Nafisa's shop

  • Home
  • Nafisa's shop

Nafisa's shop আমরা গ্রাহকের চাহিদা অনুযায়ী সকল প্রকার কাপড় সরবরাহ করতে পারি ।
আপনি মডেল ও সাইজ দিবেন আমরা দ্রুততম সময়ে পৌঁছাতে সর্বদা সচেস্ট।

🎉 রেডি টু ওয়্যার কাস্টমাইজ পকেট লুঙ্গির বিশ্বে আপনাকে স্বাগতম!
👕 যেকোনো বয়স ও সাইজের জন্য স্টাইলিশ, আরামদায়ক ও ইউনিক ডিজাইন
🧵 পছন্দ অনুযায়ী কাস্টমাইজ সুবিধা
📦 হোম ডেলিভারি সার্ভিস
📩 ইনবক্সে অর্ডার করুন এখনই!

অনেকেই জিজ্ঞেস করেন ৫৫০৳ এর টা খুব খারাপ হবে?😐স্ক্রিনশটে দেখুন, কাস্টমারের অভিব্যক্তি 💚এছাড়াও সর্বনিম্ন প্রাইসের এগুলোর ...
13/07/2026

অনেকেই জিজ্ঞেস করেন ৫৫০৳ এর টা খুব খারাপ হবে?😐

স্ক্রিনশটে দেখুন, কাস্টমারের অভিব্যক্তি 💚
এছাড়াও সর্বনিম্ন প্রাইসের এগুলোর ও আমাদের শত শত রিপিট কাস্টমার আছে আলহামদুলিল্লাহ 🥰

একটা সময় ছিল, লুঙ্গি পরতে গেলেই গিঁট ঠিক করা, বারবার টেনে নেওয়া, আর পকেট না থাকায় মোবাইল বা টাকা হাতে নিয়েই ঘুরতে হতো।সম...
12/07/2026

একটা সময় ছিল, লুঙ্গি পরতে গেলেই গিঁট ঠিক করা, বারবার টেনে নেওয়া, আর পকেট না থাকায় মোবাইল বা টাকা হাতে নিয়েই ঘুরতে হতো।

সময় বদলেছে, প্রয়োজনও বদলেছে।
তাই আমরা নিয়ে এসেছি Ready to Wear Pocket Lungi—যেখানে ঐতিহ্যের আরামের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক সুবিধা।

✨ ইলাস্টিক + ফিতার পারফেক্ট ফিট
✨ সুন্দর ফিক্সড কুচি, সবসময় পরিপাটি লুক
✨ প্রয়োজনীয় জিনিস রাখার জন্য সুবিধাজনক পকেট
✨ কয়েক সেকেন্ডেই পরে নেওয়া যায়
✨ ঘরে, বাইরে, ভ্রমণে কিংবা প্রতিদিনের ব্যবহারের জন্য দারুণ আরামদায়ক

যারা একবার ব্যবহার করেছেন, তাদের অনেকেই আবারও অর্ডার করেছেন। কারণ আরামের সঙ্গে অভ্যাস তৈরি হয়ে যায় খুব সহজেই।
আপনিও যদি লুঙ্গির ঝামেলা নয়, আরামটা উপভোগ করতে চান, তাহলে একবার Ready to Wear Pocket Lungi ব্যবহার করে দেখুন।

লুঙ্গি তো সবাই পরে... কিন্তু সবাই কি আরাম পরে? 😉সাধারণ লুঙ্গি বারবার ঠিক করতে হয়, গিঁট খুলে যাওয়ার ভয় থাকে, আর পকেট না থ...
11/07/2026

লুঙ্গি তো সবাই পরে... কিন্তু সবাই কি আরাম পরে? 😉

সাধারণ লুঙ্গি বারবার ঠিক করতে হয়, গিঁট খুলে যাওয়ার ভয় থাকে, আর পকেট না থাকায় ছোটখাটো প্রয়োজনীয় জিনিসও হাতে রাখতে হয়।
এই সমস্যার সহজ সমাধান— আমাদের Ready to Wear Pocket Lungi। 💙

✔️ পরে নিতে মাত্র কয়েক সেকেন্ড
✔️ ইলাস্টিক + ফিতা, তাই ফিটিং নিজের মতো করে নেওয়া যায়
✔️ স্টাইলিশ ফিক্সড কুচি, সবসময় পরিপাটি লুক
✔️ প্রয়োজনীয় জিনিস রাখার জন্য সুবিধাজনক পকেট
✔️ ঘরে, বাইরে, ভ্রমণে কিংবা প্রতিদিনের ব্যবহারে সমান আরাম
একবার ব্যবহার করলেই বুঝবেন— এটা শুধু একটি লুঙ্গি নয়, বরং প্রতিদিনের আরামকে আরও সহজ করে তোলার একটি স্মার্ট সমাধান।

