Bimala Book Agency

Bimala Book Agency We do home delivery through DTDC, India Post. Rate depends on location and weight.

প্রকাশিত হচ্ছে আজকেই....শীঘ্রই যোগাযোগ করুন আপনার কপিটি সংগ্রহ করতে....
06/12/2025

প্রকাশিত হচ্ছে আজকেই....

শীঘ্রই যোগাযোগ করুন আপনার কপিটি সংগ্রহ করতে....

বৃষ্টিস্নাত শহরের এক কোণে দুর্ঘটনায় হত হয়েছেন দীপশিখা চ্যাটার্জি নামক গৃহবধু। তার মৃত্যুর পরে একমাস কেটে গেলেও বাড়িতে হা...
05/12/2025

বৃষ্টিস্নাত শহরের এক কোণে দুর্ঘটনায় হত হয়েছেন দীপশিখা চ্যাটার্জি নামক গৃহবধু। তার মৃত্যুর পরে একমাস কেটে গেলেও বাড়িতে হানা দিচ্ছে কেউ অথচ কিছুই খোয়া যাচ্ছে না। পুলিশের সাহায্য না পেয়ে ঈগলআই প্রাইভেট ডিটেকটিভফার্মের শরণাপন্ন হয়েছে অংশুমান। এই ফার্মেই আছে শর্বরী। অতীত, ভাঙা পরিবার, সম্পর্কের স্মৃতি, সব নিয়ে জর্জরিত সে। পুরুষপ্রধান জীবিকায় কর্মক্ষেত্রেও তার উপরে ভরসা করার লোকের অভাব। সেজন্যেই হয়তো সে নিমরাজি হয়েই এই আপাত ছোটোখাটো তদন্তটির দায়িত্ব নেয়। তবে সত্যিই কি ব্যাপারটা ছোটো?

প্রাথমিক অনুসন্ধান থেকেই অসঙ্গতি চোখে পড়ে শর্বরীর। দীপশিখার মৃত্যু কি সত্যিই দুর্ঘটনা না এক সুপরিকল্পিত অন্তর্ঘাত? গভীরে যাওয়া শুরু করতেই ঘিরে আসে রহস্যের জাল, একের পর এক খুন হতে থাকে। সোশ্যাল মিডিয়ার ঝলমলে জগতের পিছনে লুকিয়ে থাকা বিপদের কথা জানতে পারার পরেই আসে প্রচ্ছন্ন আর প্রত্যক্ষ হুমকি। ব্যক্তিগত জীবনের ঝঞ্ঝার সঙ্গে পেশার সংঘাতে বিপর্যস্ত হতে থাকে সবকিছুই। শর্বরী কি হার স্বীকার করে নেবে?

মোকাবিলায় পিছু হটার প্রশ্নই নেই। না। অচেনা অদেখা শত্রুর অটল ধীশক্তি নিয়ে সূত্রের পর সুত্রের সহায়তায় সে হেঁটে যায় বিপজ্জনক জটিল পথে। 'সিটি অফ জয়' এর অন্ধকার হিমশীতল নির্মম রূপের মুখোমুখি হয়। শর্বরী কি পারবে দীপশিখা ও অন্যান্যদের জন্য ন্যায় ছিনিয়ে নিতে?

উত্তর পাওয়া যাবে এই শ্বাসরুদ্ধকর থ্রিলার উপন্যাস, "ফাঁসচক্র"-তে।

৩৫০/-

লেখনী প্রকাশনীর বই পাওয়া যাচ্ছে এখন আমাদের কাছে, শীঘ্রই যোগযোগ করুন.....062915 00551
30/11/2025

লেখনী প্রকাশনীর বই পাওয়া যাচ্ছে এখন আমাদের কাছে, শীঘ্রই যোগযোগ করুন.....

062915 00551

দীপঙ্কর মুখোপাধ্যায় নামটি বহু মানুষের কাছেই পরিচিত। কেউ তাঁকে জানেন ভূতপূর্ব উচ্চপদস্থ আমলা বলে, কেউ বা তাঁকে চেনেন সুরস...
30/11/2025

দীপঙ্কর মুখোপাধ্যায় নামটি বহু মানুষের কাছেই পরিচিত। কেউ তাঁকে জানেন ভূতপূর্ব উচ্চপদস্থ আমলা বলে, কেউ বা তাঁকে চেনেন সুরসিক-সুপণ্ডিত লেখক ও গবেষক হিসেবে। কিন্তু কর্মজীবন ও লেখালেখির নানা স্বীকৃতি-পরিচিতির মধ্যে কিছু পরিমাণে ছায়াবৃত হয়ে রয়েছে তাঁর আরেকটি পরিচয়।

