PRIYO BOOK SHOP

PRIYO BOOK SHOP PRIYO BOOK SHOP is a online book store in Bangladesh

এবার ভিন্ন কিছু হোকলেখক : আরিফ আজাদপ্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত। মাঝে মাঝে আফসোস লাগ...
31/08/2022

এবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদ
প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত। মাঝে মাঝে আফসোস লাগে—এভাবে একটা জীবন চলতে পারে? এভাবেই কি ক্ষয়ে যাওয়ার কথা আস্ত একটা জীবন? কী পাওয়ার বদলে কী হারাচ্ছি জীবন থেকে?জীবনে একটা বদল প্রয়োজন, একটা পরিবর্তন ভীষণ জরুরি—তা আমরা জানি। কিন্তু কীভাবে শুরু করবো? ঠিক কোথা থেকে যাত্রা করবো নতুন এক দিনের? কীভাবে মেলে ধরবো নিজের সবটুকু সম্ভাবনা? কীভাবে পেছনে ফেলে আসবো সকল ব্যর্থতা? যে অন্ধকারে হারিয়ে খুঁজে বেড়াচ্ছি নিজেকে, কীভাবে সেখানে ঘটবে আলোর স্ফুরণ?একটা নতুন ভোরে, দখিনের জানালার পাশে বসে কিংবা পছন্দের কোনো জায়গা আর সময়-সুযোগ বুঝে খুলে বসতে পারেন ‘এবার ভিন্ন কিছু হোক’ বইটি। যে প্রশ্নগুলোর উত্তর পাবার আশায় আপনি চাতক পাখির মতো তাকিয়ে, হৃদয়ের উঠোনে যে এক পশলা ঝুম বৃষ্টির প্রতীক্ষায় আপনি গুনে চলেছেন অজস্র প্রহর, ইনশাআল্লাহ বইটি আপনাকে সেই কাঙ্ক্ষিত মুহূর্তগুলো উপহার দেবে। জীবনের এক নতুন উপাখ্যান রচনায় বইটি হতে পারে আপনার নিত্যদিনের সাথি।

বইটি পেতে মেসেজ করুন

ইউনিভার্সিটির ক্যান্টিনেলেখক : ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফীড.মুহাম্মাদ বিন আব্দুর রহমান আরিফী রচিত ﺻﺮﺧﺔ ﻓﻲ ﻣﻄﻌﻢ ﺍﻟ...
26/08/2022

ইউনিভার্সিটির ক্যান্টিনে
লেখক : ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী
ড.মুহাম্মাদ বিন আব্দুর রহমান আরিফী রচিত ﺻﺮﺧﺔ ﻓﻲ ﻣﻄﻌﻢ ﺍﻟﺠﺎﻣﻌﺔ এর বংলা অনুবাদ “ইউনিভার্সিটির ক্যান্টিনে” In the Cantteen of the University নারী অধিকার ও পর্দা সম্পর্কে লেখা ।বইটিতে অনেক যত্নের সাথে তুলে ধরা হয়েছে পর্দার বিধানের আদ্যোপান্ত ও মা-বোনদের মুখাবয়ব ঢেকে রাখার আবশ্যিকতার বিষয়টি। পাশাপাশি তুলে ধরা হয়েছে ইসলামের এই বিষয়ে দিক-নির্দেশনাও। শব্দের বাহুল্য নয় অন্তরমুখী করেই লেখা হয়েছে এই বইটি – আমাদের সমাজেরই তরুণ-তরুণীর জন্য।
বইটি পেতে মেসেজ করুন

আহ্বান (হার্ডকভার)মিজানুর রহমান আজহারিদয়াময় রব গোটা সৃষ্টিজগৎকে সাজিয়েছেন অপরূপ নৈপুণ্যে, সর্বত্র ছড়িয়ে দিয়েছেন অনুপম কা...
26/08/2022

