25/04/2026
গত ৬ এপ্রিল বিএনপি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছে,
"দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর স্থিতি ভিত্তিক হিসাব অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে।"
কিন্তু এর মাঝেও বিএনপি সরকারের আশঙ্কাজনক হারে টাকা ছাপানো এবং ব্যাপকভাবে ঋণ নেওয়া থেমে নেই। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক ব্যবস্থা থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে।
সরকার নতুন করে ‘টাকা ছাপিয়ে’ ঋণ নেওয়া শুরু করেছে বলে দাবি করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) এর মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান। এর প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে, এমন আশঙ্কার কথা বলেছেন তিনি।