MovieKhor

MovieKhor Entertainment

30/03/2023

gulliver,guliver,los viajes de gulliver,gullivers travels,gullivers,gullivers travel,les voyages de gulliver,gullivers travels cartoon,guliver dublat in romana,gulliver prenom,i viaggi di gulliver,voyages de gulliver,viagens de gulliver,as viagens de gulliver,aventurile lui gulliver,captain lemuel gulliver,gulliver story in telugu,gullivers travels 1939

28/03/2023

Galivar on liliput's Kingdom,Gallivar and liliput,Galivar,liliput

20/05/2019

রসাল ও স্বর্ণ-লতিকা
👆- মাইকেল মধুসূদন দত্ত

রসাল কহিল উচ্চে স্বর্ণলতিকারে;---
''শুন মোর কথা, ধনি, নিন্দ বিধাতারে।
নিদারুণ তিনি অতি;
নাহি দয়া তব প্রতি;
তেঁই ক্ষুদ্র-কায়া করি সৃজিলা তোমারে।
মলয় বহিলে, হায়,
নতশিরা তুমি তায়,
মধুকর- ভরে তুমি পড় লো ঢলিয়া;
হিমাদ্রি সদৃশ আমি,
বন-বৃক্ষ-কুল-স্বামী,
মেঘলোকে উঠে শির আকাশ ভেদিয়া!
কালাগ্নির মত তপ্ত তপন তাপন,---
আমি কি লো ডরাই কখন?
দূরে রাখি গাভী-দলে,
রাখাল আমার তলে
বিরাম লভয়ে অনুক্ষণ,---
শুন, ধনি, রাজ-কাজ দরিদ্র পালন!
আমার প্রসাদ ভুঞ্জে পথ-গামী জন।
কেহ অন্ন রাঁধি খায়
কেহ পড়ি নিদ্রা যায
এ রাজ চরণে।
শীতলিয়া মোর ডরে
সদা আসি সেবা করে
মোর অতিথির হেথা আপনি পবন!
মধু-মাখা ফল মোর বিখ্যাত ভূবনে!
তুমি কি তা জান না ললনে?
দেখ মোর ডাল-রাশি,
কত পাখী বাঁধে আসি
বাসা এ আগারে!
ধন্য মোর জনম সংসারে!
কিন্তু তব দুখ দেখি নিত্য আমি দুখী;
নিন্দ বিধাতায় তুমি, নিন্দ, বিধুমুখি!''
যুদ্ধার্থ গম্ভীরতার বাণী তব পানে!
সুধা-আশে আসে অলি,
দিলে সুধা যায় চলি,---
কে কোথা কবে গো দুখী সখার মিলনে?''
''ক্ষুদ্র-মতি তুমি অতি''
রাগি কহে তরুপতি,
''নাহি কিছু অভিমান?ধিক্ চন্দ্রাননে!''
নীরবিলা তরুরাজ; উড়িল গগনে
যমদূতাকৃতি মেঘ গম্ভীর স্বননে;
আইলেন প্রভঞ্জন,
সিংহনাদ করি ঘন,
যথা ভীম ভীমসেন কৌরব-সমরে।
আইল খাইতে মেঘ দৈত্যকুল রড়ে;
ঐরাবত পিঠে চড়ি
রাগে দাঁত কড়মড়ি,
ছাড়িলেন বজ্র ইন্দ্র কড় কড় কড়ে!
ঊরু ভাঙ্গি কুরুরাজে বধিলা যেমতি।
ভীম যোধপতি;
মহাঘাতে মড়মড়ি
রসাল ভূতলে পড়ি
হায়, বায়ুবলে
হারাইয়া আয়ু-সহ দর্প বনস্থলে!
ঊর্দ্ধশির যদি তুমি কুল মান ধনে;
করিও না ঘৃণা তবু নীচশির জনে!
এই উপদেশ কবি দিলা এ কৌশলে।।

07/10/2016

প্রথম চুম্বন
- রবীন্দ্রনাথ ঠাকুর

স্তব্ধ হল দশ দিক নত করি আঁখি—
বন্ধ করি দিল গান যত ছিল পাখি।
শান্ত হয়ে গেল বায়ু, জলকলস্বর
মুহূর্তে থামিয়া গেল, বনের মর্মর
বনের মর্মের মাঝে মিলাইল ধীরে।
নিস্তরঙ্গ তটিনীর জনশূন্য তীরে
নিঃশব্দে নামিল আসি সায়াহ্নচ্ছায়ায়
নিস্তব্ধ গগনপ্রান্ত নির্বাক্ ধরায়।
সেইক্ষণে বাতায়নে নীরব নির্জন
আমাদের দুজনের প্রথম চুম্বন।
দিক্-দিগন্তরে বাজি উঠিল তখনি
দেবালয়ে আরতির শঙ্খঘণ্টাধ্বনি।
অনন্ত নক্ষত্রলোক উঠিল শিহরি,
আমাদের চক্ষে এল অশ্রুজল ভরি।