যে পুরুষ আরামকে গুরুত্ব দেন, তার জন্য এটি দারুণ একটি পছন্দ। 😎

10/07/2026

ছেলে: আম্মু, ফাতেমার উচ্চারিত গণিত পরীক্ষা হবে না?
আমি: উচ্চারিত গণিত কি বাবা?🤔
ছেলে: নুমা আপুর ছিল যে সেটা আরকি উচ্চারিত গণিত।
লে আমি : 🙃😄🤣( উচ্চতর গণিত)

কখনও কি ভেবেছেন?লুঙ্গি পরাও এত সহজ হবে? ✅গিট্টু দেয়ার কোনো ঝামেলা নেই।✅খুলে যাবার ভয় নেই।✅মোবাইল, মানিব্যাগ কোথায় রাখ...
08/07/2026

কখনও কি ভেবেছেন?
লুঙ্গি পরাও এত সহজ হবে?

✅গিট্টু দেয়ার কোনো ঝামেলা নেই।
✅খুলে যাবার ভয় নেই।
✅মোবাইল, মানিব্যাগ কোথায় রাখবো সেই চিন্তা নেই

💥 সাইজ ঠিক হবে কিনা সেই টেনশনও নাই।
💥কারণ আমরা দিচ্ছি আপনার মাপে লুঙ্গি বানিয়ে নেয়ার সুযোগে। অর্থাৎ কাস্টোমাইজ "Ready to wear pocket lungi"

একটা ভালো লুঙ্গি শুধু পরার জন্যই নয়, প্রতিদিনের ঝামেলা কমানোর জন্যও হওয়া উচিত।মোবাইল, টাকা, চাবি—বারবার হাতে রাখতে হবে ক...
03/07/2026

একটা ভালো লুঙ্গি শুধু পরার জন্যই নয়, প্রতিদিনের ঝামেলা কমানোর জন্যও হওয়া উচিত।

মোবাইল, টাকা, চাবি—বারবার হাতে রাখতে হবে কেন?

আমাদের কাস্টমাইজড পকেট লুঙ্গি এমনভাবে তৈরি, যাতে আরাম, স্টাইল এবং প্রয়োজন—তিনটাই একসাথে পাওয়া যায়।

✔️ আরামদায়ক কাপড়
✔️ ব্যবহারিক পকেট
✔️ দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী
✔️ নিজের পছন্দমতো কাস্টমাইজ করার সুযোগ

একবার ব্যবহার করলেই পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন।

আপনি হলে কোন রঙের লুঙ্গি বেছে নিতেন? 👇 কমেন্টে জানান।

জামাই : আর্জেন্টিনা সাপোর্ট না করলে ঘরে থাকতে দিব না!লে বউ : 😬😬😬😁😁😁!!
01/07/2026

জামাই : আর্জেন্টিনা সাপোর্ট না করলে ঘরে থাকতে দিব না!

লে বউ : 😬😬😬😁😁😁!!

মা শা আল্লাহ  #রিপিট অর্ডার 💚আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
01/07/2026

মা শা আল্লাহ
#রিপিট অর্ডার 💚

আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।

A+ কোডের কিছু এভেইলেবল প্রিন্ট 💗
30/06/2026

A+ কোডের কিছু এভেইলেবল প্রিন্ট 💗

 #মধুর_বিড়ম্বনা 😼​"টাকা যত লাগে নেন💰, সময়ও বাড়ায় নেন। কিন্তু ১৫০০ টাকা দিয়ে হলেও এই কাস্টমাইজড লুঙ্গি আমাকে দিতেই হবে!💪"...
24/06/2026

#মধুর_বিড়ম্বনা 😼
​"টাকা যত লাগে নেন💰,
সময়ও বাড়ায় নেন।
কিন্তু ১৫০০ টাকা দিয়ে হলেও এই কাস্টমাইজড লুঙ্গি আমাকে দিতেই হবে!💪"
— সাথে ৫০০ টাকা অ্যাডভান্সও করে দিলেন! 😯

কাস্টমারের এমন আবদার আর ভালোবাসা মিশ্রিত ‘হুমকি’ পেলে কার বুকটা না কেঁপে ওঠে?
একেই বোধহয় বলে ‘মধুর বিড়ম্বনা’!

