Shamsudduha Chowdhury

Shamsudduha Chowdhury Shamsudduha Biplob

25/10/2025
ভালবাসা এমন একটা বস্তুযা কখন আপনাকে হাসাবেকখন আপনাকে কাঁদাবে।কখন মধুর সপ্ন দেখাবেকখন হৃদয় ভেঙ্গে চুর-চুরকরে দিবে।...কখন ...
02/01/2018

ভালবাসা এমন একটা বস্তু
যা কখন আপনাকে হাসাবে
কখন আপনাকে কাঁদাবে।
কখন মধুর সপ্ন দেখাবে
কখন হৃদয় ভেঙ্গে চুর-চুর
করে দিবে।...
কখন সুখের সাগরে ভাসাবে
আবার কখনো কষ্টের অথৈ
জলে ডুবাবে। তবুও মানূষ
ভালবাসে, তবু মানূষ সপ্ন
দেখে কারন এই সব আছে
বলেই হয়তো মানূষ বেঁচে থাকে...!!

20/10/2017

ভালোবাসার শেষ পরিনতি টা এমনি হয়,,,, একজন সময় চায়, আর অন্যজন ব্যস্ততার অজুহাতে অনেক দূরে হারিয়ে যায়,,,,!!

21/08/2017
আমি ব্যার্থতাকে মেনে নিতে পারি,কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা .....l
05/08/2017

আমি ব্যার্থতাকে মেনে নিতে পারি,কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা .....l

অনেকে হঠাৎ যে কারোর প্রেমে পড়ে যায়… .।অনেক ছেলেরা কাউকে ভাল লাগলেই হুট করে প্রেমে পড়ে প্রপোজ করে....।আবার অনেক মেয়েরা কা...
04/08/2017

অনেকে হঠাৎ যে কারোর প্রেমে পড়ে যায়… .।
অনেক ছেলেরা কাউকে ভাল লাগলেই হুট করে প্রেমে পড়ে প্রপোজ করে....।
আবার অনেক মেয়েরা কারো কাছে হঠাৎ প্রেমের প্রস্তাব পেয়ে গ্রহণ করে ফেলে… ..।
এদের ক্ষেত্রে ব্রেক আপ হওয়ার প্রবণতা বেশি… ।
কারণ তারা ভবিষ্যতটা খুব একটা ভাবেনা… । তারা ভাবে প্রেম করতে পারলেই হল… । এটাকে টিকিয়ে রাখতে পারবে কিনা সেটা নিয়ে ভাবেনা… .।
যাই হোক এই হঠাৎ প্রেমে পড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে নিজেকে খুব একা ভাবা… । হতাশায় আচ্ছন্ন হওয়া… । সবসময় মন খারাপ করে রাখা… ।
ফেসবুকে অনেকে স্ট্যাটাস দেয় "আজকে আমার খুব মন খারাপ, কিছু ভাল লাগছেনা, খুব একা একা লাগছে…… ।"
আমি জানতে চাই যারা এসব স্ট্যাটাস দেন তারা কি স্ট্যাটাসের পর মনভাল করতে পারেন… ..?
আসলে এখানে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি একজন সঙ্গি খোঁজছেন খুব তাড়াতাড়ি… ।
ভাবছেন যদি কেউ আমাকে ভালবাসতো..? কেন আমি এখনো প্রেম করতে পারছিনা.....?? এসব ভাবনাই আপনার একাকিত্বকে জাগিয়ে তুলে… .। যার কারণে হঠাৎ প্রেমে পড়ার সম্ভাবনা অনেকগুন বেড়ে যায়...।
তবে মনে রাখবেন, আপনার জন্য আল্লাহ একজনকে হয়ত রেখেছেন....। আজ না হয় কাল তার সাথে দেখা হবে...। কিন্তু কবে কখন আপনার মনের মানুষের সাথে দেখা হবে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেনা....। আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে...। সঠিক সময়েই আল্লাহ তার সাথে আপনার পরিচয় করিয়ে দিবেন...। তাড়াহুড়া করে ভূল মানুষকে ভালবেসে কষ্ট পাবেননা.....। কখনো নিজেকে একাকিত্ব ভাববেননা....। কারন আপনি একা নন... । আপনার পরিবার আছে, স্কুল বন্ধু আছে, প্রতিবেশি আছে....। তাদের সাথে সময় কাটান...। নিজের কাজে ব্যাস্ত থাকুন। ছাত্রজীবনে পড়ালেখা, খেলাধুলা, উন্নয়নমুলক কাজে নিয়োজিত রাখুন...। দেখবেন একাকিত্ব লাগবেনা, হঠাৎ প্রেমে পড়ার সম্ভাবনা থাকবেনা...।
ফলে ভুল মানুষকে ভালবাসার প্রবণতা কমে যাবে......।

