MBC News 24/7

MBC News 24/7 journalism

     #রাজনীতি
06/08/2026

#রাজনীতি

বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  #জাতীয়নাগরিকপার্টি
29/07/2026

বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
#জাতীয়নাগরিকপার্টি

হবিগঞ্জে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়ি বহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অতর্কিত হামলা। সাংবা...
28/07/2026

হবিগঞ্জে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়ি বহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অতর্কিত হামলা। সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত। পুলিশের উপস্থিতিতে এই হামলা হয়েছে।

এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে হামলা করেছে সন্ত্রাসীরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতর ঢুকায়ে এমন ন্যাক্করজনক।কাণ্ড ঘটিয়েছে তারা। কেবল মাইক্রোবাস ভেঙ্গেই তারা ক্ষান্ত হয় নাই; মোবাইল এবং ক্যামেরা ডাকাতি করে নিয়ে গেছে।

ইসলামিক ব্যক্তিত্ব ও ইমামদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ও সামরিক শাসক ইব্রাহিম তাওরে।তিনি বল...
27/07/2026

ইসলামিক ব্যক্তিত্ব ও ইমামদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ও সামরিক শাসক ইব্রাহিম তাওরে।তিনি বলেছেন উগ্রবাদী ইসলামের বিরুদ্ধে তাদের যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়েছে।
এরআগে বেশ কয়েকজন প্রভাবশালী ইমামকে আটক ও বিতর্কিত ধর্মীয় আইন পাস করান তিনি।

মুসলিম ব্যক্তিত্বদের উদ্দেশে ইব্রাহিম তাওরে বলেছেন, যারা উগ্রবাদ প্রচার করবেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেছেন,যদি এটি আপনাদের ইসলাম হয়ে থাকে আমরা এর বিরুদ্ধে লড়ব।উগ্রবাদীদের অবশ্যই পরিবর্তন হতে হবে। যদি তারা পরিবর্তন না হয় তাহলে যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়েছে।

এছাড়া বিতর্কিত ধর্মীয় আইনের পক্ষে সাফাই গেয়েছেন তাওরে। তিনি বলেছেন,এই আইনের মাধ্যমে বুরকিনা ফাসোর ধর্মনিরপেক্ষতার চরিত্রটি ফিরিয়ে আনা হয়েছে। ইমামদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন,যারা খুতবায় উগ্রবাদ ছড়াবেন তাদের বহিষ্কার করা হবে।

তবে যেসব ইমাম ইসলামের শান্তির বার্তা ছড়াবেন তাদের পক্ষে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইব্রাহিম তাওরে অভিযোগ করেছেন,বিদেশি শক্তিরা ধর্মের মাধ্যমে বুরকিনা ফাসোকে অস্থিতিশীল করে তুলছে।
বুরকিনা ফাসোর সামরিক জান্তা ও মুসলিম কমিউনিটির মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা তৈরি হয়েছে। এরমধ্যেই তাওরের কাছ থেকে এমন হুঁশিয়ারি এলো।
#বিশ্বসংবাদ #ইব্রাহিমতাওরে

     #বিশ্বকাপ২০২৬  #লামিনইয়ামাল
20/07/2026

#বিশ্বকাপ২০২৬ #লামিনইয়ামাল

মরক্কোর কাসাব্লাঙ্কায় নির্মাণাধীন গ্র্যান্ড হাসান ২ স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হিসেবে আত্মপ্রকাশ করতে য...
18/07/2026

মরক্কোর কাসাব্লাঙ্কায় নির্মাণাধীন গ্র্যান্ড হাসান ২ স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামকে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল আয়োজনের অন্যতম প্রধান ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি যখন শেষ পর্যায়ে, তখনই মরক্কো ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল ইতিহাসের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। ২০২৪ সালের আগস্টে স্টেডিয়ামটির নির্মাণকাজ শুরু হয়েছে এবং ২০২৮ সালের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ফলে বিশ্বকাপের আগে বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ ও আয়োজনের মাধ্যমে স্টেডিয়ামটি পরীক্ষার সুযোগও মিলবে।
২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। সেই আসরের ফাইনাল নিজেদের মাটিতে আয়োজনের লক্ষ্যেই এই বিশাল প্রকল্পে বিনিয়োগ করছে মরক্কো।
#বিশ্বকাপ #মরক্কো

জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ, আহ্বায়ক সাঈদ উজ্জ্বল ও সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমকৃষকদের অধিকার আদায়ে কাজ করতে...
18/07/2026

জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ, আহ্বায়ক সাঈদ উজ্জ্বল ও সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম

কৃষকদের অধিকার আদায়ে কাজ করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন হিসেবে জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ ঘটেছে। একই সাথে এটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিও (আংশিক) ঘোষণা করা হয়েছে। আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সাঈদ উজ্জ্বল ও সদস্য সচিব হয়েছেন কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম। মুখ্য সংগঠক হিসেবে নফিউল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে। একইসঙ্গে সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি ও মো. আব্দুল আজিজ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মজিবুর রহমান খোকন ও মো. রাকিবুল হাসান রানা দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত কুড়িগ্রাম জেলার সদরের টগরাই হাট হাইস্কুলে এক কৃষক সমাবেশে জাতীয় কৃষক শক্তির আত্নপ্রকাশ ঘটে। সমাবেশের প্রধান অতিথি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম কৃষক শক্তির আংশিক কমিটি ঘোষণা করেন। কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের সভাপতিত্বে ও গোলাম মর্তুজা সেলিমের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। কৃষক সমাবেশে জুলাই শহীদ রাজীবের মা জান্নাতুল ফেরদৌস এবং জুলাই যোদ্ধা আরিফুল ইসলামও বক্তব্য রাখেন।

জাতীয় কৃষক শক্তির ঘোষণাপত্র পাঠকালে নবগঠিত কমিটির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল বলেন, 'কৃষকের শক্তি, জাতীয় মুক্তি' স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাবে। আমরা মনে করি, বাংলাদেশের কৃষক শুধু খাদ্য উৎপাদক নয় একই সাথে এই ভূখণ্ডের অর্থনীতির ভিত্তি এবং রাজনৈতিক সংগ্রামের অন্যতম প্রধান শক্তি। নীলচাষ-বিরোধী আন্দোলন, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীরের বাঁশের কেল্লা, টঙ্ক আন্দোলন, কৃষকপ্রজা পার্টি, তেভাগার সংগ্রাম এবং মওলানা ভাসানীর কৃষক রাজনীতি আমাদের সেই ঐতিহাসিক ধারার অংশ। এসব আন্দোলন জমির মালিকানা, উৎপাদনের অধিকার এবং রাষ্ট্রে কৃষকের মর্যাদার প্রশ্নে আপোসহীন লড়াই করে গেছে। কিন্তু স্বাধীনতার পর কৃষককে ধীরে ধীরে রাজনীতির কেন্দ্র থেকে সরিয়ে কেবল উৎপাদনের দায়িত্বে সীমাবদ্ধ করা হয়েছে।

সাঈদ উজ্জ্বল আরও বলেন, রাষ্ট্রের খাদ্য নিরাপত্তা কৃষকের কাঁধে ন্যস্ত হয়েছে, অথচ কৃষিনীতি, বাজারনীতি, মূল্যনীতি কিংবা ভূমিনীতি নির্ধারণের টেবিলে কৃষকের কোনো কার্যকর উপস্থিতি তৈরি হয়নি। উৎপাদন করে কৃষক, কিন্তু লাভ পায় অন্যেরা। কৃষক ঝুঁকি নেয়, কিন্তু সিদ্ধান্ত নেয় অন্যেরা। আমরা বিশ্বাস করি, এই অবস্থা পরিবর্তন না হলে কৃষকের মুক্তি সম্ভব নয়, আর কৃষকের মুক্তি ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিও অসম্ভব। বাংলাদেশের অর্থনীতি তিনটি মহান শ্রমশক্তির ওপর দাঁড়িয়ে আছে। কৃষকের মাঠের শ্রম, কৃষকের সন্তানের প্রবাসের শ্রম এবং কৃষক কন্যার গার্মেন্টস শিল্পের শ্রম। এই তিনটি শক্তিই বৈদেশিক মুদ্রা, খাদ্য নিরাপত্তা ও জাতীয় অর্থনীতির প্রধান ভিত্তি। অথচ এই শ্রমশক্তির মূল উৎস, গ্রামীণ কৃষক সমাজ, আজও রাষ্ট্রীয় নীতি ও রাজনৈতিক ক্ষমতার কাঠামোয় সবচেয়ে অবহেলিত।

সমাবেশে জাতীয় কৃষক শক্তির ১৪ দফা অধিকার সনদ পাঠ করেন সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম। দফাগুলো হলো-

১. কৃষকের রাজনৈতিক স্বীকৃতি: কৃষককে শুধু উৎপাদক নয়, একটি রাজনৈতিক জনগোষ্ঠী ও জাতীয় শক্তি হিসেবে সাংবিধানিক ও নীতিগত স্বীকৃতি দিতে হবে। জাতীয় ও স্থানীয় পর্যায়ে কৃষকের কার্যকর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

২. ন্যায্যমূল্যের অধিকার: প্রতিটি কৃষিপণ্যের উৎপাদন ব্যয়, শ্রম ও ন্যায্য মুনাফা বিবেচনায় মূল্য নির্ধারণ করতে হবে। বাজার সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সরকারকে কৃষকের উৎপাদিত কৃষিপণ্য ন্যায্য মূল্যে সরাসরি ক্রয়ের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে কৃষক তার উৎপাদন ব্যয় ও ন্যায্য লাভ নিশ্চিত করতে পারেন।

৩. কৃষি বীমার অধিকার: জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি মোকাবিলায় এলাকাভিত্তিক ফলন সূচকের ভিত্তিতে সর্বজনীন কৃষি বীমা চালু করতে হবে।

