Sashroyi

Sashroyi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sashroyi, Shopping & retail, Sashroyi. com, Shahid Sarwardi Road, Sirajganj.

04/09/2024

হিরো আলম জাতীয় সংগীত লেখার আগেই
নতুন জাতীয় সংগীত চাই।

সত্যিকারের নৌকা প্রেমি। শেষ মুহূর্ত পর্যন্ত নৌকা ছাড়েন নি। জয় বাংলা।
13/08/2024

সত্যিকারের নৌকা প্রেমি। শেষ মুহূর্ত পর্যন্ত নৌকা ছাড়েন নি। জয় বাংলা।

06/08/2024

হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী চাই। কে কে একমত ?

13/02/2023
মরিচ গাছের পোকা দমন ব্যবস্থাপনা- #মরিচের_ফল_ছিদ্রকারী_পোকার_লক্ষণঃপোকার কীড়া কচি ফল ও ডগা ছিদ্র করে ও ভিতরে কুরে কুরে খ...
12/02/2023

মরিচ গাছের পোকা দমন ব্যবস্থাপনা-

#মরিচের_ফল_ছিদ্রকারী_পোকার_লক্ষণঃ
পোকার কীড়া কচি ফল ও ডগা ছিদ্র করে ও ভিতরে কুরে কুরে খায়। এরা ফুলের কুঁড়িও খায়।

* প্রতিকারঃ ক্ষেত পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আক্রান্ত ডগা ও ফল সংগ্রহ করে নষ্ট করতে হবে। চারা রোপনের ১৫ দিন পর থেকে ক্ষেত ঘন ঘন পর্যাবেক্ষন করা প্রয়োজন। জৈব বালাইনাশক ব্যবহার যেমন: নিমবিসিডিন ৩ মিঃলিঃ/ লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। শতকরা ১০ ভাগের বেশি ক্ষতি হলে যে কোন একটি বালাইনাশক ব্যবহার করতে হবে। যেমন: সাইপারমেথ্রিন ১ মিঃলিঃ বা ডেল্টামেথ্রিন ০.৫ মিলি বা প্রোপেনোফস (৪০%) + সাইপামেথ্রেন (২.৫%) ২ মিলি বা সুমিথিয়ন ২ মিলি বা ডায়াজিনন ২ মিলি/লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।

#মরিচের জাব পোকার লক্ষণঃ
পোকা গাছের কচি পাতা ও ডগার রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে।

* প্রতিকারঃ গাছের আক্রান্ত অংশ অপসারণ করা। প্রাথমিক অবস্থায় শুকনো ছাই প্রয়োগ করা। পরিস্কার পানি জোরে স্প্রে করা। ক্ষেত পরিস্কার/পরিচ্ছন্ন রাখা। হলুদ রঙের ফাঁদ ব্যবহার করা। তামাকের গুড়া (১০ গ্রাম), সাবানের গুড়া (৫ গ্রাম) ও নিমের পাতার নির্যাস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা। প্রতি গাছে ৫০ টির বেশি পোকা দেখা দিলে ইমিডাক্লোপ্রিড ০.৫ মিলি/লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

#মরিচের সাদা মাছি পোকার লক্ষণঃ
এরা পাতার রস চুষে খায় ফলে গাছ দুর্বল
হয়ে পড়ে। পাতায় অসংখ্য সাদা সাদা পাখাযুক্ত মাছি দেখা যায়। ঝাকি দিলে পোকা উড়ে যায়।

* প্রতিকারঃ সাদা আঠাযুক্ত বোর্ড স্থাপন বা আলোর ফাঁদ ব্যবহার করা। নিয়মিত ক্ষেত পরিদর্শন করা। ৫০ গ্রাম সাবানের গুড়া ১০ লিটার পানিতে গুলে পাতার নিচে সপ্তাহে ২/৩ বার ভাল করে স্প্রে করা। সাথে ৫ কৌটা গুল (তামাক গুড়া) পানিতে মিশিয়ে দিলে ফল ভাল পাওয়া যায়। যেমন ইমিডাক্লোপ্রিড ০.৫ মিলি/লিটার বা ২ মিলি ডায়মেথয়েড গ্রুপের কিটনাশক প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।

#মরিচের থ্রিপস পোকার লক্ষণঃ
এর আক্রমণে পাতা কুঁকড়ে যায়। পোকা গাছের কচি পাতা ও ডগার রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে ।

* প্রতিকারঃ গাছের আক্রান্ত অংশ অপসারণ করা। প্রাথমিক অবস্থায় শুকনো ছাই প্রয়োগ করা। পরিস্কার পানি জোরে স্প্রে করা। ক্ষেত পরিস্কার / পরিচ্ছন্ন রাখা। হলুদ রঙের ফাঁদ ব্যবহার করা। তামাকের গুড়া (১০ গ্রাম), সাবানের গুড়া (৫ গ্রাম) ও নিমের পাতার নির্যাস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা। বেশি পোকা দেখা দিলে ইমিডাক্লোপ্রিড গ্রুপের কিটনাশক ০.৫ মিলি/ লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।

