18/12/2025
জীবন্ত মানুষকে মৃত ভাবার অনুভূতি আপনার হৃদয়ে কতটুকু পীড়া দেয়? এই দেখলেন সে আছে, একদম তরতাজা, জীবন্ত ; হুট করে শুনলেন সে নাই। হারিয়ে গেছে অসীম অনন্তে। এইটুকু অনুধাবন করার অনুভূতি কেমন?
শহীদ শরীফ ওসমান হাদী! সন্ধায়ও রিলসে তার নির্বাচনী প্রচারণার ভিডিও দেখতেছিলাম। ফজরের পর মসজিদের সামনে দাঁড়িয়ে উনি লিফলেট বিলি করতেছিলেন। মুখে উজ্জ্বল হাসি। স্ক্রল করলাম। পরের রিলসেও আবারো সেই হাদী। কেউ একজন তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। মুহুর্তেই হাদী হেসে উঠলো। এলোমেলো চুলে তারে হাসতে দেখতে ভালোই লাগে। পর্দার এপাড়ে আমিও হাসলাম। প্রশান্তির হাসি।
এই হাদী নাকি আর বেচে নেই। মেনে নিতে পারছি না। হাসিখুশি ছেলেটা কিভাবে এইভাবে মারা যেতে পারে? বিএনপি জামায়াতের এত বড় বড় নেতা থাকতে আপনার মত সহজ সরল মানুষটাকেই কেন ওরা টার্গেট করলো? ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা তো কতজনেই করে কিন্তু নিয়তি কেন আপনাকেই এমন পরিস্থিতিতে নিয়ে আসলো? মনে একের পর এক প্রশ্ন আসছে। মস্তিষ্ক ঠিকঠাক মত ক্যালকুলেশন করতে পারছে না। সম্ভবত, আপনার মৃত্যু মেনে নিতে পারছি না, তাই।
আপনি চেয়েছিলেন বিপ্লবী হিসেবে আপনার মৃত্যু হোক, আল্লাহ আপনার চাওয়া পূর্ণ করেছে। শাহাদাতের মৃত্যু চেয়েছিলেন, সেটাও পেয়েছেন। কিন্তু ঐযে 'বুলেটটা বুকে এসে লাগুক' চেয়েছিলেন, সেটা আপনার বুকে না লেগে বাংলাদেশের মুক্তিকামী জনতার বুকে এসে লেগেছে। আপনি বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রেরণা হয়ে বেচে থাকবেন আজীবন। আপনার পবিত্র আত্মা হয়তো বা এতক্ষনে জান্নাতে যেতে যেতে অনুভব করতে পারছে, আপনার জন্য এদেশের মানুষ রোজা রাখছে, নফল নামাজ পড়ছে, মসজিদে ওয়াজ মাহফিলে দোয়া করেছে। কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করেছে। বাংলাদেশের আর কোন রাজনৈতিক নেতা এত মানুষের দোয়া নিয়ে যেতে পারে নাই। আপনি পেরেছেন।
আপনি সফল। আপনার জীবন স্বার্থক। ইনশাআল্লাহ আপনার মৃত্যুরও দেশের জন্য স্বার্থক হবে। এ দেশের মানুষ অনন্তকাল আপনাকে মনে রাখবে।
অনন্ত মহাকালে যাত্রা আপনার,
অসীম মহাকাশের অন্তে
শির নেহারি আমারি, নত-শির
ওই শিখর হিমাদ্রীর!
বল বীর – বল উন্নত মম শির!
© হু কেয়ারস?