29/09/2016

এখনো কি তোর
এখনো কি তোর এলো খোপা,
আমার হাতের বেলির ঘ্রাণে মাতাল
হতে চায়?!
আমি ছুঁয়ে দেখব বলে?!
এখনো কি তোর,
শাড়ির আচল,
সুযোগ পেলেই ঘুড়ি হতে চায়,
আমি নাটাই টানব বলে?!
এখনো কি তোর,
কপালের টিপ,
সরে যেতে চায়?!
মাঝে আনার ছলে,
আমি চুমু আকব বলে?!
এখনো কি তোর,
কোমর চেয়ে রয়,
আমি তাকিয়ে রব,
হয়ত পেছন আলতো জড়িয়ে ধরব বলে?!
এখনো কি তোর,ডায়েরিগুলো,
পড়ে রয় অগোছালো ধূলোয়,
আমি এসে পড়ব বলে??
আর,চোখের কোনে দু ফোটা অশ্রু
ঝরবে বলে???
ক্ষমা করে দিস,
শুধু ভালবাসি বলে,
অনেক অনেক বেশি বাসিনি বলে,
ক্ষমা করে দিস ময়না আমার,
খাঁচা ভেঙে আজ
তারা হয়ে গেলাম বলে।।।

28/09/2016

তোমাকে (অপ্রকাশিত)
- জীবনানন্দ দাশ

একদিন মনে হতো জলের মতন তুমি।
সকালবেলার রোদে তোমার মুখের থেকে বিভা–
অথবা দুপুরবেলা — বিকেলের আসন্ন আলোয়–
চেয়ে আছে — চলে যায় — জলের প্রতিভা।
মনে হতো তীরের উপরে বসে থেকে।
আবিষ্ট পুকুর থেকে সিঙাড়ার ফল
কেউ কেউ তুলে নিয়ে চলে গেলে — নীচে
তোমার মুখের মতন অবিকল।
নির্জন জলের রঙ তাকায়ে রয়েছে;
স্থানান্তরিত হয়ে দিবসের আলোর ভিতরে
নিজের মুখের ঠান্ডা জলরেখা নিয়ে
পুনরায় শ্যাম পরগাছা সৃষ্টি করে;
এক পৃথিবীর রক্ত নিপতিত হয়ে গেছে জেনে
এক পৃথিবীর আলো সব দিকে নিভে যায় বলে
রঙিন সাপকে তার বুকের ভিতরে টেনে নেয়;
অপরাহে আকাশের রং ফিকে হলে।
তোমার বুকের ‘পরে আমাদের পৃথিবীর অমোঘ সকাল;
তোমার বুকের ‘পরে আমাদের বিকেলের রক্তিল বিন্যাস;
তোমার বুকের ‘পরে আমাদের পৃথিবীর রাত;
নদীর সাপিনী, লতা, বিলীন বিশ্বাস।!

14/08/2016

কৃষ্ণকলি
- রবীন্দ্রনাথ ঠাকুর

কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলাদিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিলনা তার মোটে,
মুক্তবেণী পিঠের 'পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
ঘন মেঘে আঁধার হল দেখে
ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে
কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু
শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
পূবে বাতাস এল হঠাত্ ধেয়ে,
ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা,
মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কিনা চেয়ে,
আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
এমনি করে কাজল কালো মেঘ
জ্যৈষ্ঠমাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালো কোমল ছায়া
আষাঢ়মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে
হঠাত্ খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
কৃষ্ণকলি আমি তারেই বলি,
আর যা বলে বলুক অন্য লোক।
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
মাথার পরে দেয়নি তুলে বাস,
লজ্জা পাবার পায়নি অবকাশ।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।

03/08/2016

একটা চিটি দাও
মিহির চৌধুরী ইমন -------------------------------
একটা চিটি দাও, হলুদ খামে মনের সব অভিমানি কথা
ভুল বানানে লেখা হলেও
ছুড়ে মারো, অবহেলা করে
তবুও একটু আশা রঙ্গিন স্বপ্নে করুণার হাত বাড়ারও
ভালোবাসার নামে । একটি চিটি দাও গভীর আবেগে
যেখানে লুকিয়ে থাকবে তোমার সব অভিমানের ভীতরে
একটু মায়া আমি খুঝে নিবো তার গভীর থেকে শিশির
ভেজা ভুরের উসন্নতায় তোমার ইস্পসের ছায়া ।
হাত বাড়িয়ে বসে আছি তোমার একটা চিটির আশায়
হাজার খানেক চিটি দিয়েছি তোমায় মাত্র একটা
চিটির উত্তর দাও আমায় । যদি ভালোবাসো তবে একটা
চিটি দাও তোমার সব অভিমান ভুলে , ভালোবাসার
নিঃশাস নিয়ও প্রাণ খুলে ভুল বানান হলেও লেখো
"প্রিয়" তারপরও কেবল মাত্র একটা চিটি দিয় ।
ভালোবাসার ভাবনার রঙ্গিন টানে চলো আবার দুজন এক
হই মুগ্ধ প্রাণে যদি চাও তবে একটা চিটির উত্তর দাও
আমারে - হাজার খানেক চিটি দিয়েছি তোমারে
শুধু একটা চিটির উত্তরর দাও হলদে পাঁখির ডানায়
একটা চিটির উত্তর দাও রঙ্গিন স্বপ্নের ভাবনায়

Address

Bazemahal
Bauphal

Telephone

+8801728982179

Website

Alerts

Be the first to know and let us send you an email when MovieKhor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MovieKhor:

Share