তথ্য সূত্রঃ কৃষিকথা পত্রিকা

দুর্ভাগ্যবশত বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধির কারণে,  আমাদের পণ্যের মূল্য বৃদ্ধি পায়।নিশ্চিত থাকুন যে আমরা এখনও কৃষক হিসাবে আপন...
12/02/2023

দুর্ভাগ্যবশত বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধির কারণে, আমাদের পণ্যের মূল্য বৃদ্ধি পায়।
নিশ্চিত থাকুন যে আমরা এখনও কৃষক হিসাবে আপনাকে আমাদের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে আছি এবং আমাদের পণ্যের গুণমানের সাথে আপস না করে আমাদের সারের দাম আপনার কাছে যথাসম্ভব ন্যায্য নিশ্চিত করার জন্য লড়াই করছি।

সব চেয়ে সুলভ মুল্য আর সেরা মান এর নিশ্চয়তা। সততা আমাদের প্রধান মুলধন।
https://www.sashroyi.com/shop/fertilizers-plant-food
Imo/Whatsapp/Contact : 01711053387

আলহামদুলিল্লাহ নতুন সংযোজন সর্বোচ্চ উন্নত মানের ভার্মি কম্পোস্ট  বা কেঁচো সার  পেতেইনবক্স করুন অথবা ভিজিট করুন https://w...
14/01/2023

আলহামদুলিল্লাহ নতুন সংযোজন
সর্বোচ্চ উন্নত মানের ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার পেতে
ইনবক্স করুন অথবা ভিজিট করুন https://www.sashroyi.com/product/varmi-compost
যে কোন তথ্যের জন্য 01711-053387

আলহামদুলিল্লাহ 🥰আল্লাহর অশেষ শুকরিয়া। শীতকালীন ফুলের চারা গাছে ফুল চলে আসতেছে। ইনশাআল্লাহ বাকি সব গুলো গাছে খুব শীঘ্রই ফ...
08/01/2023

আলহামদুলিল্লাহ 🥰
আল্লাহর অশেষ শুকরিয়া। শীতকালীন ফুলের চারা গাছে ফুল চলে আসতেছে। ইনশাআল্লাহ বাকি সব গুলো গাছে খুব শীঘ্রই ফুল চলে আসবে।
নিতে চাইলে ইনবক্স করুন

ক্যাপসিকাম চারা ২০ টাকা পিস সর্বনিম্ন ১০ পিস নিতে হবে।সারা বাংলাদেশ কুরিয়ার এ পাঠানো হয়।( সিরাজগঞ্জে হোম ডেলিভারিতে দেওয়...
08/01/2023

ক্যাপসিকাম চারা ২০ টাকা পিস
সর্বনিম্ন ১০ পিস নিতে হবে।
সারা বাংলাদেশ কুরিয়ার এ পাঠানো হয়।
( সিরাজগঞ্জে হোম ডেলিভারিতে দেওয়া হয় )

ভালো ফল পেতে আমের মুকুলে স্প্রে করার নিয়ম ও বিশেষ যত্ন আজকে আপনাদের জানাব-১. কয়বার স্প্রে করতে হবে২. ফল ঝরা রোধে করণীয় ৩...
07/01/2023

ভালো ফল পেতে আমের মুকুলে স্প্রে করার নিয়ম ও বিশেষ যত্ন আজকে আপনাদের জানাব-

১. কয়বার স্প্রে করতে হবে
২. ফল ঝরা রোধে করণীয়
৩. জৈব পদ্ধতিতে হপার পোকা ও ফল ছিদ্র কারী মাছি পোকা দমন
৪. কখন সেচ দিবেন

* প্রথমবার স্প্রেঃ ( জানুয়ারির মাঝামাঝি সময়ে মুকুল আসার ১৫-২০ দিন আগে)
* * সাইপারমেথ্রিন অথবা ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের কীটনাশক ১ মিলি / লিটার পানিতে
অথবা
* * ইমিডাক্লোপ্রিড গ্রুপের একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে।
* এর সাথে সালফার গ্রুপ/ ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।
* * তবে মুকুল আসার আগে স্প্রে করা জরুরি নয়। ঘন কুয়াশা অবস্থায় আগাম ব্যবস্থা হিসেবে এটি করলে ভালো ফল পাওয়া যায়।

