Amin Haat

Amin Haat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amin Haat, Shopping & retail, Araihazar.

স্বাগতম Haat-এ! ✨ এক ঠিকানায় ইলেকট্রনিক্স, হোম ডেকর ও বিউটি কেয়ার! গুণগত মান, সাশ্রয়ী দাম ও সহজ কেনাকাটায় আমাদের বিশ্বাস। নিশ্চিন্তে কেনাকাটা করুন Amin Haat থেকে! 🚀💖
#আমিন_হাট

কে বলে দোয়া কবুল হয় না?মক্কার হারামে কর্মরত একজন পাকিস্তানি পরিচ্ছন্নতা কর্মীর এক বিস্ময়কর ঘটনা। ইফতারের ঠিক আগ মুহূর্তে...
05/03/2026

কে বলে দোয়া কবুল হয় না?

মক্কার হারামে কর্মরত একজন পাকিস্তানি পরিচ্ছন্নতা কর্মীর এক বিস্ময়কর ঘটনা। ইফতারের ঠিক আগ মুহূর্তে তিনি অত্যন্ত বিনয় ও একাগ্রতার সাথে আল্লাহর কাছে দোয়া করছিলেন।

অভাব-অনটনে জর্জরিত এই ব্যক্তিটি নিজের ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছিলেন।

ঠিক সেই মুহূর্তে হারামের লাইভ ক্যামেরাটি তাঁর ওপর ফোকাস করে। হারাম শরীফের চ্যানেল থেকে সেই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
সৌদি আরবের একজন দানবীর ব্যক্তির চোখে ভিডিওটি পড়লে তিনি সেই কর্মীর সাথে যোগাযোগ করেন এবং তাঁর সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব নেন।

পরবর্তীতে সেই কর্মীকে জিজ্ঞেস করা হলো, তিনি তখন কোন দোয়াটি পড়ছিলেন? তিনি জানালেন, তিনি অভাব মুক্তির সেই দোয়াটি পড়ছিলেন যা রাসূলুল্লাহ ﷺ এক মেহমানের আগমনের সময় পড়েছিলেন।

ঘটনাটি হলো, একবার নবীজী ﷺ-এর ঘরে একজন মেহমান এলেন। তিনি তাঁর স্ত্রীদের কাছে খাবারের খোঁজে লোক পাঠালেন, কিন্তু খবর এলো ঘরে কিছুই নেই। তখন রাসূলুল্লাহ ﷺ এই দোয়াটি পাঠ করলেন,
​"اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ، فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ"
(আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা, ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আন্তা)
অর্থ: "হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার অনুগ্রহ ও রহমত প্রার্থনা করছি। কেননা, আপনি ছাড়া আর কেউ এর মালিক নয়।" (আবু দাউদ, সহীহ আল জামে, তাবারানী)

দোয়া করার কিছুক্ষণ পরই নবীজী ﷺ-এর কাছে উপহার হিসেবে একটি ভাজা বকরি এলো।

উলামাদের মতে, অভাব ও সংকটের সময় এই দোয়াটি পড়া অত্যন্ত বরকতময়।
আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে তাঁর কাছে চাইলে তিনি এমন জায়গা থেকে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না।

© Salman Farsi

উপরেরটাকে বলে গার্ডার। মাটি থেকে যেটা উঠে গেছে সেটাকে বলে পিলার। গার্ডার এবং পিলারের মাঝখানে থাকে বিয়ারিং প্যাড। এটা দেও...
27/10/2025

উপরেরটাকে বলে গার্ডার। মাটি থেকে যেটা উঠে গেছে সেটাকে বলে পিলার। গার্ডার এবং পিলারের মাঝখানে থাকে বিয়ারিং প্যাড। এটা দেওয়া হয় সুষমভাবে ওজন বন্টন ও কম্পন শোষণ করতে। ঢাকার মেট্রোরেলে ব্যবহার করা হয়েছে রাবারের বিয়ারিং প্যাড।

