Tania's Paint

Tania's Paint আসসালামু আলাইকুম।হ্যান্ড পেইন্টেড সকল ধরনের পোশাক আমাদের কাছে পাবেন ফ্রেন্ডলি বাজেটে।

একজন মেয়ে হয়ে সংসার-সন্তান পড়ালেখা সবকিছু সামাল দিয়ে বিজনেস করাটা খুব একটা সহজ না। আপনি যতই পরিশ্রম করেন যতই কাজ করে...
23/05/2026

একজন মেয়ে হয়ে সংসার-সন্তান পড়ালেখা সবকিছু সামাল দিয়ে বিজনেস করাটা খুব একটা সহজ না।
আপনি যতই পরিশ্রম করেন যতই কাজ করেন দিনশেষে শুনতেই হবে সারাদিন কি কর? আপনার রাত জাগা আপনার পরিশ্রম এগুলোর মূল্য আপনাকেই দিতে হবে। নিজেকে এমন একটা অবস্থানে নিয়ে যেতে হবে যেন সবাই প্রশংসা করতে বাধ্য হয়। জীবনটা খুব ছোট। নিজের অবস্থানটা যখন শক্ত হবে তখন সবাই সম্মান করবে মূল্য দিবে। নিজেকে ছোট না ভেবে আজই শুরু করে দিন স্বপ্নের পথ চলা।

📌📌📌অর্ডারের নিয়মসমূহ📌📌📌❤️ পছন্দের প্রোডাক্ট সম্বন্ধে জানতে প্রোডাক্টের ছবিসহ পেজে ইনবক্স করুন।❤️অর্ডার কনফার্ম করতে অবশ্...
20/04/2026

📌📌📌অর্ডারের নিয়মসমূহ📌📌📌

❤️ পছন্দের প্রোডাক্ট সম্বন্ধে জানতে প্রোডাক্টের ছবিসহ পেজে ইনবক্স করুন।

❤️অর্ডার কনফার্ম করতে অবশ্যই প্রোডাক্টসের টোটাল প্রাইসের ৩০% টাকা বিকাশে সেন্ড মানি অথবা ব্যাংকের মাধ্যমে এডভান্স করতে হবে। কনফার্ম করা অর্ডার ক্যান্সেল করা হয় না। তাই ৩০% এডভান্স করার পূর্বে নিজে নিশ্চিত হয়ে নিবেন।

❤️ প্রোডাক্টসের মূল্য বিভিন্ন বিষয় বিবেচনা করে নির্ধারণ করা হয়। যেমন - প্রোডাক্টসের ফেব্রিক, কাজ বেশি অংশে নাকি কম অংশে, আঁকা কাজের ধরনসহ আরও বিভিন্ন বিষয়। এজন্য কাজের ধরণ ও অন্যান্য বিষয় অনুযায়ী প্রোডাক্টসের মূল্যের ভিন্নতা থাকবে।

❤️ একই নকশা বিভিন্ন প্রোডাক্টে এঁকে দেয়া যাবে। এবং আপনাদের আলমারিতে থাকা শাড়িটাও চাইলে আমাদের কাছ থেকে পেইন্ট করে নিতে পারবেন।

❤️একই নকশা বিভিন্ন ফেব্রিকেও এঁকে দেয়া হয়। সেক্ষেত্রেও ফেব্রিক এবং ডিজাইন অনুযায়ী পোশাকের দাম ভিন্ন হয়।

❤️ প্রোডাক্টসের রং বিভিন্ন ডিভাইস ও মোবাইলের ডিসপ্লে অনুযায়ী ভিন্ন হতে পারে। তাই কাঙ্খিত প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জেনে তারপর অর্ডার করবেন।

❤️হ্যান্ডপেইন্ট কখনোই ১০০% হুবহু এঁকে দেয়া সম্ভব নয়। প্রায় ৭৫-৮০% মিল রাখা সম্ভব। তবে সর্বোচ্চ চেষ্টা থাকবে ১০০% মিল করার ।

❤️ কাস্টমাইজড কাজের অর্ডার নেয়া হয়। এক্ষেত্রে কাজের ছবি দেখে অর্ডারের বিষয় নির্ধারণ করা হয়। এবং কাস্টমারের কাজের প্রাইজ আউঈউঙতুলনামূলকভাবে একটু বেশি।

❤️অবশ্যই হাতে সময় রেখে অর্ডার কনফার্ম করবেন। কেননা নকশাগুলো মেশিনে নয়, সম্পূর্ণ হাতে আঁকা হয় এবং অর্ডারের সিরিয়াল অনুযায়ী কাজ করা হয়। এছাড়া প্রোডাক্ট রেডি করতে পরবর্তীতে বেশ কিছু ধাপ থাকে। তাই এগুলো সময়সাপেক্ষ কাজ। এজন্য প্রায় ২৫-৩০ দিন সময় হাতে রেখে অর্ডার করলে ভালো হয়। যদিও ইনশাআল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে ক্রেতারা তার পূর্বেই তাদের প্রোডাক্ট পেয়ে যান।