A

তিনি এক তন্নিষ্ঠ অক্লান্ত অলৌকিক সন্ধানী। দীর্ঘদিন ধরে তিনি অতিলৌকিকের চর্চায় নিমগ্ন ছিলেন। সেই পথে কেবল গবেষণালব্ধ সিদ্ধান্ত নয়, তাঁর জীবনে প্রত্যক্ষভাবেও এসেছে অলৌকিকের বহুল আবির্ভাব। এই গ্রন্থ সেই ছায়াময় জগতের সঙ্গে লেখকের সংযোগের স্মৃতিকথা।

এসে গেছে......

062915 00551

গন্তব্য জানা নেই। তবে ফেরার টিকিট পকেটেই আছে। যাওয়ার ইস্টিশনের নাম জানা না-থাকলে ফেরার ইস্টিশনের টিকিট থাকেই বা কী করে? ...
29/11/2025

গন্তব্য জানা নেই। তবে ফেরার টিকিট পকেটেই আছে। যাওয়ার ইস্টিশনের নাম জানা না-থাকলে ফেরার ইস্টিশনের টিকিট থাকেই বা কী করে? আসলে এই ফেরার হয়তো নির্দিষ্ট কোনও ভূখণ্ড নেই, আছে এক গভীর শিকড়, যে শিকড়ের কাছে মানুষ বারবার ফিরতে চায়। আদিগন্ত ফসলের মাঠ পেরিয়ে, এক দুর্নিবার বাঁশির টানে মানুষ শুধুই ধেয়ে যায় শিকড়ের দিকে। একটু জল চায়, একটু বাতাসা। শিকড় ছুঁয়ে যে-জল আসে, তাতে থইথই ভাসে এক আশ্চর্য ভালোবাসা।

শীঘ্রই প্রকাশিত হবে অনিমেষ বৈশ্যর নতুন গদ্যসংকলন গ্রন্থ ‘রিটার্ন টিকিট’। এই বইয়ের চমৎকার প্রচ্ছদটি করেছেন অগ্নিভ বৈশ্য।

রিটার্ন টিকিট
অনিমেষ বৈশ্য
প্রচ্ছদ: অগ্নিভ বৈশ্য

062915 00551

সম্পূর্ণ নতুন বই, সেট হিসেবে বিক্রি , ২৫% ডিসকাউন্ট , সীমিত স্টক। লাগলে শীঘ্রই যোগাযোগ করুন....মুদ্রিত মূল্য ৩৩০+৩৩০0629...
29/11/2025

সম্পূর্ণ নতুন বই, সেট হিসেবে বিক্রি , ২৫% ডিসকাউন্ট , সীমিত স্টক। লাগলে শীঘ্রই যোগাযোগ করুন....
মুদ্রিত মূল্য ৩৩০+৩৩০

062915 00551

 #প্রকাশিত #নতুন_বই বিশ্বযুদ্ধের সময়ও মানবিকতার খাতিরে চিকিৎসা ক্ষেত্রটিকে ছাড় দেওয়া হত। কিন্তু, সেইটুকু 'মানবিকতা'ও অবশ...
29/11/2025

#প্রকাশিত
#নতুন_বই

বিশ্বযুদ্ধের সময়ও মানবিকতার খাতিরে চিকিৎসা ক্ষেত্রটিকে ছাড় দেওয়া হত। কিন্তু, সেইটুকু 'মানবিকতা'ও অবশিষ্ট নেই আজ আর। সমাজ রাজনীতি আর্থসামাজিক পরিস্থিতি এক অস্থির সময়ের মধ্যে ঘূর্ণায়মান। একদিকে রুটি-রুজির অনিশ্চয়তা, সেইসঙ্গে বাজার, অর্থনীতি বা রাজনীতিতে সর্বত্রই অস্থিরতা মাথা চাড়া দিচ্ছে। সমস্যার কোনও একক স্থিরবিন্দু নেই। সভ্যতা, তার ভঙ্গুর গণতান্ত্রিক কাঠামোসহ এক দিশাহীন সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। পাশের জনের সঙ্গে তো বটেই, নিজের সঙ্গে সংযোগও যেন ক্ষীণ হয়ে আসছে। এমতাবস্থায় কোন বই বা লেখা বা শিল্পের কাছে আশ্রয় চাইতে পারি আমরা? যা শুধু আমাকে নয় আমার চারপাশের মানুষকেও বুঝতে সাহায্য করবে? আলোর জোরালো দিশা না হোক, আলোর আভাসখানা অন্তত দিতে পারবে?

