BookLand-A Online BookShop

BookLand-A Online BookShop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BookLand-A Online BookShop, Book shop, Thakurgaon, Rajhshahi, Thakurgaon.

মাজেদা খালাকে আপনাদের মনে আছে তো? কঠিন মহিলা। ইংরেজিতে এই ধরনের মহিলাদের বলা হয় "Hard nut"কঠিন বাদাম।কঠিন বাদাম জাতীয় মা...
02/07/2020

মাজেদা খালাকে আপনাদের মনে আছে তো? কঠিন মহিলা। ইংরেজিতে এই ধরনের মহিলাদের বলা হয় "Hard nut"কঠিন বাদাম।কঠিন বাদাম জাতীয় মানুষদের মাথায় কিছু ঢুকে গেলে বের হয় না।মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে। মাজেদা খালার মাথায় এখন "বিবাহ" ঘুরপাক খাচ্ছে। তিনি আমাকে বিয়ে দেবার মহান দায়িত্ব কাধে নিয়েছেন। ভোরবেলাতেই টেলিফোন। তার উত্তেজিত গলা।
হ্যালো!কে হিমু? হিমু শোন, আজ তোর বিয়ে। আমি আনন্দে খাবি খাওয়ার মতো করে বললাম, কখন বিয়ে?
রাত ন'টার মধ্যে মগবাজারের কাজী সাহেব চলে আসবেন। লেখালেখিতে পাঁচ -দশ মিনিট........
'হিমুর বিয়ে'র বাকী গল্প পড়তে হলে আজই অর্ডার করে ফেলুন বইটি।হিমু প্রেমীদের জন্য আমরা নিয়ে এসেছি হিমু কালেকশন। বই অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের সাথে।

বই এমন একটি উপকরণ, যা একজন মানুষকে সহজেই আলোকিত করে তুলতে পারে।একমাত্র বইয়ের মাঝেই আছে সবধরনের জ্ঞান।শিক্ষার আলো,নীতি-নৈ...
01/07/2020

বই এমন একটি উপকরণ, যা একজন মানুষকে সহজেই আলোকিত করে তুলতে পারে।
একমাত্র বইয়ের মাঝেই আছে সবধরনের জ্ঞান।শিক্ষার আলো,নীতি-নৈতিকতা, ইতিহাস -ঐতিহ্য এবং সংস্কৃতি সহ সব কিছুই রয়েছে বইয়ের ভেতরে। তাই জীবনের জন্য বই প্রয়োজন।
Marcus Tulious Sesaro এর মতে-"A room without books is like a body without a soul".
প্রত্যেকের জীবনেই একঘেয়েমি, দুঃখ -কষ্ট, হতাশা, অস্থিরতা ইত্যাদি মানসিক সমস্যা থেকে থাকে। কিন্তু বই পড়লে এসব মাথায় থাকেনা।অবসরে বিনোদনের জন্য কত উপায়ই না রয়েছে, কিন্তু বই পড়ার মত নির্মল আনন্দের সমতুল্য হতে পারেনি কিছুই।অবসরে আপনিও পারেন বইকে আপনার বিশ্বস্ত সঙ্গী করতে।আমরা আপনার পছন্দের বইটি পৌঁছে দেবো আপনার কাছে। ইনশাআল্লাহ যথাসময়ে পেয়ে যাবেন আপনার অর্ডারকৃত বই সমূহ। অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের সাথে -টেক্সট, কল অথবা ইমেইল এর মাধ্যমে।

কোনকিছু বোঝার আগেই  তপুর জীবনটা পাল্টে গেল চিরদিনের মতই। দেখতে দেখতে তার আপনজনেরা দূরে সরে যেতে থাকে,এক সময় তপু আবিষ্কার...
01/07/2020

কোনকিছু বোঝার আগেই তপুর জীবনটা পাল্টে গেল চিরদিনের মতই। দেখতে দেখতে তার আপনজনেরা দূরে সরে যেতে থাকে,এক সময় তপু আবিষ্কার করে সে একা।একেবারেই একা।
নিঃসঙ্গ কিশোরের এই দুঃসহ জীবনে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল তার বিচিত্র সব সঙ্গী-সাথী।
তাদের নিয়ে সে কি পাড়ি দিতে পারবে তার বান্ধবহীন নিষ্ঠুর এই জীবন?
জানতে হলে অর্ডার করে ফেলুন বইটি। যোগাযোগ করুন আমাদের সাথে।

বাংলাদেশের বইখোরদের কাছে মিসির আলি একটি জনপ্রিয় চরিত্র। মিসির আলি সমগ্র – হুমায়ূন আহমেদ এর লেখা মিসির আলি সিরিজের সবগুল...
01/07/2020

