EidMubarak.com.bd

EidMubarak.com.bd Eid Mubarak is an online shopping marketplace for shopping lovers.

24/03/2024

🌙রোজার একটি গুরুত্বপূর্ণ আমল: কুরআন তেলাওয়াত

রমজান মাস কুরআনের মাস। এ মাসে অধিক অধিক কুরআন তেলাওয়াত করার মাধ্যমে আমরা আল্লাহর অশেষ রহমত ও বরকত লাভ করতে পারি।

কুরআন তেলাওয়াতের গুরুত্ব:

প্রতিদান: রমজান মাসে প্রতিটি হরফের জন্য ৭০ গুণ সওয়াব পাওয়া যায়।

আল্লাহর নৈকট্য: কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি।

পাপ থেকে মুক্তি: কুরআন তেলাওয়াত আমাদের পাপ থেকে মুক্তি দান করে।

মনের প্রশান্তি: কুরআন তেলাওয়াত আমাদের মনে প্রশান্তি দান করে।

জ্ঞান অর্জন: কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি।

কুরআন তেলাওয়াতের কিছু নিয়ম:

وضو অবস্থায় তেলাওয়াত করা উত্তম।

সঠিক উচ্চারণ ও কায়দা মেনে তেলাওয়াত করা উচিত।

অর্থ বুঝে তেলাওয়াত করা উচিত।

মনোযোগ সহকারে তেলাওয়াত করা উচিত।

নিয়মিত তেলাওয়াত করা উচিত।

কুরআন তেলাওয়াতের কিছু উপায়:

তারাবির নামাজে: রমজান মাসে প্রতিদিন তারাবির নামাজে পুরো কুরআন তেলাওয়াত করা হয়।

খতমে কুরআন: রমজান মাসে অনেকে খতমে কুরআনের আয়োজন করে থাকেন।

নিজে নিজে: প্রতিদিন কিছু সময় বের করে নিজে নিজে কুরআন তেলাওয়াত করা যেতে পারে।

রমজান মাস কুরআন তেলাওয়াতের জন্য একটি অনন্য সুযোগ। আসুন আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে অধিক অধিক কুরআন তেলাওয়াত করে আল্লাহর অশেষ রহমত ও বরকত লাভ করি।
#রমজান #রোজা #বরকত #সাওম

🌙RamadanMubarak to everyone🌙
13/03/2024

🌙RamadanMubarak to everyone🌙

03/02/2024

Alhamdulillah_for_Everything

19/05/2023

আগেভাগে জুমায় যাওয়ার ফজিলত

জুমার দিন আগেভাগে মসজিদে যাওয়া গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। ’ (সুরা জুমা, আয়াত : ০৯)

এক হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন। এবং ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো— যে একটি মোটাতাজা উট কোরবানি করে। এরপর যে আসে সে ওই ব্যক্তি— যে একটি গাভী কোরবানি করে। এরপর আগমনকারী ব্যক্তি— মুরগি দানকারীর ন্যায়। তারপর ইমাম যখন বের হন, তখন ফেরেশতাগণ তাদের লেখা বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকেন। (বুখারি, হাদিস : ৯২৯)🤲
#জুম্মা #মোবারক #শুক্রবার

27/03/2023

আজ চতুর্থ রোজা ইফতারের সময় সন্ধ্যা ছয়টা ১৬ মিনিট🌙
#রোজা #রমজান #সিয়াম #সেহরি #ইফতার

23/03/2023

পবিত্র মাহে রমজান মাস শুরু হয়ে গেছে আল্লাহ এই রমজান মাসে পবিত্র কোরআন নাযিল করেছেন সবার প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) এর উপর যেন আল্লাহর বান্দারা কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ সেটা নির্বাচন করে জীবন অতিবাহিত করতে পারে কারন একমাত্র কোরআনই প্রতিটি মানুষের জীবন পরিচালনা করার আসল বিধান🌙
#রমজান #মোবারাক #মোহাম্মদ #রহমত #মাগফিরাত #নাজাত

16/03/2023

সামনের সাপ্তাহে রোজা শুরু হবে আলহামদুলিল্লাহ।
#আলহামদুলিল্লাহ #রোজা #রমজানমোবারক

02/03/2023

আজ শুক্রবার তোমার সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি আর সামনে রমজান আর সাথী মার্চ ২০২৩ দিবাগত রাতে পবিত্র শবেবরাত আল্লাহ আমাদের সকলের ইবাদাত এবং আজাব গজব থেকে রক্ষা করুন এবং যারা পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম আকাশচুম্বী করে তুলবে তাদের জন্য রয়েছে আল্লাহর তরফ থেকে এক ভয়ানক আজাব।
#জুম্মামোবারক

19/02/2023

আজকে মেরাজের সরকারি ছুটি তাহলে আগামী ৬ই মার্চ ছয় বা সাতই মার্চ ২০২৩ শবে বরাত 😊

16/01/2023

স্বপ্নজলের লক্ষ্যে আমরা আসছি আপনার মোবাইল সোশ্যাল ফিড এ👈

06/01/2023

ছোট গল্প থেকেই সাহিত্য লিপিবদ্ধ করা হয় তাই জীবনের ছোট ছোট গল্পকে জীবন থেকে হারানো যাবেনা😊
#গল্প #জীবন #জীবিকা

28/12/2022

প্রতিটি সফলতার পেছনে একটি কস্টের গল্প থাকে যে #গল্পটা
আমরা কেউ-ই জানতে চাইনা বা পারিনা।
#গল্প #সুখ #কস্ট #সফল

Address

Tejgaon Idustrial Area Near At Shatrasta
Tejgaon
1208

Telephone

+8801711532199

Website

Alerts

Be the first to know and let us send you an email when EidMubarak.com.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share