05/06/2023
উচ্চ মাধ্যমিক ICT অভিযান বইটি “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)” বিষয়ে দূর্বল শিক্ষার্থীদের কথা মাথায় রেখে লেখা হয়েছে। যার এখনও ICT বিষয়টি সম্পূর্ণ আয়ত্তে নিতে পারেনি, তাদের জন্য সহজ এবং সংক্ষিপ্ত আকারে বইটি লেখা। যারা মূল বই থেকে বিষয়বস্তু না পড়ে বা কিছু কিছু টপিক বাদ দিয়ে কোর্স কমপ্লিট করেছো, তাদের জন্য গাইড বই, টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট কোনো কাজে আসবে না; কারণ এই বইগুলো সৃজনশীল প্রশ্ন ও উত্তর নির্ভর। যে শিক্ষার্থী সিলেবাসভুক্ত সকল টপিক সম্পর্কে জানে না তার পক্ষে সৃজনশীল প্রশ্নের উত্তর সঠিক ভাবে লেখা অসম্ভব। আমাদের এই বইটি মূল বই ও গাইড বইয়ের একটি কম্বো প্যাক, যা সম্পূর্ণ নোট আকারে শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে। এই বইটিতে প্রতি টপিকের সাথে রয়েছে অনুধাবনমূলক প্রশ্ন ও তার উত্তর এবং প্রতি অধ্যায় শেষে রিভিউ সেশনে ঐ অধ্যায়ের বেশ কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা ও প্রশ্নগুলোর উত্তর। বইয়ে মোট ৫০টি সেশন রয়েছে, যা সম্পূর্ণ সিলেবাসের জন্য। কিন্তু এবছরের অর্থাৎ ২০২৩ সনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সর্ট সিলেবাস। তাদের এই বই থেকে ১০টি সেশন বাদ যাবে (১ম অধ্যায় থেকে ১, ২ ও ৬ এবং ৬ষ্ঠ অধ্যায়ের ৭টি সেশন, সেশন ৪৪ থেকে সেশন ৫০ পর্যন্ত)।
২০২৩ সনের পরীক্ষার্থীদের পরীক্ষা অতি সন্নিকটে, তাই খুব অল্প সময়ে সুন্দর প্রস্তুতি সম্পন্ন করতে বইটি কার্যকর হবে, ইনশাআল্লাহ্। তাই দেরি না করে বইটি সংগ্রহ করলে এবং মন দিয়ে পড়লে তোমারা উপকৃত হবে।
বিস্তারিত জানতে ও বইটি সরাসরি হাতে পেতে যোগাযোগ কর ০১৭১১৫৭৫৫২৭ অথবা ০১৯১৯৫৭৫৫২৭ মোবাইল নম্বরে।