IIUC e Commerce Community

IIUC e Commerce Community eCommerce such an important part of today's world. Simply put, because the world is moving more and

সালাতে কথা বলা নিষেধ এবং এর পূর্ব অনুমতির বিধান রহিতকরন১০৮২। আবূ জাফর মুহাম্মাদ ইবনুস সাব্বাহ ও আবূ বাকর ইবনু আবূ শায়বা ...
26/04/2021

সালাতে কথা বলা নিষেধ এবং এর পূর্ব অনুমতির বিধান রহিতকরন
১০৮২। আবূ জাফর মুহাম্মাদ ইবনুস সাব্বাহ ও আবূ বাকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামী (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সালাত (নামায/নামাজ) আদায় করেছিলাম। ইত্তবসরে আমাদের মধ্যে একজন হাঁচি দিল। আমি ইয়ারহামুকাল্লহ বললাম। তখন লোকেরা আমার দিকে আড় চোখে দেখতে লাগল। আমি বললাম আমার মায়ের পূত্র বিয়োগ হোক। তোমরা আমার প্রতি তাকাচ্ছ কেন? তখন তারা তাদের উরুর উপর হাত চাপড়াতে লাগল। আমি যখন বুঝতে পারলাম যে, তারা আমাকে চুপ করাতে চাচ্ছে, তখন আমি চুপ হয়ে গেলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, আমার মাতা-পিতা তাঁর জন্য কুরবান হোক! আমি তার মত এত সুন্দর করে শিক্ষা দিতে পূর্বেও কাউকে দেখিনি, তাঁরপরেও কাউকে দেখিনি। আল্লাহর কসম! তিনি আমাকে ধমক দিলেন না, মারলেন না, গালিও দিলেন না। বরং বললেন, সালাতে কথা কথাবার্তা বলা ঠিক নয়। বরং তা হচ্ছে- তাসবীহ, তাকবীর ও কুরআন পাঠের জন্য।
আমি বললাম, ইয়া রাসুলুল্লাহ! জাহিলি যুগ বিদুরিত হল বেশী দিন হয়নি, এইতো ইসলাম এসেছে আমাদের কেউ কেউ তো গনকদের নিকট আসা যাওয়া করে। তিনি বললেন, তুমি তাদের কাছে যেওনা। আমি পূনরায় বললাম, আমাদের কেউ কেউ তো শুভ ও অশূভ লক্ষণের অনুকরণ করে। তিনি বললেন, এটি তাদের মনগড়া বিষয়। এটি যেন তাদেরকে (কোন ভাল কাজ করতে) বাধা না দেয়। আমি বললাম, আমাদের মধ্যে কিছু লোক রেখা অঙ্কন করে, (ভাগ্য নির্নয় করে) তিনি বললেন, একজন নবী রেখা অঙ্কন করতেন। যার রেখা সেই নবীর রেখার সঙ্গে সামঞ্জস্যশীল হবে তারটা ঠিক হবে।
(বর্ণনাকারী মুঅেবিয়া বলেন) আমার একটি দাসী ছিল। সে উহুদ ও জাওয়ানিয়ার দিকে আমার ছাগল চরাত। একদিন আমি সেখানে উপস্থিত হয়ে দেখি, একটি একটি বাঘ এসে একটি ছাগল নিয়ে গেল। যেহেতু আমিও মানুষ, সেহেতু অন্যান্য মানুষের মত আমারও রাগ এসে গেল। আমি তাকে একটি চড় বসিয়ে দিলাম। তারপর আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলাম। তিনি আমার এই কাজকে অত্যন্ত অপছন্দ করলেন। আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমি কি তাকে আযাদ করে দিব? তিনি বললেন, তাকে আমার নিকট নিয়ে এসো আমি তাকে তার নিকট নিয়ে এলাম। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কোথায় আছেন? সে বলল, আকাশে। তিনি বললেন, আমি কে? সে বলল, আপনি আল্লাহর রাসুল। তখন তিনি বললেন, ওকে আযাদ করে দাও। কেননা ও মু'মিনা।

