18/03/2023
How To Choose The Right Digital Marketing Agency ❓
বাংলাদেশের মার্কেটে কাজ করতে গিয়ে আমরা যেটা উপলব্ধি করেছি তা হলো ডিজিটাল মার্কেটিং সেক্টরটিকে ঘিরে সম্ভবত সবচাইতে বেশি মিথ প্রচলিত আছে আমাদের দেশে। অন্য আর কোনো সেক্টর সম্পর্কে মানুষের মনে এতোটা ভুল ধারণা নাই, যতোটা আছে ডিজিটাল মার্কেটিং সেক্টর সম্পর্কে। 😪
আর এই সুযোগটাই নিচ্ছে একদল অসাধু ব্যবসায়ী, কিছু তথাকথিত ডিজিটাল মার্কেটিং এজেন্সী নেয়, নিচ্ছে। তারা প্রকৃত ডিজিটাল মার্কেটিং সার্ভিস তো দূর কি বাত বরং পার ডলার ১১০/১২০ টাকা বলে কুপন সেল করে পেজের তেরোটা বাজায়। তাদেরকে আসলে ডিজিটাল মার্কেটার বলা যায় না, বলা উচিত ডলার/কুপন ব্যবসায়ী।
তারা কোনো টুলসের ঝামেলায় যাবে না, ফটাফট পেজের এক্সেস নিয়ে বুস্ট বাটনে চাপ মারবে।
আর এখানেই তাদের দায়িত্ব শেষ হয়ে যায়। তারপর আর তাদের এই পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না।
আরেকদল আছে এদের চাইতে এক কাঠি এগিয়ে, এরা ১৩০/১৪০ টাকায় ডলার বিক্রি করে। বাকি প্রসেস কুপন ব্যবসায়ীদের মতোই। তবে এরা এক জায়গায় সৎ যে এরা রিয়েল ডলার দেয়, কুপন দেয় না। এটুকুই!
তাহলে এখন মনে প্রশ্ন জাগতে পারে, ভালো ডিজিটাল মার্কেটিং এজেন্সী খুঁজে পাবো কোথায়? কিভাবে বুঝবো কোন এজেন্সী ভালো কাজ করে? 🤔
সুন্দর প্রশ্ন। খুব সহজ কয়েকটা বৈশিষ্ট্য দেখলেই আপনি তা খুঁজে বের করতে পারেন।
১। এরা প্রথমেই আপনার বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজারের এক্সেস নিবে (যদি আপনার নিজস্ব কার্ড ইউজ করেন), অথবা তাদের নিজের বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার ইউজ করে ক্যাপমেইন রান করবে (যদি আপনার কার্ড না থাকে)।
২। ওয়েবসাইটের দিকে ফোকাস করবে, ওয়েবসাইট না থাকলে তা বানিয়ে নিতে রেকমেন্ড করবে। এরা আপনাকে ডেটা-ড্রিভেন মার্কেটিং এর কথা বলবে বারবার।
৩। আপনার কিছু কম্পিটিটরের লিস্ট চেয়ে নিবে।
৪। একটা সুন্দর স্ট্র্যাটেজী দিবে। SWOT Analysis দিবে।
৫। Pixel, Google Tag Manager, Google Analytics ইন্টিগ্রেট করবে ওয়েবসাইটে।
৬। এরা ডলার পেয়েই উড়াধুড়া ক্যাম্পেইন স্টার্ট করবে না। আন্দা্জে-ডেটা ছাড়া পুরো দেশের মানুষকে টার্গেট করে অ্যাড রান না করে বরং প্লানিং অনুযায়ী প্রথমে কিছু ডলার খরচ করবে। কিছু এ/বি টেস্টিং এর মাধ্যমে আপনার মোস্ট পটেনশিয়াল অডিয়েন্সকে খুঁজে বের করবে। এরপর এই তথ্যের ভিত্তিতে বাজেটের বাকি ডলার দিয়ে ক্যাম্পেইন রান করবে। এতে করে বাজেটের মধ্যে সবচাইতে বেস্ট রেজাল্ট এনে দিবে তারা।
৭। আপনার বিজনেসের KPI কে ঠিক রেখে মার্কেটিং প্লান করবে তারা। আপনার মোস্ট পটেনশিয়াল কাস্টমার সেটকে সেগমেন্টেশন করবে । মোস্ট পটেনশিয়াল কাস্টমার সেট বলতে বুঝাচ্ছি, আপনার বিজনেসের সেই ২০% কাস্টমার যারা আপনার বিজনেসের ৮০% রেভিনিউ এনে দিবে। এই কাস্টমার সেটের ডিটেইলস ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার খুঁজে বের করে, মোস্ট পটেনশিয়াল লোকেশন খুঁজে বের করে, মোস্ট পারফর্মার প্রোডাক্ট ক্যাটাগরী, প্রোডাক্ট খুঁজে বের করে যাতে করে আপনার বিজনেসের সর্বোচ্চ ROI নিশ্চিত করা যায়।
৮। শুধুমাত্র ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্যান্য প্লাটফর্ম যেমন গুগল, ইউটিউব, ইমেইল ইত্যাদির দিকেও ফোকাস দেয়।
এইতো । কিন্তু আমাদের দেশের মানুষ খুঁজবে সস্তা এবং তাদের পরে ধরিয়ে দিবে বস্তা 😐 । এর পরেই সব দোষ Digital Marketing agency এর 😑 ।
➡️ এই সকল ঝামেলা এড়াতে Please Contact cornQ 😌