আহ্বান (হার্ডকভার)
মিজানুর রহমান আজহারি
দয়াময় রব গোটা সৃষ্টিজগৎকে সাজিয়েছেন অপরূপ নৈপুণ্যে, সর্বত্র ছড়িয়ে দিয়েছেন অনুপম কারুকার্যের হাজারো নিদর্শন। কত বদল আর বৈচিত্র্যে ঠাসা এ চরাচর! যেন প্রভুর পরম আসমানি স্পর্শ লেগে আছে প্রতিটি কোণে। একেক সৃষ্টিকে তৈরি করেছেন একেক ব্যঞ্জনায়। এজন্যই তো অহংকার তাঁর আপন চাদর। আমাদের যত প্রার্থনা ও স্তুতি —সকলই কেবল তাঁকে ঘিরে। তিনিই মানুষকে পাঠিয়েছেন জোড়ায় জোড়ায়; একে অন্যের ভূষণরূপে। আমাদের সমৃদ্ধ করেছেন উত্তম রিজিকে, প্রখর মেধা আর তারুণ্যের প্রাণোচ্ছল চঞ্চলতায়। ভরসার ছায়া আর অবারিত অনুগ্রহে আগলে রেখেছেন তামাম কুল-কায়েনাত।

বইটি পেতে মেসেজ করুন

26/08/2022

প্রাপ্তবয়স্কদের মধ্যে অন্যতম বড় উপহার — তাদের সন্তানদের এবং তাদের সমাজকে শিশুদের পড়া। -কার্ল সাগান

ম্যাসেজলেখক : মিজানুর রহমান আজহারিইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁ...
25/08/2022

ম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারি
ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক, যা উৎসারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন থেকে। জাহেলিয়াত পরাজয় কবুল করেছিল ইসলামের বুকে আশ্রয় পেয়ে। এই পবিত্র দ্বীন আত্মাকে করেছে প্রশান্ত, চরিত্রকে করেছে নিষ্কলুষ, জীবনকে করেছে সার্থক, মানবতাকে দিয়েছে মুক্তি। এর আলোকচ্ছটা যে জমিনে পড়েছে, সেখানে অঙ্কুরিত হয়েছে শান্তির সবুজ তরু। এই রওশনের ঝলক যে হৃদয় ধারণ করেছে, সে হৃদয় হয়েছে দারাজ দিল। যে যুগ ধারণ করেছে, তা হয়েছে খইরুল কুরুন বা সর্বোত্তম যুগ।
কিন্তু হায়! অজ্ঞতা ও অবহেলার কালো মেঘে সেই সূর্য আজ মেঘ লুপ্ত। আলোহীন এ ধরায় উঠে না প্রাণের জোয়ার। তোলে না কেউ আর মানবতার জয়োধ্বনি। অধিকার হারিয়ে মুমূর্ষুপ্রায় মানবতা। নব্য জাহেলিয়াতের এই গাঢ়-কালো মেঘপুঞ্জ চুর্ণ করতে দরকার একটি নির্ভেজাল ঈমানি দমকা হাওয়া; যে হাওয়ায় জ্ঞানের সৌরভ মিশে মোহিত করবে প্রতিটি হৃদয়। সেই মোহনীয় দক্ষিণা হাওয়ার গুঞ্জন তুলতেই আমাদের আয়োজন-‘ম্যাসেজ’।

বইটি পেতে মেসেজ করুন

তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন)লেখক : জাকারিয়া মাসুদতারুণ্যের জোয়ার তাচ্ছিল্যের সাথে ছুড়ে ফেলতে চায় ছকবাঁধা জীবন। দুনিয়াকে...
25/08/2022

তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন)
লেখক : জাকারিয়া মাসুদ
তারুণ্যের জোয়ার তাচ্ছিল্যের সাথে ছুড়ে ফেলতে চায় ছকবাঁধা জীবন। দুনিয়াকে উপভোগ করার উদাত্ত আহ্বানে জাহিলিয়াতের স্রোতে ভেসে বেড়ায় তারা। ভাসতে ভাসতে কেউ কেউ ডুবে যায় ব্যর্থতা ও হতাশার অতল গভীরে। কেউ বা গিয়ে পড়ে তরীহীন গভীর সমুদ্রে। ভেসে বেড়ায় দিকভ্রান্ত পথিকের মতন। তবে ক্ষতি যা হওয়ার, তা তো হয়েই যায়। লেখক চেষ্টা করেছেন সেই ক্ষতে একটুখানি ওষুধের প্রলেপ দিতে। অগ্নিকুণ্ডের লাভার দিকে ঝাঁকবেঁধে ছুটে চলা কিশোরী-তরুণীদের শাসনের সুরে লেখক বলতে চেয়েছেন—ওরে বোকা! ওটা আলো নয়, আগুন। ওখানে সুখ নেই কোনো, আছে দগ্ধ হওয়ার রসদ।গদ্যে-পদ্যে-প্রবন্ধে অনবদ্য হয়ে উঠেছে বইখানি। আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থেকে হইহই করে জ্বলন্ত আগুনের দিকে ছুটতে থাকা একঝাঁক তরুণীকে তিনি ফেরাতে চেয়েছেন। লাগাম টানতে চেয়েছেন তাদের পদযাত্রায়। কখনো অনুযোগে, কখনো অনুরোধে, কখনো বা ধমকের সুরে।বইয়ের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি পৃষ্ঠা যেন একেকটা জীবন্ত সত্তা। তারা কথা বলতে পারে। জীবনের উদ্দেশ্য সম্পর্কে উদাসীন, দুনিয়ার মোহে বুঁদ হয়ে থাকা, নাচ-গান নিয়ে মত্ত, ছন্নছাড়া, উচ্ছৃঙ্খল তরুণীদের উদ্দেশ্যেই এই বইখানা লেখা। যতটা উচ্ছৃঙ্খলই সে হোক না কেন, এই বই তাকে দু-দণ্ড স্থির হয়ে বসে ভাবতে বাধ্য করবে। তার মধ্যে কিঞ্চিত পরিমাণে হলেও অনুশোচনাবোধ জাগ্রত করবে। তার চোখ দুটো সামান্য হলেও অশ্রুসিক্ত করবে, ইন শা আল্লাহ।

বইটি পেতে মেসেজ করুন

তুমি ফিরবে বলে (পেপারব্যাক)লেখক : জাকারিয়া মাসুদ‘তুমি ফিরবে বলে’ বইটি রবের দিকে মানুষকে ফিরিয়ে আনার আকুতিভরা এক তীব্র মর...
25/08/2022

তুমি ফিরবে বলে (পেপারব্যাক)
লেখক : জাকারিয়া মাসুদ
‘তুমি ফিরবে বলে’ বইটি রবের দিকে মানুষকে ফিরিয়ে আনার আকুতিভরা এক তীব্র মর্মস্পর্শী আখ্যান। এই বইয়ের প্রতিটি অধ্যায়ে অধ্যায়ে, প্রতিটি শব্দে শব্দে মিশে আছে পথহারা যুবকদের প্রতি ভালোবাসা মেশানো নববি দাওয়াত। আছে তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করার আকুল আহ্বান। সদ্য গোঁফ গজানো কিশোর থেকে শুরু করে মাঝবয়েসী কোনো ভদ্রলোক এমনকি সারাজীবন সেক্যুলার জীবন যাপন করা প্রৌঢ়ের জন্যেও এই বই সমান গুরুত্ব রাখে।

বইটি পেতে মেসেজ করুন

রোড টু সাক্‌সেস (হার্ডকভার) সত্যজিৎ চক্রবর্ত্তীবাংলাদেশের প্রথম ক্যারিয়ার বিষয়ক মোটিভেশনাল বই।কেন কিছু মানুষ সফল হয়, আর ...
25/08/2022