এইরকম ভাবনা থেকেই 'অন্ধকারের উৎস হতে' সংকলনগ্রন্থের অবতারণা। লিখেছেন এই সময়ের অত্যন্ত শক্তিশালী দশ লেখক। সঞ্জয় মুখোপাধ্যায়, অনিতা অগ্নিহোত্রী, সংযম পাল, যশোধরা রায়চৌধুরী, প্রতিভা সরকার, তৃষ্ণা বসাক, পার্থজিৎ চন্দ, স্বকৃত নোমান, অনির্বাণ ভট্টাচার্য, সীমান্ত গুহ ঠাকুরতা। খুব শীঘ্রই প্রকাশিত হবে, সংকলনগ্রন্থটি।

062915 00551

অবেশেষে দীর্ঘ প্রতিক্ষীত আাব্দুল জব্বারের রচনা সংগ্রহ প্রকাশ পেতে চলেছে। খণ্ডে খণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ যাবতীয় লেখাপত্র প...
28/11/2025

অবেশেষে দীর্ঘ প্রতিক্ষীত আাব্দুল জব্বারের রচনা সংগ্রহ প্রকাশ পেতে চলেছে। খণ্ডে খণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ যাবতীয় লেখাপত্র প্রকাশ পাবে।

প্রথম খণ্ডে রয়েছে তিনটি উপন্যাস

১. ইলিশমারির চর
২. মাটির কাছাকাছি
৩. বিদ্রোহী বাসিন্দা

সঙ্গে ইলিশমারির চর সংক্রান্ত চিঠিপত্র এবং অন্যান নথি।

লেখক পুত্রের লেখককে নিয়ে স্মৃতিচারণ।

জীবনপঞ্জি, গ্রন্থপঞ্জি।

আব্দুল জব্বার রচনা সংগ্রহ- ১
মূল্য- ৯৫০ টাকা

062915 00551

পরনে তার কয়েদির পোশাক, যার বুকে সংখ্যাটি খোদাই ২৩৪। পাথরের মেঝেতে বসে আব্র তার পুরনো ভায়োলিনটি হাতে তুলে নেয়। কারাগারের ...
28/11/2025

পরনে তার কয়েদির পোশাক, যার বুকে সংখ্যাটি খোদাই ২৩৪। পাথরের মেঝেতে বসে আব্র তার পুরনো ভায়োলিনটি হাতে তুলে নেয়। কারাগারের এই নির্জনতায়, অনেকেই নানা উপায়ে দিন গোনে। কিন্তু আব্র? সে তার ভায়োলিনের সুরে হারায়, আর মাঝেমধ্যে ডায়েরির পাতায় কলমের

আঁচড়ে জীবন্ত করে তোলে তার চন্দ্রাবালার স্মৃতি। সেই ডায়েরির শেষ পৃষ্ঠায়, ধূলিমলিন কালিতে এখনো লেখা-

"পাপ-পুণ্যের হিসাব চুকিয়ে, হাশরের ময়দানে আমাদের আরেকবার সাক্ষাৎ হোক।" .....

এই বইয়ের দুটি গল্প-'অন্তর্জাল' ও 'না ফেরার দেশে' আদতে দুটি আলাদা প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকেও যেন একটি অদৃশ্য সুতোয় বাঁধা। ...
28/11/2025

এই বইয়ের দুটি গল্প-'অন্তর্জাল' ও 'না ফেরার দেশে' আদতে দুটি আলাদা প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকেও যেন একটি অদৃশ্য সুতোয় বাঁধা। একটির কেন্দ্রে রয়েছে ডিজিটাল পরিচয়, স্মৃতি, এবং তথ্যের দংশন; অন্যটি নেমে গিয়েছে বাস্তব জীবনের একাকিত্ব, কলেজ পরিসরের রাজনীতি, সম্পর্কের শূন্যতা, ও এক অলীক ঘোরের প্রান্তসীমায়।

'অন্তর্জাল' শুধু এক প্রযুক্তি-ভিত্তিক কাহিনি নয়; এটি আত্মপরিচয়ের, স্মৃতির, এবং বাস্তবতার ভাঙনের এক চিত্রপট।

এই সংকলন একদিকে যেমন প্রযুক্তি ও মনস্তত্ত্বের দ্বন্দ্ব তুলে ধরে, তেমনি মানুষের মনের গহীন অনুভব, স্মৃতি ও শূন্যতার আড়ালে প্রশ্ন তোলে-আমরা আসলে কে? আর কোনটা আমাদের সত্যি?