باب تَحْرِيمِ الْكَلاَمِ فِي الصَّلاَةِ وَنَسْخِ مَا كَانَ مِنْ إِبَاحَتِهِ ‏
حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ، مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ - وَتَقَارَبَا فِي لَفْظِ الْحَدِيثِ - قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ هِلاَلِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِيِّ، قَالَ بَيْنَا أَنَا أُصَلِّي، مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ عَطَسَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَقُلْتُ يَرْحَمُكَ اللَّهُ ‏.‏ فَرَمَانِي الْقَوْمُ بِأَبْصَارِهِمْ فَقُلْتُ وَاثُكْلَ أُمِّيَاهْ مَا شَأْنُكُمْ تَنْظُرُونَ إِلَىَّ ‏.‏ فَجَعَلُوا يَضْرِبُونَ بِأَيْدِيهِمْ عَلَى أَفْخَاذِهِمْ فَلَمَّا رَأَيْتُهُمْ يُصَمِّتُونَنِي لَكِنِّي سَكَتُّ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَبِأَبِي هُوَ وَأُمِّي مَا رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ وَلاَ بَعْدَهُ أَحْسَنَ تَعْلِيمًا مِنْهُ فَوَاللَّهِ مَا كَهَرَنِي وَلاَ ضَرَبَنِي وَلاَ شَتَمَنِي قَالَ ‏"‏ إِنَّ هَذِهِ الصَّلاَةَ لاَ يَصْلُحُ فِيهَا شَىْءٌ مِنْ كَلاَمِ النَّاسِ إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ ‏"‏ ‏.‏ أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ وَقَدْ جَاءَ اللَّهُ بِالإِسْلاَمِ وَإِنَّ مِنَّا رِجَالاً يَأْتُونَ الْكُهَّانَ ‏.‏ قَالَ ‏"‏ فَلاَ تَأْتِهِمْ ‏"‏ ‏.‏ قَالَ وَمِنَّا رِجَالٌ يَتَطَيَّرُونَ ‏.‏ قَالَ ‏"‏ ذَاكَ شَىْءٌ يَجِدُونَهُ فِي صُدُورِهِمْ فَلاَ يَصُدَّنَّهُمْ ‏"‏ ‏.‏ قَالَ ابْنُ الصَّبَّاحِ ‏"‏ فَلاَ يَصُدَّنَّكُمْ ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ وَمِنَّا رِجَالٌ يَخُطُّونَ ‏.‏ قَالَ ‏"‏ كَانَ نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ يَخُطُّ فَمَنْ وَافَقَ خَطَّهُ فَذَاكَ ‏"‏ ‏.‏ قَالَ وَكَانَتْ لِي جَارِيَةٌ تَرْعَى غَنَمًا لِي قِبَلَ أُحُدٍ وَالْجَوَّانِيَّةِ فَاطَّلَعْتُ ذَاتَ يَوْمٍ فَإِذَا الذِّيبُ قَدْ ذَهَبَ بِشَاةٍ مِنْ غَنَمِهَا وَأَنَا رَجُلٌ مِنْ بَنِي آدَمَ آسَفُ كَمَا يَأْسَفُونَ لَكِنِّي صَكَكْتُهَا صَكَّةً فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَعَظَّمَ ذَلِكَ عَلَىَّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ أُعْتِقُهَا قَالَ ‏"‏ ائْتِنِي بِهَا ‏"‏ ‏.‏ فَأَتَيْتُهُ بِهَا فَقَالَ لَهَا ‏"‏ أَيْنَ اللَّهُ ‏"‏ ‏.‏ قَالَتْ فِي السَّمَاءِ ‏.‏ قَالَ ‏"‏ مَنْ أَنَا ‏"‏ ‏.‏ قَالَتْ أَنْتَ رَسُولُ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ أَعْتِقْهَا فَإِنَّهَا مُؤْمِنَةٌ ‏"‏ ‏.‏

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ মু‘আবিয়াহ্ ইবনু হাকাম (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন)
৫/ মসজিদ ও সালাতের স্থান ( كتاب الْمَسَاجِدِ وَمَوَاضِعِ الصَّلاَة)

