Islami Jibon

Islami Jibon আপনাদের সকল মাসআলা মাসায়েল জানতে যোগাযোগ করুন আমাদের সাথে।
অভিজ্ঞ মুফতি সাহেবগনের মাধ্যমে আমাদের পেইজটি পারচালিত।

04/01/2026

→একটি মাস আলা←
প্রশ্ন: বর্তমানে দেখা যায় বিবাহ সাদির মধ্যে বরপক্ষের না বলার পরও কনেপক্ষ ফার্নিচার ইত্যাদি দিয়ে থাকে ৷ তাই জানার বিষয় হল, এসব আসবাব পত্র গ্রহন করা জায়েয কি না ?
উত্তর: বরপক্ষের দাবি কিংবা সামাজিক চাপ ছাড়া কনেপক্ষের লোকজন স্বতস্ফূর্তভাবে কনের ঘরে ব্যবহারের জন্য কোন আসবাব পত্র দিলে তা গ্রহন করা যাবে ৷
তবে বরপক্ষের দাবি কিংবা চাপের কারনে অথবা সামাজিক প্রচলনের কারনে বাধ্য হয়ে কোন কিছু দিলে তা গ্রহন করা জায়েয হবে না ৷

—মুসনাদে আহমদ, হাদিস 15488,
ফিকহুন নাওয়াযিল 3/348-353

07/12/2025

একটি শিক্ষামূলক পোস্ট ::

১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।
১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।

২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন।

৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।

৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।

৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।

৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।

৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।

৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।

৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।

১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।

১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।

১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।

১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।

১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন।

১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।

১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।

১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।

১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপপ্রচার করবেন না।

১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন। হয়তো আপনিও পারবেন।

২০. ছোট-বড় সবার সাথে মাধুর্য্যপূর্ণ আচরন করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন।

২১. বন্ধুত্বের মধ্যে ঝগড়া-বিবাদ হলে তার দোষ রটনা করবেন না।

২২. কাউকে খোঁটা দিবেন না।

২৩. কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না।

২৪. ছোট-বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না।

২৫. যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলু বনে মুক্তা ছড়াবেন না।

ধৈর্য্য সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

22/10/2025

সময়ের সেরা সঙ্গীত #ঐক্য
আল্লাহ তায়ালা আমাদের সকল ইসলামিক দল গুলোকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফাত প্রতিষ্টা করার তাওফিক দান করুন আমীন!

#আলহামদুলিল্লাহ #আবু_উবাইদা #ইসলামীক_গজল
#ভাইরালভিডিওシ

 #তালাক প্রশ্ন.....বিবাহের মজলিসে কাবিননামার ১৮ নং ধারা তথা স্ত্রীকে তালাক প্রদানের অধিকার প্রদান সম্পর্কে কোনো আলোচনা হ...
09/07/2025

#তালাক
প্রশ্ন.....
বিবাহের মজলিসে কাবিননামার ১৮ নং ধারা তথা স্ত্রীকে তালাক প্রদানের অধিকার প্রদান সম্পর্কে কোনো আলোচনা হয়নি; বরং কাজী সাহেব ফরম পূরণ করে বরের স্বাক্ষর নিয়ে কাবিন শেষ করেন। এরপর শরয়ী নিয়মে বিবাহ সম্পন্ন হয়।

প্রায় দুই বছর যাবত আলাদা থাকার পর মেয়েপক্ষ বিবাহ ভঙ্গ করতে চাচ্ছে। প্রশ্ন হল, স্ত্রী এখন বিবাহ ভেঙ্গে দিতে পারবে কি না? অর্থাৎ বর্তমান সরকারি আইন অনুসারে সে ডিভোর্স করতে পারবে, শরয়ী দৃষ্টিতে এটা সহীহ হবে কি না?