​সত্যি বলতে,
আমি সিজনাল পণ্য স্টক করতে একটু ভয়ই পাই।
আলমারির চিপায় ৫-৬ বছর আগের শীতের শাল আর সোয়েটার এখনো নতুন হয়ে পড়ে আছে।
এগুলো লস প্রজেক্ট ছাড়া আর কিছুই না! 😑
তাই এবার খেলা ভিত্তিক প্রিন্ট স্টক করার কোনো প্ল্যানই ছিল না আমাদের। তাছাড়া,
আমার ঘরেও কেউ খেলা দেখে না, তাই খেলা নিয়ে আমাদের কোনো বিশেষ আয়োজনও ছিল না। 😇

​কিন্তু কাস্টমারদের ভালোবাসা আর ডিমান্ড আমাদের বাধ্য করলো মাঠে নামতে!🥱

​অনেকেই হয়তো সাধারণ মার্কেটের লুঙ্গির দামের সাথে আমাদের এই কাস্টমাইজড লুঙ্গির তুলনা করে বসেন। কিন্তু ভাই রে...
গুলিস্তানের ৩০০ টাকার পাঞ্জাবি আর টেইলার্স থেকে পাঞ্জাবি বানাতে গেলে যেমন মজুরি আর ফিটিংস মিলিয়ে হাজার টাকা পার হয়ে যায়,
আমাদের এই কাস্টমাইজড লুঙ্গির পেছনের গল্পটাও ঠিক সেরকম। 😷

​এর পেছনে থাকে—
👉 কাস্টমাইজেশনের আলাদা মুজুরি বা কারিগর খরচ,
👉 বুস্টিংয়ের জন্য ডলারের বাড়তি খরচ,
👉 সেলার কমিশন,
👉 এবং প্যাকিং সহ টুকটাক আরও অনেক বাড়তি খরচ...

​সব মিলিয়ে এটি আর সাধারণ কোনো লুঙ্গি থাকে না,
হয়ে ওঠে একটা প্রিমিয়াম উপহার।🎁

এরপরেও আমাদের একদল অসাধারণ ও সম্মানিত গ্রাহক সব শর্ত মেনেই উনাদের ডিমান্ড আমাদের জানান। 💚
স্বভাবতই,
আমাদের দায়িত্ব আর ভালোবাসা তখন বহুগুণ বেড়ে যায়।
​যেমন,
আর্জেন্টিনার এই নির্দিষ্ট প্রিন্টটা কোম্পানি এবার একদমই স্টক আউট করে দিয়েছে।
তারা নতুন প্রিন্ট এনেছে বাজারে।
কিন্তু কাস্টমার নাছোড়বান্দা!
উনার আগের ওই পুরোনো প্রিন্টটাই চাই! 😴

​গতকাল সারাদিন শহরের এমাথা-ওমাথা বহু ঘুরাঘুরি আর খোঁজাখুজি করে মাত্র দুই পিস ম্যানেজ করে আনলাম।
ভাবলাম একটু শান্তি!😴
​কিন্তু আজ সকালে এলো আরেক মধুর প্যারা!
চিটাগং থেকে এক বাবা উনার ছেলের জন্য ২ পিস কনফার্ম করে সাথে সাথে অগ্রিম টাকা পাঠিয়ে দিলেন!
অথচ ব্রাজিলের প্রিন্ট তো আমাদের স্টকেই নেই!😷

​ফোনে উনাদের চাটগাঁইয়া ভাষায় মিষ্টি কথোপকথন শুনছিলাম।
বাবা ছেলেকে জিজ্ঞেস করছেন—
"ইরে ফুর্তিগালের টা অ লাকবো নি?"

ছেলের ঝটপট উত্তর
— "ন ন, ব্রাজিল আর আজিন্টিনা অইলেই অইব..." 🇧🇷🇦🇷

​কাস্টমারের ছেলের এমন আবদার কি আর ফেলা যায়?

তাই অগত্যা নিজের পার্সোনাল কর্মচারীকে 😜আবার পাঠালাম মার্কেটের দিকে! 🏃‍♂️

​ব্যবসা করতে গিয়ে এমন মিষ্টি প্যারা খাওয়ার আনন্দই আলাদা🥰
আপনাদের এই ভালোবাসার জেদের কাছে আমরা আসলেই হার মেনে যাই।
ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকার জন্য! ❤️✨

Address


Telephone

+8801624227832

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nafisa's shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Shop?

Share