এই প্যাড বিশাল ওজনের গার্ডারের নিচে থাকার ফলে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারে কম। দুর্ঘটনার হার একেবারে কম হওয়ার পরও আজ ঠিক দুপুরে ফার্মগেট সংলগ্ন ৪৩৩ নাম্বার পিলারে স্থাপিত বিয়ারিং প্যাড এক পথচারীর মাথার উপর পড়ে। বিয়ারিং প্যাড প্রায় ১৫০ ওজনের হওয়ার কারণে পথচারী সঙ্গেসঙ্গে মারা যান এবং তার পার্শ্ববর্তী থাকা দুজন আহত হন৷ মৃত্যুর খবর রাজ দরবারে পৌঁছুলে তারা ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে দায়মুক্তির ভাব নিয়ে চায়ের কাপে পরবর্তী চুমুক দিয়ে মারাত্মক এক ঘটনাকে জাস্ট দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করে নির্ভার হয়ে যায়। কিন্তু এটা কি আসলেই দুর্ঘটনা, না কি নির্মাণকালীন দুর্নীতি এবং পরবর্তী রক্ষণাবেক্ষণের অবহেলার ফলাফল? হঠাৎ বিয়ারিং প্যাড সরে খসে পড়েছে, না কি একটু একটু করে সরতে সরতে ভূপাতিত হয়েছে? পর্যাপ্ত গাইডলাইন মেনে কি ইনস্টলেশন করা হয়েছিল, না কি চৌকির পায়ার নিচে ইট দেওয়ার মতো বিয়ারিং প্যাড গুঁজে দিয়ে দায় সারা হয়েছিল?

এগুলোর উত্তর খুঁজে পাবেন না। যে দেশে একজন মানুষের দাম মাত্র ৫ লাখ টাকা সেই দেশে কখনোই এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় আলাদা নজর দেওয়া হবে না। মরুক, ক্ষতিপূরণ তো মাত্র ৫ লাখ। এটা কোনো ব্যাপার!

আমরা এমন একটা দেশে বাস করি, যে দেশে টাইফয়েডের ফ্রি টিকা দেওয়ার জন্য জোরাজোরি করা হয়, কিন্তু জীবনের তাগিদে রাস্তায় চলাচল করা মানুষদের জীবন রক্ষার্থে ন্যুনতম সেইফটি নিশ্চিত করা হয় না। এ-কোন পাগলের দেশে আমরা আছি? কোন ছাগলের পাল চালায় এই দেশ?

শরীয়াহ কী বলে জানেন?

অনিচ্ছাকৃতভাবে কারোর দ্বারা কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ হচ্ছে ১০০ উট বা সমপরিমাণ অর্থ প্রদান। বর্তমানে এর বাজার মূল্য কম করে হলেও ২৫ কোটি টাকার ওপর। এরপরও তোমাদের কাছে শরীয়াহ আইন ভালো নয়। ভালো শুধু মরার পর ভিক্ষার মতো ৫ লাখ টাকা অনুদান দেওয়া "জোর যার মুল্লুক তার" সিস্টেম। থাকো তোমার ভালো নিয়ে।

©

একদিন, একজন চতুর উকিল এক বয়স্ক শিক্ষকের কাছে একটা প্রাচীন কুয়া বিক্রি করলেন। শিক্ষকটি ছিলেন অত্যন্ত সৎ এবং জ্ঞানী ব্যক...
14/10/2025

