shopping

# ক্যাশ অন ডেলিভারীরর পাশাপাশি রয়েছে বিকাশ, নগদ এবং রকেটে পেমেন্ট করার সুবিধা।
# স্থান ভেদে ডেলিভারী চার্জ প্রযোজ্য।
# বিক্রিত পণ্য ফেরত নেয়া হয়।

#আলাক্ব #খুলনারখাঁটিগাওয়াঘী #খাঁটিগাওয়াঘি

আসসালামু আলাইকুম। ঘি’–নামটা শুনতেই অনেক ভালো একটা অনুভুতি কাজ করে। অনেকের নিয়মিত খাদ্যতালিকায় ঘি একটি পছন্দের খাবার। এটি...
14/08/2021

আসসালামু আলাইকুম।
ঘি’–নামটা শুনতেই অনেক ভালো একটা অনুভুতি কাজ করে। অনেকের নিয়মিত খাদ্যতালিকায় ঘি একটি পছন্দের খাবার। এটি মূলত ভারতীয় উপমহাদেশে উদ্ভূত হওয়া পরিশোধিত মাখন। বাংলার বহু রান্নায়, বিশেষকরে গুরুপাক খাবারে ঘি ব্যবহৃত হয়ে খাদ্যরসিক বাঙ্গালির রসনার তৃপ্তি ঘটিয়ে আসছে। ঐতিহ্যবাহী রান্নায় খাবারের স্বাদ এবং গন্ধ বৃদ্ধিতে ঘি এর ব্যবহার বহু প্রাচীন। বিশেষ কিছু খাবারের স্বাদ বাড়াতে এবং বিভিন্ন খাবার তৈরিতে ঘিয়ের কোন বিকল্প নেই। নাস্তা বা অন্যান্য খাবারের সাথে ঘি ব্যবহার করলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এছাড়াও নানান রকম ভর্তা ও ভাজিতে ঘি তার চমৎকার গন্ধের জন্যে সমাদৃত। ঘি খেতে অনেকেই পছন্দ করেন আবার অনেকেই অপছন্দ করেন। কিন্তু অনেকেই জানেন না ঘিয়ের প্রকৃত উপকারিতা সম্পর্কে। ঘি তখনই শরীরের ক্ষতি করে, যখন তা অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়। তাই ঘিয়ের উপকারিতা পাওয়ার জন্য নিয়ন্ত্রণ মেনে ঘি খেতে হবে। তবে তার আগে জেনে নেওয়া যাক ঘিয়ের কিছু উপকারিতা-

(১) ঘি এর স্ফুটনাঙ্ক খুব বেশি। ২৫০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঘি গরম করা যায়। অথচ অধিকাংশ তেলই এই তাপমাত্রায় গরম করলে ক্ষতিকারক হয়ে যায়।
(২) ঘি এর বৈশিষ্ঠ্য হলো ঘি সহজে নষ্ট হয় না। প্রায় ১০০ বছর পর্যন্ত ঠিক থাকে ঘি।
(৩) ঘি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ঘিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে উপস্থিত ফ্রি রেডিকালদের ক্ষতি করার ক্ষমতাকে কমিয়ে দেয়। ফলে কোষের বিন্যাসে পরিবর্তন হয়ে ক্যান্সার সেলের জন্ম নেওয়ার আশঙ্কা হ্রাস পায়। ঘি-এর ‘স্মোকিং পয়েন্ট’ খুব হাই। ফলে বেশি তাপমাত্রায় রান্না করলেও কোনো ক্ষতি হয় না।
(৪) ঘি লিনলিয়েক এসিড (Linoleic Acid) সমৃদ্ধ। এটি এক প্রকার ফ্যাটি এসিড যা প্লাককে প্রতিরোধ করে ক্যান্সার, ডায়াবেটিস এবং হার্টের বিভিন্ন রোগ দূর করে।
(৫) ডেলিভারির পর নতুন মায়েদের ঘি খাওয়ানো হয়। কারণ এর অ্যান্টিঅক্সিড্যান্টের অ্যান্টি-ভাইরাল গুণ শরীরের ক্ষত সারাতে সাহায্য করে। এমন কি নিয়মিত ঘি খেলে এটি মহিলারাদের গর্ভপাত জনিত ঘাঁ শুকাতেও সহায়তা করে।
(৬) ঘিতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকায় এটি ক্ষিদে পাওয়ার প্রবণতা কমায়। ফলে ওজন হ্রাসের পথ প্রশস্ত হয়।
(৭) ঘিয়ের ভিটামিন ‘কে’ স্বাস্থ্যকর ইনসুলিন আর শর্করার মাত্রা ঠিক রাখে। এবং ক্যালসিয়ামের সঙ্গে মিলে হাড়ের স্বাস্থ্য ও গঠন বজায় রাখে।
(৮) নিয়মিত ঘি সেবন শরীরে উপকারী কোলেস্টেরল তৈরি করে এবং হৃদরোগ জনিত ঝুঁকি থেকে রক্ষা করে।
(৯) এক গ্লাস দুধের মধ্যে এক চামচ ঘি মিশিয়ে রাতে ঘুমানোর আগে সেবনে কোষ্ঠকাঠিন্য দূর করে।

