23/10/2024
আমরা যখন ক্ষমতার বাহিরে থাকি তখন আমরা ভাল থাকি , ক্ষমতা হাতে পাওয়ার পর ভূলে যায় আমরাও এক সময় দুর্ণীতির বিরুদেধ্য আন্দোলন করেছিলাম । আমরাও এক সময় নির্যাতিত হয়েছিলাম । ক্ষমতায় বসেই সব ভূলে গিয়ে জনগণকে আইন বোঝাতে শুরু করলাম । যে রকমটা করেছিল বিগত পালিয়ে যাওয়া সৈরাচার সরকার ও তার অনুসারীরা । আমরা এখন ভূলে গেছি আমরাও টিকে থাকব না । দীর্ঘ আড়াই মাস চলে গেল নয় ছয় বুঝ দিয়ে সরকারী বেতন সহ সকল সুবিধাদী ভোগ করে চলেছি । সময় তো ভালই যাচ্ছে, সাথে সাথে পকেটও ভরছে , ক্ষমতারও কোন কমতি নেয় । এমতাবস্থায় তাড়াহুড়ো করি কি করে । যতদিন ছয়নয় করে বুঝ দেওয়া যায় , দিতে থাকি । জনগণ এখনও বুঝতেই পারেনি রাষ্ট্রপতির পদ এখনও বহাল রইল কিভাবে , লাশের বিনিময়ে সরকার বাতিল করলে , সেই সরকারের তৈরি করা রাষ্ট্রপতি এখনও জেলখানার বাহিরে রইল কেন !!!
* সরকার বাতিল হওয়ার পর , ঐ সরকারে তৈরি রাষ্ট্রপতি কি এখনও বৈধ্য ???
* সরকার বাতিল করার পর , ঐ সরকারের তৈরি সংবিধান কি বৈধ্য ???
* সরকার বাতিলের পর ঐ সরকারের তৈরি সেনা প্রধান কি এখনও বৈধ্য ??
* যদি ঐ সরকারের সেনাপ্রধান ও রাষ্ট্রপতি বৈধ হয় তাহলে আইন অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈধ হয় কিভাবে ???
*** আসলে দেশে কি হচ্ছে এসব ! এমনতো হবার কথা ছিল না । আমরা ভেবেছিলাম একটি স্বাধীন দেশ পেয়েছি । কিন্তু তা নয় ,, আমরা আরো বড় কোন বিপদের সামনা-সামনি হচ্ছি ।
বাকিটা অন্যদিন লিখব !