৪. কৃষি অঞ্চলের পুনর্বিন্যাস: বাংলাদেশকে হাওর, উপকূল, চর, পাহাড়, বরেন্দ্র, প্লাবনভূমি ও অন্যান্য জলবাযুভিত্তিক কৃষি অঞ্চলে ভাগ করে অঞ্চলভিত্তিক কৃষিনীতি, গবেষণা, ভর্তুকি ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।

৫. খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা: দেশীয় বীজ সংরক্ষণ, গবেষণা ও উন্নয়নকে রাষ্ট্রীয় অগ্রাধিকার দিতে হবে। বহুজাতিক কোম্পানির একচেটিয়া বীজনির্ভরতা কমিয়ে কৃষকের বীজের অধিকার নিশ্চিত করতে হবে।

৬. কৃষি উপকরণের নিশ্চয়তা: মানসম্মত বীজ, সার, সেচ, বিদ্যুৎ, ডিজেল ও কৃষিযন্ত্র সহজলভ্য এবং সহনীয় মূল্যে নিশ্চিত করতে হবে। ভেজাল কৃষি উপকরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

৭. সংরক্ষণ ও বাজারব্যবস্থা: প্রতিটি কৃষি অঞ্চলে আধুনিক হিমাগার, গুদাম, সংগ্রহকেন্দ্র, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রাষ্ট্রীয় বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কৃষক সরাসরি বাজারে প্রবেশ করতে পারে।

৮. প্রযুক্তি ও তথ্যের অধিকার: প্রতিটি কৃষকের হাতে আবহাওয়া, বাজারদর, রোগবালাই, সরকারি সহায়তা ও প্রযুক্তিগত পরামর্শ পৌঁছে দিতে একটি সমন্বিত জাতীয় ডিজিটাল কৃষি প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে।

৯. কৃষিশ্রমিকের মর্যাদা: কৃষিশ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা এবং শ্রমের মর্যাদা নিশ্চিত করতে হবে।

১০. কৃষিতে তরুণদের অংশগ্রহণ: তরুণ উদ্যোক্তা, কৃষিবিজ্ঞানী ও প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্মকে কৃষিতে আকৃষ্ট করতে বিশেষ ঋণ, প্রশিক্ষণ, গবেষণা ও বিনিয়োগ সহায়তা দিতে হবে।

১১. নারী কৃষকের অধিকার: নারী কৃষকের শ্রমের স্বীকৃতি, ভূমির অধিকার, ঋণ, প্রশিক্ষণ, প্রযুক্তি ও বাজারে সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

১২. কৃষকের সামাজিক নিরাপত্তা: বয়স্ক কৃষকের পেনশন, স্বাস্থ্যবীমা, দুর্ঘটনা সহায়তা এবং কৃষক পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করতে হবে।

১৩. কৃষিভিত্তিক শিল্প ও রপ্তানি: কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন এবং রপ্তানিমুখী কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে কৃষকের আয় বৃদ্ধি করতে হবে।

১৪. কৃষক নেতৃত্বাধীন রাষ্ট্রনীতি: কৃষি, খাদ্য, ভূমি, পানি ও গ্রামীণ অর্থনীতি সম্পর্কিত সব নীতি প্রণয়নে কৃষক সংগঠন, কৃষিবিদ ও স্থানীয় প্রতিনিধিদের বাধ্যতামূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কৃষককে নীতির বিষয় নয়, নীতিনির্ধারক হিসেবে প্রতিষ্ঠা করাই হবে চূড়ান্ত লক্ষ্য।

প্রিয়াঙ্কা গান্ধী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের বিজয়ের চেয়ে ভারতের বিজয় হিসেবে অতিরিক...
17/07/2026

প্রিয়াঙ্কা গান্ধী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের বিজয়ের চেয়ে ভারতের বিজয় হিসেবে অতিরিক্ত গুরুত্ব দেওয়ায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদের সৃষ্টি হয়।এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টে তাঁর বক্তব্যকে বিশ্লেষণ করে অনেকে দাবি করতে শুরু করেন যে,ভারত মূলত নিজের স্বার্থে এবং পাকিস্তানকে দুর্বল করতেই যুদ্ধ করেছিল।
#ভারত #প্রিয়াঙ্কাগান্ধী #নরেন্দ্রমোদি

বগুড়ায় সফলভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও পথসভা সম্পূর্ণ হয়েছে।ব্যাপক উৎফুল্লতার সহিত  বগুড়া জেলার সকল ...
15/07/2026

বগুড়ায় সফলভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও পথসভা সম্পূর্ণ হয়েছে।ব্যাপক উৎফুল্লতার সহিত বগুড়া জেলার সকল স্তরের জনগণ অংশগ্রহণ করেছেন।
#জাতীয়নাগরিকপার্টি

   #জাতীয়নাগরিকপার্টি
14/07/2026

#জাতীয়নাগরিকপার্টি

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when MBC News 24/7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MBC News 24/7:

Shortcuts

Share