আমাদের ঘি প্রকৃতির মতোই বিশুদ্ধ। এতে কোন ধরনের এসেন্স বা ফুড কালার ব্যবহার করা হয় নি। আপনার সুস্বাস্হ্যের জন্য নিশ্চিন্তে আস্থা রাখুন আমাদের ঘি তে।

আসুন সচেতন হই, সুস্থ থাকতে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলি ।

# খাঁটি ঘি এর স্বাদ পেতে এখনই অর্ডার করুন। অর্ডার করতে কল করুন বা What’s app করুন আমাদের নাম্বারে
✆ +880 1729-243024
Email: [email protected]
Instagram: alaq4shopping
Facebook: https://www.facebook.com/alaq4shopping

# ক্যাশ অন ডেলিভারীরর পাশাপাশি রয়েছে বিকাশ, নগদ এবং রকেটে পেমেন্ট করার সুবিধা।
# স্থান ভেদে ডেলিভারী চার্জ প্রযোজ্য।
# বিক্রিত পণ্য ফেরত নেয়া হয়।

#আলাক্ব #খুলনারখাঁটিগাওয়াঘী #খাঁটিগাওয়াঘি

21/07/2021

আসসালামু আলাইকুম,
সবাইকে Alaq (আলাক্ব) এর পক্ষ থেকে ঈদ উল আযহার শুভেচ্ছা🌙
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।"
আসুন সচেতন হই, সুস্থ থাকতে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলি ।

✆ +880 1729-243024
Email: [email protected]
Instagram: alaq4shopping
Facebook: https://www.facebook.com/alaq4shopping

আসসালামু আলাইকুম। ঘি আমাদের জীবনে অতি পরিচিত পুষ্টিকর একটি পদ। ঘি এর স্বাদ বাঙালির জীবনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। একটু ঘ...
15/07/2021