পরিচ্ছেদঃ ১৯. সালাতে ভুল হওয়া এবং এর জন্য সাহু সিজদা করা১১৬২। আওন ইবনু সাল্লাম আল কুফী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মাসঊদ (র...
24/04/2021

পরিচ্ছেদঃ ১৯. সালাতে ভুল হওয়া এবং এর জন্য সাহু সিজদা করা

১১৬২। আওন ইবনু সাল্লাম আল কুফী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সহ পাঁচ রাকআত সালাত আদায় করলেন। আমরা বললাম, ইয়া রাসুলাল্লাহ! সালাত কি বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন, কিরূপে? তারা বলল, আপনি পাঁচ রাক’আত পড়েছেন। তিনি বললেন, আমি তোমাদের মতই একজন মানুষ। তোমরা যেমন স্মরণ রাখ, আমিও তেমনি স্মরণ রাখি। তোমরা যেরূপ ভুলে যাও, আমিও সেরূপ ভুলে যাই। এরপর ভুলের জন্য দুটি সিজদা করলেন।

باب السَّهْوِ فِي الصَّلاَةِ وَالسُّجُودِ لَهُ ‏

وَحَدَّثَنَاهُ عَوْنُ بْنُ سَلاَّمٍ الْكُوفِيُّ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ النَّهْشَلِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَمْسًا فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَزِيدَ فِي الصَّلاَةِ قَالَ ‏"‏ وَمَا ذَاكَ ‏"‏ ‏.‏ قَالُوا صَلَّيْتَ خَمْسًا ‏.‏ قَالَ ‏"‏ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ أَذْكُرُ كَمَا تَذْكُرُونَ وَأَنْسَى كَمَا تَنْسَوْنَ ‏"‏ ‏.‏ ثُمَّ سَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ ‏.‏

হাদিসের মানঃ সহিহ (Sahih) বর্ণনাকারীঃ আবদুল্লাহ‌ ইব্‌ন মাসউদ (রাঃ) পুনঃনিরীক্ষণঃ সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন)
৫/ মসজিদ ও সালাতের স্থান ( كتاب الْمَسَاجِدِ وَمَوَاضِعِ الصَّلاَة)

24/04/2021
নিরাপদ থাকুক আপনার ফেসবুক আইডি।আপনার ফেসবুক আইডির নিরাপত্তা বাড়ান,তিনটি কাজ করলে আপনার আইডি নিরাপদে থাকবে(1). শক্তিশালী ...
08/03/2021