রোড টু সাক্‌সেস (হার্ডকভার)
সত্যজিৎ চক্রবর্ত্তী
বাংলাদেশের প্রথম ক্যারিয়ার বিষয়ক মোটিভেশনাল বই।

কেন কিছু মানুষ সফল হয়, আর বাকিরা কেন ব্যর্থ হয়? এই প্রশ্নটি কী কখনো আপনাকে ভাবিয়েছে?মানুষ সৃষ্টিগতভাবেই ইতিহাসখ্যাত সেরা কিংবদন্তি। সফলতা অর্জনের জন্য মানুষকে সুপারম্যান কিংবা স্পাইডারম্যান হতে হয় না। যারা সফলতা অর্জন করে তারাও কেউ সুপার হিউম্যানবিয়িং না। তাহলে কেন কিছু মানুষ সফল হয়, আর বাকিরা হয় ব্যর্থ! কারণ সফল হওয়া কিছু মানুষ সফল হওয়ার পথ খুঁজে, সফলতা অর্জনের জন্য সে পথে নামে এবং সফল না হওয়া পর্যন্ত চেষ্টা করে যায়। তারা নিজেকে কিংবদন্তি ভাবতেই পছন্দ করে, কিন্তু অন্যরা নিজেকে সীমাবদ্ধ করে রাখে ছোট্ট মাংসপিণ্ডের একটি টুকরো হিসেবে।আমাদের উচিৎ না ভাগ্যকে হাতের কয়েক ইঞ্চি রেখার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা। জীবন মানে রক্ত মাংপিণ্ডের এক সভ্যতা নয়, জীবন মানেই দীর্ঘশ্বাসের আড়ালে শুধু বেঁচে থাকা নয়। জীবন মানে চ্যালেঞ্জ! যারাই সেই চ্যালেঞ্জ মোকাবিলা করবে, তারাই সফলতার দেখা পাবে।

বইটি পেতে মেসেজ করুন

লাভ ক্যান্ডি (হার্ডকভার)লেখক : জাফর বিপিএকজন স্বামী কী কারণে বিপথে যায়? একজন স্ত্রী ঠিক কী কারণে ফেলনা হয়? বইটিতে তার স্...
25/08/2022

লাভ ক্যান্ডি (হার্ডকভার)
লেখক : জাফর বিপি
একজন স্বামী কী কারণে বিপথে যায়? একজন স্ত্রী ঠিক কী কারণে ফেলনা হয়? বইটিতে তার স্বরূপ উন্মোচন হয়েছে। এবং এর যথাযথ প্রতিকারে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও ক্লিনিক্যালি করনীয় বিষয়গুলো সাহিত্যের মোড়কে গল্পে গল্পে উঠে এসেছে।এতে বিবাহিত দম্পতির জন্য রয়েছে প্রেশক্রিপ্সহন। আর অবিবাহিত যুবক-যুবতীদের জন্য রয়েছে অমূল্য সাজেশন।

বইটি পেতে মেসেজ করুন

25/08/2022

”খুব কম বয়সেই বই পড়ার প্রতি আমার ঝোঁক তৈরি হয়। শিশু হিসেবে আমার বাবা–মাও বই কিনতে আমাকে ইচ্ছামতোই টাকা দিতেন। তাই আমি প্রচুর পড়তাম।”- বিল গেটস

24/08/2022

গৃহের কোনো আসবাবপত্র বইয়ের মতো সুন্দর নয়।– সিডনি স্মিথ

23/08/2022

”বই কিনে কেউ কোনদিন দেউলিয়া হয় না।“-সৈয়দ মুজতবা আলী

Address

Road 13, Sector 10
Uttara
1230

Alerts

Be the first to know and let us send you an email when PRIYO BOOK SHOP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PRIYO BOOK SHOP:

Share

Category