আসসালামু আলাইকুম।
ঘি আমাদের জীবনে অতি পরিচিত পুষ্টিকর একটি পদ। ঘি এর স্বাদ বাঙালির জীবনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। একটু ঘি হলেই যেন জমে যায় খাওয়াটা। সুন্দর গন্ধ ও স্বাদে ভরপুর ঘি এর ব্যবহার সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। তবে আমাদের প্রচলিত এবং বদ্ধমূল ধারণা ছিল ঘি আমাদের স্থুলতা এবং বিভিন্ন শারীরিক সমস্যার কারণ এজন্য যতটুকু সম্ভব ঘি কে আমরা এড়িয়ে চলতাম। কিন্তু ধারণাটা একেবারেই ভুল। আসল সত্যটা হল- খাঁটি ঘি খাওয়ার অনেকগুলো উপকারিতা রয়েছে।
১। ঘি ওজন কমাতে সাহায্য করে। ভাতের সঙ্গে ঘি মিশিয়ে খেলে শরীরে দীর্ঘক্ষণ শক্তি থাকে।
২। ঘি এ থাকা ভিটামিন এ, ডি এবং ই চোখ ও ত্বক ভালো রাখার সাথে সাথে এতে থাকা ভিটামিন কে’ আমাদের শরীরের ক্যালসিয়ামের সাথে মিলে হাড়ের স্বাস্থ্য ও গঠন বজায় ঠিক রাখে।
৩। ঘি এর মধ্যে রয়েছে প্রাকৃতিক লুব্রিকেন্ট, ওমেগা থ্রি ও ফ্যাটি এসিড যা গিঁটে ব্যথার সমস্যা সমাধানে কাজ করে আর হাড়কে মজবুত করে।
৪। ঘি তে আছে CLA (Conjugated Linoleic Acid) - এই অ্যান্টিঅক্সিড্যান্টের অ্যান্টি-ভাইরাল গুণ শরীরের ক্ষত সারাতে সাহায্য করে। এই কারণেই ডেলিভারির পর নতুন মায়েদের ঘি খাওয়ানো হয়।
৫। ঘিয়ের মধ্যে থাকা Medium-Chain Fatty Acids (MCFAs) এনার্জি বাড়াতে সাহায্য করে। এজন্য অধিকাংশ অ্যাথলেট দৌঁড়ানোর আগে ঘি খেয়ে থাকেন।
৬। ঘিয়ের Butyric acid হজম ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
৭। অধিকাংশ দুগ্ধজাত দ্রব্যের মতো ঘি থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা নেই।
৮। প্রাচীন আয়ূর্বেদিক মতে ঘি কে মানা হয় মস্তিষ্কের উন্নতির জন্য সুপারফুড যা স্মতিশক্তির উন্নতি ঘটাতে দারুন কাজ করে। এছাড়াও বহু প্রাচীন কাল থেকেই ঘি পজিটিভ ফুড হিসেবে পরিচিত। আধুনিক গবেষণাও বলছে ঘি খেলে পজিটিভিটি বাড়ে। কনশাসনেস উন্নত হয়।

আমাদের ঘি প্রকৃতির মতোই বিশুদ্ধ। এতে কোন ধরনের এসেন্স বা ফুড কালার ব্যবহার করা হয় নি। আপনার সুস্বাস্হ্যের জন্য নিশ্চিন্তে আস্থা রাখুন আমাদের ঘি তে। আসুন সচেতন হই, সুস্থ থাকতে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলি ।

# খাঁটি ঘি এর স্বাদ পেতে এখনই অর্ডার করুন। কল করুন বা What’s app করুন আমাদের নাম্বারে ✆ +880 1729-243024
Email: [email protected]
Instagram: alaq4shopping
Facebook: https://www.facebook.com/alaq4shopping

# ক্যাশ অন ডেলিভারীরর পাশাপাশি রয়েছে বিকাশ, নগদ এবং রকেটে পেমেন্ট করার সুবিধা।
# স্থান ভেদে ডেলিভারী চার্জ প্রযোজ্য।
# বিক্রিত পণ্য ফেরত নেয়া হয়।


#আলাক্ব #খুলনারখাঁটিগাওয়াঘী #খাঁটিগাওয়াঘি

আসসালামু আলাইকুম,দেশী সরিষার ঝাঁঝে মুখর হোক রান্নাঘর...ভোজ্য তেল হিসেবে কোন তেল ব্যবহার করা উচিত সেটা নিয়ে প্রায়ই আমরা স...
24/06/2021

