Sylhet Insight

Sylhet Insight Not Just News, The Echo of Truth.

খোশ আমদেদ হিজরি নববর্ষওসমানীনগর সংস্কৃতি কেন্দ্র কর্তৃক হিজরি নববর্ষ উদযাপনওসমানীনগর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে পবিত্র হ...
17/06/2026

খোশ আমদেদ হিজরি নববর্ষ
ওসমানীনগর সংস্কৃতি কেন্দ্র কর্তৃক হিজরি নববর্ষ উদযাপন
ওসমানীনগর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ হিজরি উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে “মহররমের শিক্ষা, তাৎপর্য ও সমসাময়িক প্রাসঙ্গিকতা” শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় এবং ওসমানীনগর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি রেজওয়ানুর রহমান চৌধুরী শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি ও ওসমানীর নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জাহেদুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওমর ফারুক (রা.) একাডেমির প্রধান শিক্ষক জনাব মর্তুজা আলী, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, সিলেট-এর ভাইস প্রিন্সিপাল জনাব মো. মোস্তফা কামাল এবং বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি, দার্শনিক ও শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিকদার মোহাম্মদ কিব্রিয়াহ। প্রধান অতিথির বক্তব্যে দি সিলেট ইসলামিক সোসাইটির সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মো. জাহেদুর রহমান চৌধুরী হিজরি সনের ঐতিহাসিক গুরুত্ব, মুসলিম উম্মাহর ঐক্য এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, মহররম মাস শুধু নতুন বছরের সূচনাই নয়, বরং ত্যাগ, সত্য, ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষ করে কারবালার ঘটনা মানবজাতিকে অন্যায়, জুলুম ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সীমিত সামর্থ নিয়েও দৃঢ় অবস্থান গ্রহণের শিক্ষা দেয়। তাঁরা নতুন হিজরি বছরকে আত্মশুদ্ধি, মানবসেবা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বর্তমান প্রজন্মকে ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সচেতন হয়ে জ্ঞান, আদর্শ ও দেশপ্রেমে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

13/06/2026
সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ চৌধুরীর ইন্তেকালকানাইঘাটে জানাযা আজ বিকেল ৪টায়বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্...
13/06/2026

সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ চৌধুরীর ইন্তেকাল
কানাইঘাটে জানাযা আজ বিকেল ৪টায়

বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন )। তিনি শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ইন্তেকাল করেন।

মরহুমের জানাযার নামাজ আজ শনিবার বিকেল ৪ টায় কানাইঘাটস্থ তাঁর প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া তালবাড়ী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

এছাড়া শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের দেখার সুবিধার্থে তাঁর মরদেহ সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজারে রাখা হবে।

মরহুমের জানাযায় অংশগ্রহণ ও রুহের মাগফেরাত কামনার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি পরিবার ও সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আল্লাহ পাক প্রিয় রাহবার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।

প্রিপেইড মিটারে টোকন নাম্বার ২২০ডিজিটের টোকেন যেভাবে মিটারে প্রবেশ করাবেন....প্রথম ২০ ডিজিট মিটারে প্রবেশ করিয়ে সবুজ বাট...
11/06/2026

প্রিপেইড মিটারে টোকন নাম্বার ২২০ডিজিটের টোকেন যেভাবে মিটারে প্রবেশ করাবেন....
প্রথম ২০ ডিজিট মিটারে প্রবেশ করিয়ে সবুজ বাটন বা ‘এন্টার’ চাপতে হবে। এরপর পরবর্তী ২০ ডিজিট একইভাবে পর্যায়ক্রমে প্রবেশ করাতে হবে। সবগুলো অংশ সফলভাবে প্রবেশ করানোর পর মিটারে ব্যালান্স যোগ হবে এবং নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর হবে।

কর্তৃপক্ষ আরো জানায়, টোকেন প্রবেশ করাতে কোনো ধরনের সমস্যা হলে নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে পারবেন গ্রাহকরা।

সিলেটে ইসলামী ব্যাংকের তালতলা শাখায় গ্রাহকদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এস আলমের অপসারণের দা...
09/06/2026

সিলেটে ইসলামী ব্যাংকের তালতলা শাখায় গ্রাহকদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এস আলমের অপসারণের দাবি সহ বিভিন্ন দাবিতে সিলেটের ইসলামি ব্যংকের তালতলা শাখার গ্রাহকদের মানববন্ধন।
#ইসলামীব্যাংক

সিলেটে ইসলামী ব্যাংকের লালদিঘীপাড় শাখায় গ্রাহকদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এস আলমের অপসারণে...
09/06/2026

সিলেটে ইসলামী ব্যাংকের লালদিঘীপাড় শাখায় গ্রাহকদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এস আলমের অপসারণের দাবি সহ বিভিন্ন দাবিতে সিলেটের ইসলামি ব্যংকের লালদিঘীরপার শাখার গ্রাহকদের মানববন্ধন।
#ইসলামীব্যাংক

সিলেটে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এস আলমের অপসারণের দাবি সহ বিভিন্ন...
08/06/2026

সিলেটে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এস আলমের অপসারণের দাবি সহ বিভিন্ন দাবিতে সিলেটের ইসলামি ব্যংকের বিভিন্ন ব্রাঞ্চের গ্রাহকদের মানববন্ধন।
#ইসলামীব্যাংক

সমাবেশে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করলেন জেলা জামায়াত আমীরজ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট ম...
05/06/2026

সমাবেশে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করলেন জেলা জামায়াত আমীর

জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে নিজের করা একটি মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের আমীর ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান। আজ শুক্রবার (৫ জুন) সকালে নিজের ফেসবুক পেইজে এই দুঃখপ্রকাশ করেন তিনি।

ফেসবুক পোস্টে মাওলানা হাবিবুর রহমান উল্লেখ করেন, ‘গতকাল জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটী ভাষার একটি শব্দ চয়ন মোটেই ঠিক হয় নাই।

আমার শুভাকাঙ্ক্ষী সহ অনেকেই কষ্ট পেয়েছেন। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

04/06/2026

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল।

#বিক্ষোভমিছিল

#বাংলাদেশ



Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Insight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share