27/11/2023
প্রিয় কচুয়াবাসী আসসালামু আলাইকুম প্রিও ভাই ও বোনেরা,
আপনারা আমার সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা নেবেন। গত তিন দশকের বেশি সময় নারী শিক্ষা, স্বাস্থ্য সেবা ও আবাসন খাত নিয়ে আমি আপনাদের সাথে কাজ করছি। তার পাশাপাশি গত ৮ বছর কচুয়ার তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে সংগঠিত, সুসংহত ও শক্তিশালী করতে আপনারা আমাকে অনুপ্রেরণা ও সাহস যুগিয়ে ভালবাসায় সিক্ত করেছেন।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বঞ্চিতদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করাকে স্বাগত জানানো হয়েছে। এর ধারাবাহিকতায় আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে কচুয়ার সূর্য সন্তান ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি আমার প্রার্থীতায় পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এমতাবস্থায়, আমি আপনাদের সর্বাত্মক সমর্থন, সহযোগিতা ও দোয়া প্রার্থণা করছি। আসুন, কচুয়ার সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি।
বিজয় আমাদের হবে ইনশাল্লাহ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু॥
মোঃ গোলাম হোসেন
সাবেক সচিব ও চেয়ারম্যান এনবিআর।
'একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যৌথ মনোনয়নপ্রাপ্ত',,,,,,,,, সবাইর কাছে আমার দোয়া ও ভালো বাসা রইলো সবাই দোয়া করবেন৷ ইনশাআল্লাহ