15/01/2017

আসুন নবী কারীম (সা:) এর সুন্নত
জিন্দা করি ~
☞ Hello এর স্থলে "আস্সালামুআলাইকুম"
বলি।
☞ OK এর স্থলে "ইন-শা-আল্লাহ" বলি।
☞ Bye এর স্থলে "ফি- আমানিল্লাহ"
বলি।
☞ Thanks এর স্থলে "জাযাকাল্লাহ"
বলি।
☞ Nice এর স্থলে "মাশাল্লাহ" বলি।
☞ Fine এর স্থলে "আলহামদুলিল্লাহ"
বলি।
☞ Great এর স্থলে "সুবহানাল্লাহ" বলি।
≈ আল্লাহ তা'লা নবী কারীম (সা:) এর
সুন্নত মোতাবেক চলার তৌফিক দান
করুন; আমীন।

26/09/2016

অদ্ভুত সুন্দর এক গল্প
একই হাসপাতালে দুইজন ব্যাক্তি ছিল পাশাপাশি বিছানায়। দুইজনই
কঠিন রোগে আক্রান্ত। একজন প্রতিদিন ১ ঘন্টার জন্যে উঠে
বসতো তাঁর ফুসফুসের পানি বের হয়ে যাবার জন্যে। রূমটির একমাত্র
জানালা ছিল তার বিছানার পাশেই। অন্য ব্যক্তিকে সারাদিনই কাটাতে
হত বিছানায় শুয়ে। দুইজনেই ঘন্টার পর ঘন্টা কথা বলত। তারা তাদের স্ত্রী-পরিবার নিয়ে কথা বলতো, চাকরী বাকরী, সামরিক বাহিনীতে
তাদের কাজ, ছুটি কাটানোর স্থান ইত্যাদি নিয়ে তারা কথা বলতো।
প্রতিদিন বিকেলে যখন জানালার পাশের বেডের ব্যক্তিটি উঠে বসতো,
সে অন্যজনকে জানালার বাইরে যা যা দেখতে পেত তা তা বর্ণনা
করতো। অন্য বেডের ব্যক্তি শুধু এই একটি ঘন্টার জন্যেই বাঁচতে
লাগলো যে একটি ঘন্টায় তার জীবনটা বিস্তৃত হয়ে যেতো আর বাইরের জগতের রঙ আর সজীবতায় মুখর হয়ে উঠতো। জানালাটা দিয়ে
একটা বিশাল উদ্যান দেখা যেতো, যাতে একটা নিটোল দীঘি ছিল। সেই
দীঘিতে হাসেরা খেলা করতো আর বাচ্চারা খেলনা নৌকা ভাসিয়ে দিত।
অনেক দূরে চোখ পাতলে শহরের আকাশের একটা চমৎকার নীল দৃশ্য
দেখা যেত।
যখন জানালার পাশের ব্যক্তিটি এইসব অসাধারণ বর্ণনা দিত, রূমের অন্য পাশের ব্যক্তিটি চোখ বুজে এইসব দৃশ্য তার মনের আকাশে
কল্পনা করতো। মনের চোখ দিয়ে দেখতো। এক উষ্ণ বিকেলে
জানালার পাশের ব্যক্তিটি একটি প্যারেড যাবার বর্ণনা করলো। যদিও
অন্য ব্যক্তিটি ব্যান্ড শুনতে পেতনা, তবুও জানালার পাশের
ব্যাক্তিটির অপূর্ব বর্ণনার কারণে সে মনের চোখ দিয়ে সব দেখার
চেষ্টা করতো। দিন গেল, সপ্তা গেল, মাস গেল। একদিন সকালে যখন নার্স যখন তাদের গোসলের পানি দিতে এলো, সে জানালার পাশের
ব্যক্তিটির নিথর দেহ পরে থাকতে দেখলো। শান্তির ঘুমের মাঝেই সে
