01/09/2026
তখন ২০১১ বা ২০১৪ সাল হবে, টিভিতে আর্জেন্টিনার খেলা চলছে, সবাই অনেক মনোযোগ সহকারে ম্যাচ দেখছে আর বলছে মেসি মেসি মেসি 📺🇦🇷।
মেসি নাম নেওয়াতে আমার কাছে হাস্যকর লাগে। ফাইজলামি করে 'মুছি' বলে আব্বুকে বলি—"টিভিতে মুছি!" 😳🤣
আমি যেহেতু ছোট, ফুটবল বুঝি না, প্লেয়ারদের চিনি না; তাই ওই দিন মেসিকে 'মুছি' বলাতে আমার আব্বু আমাকে মেসিকে চেনান ⚽❤️। ব্যাস, ওই দিন থেকে ফুটবল মানেই মেসিকে বুঝতাম। ফুটবল খেলাতে মেসিকে খুঁজতাম, মেসি চিল্লালে আমিও চিল্লাতাম, কাঁদলে মন খারাপ করতাম 🥺।
তবে ফুটবল খেলার নিয়ম বোঝার পর আমার দেখা আর্জেন্টিনার প্রথম ম্যাচ হয় ২০২২ ফিফা বিশ্বকাপ, আর্জেন্টিনা বনাম সৌদি আরব 🇸🇦। প্রথমেই দলকে হারতে দেখেছি, মন খারাপ হয়েছিল 💔। তবে যখন সেই ঐতিহাসিক দিনটার সাক্ষী হতে যাচ্ছিলাম, তখন চোখ থেকে পানি পড়লেও বোঝাতে পারব না কতটা আনন্দ লেগেছে! 🥹🏆 আমি সবাইকে বলে বেড়াতাম—আমার দেখা প্রথম টুর্নামেন্টেই প্রিয় দলকে বিশ্বকাপ উঁচিয়ে ধরতে দেখছি, আর কিছু চাওয়া-পাওয়া নাই ✨।
২০২৬ বিশ্বকাপে তার যে রূপ দেখলাম, তাতে বোঝা যায় তিনি ৩৯ বছর বয়সে যা পারেন, তা সামলানোর ক্ষমতা আর কারও হয়নি 🐐🔥। তিনি শেষবারের মতো জাতীয় দলের হয়ে বিশ্বকে যে ম্যাচগুলো উপহার দিয়েছেন, একেকটা অ্যাডভেঞ্চার, ইমাজিনের বাইরে! 🤯 চিন্তা করেছি, সেই ১৯ বছরের ছেলেটা হলে কী ভয়ঙ্কর রূপই না হতো তার! ⚡
আমরা তো শুধু জয় উপভোগ করি, কিন্তু লিও হার, জিত, দুঃখ, কষ্ট, ব্যথা—সবকিছু উপভোগ করেছে 💔👑। দীর্ঘ কয়েক বছর কষ্টদায়ক হারের পর পরপর যে জয়গুলো আমাদের উপহার দিয়েছে, তাতে সে তার হেটার্সদের ও ভক্তদের দেখিয়ে দিয়েছে তিনি সর্বকালের সেরা—GOAT, The Lionel Messi! ❤
অবসর মেসি নেননি, নিল পুরো একটা জাতি। Miss you Leooo! 🖤🇦🇷