বাংলাদেশের বইখোরদের কাছে মিসির আলি একটি জনপ্রিয় চরিত্র। মিসির আলি সমগ্র – হুমায়ূন আহমেদ এর লেখা মিসির আলি সিরিজের সবগুলো বইকে একত্র করা হয়েছে। হুমায়ূন আহমেদ জীবিত থাকতে মোট ২০টি রহস্য উপন্যাস আমাদের উপহার দিয়ে গেছেন মিসির আলিকে ঘিরে। দেবী হচ্ছে মিসির আলি সিরিজের প্রথম উপন্যাস এবং “যখন নামিবে আঁধার” এই সিরিজের শেষ উপন্যাস যা ২০১২ সালের ফ্রেব্রুয়ারি মাসে বাজারে আসে। মিসির আলি সিরিজের সকল গল্প ও উপন্যাস গুলো আলাদা আলাদা বই আকারে বের হলেও কিছু প্রকাশক এগুলো একত্র করে বই বানিয়েছে পাঠকদের কথা বিবেচনা করে। তার মধ্যে মিসির আলির মিসির আলি অমনিবাস এর তিনটি বই ও মিসির আলি সমগ্র ।
অর্ডার করতে যোগাযোগ করুন- এর সাথে।

আপনিই মিসির আলী? হ্যাঁ।মেয়েটি এমনভাবে তাকালো যেন সে নিজের চোখকে ঠিক বিশ্বাস করতে পারছেনা,আবার  অবিশ্বাস ও করতে পারছেনা। ...
01/07/2020

আপনিই মিসির আলী?
হ্যাঁ।
মেয়েটি এমনভাবে তাকালো যেন সে নিজের চোখকে ঠিক বিশ্বাস করতে পারছেনা,আবার অবিশ্বাস ও করতে পারছেনা। বিশ্বাস -অবিশ্বাসের দোলা থেকে নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলল, আমি ভীষণ জরুরি একটা চিঠি নিয়ে এসেছি। চিঠিটা এই মূহুর্তে আপনাকে না দিয়ে একটু পরে দেই?নিজেকে সামলে নেই।আমি মনে মনে আপনার চেহারা যেমন হবে ভেবেছিলাম, অবিকল সে রকম হয়েছে।
মিসির আলী মেয়েটার দিকে তাকালেন। সরল ধরনে মুখ। যে মুখ অল্পতেই বিস্মিত হয়।বারান্দায় চড়ুই বসলে অবাক হয়ে বলে,ওমা কি অদ্ভুত চড়ুই। মেয়েটার সুন্দর চেহারা।মাথার চুল লালচে এবং কোঁকড়ানো না হলে আরও সুন্দর লাগতো। বয়স কত হবে পঁচিশ -ছাব্বিশ, নাকি....... 😇
কী জানতে ইচ্ছে করছে এর শেষটা কেমন হবে। তবে দেরি না করে অর্ডার করে ফেলুন বইটি। যোগাযোগ করুন আমাদের সাথে- টেক্সট, কল অথবা ইমেইল এর মাধ্যমে। ধন্যবাদ।

বেলা ফুরাবার আগেই সংগ্রহ করুন আরিফ আজাদ এর ‘বেলা ফুরাবার আগে’প্যারাডক্সিক্যাল সাজিদ। আচ্ছা, ‘কে এই সাজিদ?’ ‘কেন তার নামে...
28/06/2020

বেলা ফুরাবার আগেই সংগ্রহ করুন আরিফ আজাদ এর ‘বেলা ফুরাবার আগে’

প্যারাডক্সিক্যাল সাজিদ। আচ্ছা, ‘কে এই সাজিদ?’ ‘কেন তার নামের আগে ‘প্যারাডক্সিক্যাল’ যোগ করা হয়েছে? হয়ত এরকম সব প্রশ্ন মনে জাগে বলেই মানুষ আরও কৌতুহলী হয় প্যারাডক্সিক্যাল সাজিদকে জানতে। হ্যাঁ, ইসলামী বইয়ের ক্রেতাদের অধিকাংশই কম-বেশি এই নামটির সঙ্গে পরিচিত। ২০১৭ সালের বইমেলায় প্রথম প্রকাশিত হয় প্যারাডক্সিক্যাল সাজিদ, আর এই বইটি দিয়ে সেবছরই ইসলামী বইয়ের বাজার বাজিমাত করেন আরিফ আজাদ। তারপর একে একে অনেকগুলো বইই প্রকাশ করেছেন তিনি। অবিশ্বাস্য হলেও সত্য, এবারও রকমারি বেস্ট সেলিং বইয়ের তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছে আরিফ আজাদ –এর বই।

১৯৯০ সালের ৭ই জানুয়ারি চট্টগ্রামে জন্ম নেয়া এ লেখক মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করেন চট্টগ্রাম জিলা স্কুলে। একটি সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানেই তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেন। লেখক আরিফ আজাদ -কে বর্ণনা করতে গিয়ে গার্ডিয়ান প্রকাশনী লিখেছে- “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণ-বিচুর্ণ করেন।” আরিফ আজাদ মূলত ইসলামী বইয়েরই লেখক। লেখালেখির ক্ষেত্রে ধর্ম তাঁর পছন্দের বিষয়। কখনো গভীরতম বিশ্বাস আর আবেগ থেকে, কখনোবা যুক্তির আরোহে-অবরোহে চড়ে তিনি নির্মাণ করেন তাঁর বিষয়বস্তুর প্রাসাদ। আরিফ আজাদকে জানতে হলে জানতে হবে আরিফ আজাদ -এর বই সম্পর্কেও।