আসসালামু আলাইকুম,
দেশী সরিষার ঝাঁঝে মুখর হোক রান্নাঘর...
ভোজ্য তেল হিসেবে কোন তেল ব্যবহার করা উচিত সেটা নিয়ে প্রায়ই আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। কারন খাবার হিসেবে আমরা যে তেলই ব্যবহার করি, তা আমাদের শরীরের উপর বড় ধরনের একটা প্রভাব বিস্তার করে। অস্বাস্থ্যকর তেল আমাদের পেটের অসুস্থতা, হজমে সমস্যা এবং অনেকাংশে কোষ্ঠকাঠিন্যেরও কারণ। এতে সাধারণত মানুষ দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হয়। বাজারে সয়াবিন তেলের আবির্ভাবের পর আমরা অনেকেই সরিষার তেলের উপকারিতার কথা ভুলে গেছি। অথচ কয়েক দশক আগেও গ্রামবাংলার মানুষ ভোজ্যতেল হিসেবে সরিষার তেলই ব্যবহার করত। যার ফলে তেলজনিত পেটের সমস্যা কম হতো। এখনও সরিষা বা সরিষার তেল প্রতিটি বাড়ির রান্না ঘরেই রয়েছে যা – রান্নায়, ভর্তা বানাতে এমনকি মালিশের কাজেও ব্যবহৃত হয়। এই তেল আমাদের ঐতিহ্যের সঙ্গেই যেন মিশে আছে। সরিষার তেল যেমন প্রয়োজনীয় তেমন উপকারীও। ভারতীয় উপমহাদেশে এই তেলের ব্যবহার অতি প্রাচীন। এর ঔষধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই তেল। ভারতীয় উপমহাদেশে খ্রিষ্টপূর্ব ৩০০০ থেকে সরিষার ব্যবহার হয়ে আসছে।

সরিষার তেলে আছে প্রয়োজনীয় অনেক উপাদান, যা আমাদের শরীর ও ত্বকের জন্য খুবই উপকারী। বিভিন্ন ভোজ্য তেলের ওপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায়, সরিষার তেল ৭০ শতাংশ হৃৎপিণ্ড সংক্রান্ত রোগের ঝুঁকি কমায়। এ তেল ব্যবহারে শরীরে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়, যা হৃদ্রোগের আশঙ্কা কমিয়ে দেয়। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ক্যান্সার হওয়ার আশঙ্কাও কমায়। সরিষার তেল মনো আনস্যাচুরেটেড ফ্যাট (Monounsaturated fat) এবং প্রদাহ বিরোধী (anti-inflammatory) উপাদানে সমৃদ্ধ। এছাড়াও সরিষার তেল প্রোটিন, ভিটামিন ই, ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি এসিড এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থে ভরপুর। এতে খুব অল্প পরিমানে স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বি রয়েছে। প্রতিদিনই সরিষার তেল গ্রহণের অন্যতম উপায় হচ্ছে এই স্বাস্থ্যকর তেলকে ভোজ্য তেল হিসেবে নির্বাচন করা।
কাঠের ঘানিতে ভাঙ্গানো দেশী সরিষার ১০০% খাঁটি তেলের মূল্যঃ
১ লিটার- ২৭০ টাকা
৩ লিটার- ৭৯০ টাকা
৫ লিটার- ১৩১০ টাকা

# সরিষার তেলসহ অন্যান্য পণ্য অর্ডার করতে কল করুন বা What’s app করুন আমাদের নাম্বারে ✆ +880 1729-243024
Email: [email protected]
Instagram: alaq4shopping
Facebook: https://www.facebook.com/alaq4shopping

# ক্যাশ অন ডেলিভারীরর পাশাপাশি রয়েছে বিকাশ, নগদ এবং রকেটে পেমেন্ট করার সুবিধা।
# স্থান ভেদে ডেলিভারী চার্জ প্রযোজ্য।
# বিক্রিত পণ্য ফেরত নেয়া হয়।

আসুন সচেতন হই, সুস্থ থাকতে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলি।
সবাই কে Alaq এর পক্ষ থেকে শুভেচ্ছা❤️


#আলাক #কাঠেরঘানিতেভাঙ্গাখাঁটিদেশীসরিষারতেল
#কাঠেরঘানিতেভাঙ্গানোদেশীসরিষারতেল

Address

Wasa Circle, Dampara, Bagmoniram, Kotwali
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Alaq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alaq:

Share