07/10/2024
গতিবিষয়ক তৃতীয় সূত্র অর্থাৎ আপনি যা করবেন তা আপনার জীবনে ভয়ংকর রূপে আবার ফিরে আসবে
প্রথম ঘটনা - ১
ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের তোমাকে সময় দেওয়া হল তার মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !
প্রতিক্রিয়ায় যা ঘটলো
আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।
বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন।। ! (কি হলো ৫ থেকে ১০ গেল)
দ্বিতীয় ঘটনা - ২
বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনের ঐ প্রান্ত থেকে জানালো হলো আপনার মেয়ে আমাদের কাছে আছে চিন্তার কিছু নেই, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন ! (এবার কি হলো ১০ থেকে ২০ গেল)
তৃতীয় ঘটনা -৩
এবার আসি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনায় আমার ছোট্ট একটা দোকান ছিল। ফেক্সিলোড করতাম অর্থাৎ মানুষের মোবাইলে টাকা পাঠাতাম কার্ডও বিক্রি করতাম। একবার এক ভদ্রলোক এসে আমাকে বলল ৩০ হাজার টাকার কার্ড লাগবে আমিও তার কথা মত ত্রিশ হাজার টাকার কার্ড কোম্পানি থেকে কিনে রাখলাম। ভদ্রলোকটি আমাকে নিয়ে তার অফিসের বড় স্যারের কাছে যাবেন আমিও গেলাম। খুব সুন্দর একটা অফিস চতুর্দিকে গ্লাস অপরূপ সৌন্দর্য। আমাকে রিসিপশনে বসানো হলো। কিছুক্ষণ পর এসে বললেন কার্ডগুলো দিন। স্যারকে নিয়ে দেখাই স্যার আপনাকে টাকা দিয়ে দেবে। আমিও কার্ডগুলো তার হাতে তুলে দিলাম। সে নিয়ে চলে গেল, আমি বসে রইলাম। তিন থেকে চার ঘণ্টা বসে রইলাম কিন্তু লোকটি ফিরে আর আসলো না। আমি অফিসের একজনকে জিজ্ঞেস করলাম। বড় স্যারের কাছে যে লোকটি গিয়েছিল উনি কোথায়। অফিসের লোক বললেন আমরা তো ওনাকে চিনি না উনি আমাদের এইখানের কেউ না। আমি তো হতবাক,! অফিসের সবাইকে জিজ্ঞেস করলাম কেউ ওনাকে চেনেন না। অফিসের ভিতর ওনাকে আর পাওয়া গেল না। উনি কখন যে অফিস থেকে বের হয়ে গেলেন আমি বুঝতেও পারলাম না। অনেক চেষ্টা করেও আমি আর ওনার কাছ থেকে আমার ওই কার্ডের টাকাটা উদ্ধার করতে পারিনি।
প্রতিক্রিয়া
কিছুদিন পরে শুনলাম উনাকে পুলিশ ধরেছ, জামিনে বের হয়ে আসতে হলে এক লক্ষ টাকা লাগবে। (কত গেল ৩০ থেকে ১ লাখ)
চতুর্থ ঘটনা -৪
একবার আমি দোকানে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে অনেকগুলো জিনিস কিনলাম কিন্তু এক ফাঁকে একটা সুপার ব্লু আমি চুরি করে নিয়ে আসলাম। সবকিছুর দাম দিয়েছিলাম সুপার ব্লুর দাম টা দেই নাই, বাড়িতে এসে যথারীতি আমার সব কাজকর্ম শেষ করলাম, ভাবলাম সুপার ব্লু টা দিয়ে আমার ৫০০ টাকায় খরিদ করা জিনিসটা একটু জোড়া লাগিয়ে দেবো ।, সুপার ব্লু লাগাতে গিয়েছিলাম লাগাতে গিয়ে হাত থেকে পড়ে আমার পুরো ৫০০ টাকার জিনিসটাই ভেংগে গেল। (আমার কত গেল ৩ টাকা থেকে ৫০০ টাকা)
শিক্ষাঃ
আপনি অতীতে যা করেছেন,
বর্তমানে যা করছেন,
ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবে !!
প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে!
(নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)
(যেমন আপনি দেওয়ালে একটা ঘুসি দেন আপনি হাতে ব্যথা পাবেন এটাই দেওয়ালের প্রতিক্রিয়া)
সুতরাং অন্যের ক্ষতি করার আগে নিজেকে একটু ভাবুন।!
💢সৎ পথে চলার অভ্যাস করুন।
💢ভালো কাজে আদেশ করুন এবং নিজেও ভালো কাজ করুন।
💢 মানুষের উপকার করুন
দেখবেন ভালো থাকতে পারবেন।
(এ ধরনের আরো জানতে পেইজটি পোলো দিয়ে রাখুন )