❤️জরুরি ক্ষেত্রে ইনবক্সে উত্তর পেতে দেরী হলে পেজে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ থাকলো।

সর্বোপরি আমরা কাজের গুণগতমান বজায় রাখতে বধ্যপরিকর। তাই এ ব্যাপারে নিশ্চিন্ত থেকে উপরোক্ত নিয়ম অনুযায়ী প্রোডাক্টস অর্ডার করুন এবং Tania'S paint এর সাথেই থাকুন। 🙂🙂🙂

বিশ্বাস করেন একটা শাড়িকে রঙিন করতে অনেক কষ্ট হয়। অনেক ধৈর্য নিয়ে এক একটা ডিজাইন ফুটিয়ে তুলতে হয়। আপনারা যতটা সহজ মন...
17/04/2026

বিশ্বাস করেন একটা শাড়িকে রঙিন করতে অনেক কষ্ট হয়। অনেক ধৈর্য নিয়ে এক একটা ডিজাইন ফুটিয়ে তুলতে হয়। আপনারা যতটা সহজ মনে করেন ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়।
প্রত্যেকটা ডিজাইন আলাদা পেইন্ট করার কৌশল আলাদা। কোনোটাতে সময় বেশি লাগে আবার কোনটাতে কম। তবে সময় বেশি লাগুক কিংবা কম লাগুক প্রত্যেকটা কাজ কিন্তু ধৈর্য নিয়ে কষ্ট করে করতে হয়। আর হাতের কাজের পোশাক একদম নিখুঁতভাবে পেইন্ট করা সম্ভব নয়। যেহেতু এটা মেশিনের কাজ নয় তাই ভুল ত্রুটি অবশ্যই থাকবে।
একটা কাজের সাথে আর একটা কাজের পুরোপুরি মিল নাও থাকতে পারে। এটা মেনে নিয়ে অর্ডার করতে হবে। আমরা চেষ্টা করি সব সময় সব থেকে ভালো জিনিসটাই কাস্টমারকে পৌঁছে দিতে। কিন্তু সব সময় সবার মন রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।। তাই আমাদের ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যাদের এই সামান্য ছোটখাটো ভুলগুলো ছোটখাটো খুতগুলো খুব বেশি সমস্যা সৃষ্টি করে তারা প্লিজ মেশিনে ছাপ দেওয়া পোশাক নিবেন। হাতে আঁকা কিংবা হাতের কাজের কোন জিনিস মেশিনের মত নিখুঁত হবে না।

আড়াই বছরের একটা বাচ্চাকে নিয়ে একা সংসারে এই যে এতো অর্ডারের কাজ করতে পারি তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার...
11/04/2026

আড়াই বছরের একটা বাচ্চাকে নিয়ে একা সংসারে এই যে এতো অর্ডারের কাজ করতে পারি তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার জায়গায় অন্য কেউ থাকলে লেখাপড়া সংসার বিজনেস বাচ্চা সবকিছু একসাথে সামলাতে পারতো কিনা আমি জানিনা। তবে আলহামদুলিল্লাহ আমি সবকিছুই একদম ঠিকঠাক মতোই মেইন্টেন করতে পেরেছি। হয়তো নিজের প্রতি একটু বেশি অবিচার অবহেলা করা হয়েছে গত দুই /তিন বছরে। অনেক রাত জাগতে হয়েছে সারারাত জেগে জেগে কাজ করেছি আবার সারাদিন বাচ্চার দেখাশোনা সংসারের সব কাজ। আবার পরীক্ষা। সকালবেলা রান্না করে পাঞ্জাবি পেইন্ট করে তারপর পরীক্ষা দিতে গিয়েছি। পরীক্ষা দিয়ে এসে রাতে আবার রান্না করেছি। রাত জেগে বই পড়েছি, রাত জেগে জেগে শাড়ি পেইন্ট করেছি আর কান্না করেছি। এত কষ্ট হতো। আমার ছোট্ট পাখিটাকে নিয়ে লেখাপড়াও কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। বিজনেসও আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে সফল বলা যায়। আমি মনে করি আমি সফল। কারন আমি কখনো কল্পনাও করিনি এতদূর আসতে পারবো। সবই আল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসায়।

Address

Bagerhat

Telephone

+8801312430455

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tania's Paint posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tania's Paint:

Share