13/08/2026
Alhamdulillah ❤️❤️
Proud to be a part of Art together 🥰
100 artists, 100 hearts , 1 family ❤️
Love this family ....
আলহামদুলিল্লাহ, নিজের হাতে বানানো সেই ছোট্ট মেসেঞ্জার আর্ট টুগেদার গ্রুপটি আজকে ১০০ জন সদস্যের একটি সুন্দর পরিবারে পরিণত হয়েছে। 🥹
প্রথম যাত্রা শুরু করি একটি ছোট্ট আড্ডা গ্রুপ দিয়ে। তখন হাতে গোনা কয়েকজন সদস্য ছিল। একদম শুরুতে আমার প্রিয় Rose Nurjahan Art's Gallery Crafty Hiya এবং আমার কাজিন LinArts কে নিয়ে গ্রুপটি শুরু করি। ওরা শুরু থেকেই Panel-এর সঙ্গে ছিল এবং গ্রুপের শুরুর দিকের যাত্রায় পাশে ছিল। 🤍
আমাদের প্রথম Task দেওয়া হয়েছিল যখন গ্রুপে মাত্র ১৪ জন সদস্য ছিল। এরপর Nurjahan (Rose) আমাকে আরও একজন perfect member উপহার দেয়, আর সে হলো আমার প্রিয় Lams Lamu's Lamu's & Rifat's Art Gallery । ও আগে থেকেই আমার পেজে ছিল, তবে গ্রুপে আসার পর একদিনেই অনেক আপন হয়ে যায়। ওর সবকিছু ভালো লাগায় তাকেও আমাদের Admin Panel-এ নিয়ে নিই। সেই থেকে ওরা আমার অনেক আপন। 💗
গ্রুপের শুরু থেকে ওদের অনেক অবদান রয়েছে। আমাদের পুরোনো সদস্যরাও সবাই অনেক friendly ও supportive। সবার ভালোবাসা ও সহযোগিতার কারণে খুব দ্রুত আমাদের গ্রুপে সদস্য সংখ্যা বাড়তে থাকে। গ্রুপের সিনিয়রদের কথা কি বলবো এরা এত্ত ভালো আর্ট করার পরেও মন খুলে সবাইকে সাপোর্ট করে তাদের মধ্যে আমার প্রিয় আপু Artstroke by Hridita Artist Marufa Shades Of Nisu এরা অনেক সিনিয়র হলেও সবার সাথে অনেক ফ্রেন্ডলি & সবাইকে অনেক বেশি সাপোর্ট করেন।
আরো অনেক ভাই বোন, বন্ধু - বান্ধবী পেয়েছি যাদের সবার নাম মেনশন করা সম্ভব হচ্ছে না তবে আশা করি তারা ঠিকই বুঝবে।🫶
ইতিমধ্যে আমাদের Task-১২-ও শেষ হলো। 🥹🎨
এই গ্রুপটা আমাদের অনেক কষ্টের। নিজের হাতে প্রতিটা নিয়ম তৈরি করেছি। গ্রুপ পরিচালনার ক্ষেত্রে অনেক সময় আমি একটু hard হই, কিন্তু ওরা সবাই এত friendly যে ওদের সাথে বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। 🥹 ওরা অনেক বুঝে আমাদের। এখানে Pro আর্টিস্ট আর beginner আর্টিস্ট এর কোনো পার্থক্য নাই সবাই সবাইকে একই ভাবে অনুপ্রেরণা দেয়।
কারও সাথে কারও কথার অমিল হলেও সেটাও খুব দ্রুত নিজেরাই শেষ করে ফেলতে পারে। এটাই আমাদের গ্রুপের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি। সবাই একে অপরকে যেভাবে support করে, সেটা সত্যিই অনেক ভালো লাগে। 🫶🏻
সম্প্রতি আমার আরেকজন প্রিয় পরিচিত মানুষ আর্ট জার্নি -কেও Admin Panel-এ নিয়ে এসেছি। সামনে প্রয়োজন হলে হয়তো আরও কাউকে Panel-এ আনতে পারি।
সবশেষে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ছোট্ট Art Together পরিবারটার সাথে থাকার জন্য। 🫶
সবাই এভাবেই আমাদের support করে যাবেন এবং দোয়া করবেন, যেন আমাদের এই ছোট্ট গ্রুপটা ভবিষ্যতে আরও বড় ও সুন্দর হয়। 🥹
আমরা একসাথে সৃষ্টি করি, একে অপরকে support করি এবং একসাথে এগিয়ে যাই। ❤️🥀
— Art Together 🫶