উত্তর
প্রশ্নের মূল উত্তরের আগে জানা দরকার যে, শরীয়তের দৃষ্টিতে তালাকের ক্ষমতা রয়েছে শুধু স্বামীর। তবে স্ত্রীকে স্বামী কতৃর্ক তালাক গ্রহণের ক্ষমতা প্রদান করা হলেই স্ত্রীও নিজ নফসের উপর তালাক গ্রহণ করতে পারে। কিন্তু যদি এধরনের ক্ষমতা না দেওয়া হয় তাহলে স্ত্রী নিজের উপর তালাক কার্যকর করতে পারবে না। স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা অর্পণ করা হলে শরীয়তের পরিভাষায় একে তাফউইজ তালাক বলে। আর স্বামী তার স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা তখনই দিতে পারবে যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। তাই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে কোনো পাত্র পাত্রীকে তালাক গ্রহণের অনুমতি দিলেও তা ধর্তব্য হবে না। কারণ, বিয়ের আগে পাত্র নিজেই তালাক প্রয়োগের ক্ষমতা রাখে না। সুতরাং সে অন্যকে কীভাবে অধিকার দিবে? শরীয়তের উপরোক্ত নীতির আলোকে সুস্পষ্টভাবে বোঝা গেল যে, প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু কাবিননামাটি পূরণ এবং তাতে স্বাক্ষর হওয়ার কাজ বিবাহের আকদের পূর্বেই সংগঠিত হয়েছে তাই বিবাহের আগে কাবিননামার ১৮ নং ধারায় স্ত্রীকে তালাক গ্রহণের যে অধিকার দেওয়া হয়েছে শরীয়তের দৃষ্টিতে তা গ্রহণযোগ্য নয়। সুতরাং প্রশ্নের বর্ণনামতে সত্যই যদি কাবিননামাটি বিয়ের আগেই সম্পন্ন করা হয়ে থাকে তাহলে এই ক্ষমতাবলে স্ত্রী নিজে তালাক গ্রহণ করতে পারবে না, যদি করে তবে দেশীয় আইনে তা কার্যকর ধরা হলেও শরীয়তে সেই তালাক ধর্তব্য নয়। এতে তাদের বিবাহবিচ্ছেদ হবে না।

উল্লেখ্য, যদি ওই দম্পতির মাঝে সমঝোতা ও মনের মিল না হয় এবং মহিলাটি ওই ব্যক্তির কাছে থাকতে কিছুতেই ইচ্ছুক না হয় তাহলে স্বামীর জন্য উক্ত স্ত্রীকে আটকে রাখাও ঠিক হবে না; বরং এক্ষেত্রে তার উচিত হল মৌখিকভাবে মহিলাটিকে তালাক গ্রহণের ক্ষমতা দিয়ে দেওয়া। যদি সে তা না করে তাহলে ওই মহিলা আদালতের আশ্রয় নিয়ে এবং সঠিক ঘটনাবলী জানিয়ে বিষয়টির সুরাহা করতে পারে।

মৃ'ত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে ওসিয়ত করে যাবেন।১.আমার মৃ'ত্যুর সংবাদ শুনলে "ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্ল...
01/06/2025

মৃ'ত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে ওসিয়ত করে যাবেন।

১.আমার মৃ'ত্যুর সংবাদ শুনলে "ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন" পড়বেন।

২.আমার মৃ'ত্যুকে অকাল মৃ'ত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিযিক ভোগ করে ফেলেছি।

৩.আমাকে নিয়ে বিলাপ মাতম করবেন না, জোরে জোরে কান্নাকাটি করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী এবং রাসুল (সাঃ) কতৃক নিষিদ্ধ কাজ।

৪.আমার মৃ'ত্যুতে চল্লিশা, কুল-খানি, মিলাদ করবেন না।কারণ এটা স্পষ্ট বিদ'আত।

৫.যারা আমার মৃ'ত্যুর খবর শুনবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

৬.আমার ল!শ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না।

৭.আমার লা"শকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবেন।

৮.লা"শ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন, সমাজের নয়।

৯.আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকবেন আর পড়বেন "আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু"। আমার কবরের আজ!ব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন "আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ইমান"।

১০.আমার হয়ে দান-সাদাকা করবেন। আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিবেন, সে গুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।

১১.আমার মৃ'ত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন।আপনার সময়ও অতি নিকটে।

১২. আমার ছবি কোথাও দিবেন না, আমার আইডি বা অন্য কারো কাছে আমার ছবি থাকলে তা ডিলিট করে দিবেন। বাসায় আমার ছবি থাকলে ফেলে দিবেন, দেয়ালে ঝুলিয়ে রাখবেন না।

১৩.আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন, না পারলে আমার জন্য সাদকাহে জারিয়া করবেন, তাও না পারলে আজীবন আমার জন্য দু'আ করবেন, আমি ক্ষমা করে দিব ইনশাআল্লাহ।

১৪.আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থাতেই আমার কাছে চেয়ে নিবেন, আর যদি ম"রে যাই পরিবারের কাছে চাইবেন (পরিবারের লোকেদের বলবো আপনারা তাদের পাওনা দয়া করে দিয়ে দিবেন)। আর পরিবার না দিলে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবেন, এতে আল্লাহ ও আপনাকে ক্ষমা করবেন।