নিরাপদ থাকুক আপনার ফেসবুক আইডি।
আপনার ফেসবুক আইডির নিরাপত্তা বাড়ান,
তিনটি কাজ করলে আপনার আইডি নিরাপদে থাকবে
(1). শক্তিশালী পাসওর্য়াড ব্যবহার করুন।
(2). Log In Approval ON.
(3) Trusted Contacts ON.
1 - ( শক্তিশালী পাসওর্য়াড ) 🔽
- গনিত সংখ্যা ইংরেজি সংখ্যা মিলে পাসওর্য়াড ব্যবহার করেন। পাসওর্য়াড এ Lowercase letters and Uppercase letters ব্যবহার করেন।
- Example : $M1onsu2r$*@
- Note : অবশ্যই আপনাকে আপনার পাসওয়ার্ড মনে রাখতে হবে এবং
-এমন পাসওর্য়াড ব্যবহার করতে হবে যেটা মনে রাখতে পারবেন। সতর্কতা ** কখনোই ফেসবুকে দেওয়া মোবাইল নাম্বার+জন্মতারিখ পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না।
2 - ( Log In Approval ON. ) 🔽
- প্রথমে ফেসবুকে ঢুকে Settings & Privacy তে যান তারপর Security and Login এ ক্লিক করুন।
-এরপর দেখেন Use two-factor authentication নামে একটা লেখা আছে ঐখানে ক্লিক করুন। এরপর Set Up এ ক্লিক করুন।
- এখন দেখুন একটা ঘরে আপনার কাছে Phone Number চাচ্ছে, ঐ ঘরে আপনার Phone Number দিন।
- Phone Number দেওয়ার পরে আপনার নাম্বারে 6 সংখ্যার কনর্ফাম কোড যাবে। কোডটা দিয়ে কনর্ফাম করুন কাজ শেষ,
- এখন থেকে আপনি আপনার আইডিতে লগইন করতে হলে আপনার ঐ নাম্বারে 6 (ছয়) সংখ্যার কোড যাবে ঐ কোডটি ছাড়া আপনার আইডিতে প্রবেশ করতে পারবেন না।
3 - ( Trusted Contacts ON. ) 🔽
- প্রথমে ফেসবুকে ঢুকে Settings & Privacy তে যান তারপর Security and Login এ ক্লিক করুন।
- এখন অনেক টা নিচে নামেন দেখেন Choose 3 to 5 friends to contact if you get locked out
- এখানে Click করুন ( এখন আপনাকে আপনার আইডির পাসওর্য়াড দিয়ে Continue তে Click করেন ) পাসওয়ার্ড নাও চাইতে পারে যদি ফোনে পাসওর্য়াড আগে থেকে সেভ করা থাকে।
- তারপর Choose Trusted Contacts তে Click করেন এখন আপনার বিশ্বাসি 3 বা 5 জন Facebook Friends , Trusted Contacts এ Add করুন অবশ্যই তারা আপনার পরিচিত হতে হবে। ( একজন Add হওয়ার পর Edit এ Click করে আরেক জন Add করবেন ) এমন করে 3 বা 5 জন Add করবেন আপনার কাজ শেষ।
- আপনার আইডি সমস্যা হলে বা রিকুভার করতে চাইলে ওই Add করা ফ্রেন্ডের কাছে কোড যাবে তা দ্বারা আপনি আপনার আইডি রিকভার করতে পারবেন।..***...
- Note : আপনার ফেসবুক আইডিটি যদি মোবাইল নাম্বার দিয়া খুলে থাকেন তাহলে আজই আপনার আইডিতে একটি ই-মেইল যুক্ত করেন এবং আইডির Mobile Number + Birthday Only Me করুন। 99% Hack হওয়ার সম্ভাবনা নেই যদি কেও কখনো আপনাকে কোনো লিংক পাঠায় উক্ত লিংকে প্রবেশ করার আগে যাচাই বাছাই করে প্রবেশ করবেন, কখনো লিংকে টাচ্ করার পরে যদি ইউজার আইডি/মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চায় তাহলে ভুলেও ইউজার আইডি/মোবাইল নাম্বার দিয়ে Log In করবেন না।
নিরাপদ থাকুক আপনার শখের ফেসবুক আইডি, নিরাপদে থাকুন আপনি।
** ব্যক্তিগত কোন ছবি কখনোই ফেসবুক মেসেঞ্জারে আদান প্রদান করবেন না। **

Admin

চলমান ৪...মানুষ কেন ই-কমার্স এ ঝুঁকছেলক্ষ্য করলে দেখা যাবে এই মার্কেট প্লেসে তরুণ উদ্যোগতাই বেশি।তরুণ উদ্যোগতা বেশি হওয়া...
07/02/2021

চলমান ৪...
মানুষ কেন ই-কমার্স এ ঝুঁকছে

লক্ষ্য করলে দেখা যাবে এই মার্কেট প্লেসে তরুণ উদ্যোগতাই বেশি।তরুণ উদ্যোগতা বেশি হওয়ার কারণ যদি ধরি তাহলে প্রথমেই বলতে হবে এই ব্যবসায় ইনভেস্ট কম এবং কম সময়ে বেশি লাভবান হওয়া সম্ভব।অন্যদিকে একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে খুব বেশি অর্থও লাগে না।কারণ বর্তমানে অনেক কম খরচে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা সম্ভব।বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা অনেক কম খরচে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে থাকে।তাই খরচ ও সময় কম ব্যয় হওয়ায় এই ব্যবসার জন্য অনেকই এখন প্রস্তুতি গ্রহণ করছে।

চলমান ৩ ই কমার্স এর সুবিধাঘরে বসেই যদি মানসম্পন্ন পণ্য ক্রয় করা যায় তাহলে মানুষ কেন আর কষ্ট করে বাজারে যাবে। সময়ের সাথে ...
26/09/2020