062915 00551

পুরনো ভিক্টোরিয়ান ম্যানশনের অন্ধকারে, তরুণ লেখিকা এডেলিন রেইলি খুঁজে পায় তার প্রপিতামহীর গোপন ডায়েরি। আর সেই সঙ্গে জেগে ...
27/11/2025

পুরনো ভিক্টোরিয়ান ম্যানশনের অন্ধকারে, তরুণ লেখিকা এডেলিন রেইলি খুঁজে পায় তার প্রপিতামহীর গোপন ডায়েরি। আর সেই সঙ্গে জেগে ওঠে এক শতাব্দী পুরনো পারিবারিক অভিশাপ, খুনের রহস্য, অচেনা উপস্থিতির আনাগোনা। প্রথমে এডেলিন ভেবেছিলো, কেউ তাঁকে অনুসরণ করছে, তাঁর প্রতিটি লেখা পড়ছে, এবং এক রাতে, সেই অচেনা আগন্তুক তার দরজায় হাজির হয়। ভালোবাসা আর ভয় একে অপরের প্রতিচ্ছবি হয়ে ওঠে ধীরে ধীরে। সে ছিল গল্পের নায়িকা। একসময় শব্দের জাদুতে গল্প লিখত এডেলিন রেইলি। এখন তার শরীর ও মন জুড়ে কেবল নিষ্ঠুরতার দাগ। মানব পাচার ও অন্ধকার জগতের কলঙ্কের দাগ লেগে আছে তার সর্বাঙ্গে। এ গল্প অন্ধকারে হারানো এক মেয়ের পুনর্জন্মের এবং সেই পুরুষের, যে এডলিনের জন্য সব ধ্বংস করতে পারে।

মাত্র ৫ কপি স্টক আছে...
মুদ্রিত মূল্য ১৩০০.০০
ডিসকাউন্ট ৩৫%....

062915 00551

//প্রকাশিত//“রহস্য! অপরাধের সঙ্গে রহস্যের কোনও সম্পর্ক নেই, যদি তার তদন্তে বুদ্ধি প্রয়োগ করা হয়।”এক বিকেলে নরফোক স্ট্রিট...
27/11/2025

//প্রকাশিত//

“রহস্য! অপরাধের সঙ্গে রহস্যের কোনও সম্পর্ক নেই, যদি তার তদন্তে বুদ্ধি প্রয়োগ করা হয়।”

এক বিকেলে নরফোক স্ট্রিটে এবিসি টিউহাউসের এক কোণে বসে ‘ইভনিং অবজ়ার্ভার’ সংবাদপত্রের তরুণী সাংবাদিক পলি বার্টনকে কথাটা বলেছিলেন এক সাধারণদর্শন‚ বৃদ্ধ ভদ্রলোক। খবরের কাগজের কাজ আর দুপুরের খাওয়া থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য বৃদ্ধকে মনে-মনে ক্ষমা করে দিয়ে মিস বার্টন জানতে পারেন‚ খ্যাপাটে এই বৃদ্ধের মধ্যে অনুসন্ধানের ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা রয়েছে― পুলিশ যে রহস্যগুলো ভেদ করতে গিয়ে হিমশিম খেয়েছে‚ তা তিনি চায়ের টেবিলে বসে তুড়িতে সমাধান করেন।
সপ্তাহের পর সপ্তাহ কাটে। বিভিন্ন বিচিত্র অপরাধের রহস্যের জট কাটানোর কথা মিস বার্টন তাঁর মুখে শোনেন। কেবল রয়ে যায় একটিই রহস্য: কোণে বসা ওই বৃদ্ধ নিজে।

—দ্য টিহাউস ডিটেকটিভ সিরিজ ১—

* দি ওল্ড ম্যান ইন দ্য কর্নার
* ব্যারনেস এমুস্কা অর্কজ়ি
* ভাষান্তর: দীপ্তজিৎ মিশ্র
* প্রচ্ছদ: সুমন সরকার
* প্রকাশনায়: শব্দ প্রকাশন
* পৃষ্ঠা সংখ্যা: ২৪০
* ওজন: ৩৫০ গ্রাম
* মুদ্রিত মূল্য: ৩৭৫ টাকা

062915 00551

Address

Shyama Charan Dey Street
Kolkata
700073

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm

Telephone

+916291500551

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bimala Book Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bimala Book Agency:

Share