একদিন, একজন চতুর উকিল এক বয়স্ক শিক্ষকের কাছে একটা প্রাচীন কুয়া বিক্রি করলেন। শিক্ষকটি ছিলেন অত্যন্ত সৎ এবং জ্ঞানী ব্যক্তি, যিনি তার জীবনের বেশিরভাগ সময় ছাত্রদের মন গড়ে তোলায় কাটিয়েছিলেন। কুয়াটি ছিল গভীর এবং মিষ্টি পানির উৎস, যা শিক্ষকের জন্য একটা আশীর্বাদের মতো মনে হয়েছিল।
সপ্তাহখানেক পরেই উকিলটি আবার শিক্ষকের দরজায় এসে হাজির। মুখে একটা চালাকি ভরা হাসি নিয়ে বললেন, "দেখুন ভাই, আমি তো আপনাকে কুয়াটা বিক্রি করেছি, কিন্তু তার ভিতরের পানিটা আলাদা ব্যাপার। ওটা আমার মালিকানায় রয়ে গেছে! যদি আপনি কুয়া থেকে পানি তুলে ব্যবহার করতে চান, তাহলে অতিরিক্ত ভাড়া দিতে হবে। না হলে, আইনত আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারি।"
শিক্ষকটি প্রথমে একটু অবাক হলেন, কিন্তু পরক্ষণেই মুখে একটা বিস্ময়কর হাসি ফুটে উঠল। তিনি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, "ওহো, তাহলে তো আমাকেও আপনাকে একটা খবর দিতে হয়! আপনি যেহেতু কুয়ার পানি আপনার, তাহলে এখনই এসে সবটা নিয়ে যান। কারণ কাল থেকে আমি আপনার পানির জন্য ভাড়া গুনতে শুরু করব। না নিলে, আপনাকেই আইনের আশ্রয় নিতে হবে!"
এ কথা শুনে উকিলের মুখের রং উড়ে গেল। ঘাম ঝরতে লাগল কপালে, আর তিনি তাড়াতাড়ি বলে উঠলেন, "আরে না না, মশাই! আমি তো শুধু ঠাট্টা করছিলাম। এসব কিছু না, কুয়াটা পুরোপুরি আপনার।"
শিক্ষকটি তখন আরও একটা হাসি দিয়ে বললেন, "আপনি ভুলে গেছেন, আমি একজন শিক্ষক। আমরাই আপনাদের মতো উকিল আর বিচারক গড়ে তুলি। তাই এইসব চালাকির খেলায় আমরা কখনো পিছিয়ে থাকি না।"
উকিলটি লজ্জায় মাথা নিচু করে চলে গেলেন, আর শিক্ষকটি তার কুয়ার ধারে বসে হাসতে লাগলেন। এই ঘটনা থেকে শিক্ষা মিলল যে, জ্ঞানের আলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র।

28/09/2025
25/09/2025

তিনটা জিনিস শরীরকে অসুস্থ করে : (১) কথা বেশি বলা,
(২) অধিক নিদ্রা ও বিশ্রাম, (৩) অতিরিক্ত পানাহার করা।

21/09/2025

ফ্যান যতক্ষণ চলতে থাকে, কেউ তার দিকে তাকায় না। কিন্তু থেমে গেলে তখনই সবাই বুঝতে পারে তার আসল মূল্য

😂🎋🌱🤣 “বিশ্ব বাঁশ দিবসে সবাই বাঁশ নিয়ে ব্যস্ত—কেউ ছবি তুলছে, কেউ পোস্ট দিচ্ছে, কেউ আবার বাঁশের ব্যবহার নিয়ে গবেষণা করছে! ...
18/09/2025

😂🎋🌱🤣 “বিশ্ব বাঁশ দিবসে সবাই বাঁশ নিয়ে ব্যস্ত—কেউ ছবি তুলছে, কেউ পোস্ট দিচ্ছে, কেউ আবার বাঁশের ব্যবহার নিয়ে গবেষণা করছে!

কিন্তু আমাদের একটাই চাওয়া…

জীবন যেন বাঁশমুক্ত থেকে একেবারে আরামে কাটে!” 🎋😜

🌙 "আজকের এই পবিত্র দিনে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা ও রহমতের ছায়ায় রাখুন। জুমা মোবারক।"   #জুমা
12/09/2025

🌙 "আজকের এই পবিত্র দিনে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা ও রহমতের ছায়ায় রাখুন। জুমা মোবারক।"

#জুমা

11/09/2025

আজকে
9/11 ✈️

Address

Araihazar
1450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amin Haat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share