১৫.আমার জন্য বেশি বেশি দুআ করবেন। আমার নামে গী'বত করবেন না। কারণ, আমি আমার স্থানে পৌঁছে গিয়েছি।

আল্লাহর কাছে আকুলতা, আল্লাহ যেন আমাদের ইমানের সহিত ক!লিম! উচ্চারণের মাধ্যমে শ"হী'দি মৃ'ত্যু দান করেন।আমিন।

01/06/2025

একজন ব্রিটিশ সামরিক বিশেষজ্ঞ বলেন,
গাযায় এমন এক গোপন শক্তি রয়েছে যার ফলে যুদ্ধ এত দীর্ঘস্থায়ী হচ্ছে।
শুধুমাত্র হামাস যোদ্ধাদের কারণে এটা সম্ভব নয়।
একজন মার্কিন সামরিক বিশেষজ্ঞ বলেন,
আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ ইসরায়েলকে যে পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে তা গাযার চেয়ে দশ গুণ বড় একটি এলাকা ধ্বংস করার জন্য যথেষ্ট।
এই অস্ত্রের পরিমাণ ছয়টি পারমাণবিক বোমার সমান যা একটি স্থানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে।
তিনি আরও বলেন,
গাযার আকাশ এখন ইসরায়েলি, আমেরিকান, ব্রিটিশ, ফরাসি এবং জার্মান বিভিন্ন ধরনের নজরদারি ড্রোন এবং গুপ্তচর বিমানে ভরে আছে।
যেগুলো অত্যন্ত নির্ভুলতার সাথে প্রত্যেকটি নড়াচড়া রেকর্ড করে।
তবুও আশ্চর্যের বিষয় হলো,
এই যোদ্ধারা কীভাবে বাইরে এসে ইসরায়েলি সামরিক যান ধ্বংস করে!
সেনাদের গুলি ও হত্যা করে!
বিস্ফোরক বসায় এবং এমনভাবে হামলা করে যে ইসরায়েলি বাহিনীর প্রায় এক-তৃতীয়াংশ যানবাহন ধ্বংস হয়ে গেছে।
হাজার হাজার সৈন্য নিহত ও আহত হয়েছে।
অথচ এসব নজরদারি ড্রোন ও বিমানের চোখে তাদের খুঁজে পাওয়া যায় না বা খুঁজে পেলেও খুবই সামান্য।
আরেকজন বলেন,
গাযার মোট আয়তন ৩৬৫ বর্গকিলোমিটার। তার মধ্যে ৭৫% এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ।
বিমান থেকে হাজার হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ভূমি, সাগর এবং আকাশ থেকে একযোগে হামলা হয়েছে।
এফ-১৫, এফ-৩৫ ও অ্যাপাচি হেলিকপ্টার থেকে প্রচুর আগুন বর্ষণ হয়েছে।
প্রায় সব ধরনের অস্ত্রই ব্যবহৃত হয়েছে অতি মাত্রায়।
আমি এমন ভিডিও দেখেছি যেখানে গাযার শিশুদের দেখা গেছে অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র নিয়ে খেলা করছে।
আরেকজন বলেন,
এখানে একটি অলৌকিক ঘটনা ঘটছে। এই যোদ্ধারা যেন অদৃশ্য। এটা ঈশ্বরের শক্তি।
তারা কীভাবে গিয়ে ট্যাংকে বোমা বসিয়ে আসে, সেটা দেখে আতঙ্কিত হয়ে যেতে হয়।
তাদের ভয় নেই, তাদের ইচ্ছাশক্তি প্রবল, আর তারা সফল হবেই।
গাযার শিশুরা অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র নিয়ে খেলছে। এটা যদি আমাদের দেশে হতো তাহলে বোম্ব স্কোয়াড, ইঞ্জিনিয়ারিং ইউনিট এবং বিস্ফোরক বিশেষজ্ঞরা এসে চারপাশ ঘিরে ফেলতো।
কিন্তু এখানে কিছুই হয় না, যেন তাদের অদৃশ্য কেউ রক্ষা করছে।
এই যোদ্ধারা যেন সাধারণ মানুষ নয়। তারা কোথায় এমন প্রশিক্ষণ পেয়েছে?
ইসরায়েল এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে, যেখানে তারা জয়ী হতে পারবে না।
তাদের সেনাবাহিনী পুনর্গঠন করতে বহু বছর লেগে যাবে।
গৃহীত।

Address

Dhaka

Telephone

+8801743492696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami Jibon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islami Jibon:

Share