চিরশান্তির জগতে চলে গেল। নার্স চটজলদি হাসপাতালের কর্মীদের
ডেকে মৃতদেহ সরিয়ে ফেলল।
যখন সঠিক সময় এল, অন্য ব্যাক্তিটি নার্সের কাছে জানতে চাইলো
তার বেড জানালার পাশের দেয়া যায় কিনা। নার্স খুশিমনেই তাকে জানালার পাশে সরিয়ে দিল আর তার সকল সুবিধা নিশ্চিত করে তাকে
একা রেখে চলে গেল। ধীরে ধীরে, কষ্ট করে, সে নিজের কনুই এ ভর
দিয়ে বাস্তব জগতে প্রথম দৃষ্টি ফেলতে উঠে বসলো। চিন্তিত,
উত্তেজিত ব্যক্তিটি ধীরে ধীরে জানালার বাইরে চোখ রাখলো।
সে একটা সাদামাটা দেয়াল ছাড়া কিছুই দেখতে পেল না। সে নার্সকে
ডেকে জিজ্ঞাসা করল এমন কি কারণ হতে পারে, যার জন্যে তার অসুস্থ রূমমেট ব্যক্তিটি এমন অদ্ভুত সুন্দর শৈল্পিক কাল্পনিক
উপায়ে বাইরে জগতকে বর্ণনা করত? নার্স বলল, সে ছিল অন্ধ।
হয়তো সে তোমাকে উৎসাহিত করতে চেয়েছিল।
শিক্ষাঃ নিজের সীমাবদ্ধতা, দুঃখ কষ্ট থাকা স্বত্বেও অন্যকে খুশি
করার মাঝে একটা অসম্ভব আনন্দ কাজ করে। দুঃখ বাটলে তা অর্ধেক
হয়ে যায় আর সুখ বাটলে তা হয়ে যায় দ্বিগুণ। আপনি যদি ধনী হতে চান, আপনার শুধু সেইসব সম্পদ গুনতে থাকুন যা টাকা দিয়ে কেনা সম্ভব নয়।
সংগৃহীত

17/07/2016

তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকতে
পারবো,কিন্তু সুখী হতে পারবোনা। তাই বলে
ভেবোনা,তোমার ইচ্ছার বিরূদ্ধে তোমাকে
বিরক্ত করবো।কারণ তোমার সুখ ই আমার
সুখ।আমি সব সময় তোমার চলার পথ অনুসরণ
করবো।জীবনের কোনো এক প্রান্তে যদি কখনও হোচট খাও,আমি তোমার হাত ধরে
রাখবো।ভয় পেওনা,কোনো সম্পর্কের দাবি
নিয়ে তোমার সামনে দাড়াবোনা,শুধু একজন
খারাপ মানুষ হিসেবে সারাজীবন তোমার চলার
পথে ছায়া হয়ে থাকবো।

01/07/2016

যখন নিজেকে খুব একা লাগবে ,
সন্ধার বাতাসে নিজেকে খুব
হতাশ লাগবে ,
দুঃসহ সৃতিগুলো কষ্ট দিবে ,
একা একা বিষন্ন
মনে বেলকোনিতে বসে থাকবে ,
যখন কিছুই ভাল লাগবেনা
তখন আমায় ডেকো একটিবার ।
আমি সব কিছু ফেলে চলে আসবো
তোমার কাছে..... তবে
চিন্তা কোরোনা কোন
কিছু চাইবোনা তোমার কাছে ।
শুধু নিস্বার্থ
ভাবে ভালবেসে যাবো ।

Address

Sylhet
07206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamsudduha Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category