চলমান ৩

ই কমার্স এর সুবিধা
ঘরে বসেই যদি মানসম্পন্ন পণ্য ক্রয় করা যায় তাহলে মানুষ কেন আর কষ্ট করে বাজারে যাবে। সময়ের সাথে সাথে বিশ্বের সাথে তালমিলিয়ে চলতে গেলে এরকম অনেক কিছুই গ্রহণ করছে মানুষ। মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে ঘরেই চলছে আসছে পণ্য এমন সুবিধা পেলে মানুষ অনলাইন মার্কেটে ঝুঁকবে এটাই স্বাভাবিক।
মানুষ কেন ই-কমার্স এ ঝুঁকছে
লক্ষ্য করলে দেখা যাবে এই মার্কেট প্লেসে তরুণ উদ্যোগতাই বেশি।তরুণ উদ্যোগতা বেশি হওয়ার কারণ যদি ধরি তাহলে প্রথমেই বলতে হবে এই ব্যবসায় ইনভেস্ট কম এবং কম সময়ে বেশি লাভবান হওয়া সম্ভব।অন্যদিকে একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে খুব বেশি অর্থও লাগে না।কারণ বর্তমানে অনেক কম খরচে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা সম্ভব।বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা অনেক কম খরচে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে থাকে।তাই খরচ ও সময় কম ব্যয় হওয়ায় এই ব্যবসার জন্য অনেকই এখন প্রস্তুতি গ্রহণ করছে।

বাংলাদেশে ই-কমার্সের সুযোগ:বিশ শতকের শেষ ভাগে উন্নত দেশগুলোতে ডিজিটাল বিপ্লব শুরু হলেও একুশ শতকে এসে তা উন্নয়নশীল অধিকাং...
24/09/2020

বাংলাদেশে ই-কমার্সের সুযোগ:

বিশ শতকের শেষ ভাগে উন্নত দেশগুলোতে ডিজিটাল বিপ্লব শুরু হলেও একুশ শতকে এসে তা উন্নয়নশীল অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। তথ্য ও যোগযোগ প্রযুক্তির বিস্ময়কর এই সম্প্রসারণ বিশ্বে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আধুনিকতা ও নতুন মাত্রা নিয়ে এসেছে - যা ই-কমার্স নামে সমধিক পরিচিত। বাংলাদেশে ২০০৯ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় তথ্য ও যোগযোগ প্রযুক্তির সুবিধা শহর ও গ্রাম পর্যন্ত বিস্তৃত হওয়ায় ই-কমার্স সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি ই-কমার্স সাইটে অনলাইনে কেনাকাটার বিষয়টি জনপ্রিয় হয়ে উঠেছে। তৃণমূলের মানুষও ধীরে ধীরে এতে সম্পৃক্ত হতে শুরু করছে। সারা দেশে সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) রয়েছে। এই ইউডিসিগুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ প্রায় দশ হাজার উদ্যোক্তা রয়েছেন। তাঁরা খুব সহজেই গ্রামীণ এবং শহরের মানুষকে সম্পৃক্ত করে তথ্যপ্রযুক্তিনির্ভর নেটওয়ার্ক গড়ে তুলে ই-কমার্স বা ই-বাণিজ্য পরিচালনা করতে পারেন। এদের কেউ কেউ এরই মধ্যে ই-কমার্স পরিচালনা শুরু করেছেন। এ থেকে বাড়তি আয়ও করছেন তাঁরা। গ্রামের কৃষকদের উৎপাদিত পণ্য নিয়ে প্রতিদিন কষ্ট করে বাজারে যেতে হয়। কিন্তু তাদের এসব পণ্য ইউডিসির ই-শপ সেন্টারে এসে বিক্রি করলে তারা অবশ্যই লাভবান হবেন। কারণ, ই-শপ সেন্টারে ক্রেতা ও বিক্রেতার মাঝে কোন মধ্যসত্ত্বভোগী নেই।

Address

Chattogram

Alerts

Be the first to know and let us send you an email when IIUC e Commerce Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IIUC e Commerce Community:

Share