২০২০’র রকমারি বেস্ট সেলিং বইয়ের তালিকায় শীর্ষে আরিফ আজাদ এর ‘বেলা ফুরাবার আগে’
জীবনের কত বসন্ত পার হয়ে যায়, ম্লান হয়ে যায় কত কাক ডাকা ভোর। আবছা স্মৃতির মতো জীবন ধীরে ধীরে আচ্ছন্ন হয় ধূসরতায়। সময়ের সরল সংখ্যা কমে আসে, সব পাখি নীড়ে ফেরে। নদী ফিরে যায় মোহনায়। তাই বেলা ফুরোবার আগে মানুষকেও ফিরতে হয় সঠিক গন্তব্যে, বুঝে নিতে হয় নিজেকে, সন্ধান করতে হয় স্রষ্টার। ‘বেলা ফুরাবার আগে’ বইটি মূলত সাজিদ হওয়ার প্রকল্প। নিজেকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটি মোটিভেশনাল বই। যারা ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ বইয়ের চরিত্র সাজিদের মতো হতে চান, বইটি আসলে তাদের জন্য। লেখকের ভাষায়-

“তরুণরা স্বপ্ন নিয়ে আমাকে বলেন, ‘ভাইয়া, আমি সাজিদ হতে চাই। কিভাবে সাজিদ হওয়া যাবে পরামর্শ দিন।‘ এমন প্রশ্ন আর আবদারের কাছে আমি মাঝে মাঝে পরাস্ত হই। ভাবি, কী পরামর্শ দেব? সাজিদ হওয়ার জন্য তাকে বলব অনেক বই পড়তে? অনেক বেশি জানতে? কিন্তু পরক্ষণে ভাবি, সাজিদ কি সত্যিই এরকম? আমি কি সাজিদকে চেয়েছি এমন করেই? আমার মানসপটে সাজিদের যে রূপরেখা, সে সাজিদ আসলে কেমন? ভাবলাম, তারা যেহেতু সাজিদ হতে চায়, সাজিদ তৈরি করার একটা প্রকল্প হাতে নিতে অসুবিধে নেই। সাজিদের বিতর্ক আর বক্তব্যের দুনিয়ার সাথে তারা পরিচিত। কিন্তু সাজিদের একান্ত ব্যক্তিগত জীবন কেমন, যে জীবনে সাজিদ ভীষণ অন্যরকম, সে জীবনের সাথে তাদের পরিচিত করানো উচিত। সাজিদ তৈরির আমার সেই খসড়া প্রস্তাবনা, সেই স্বপ্ন ও সাহসের প্রথম পদক্ষেপ বলা যেতে পারে এ বইটিকে।“

আরও একটি বইয়ের কথা না বললেই নয়, কেননা- গল্পগুলো অন্যরকম
এই বইয়ে আরিফ আজাদ –এর সঙ্গে সহলেখক হিসেবে আছেন আরও কয়েকজন তরুণ গল্পকার। বইটির নাম- ‘গল্পগুলো অন্যরকম’। মজার ব্যাপার হলো, এই বইটি রয়েছে বেস্ট সেলিং শীর্ষ দশ বইয়ের তালিকার নয় নম্বরে!

গল্পের ছলে লেখা বইটিতে লেখকরা দেখিয়েছেন, মানুষের সব সময় সরল পথই বেছে নেয়া উচিত, যেমনটা নির্দেশিত হয়েছে পবিত্র কুরআন-এ। গল্পগুলো রচিত হয়েছে ধর্মীয় ভাবধারার আলোকে। একজন পাঠক বইটি পাঠে গল্পের চেয়েও বেশি খুঁজে পেতে পারেন আত্ম-সংশোধনের উপায়।

বইটি সম্পর্কে একজন পাঠক জানাচ্ছেন-

“ What a remarkable book! Nearly every story made me tear up. I wish everyone could experience this joy of immersed in such a wonderful, memorable, inspiring, enthralling, emotional and good read. প্রায় প্রতিটি গল্পই হৃদয়স্পর্শী। একটু আগে শেষ পাতাটা যখন উল্টালাম, আর কিছু পড়ার নেই দেখে একটু অবাকই হলাম। মনে হচ্ছে, বইটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল! ভালো বইগুলো বুঝি এমনই হয়? সবচে’ বড় ব্যাপার, গল্পগুলো আমাকে অনুপ্রাণিত করেছে আরও ভালো মানুষ হয়ে উঠতে। দুআ করি, আল্লাহ যেন আরও অনেককেই এই বইটির উছিলায় ভালো অভ্যাসগুলো রপ্ত করার এবং আমৃত্যু শক্ত করে ধরে রাখার তৌফিক দান করেন।“

#বেলা ফুরাবার আগে bookshop

Address

Thakurgaon, Rajhshahi
Thakurgaon
5100

Telephone

+8801517865727

Website

Alerts

Be the first to know and let us send you an email when BookLand-A Online BookShop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category