* ২য় বার স্প্রে মুকুল আসার পরে- (মুকুল ৪-৬ ইঞ্চি হওয়ার পর কিন্তু ফুল ফোটার আগে)
* * হপার পোকা দমনে ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে ০.৫ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।
* এর সাথে অ্যানথ্রাকনোজ রোগ দমনে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন ইন্ডোফিল এম ৪৫/নেমিস্পোর /এগ্রিজেব ৮০ ডাব্লিউ পি যে কোন একটি প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।
* *জৈব পদ্ধতিঃ গাছে হপার পোকা দমনে মুকুল আসার পর পর আঠালো হলুদ ও নীল ফাদ লাগিয়ে দিতে পারেন।
* ভালো ফলন পেতে
২য়বার স্প্রে করার ২-৩ দিন পরে সলুবর বোরন লিটারে ১.৫ গ্রাম হারে এবং চিলেটেড জিংক লিটারে ০.২৫ গ্রাম হারে মিশিয়ে করতে পারেন।
⛔সতর্কতাঃ ফুল ফোটার পর কোন স্প্রে করা যাবে না। স্প্রে করার সময় গাছের পাতা, মুকুল, ও ডালপালা ভালোভাবে ভিজিয়ে দিতে হবে।

* তৃতীয়বার স্প্রেঃ(ফল মটরদানা আকৃতির হলে)
* * উপরের ২য়বার স্প্রে করার নিয়মে ইমিডাক্লোপ্রিড সাথে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করবেন।
* * ফল ঝরা রোধে প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া মিশিয়ে ফল মটরদানা অবস্থায় একবার এবং মার্বেল আকৃতির হলে দ্বিতীয়বার বার স্প্রে করতে হবে।

* জৈব পদ্ধতিতে মাছি পোকা দমনেঃ
ফল ছিদ্রকারী পোকা দমনে মার্বেল অবস্থা থেকে ম্যাজিক ফাদ জোনাট্র্যাক/ সেরানক অথবা ফেরোমন ফাদ ব্যবহার করতে পারেন। এছাড়া ফল ব্যাগিং করে দিলে ভালো ফল পাওয়া যায়।

* সেচ প্রদান
* * ফলন্ত গাছে মুকুল আসার ৩ মাস আগে থেকে সেচ প্রদান বন্ধ রাখতে হবে।
* * আমের মুকুল ফোটার শেষ পর্যায়ে কমপক্ষে একবার ও ফল মটর দানা হলে একবার সেচ দিতে হবে।
* তবে মুকুল অবস্থায় সেচ দেওয়া নিয়ে বিতর্ক আছে। ফুল ফোটার আগে সেচ দেওয়া যাবে না।
* * কলম করা গাছের বয়স ৪ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মুকুল ভেঙ্গে দেওয়া ভালো। । এতে আম গাছের বৃদ্ধি ভালো হয় ও দীর্ঘ দিন ফল দেয়। তবে গাছের বৃদ্ধি খুব ভালো হলে ৩ বছরের পর থেকে মুকুল রাখতে কেউ কেউ পরামর্শ দেন।
* * গাছের গোড়া আগাছা মুক্ত ও পরিস্কার রাখতে হবে। মনে রাখবেন এসব আগাছায় পোকা বাসা বাঁধে।

তথ্যসূত্র- Bamis.gov.bd

কোন চুন কোথায় ব্যবহার করা হয়?পুকুরে কোন চুন, জমিতে আবার কোন চুন, আবার কোন চুন আমরা খাই? এ নিয়ে অনেক প্রশ্ন। আজকে সব প্রশ...
25/12/2022

কোন চুন কোথায় ব্যবহার করা হয়?

পুকুরে কোন চুন, জমিতে আবার কোন চুন, আবার কোন চুন আমরা খাই? এ নিয়ে অনেক প্রশ্ন। আজকে সব প্রশ্নের উত্তর দিচ্ছি -

সব ধরনের চুন ক্যালসিয়াম কার্বনেটের অংশ। তবে বিভিন্ন ভাবে ব্যবহার উপযোগী করা হয়।
১. পাথুরে চুন/ কলি চুন/ Slaked lime: এটি পুকুরে ব্যবহার করা হয়। এর রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড -Ca(OH)2। চুনাপাথর কে 600-900 ডিগ্রি তাপমাত্রায় পুড়িয়ে চুন ( CaO) তৈরি হয় যা বাজারে বস্তা আকারে পাওয়া যায়। বস্তা চুন পানিতে ভিজিয়ে কলিচুন হিসেবে পুকুরে ব্যবহার করা হয়। চুনাপাথর থেকে তৈরি হয় বলে অনেকে একে পাথুরে চুন নামেও বলে থাকেন।

২. ডলোমাইট/ ডলো চুন/ কুইক লাইমঃ এটি জমিতে ব্যবহার করা হয়। এর রাসায়নিক নাম CaCO3MgCO3। জমির অম্লত্ব কমাতে এটি সাহায্য করে।

৩. খাবার চুন/ঝিনুক চুনঃ এটি ঝিনুক পুড়িয়ে তৈরি করা হয়। এর রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড (CaO)। এটি পানির সাথে মিশিয়ে খাওয়ার উপযোগী করা হয়। তখন এটি Ca(OH)2 এ পরিণত হয়।
পাথুরে চুন আর খাবার চুনের পার্থক্য হলো - খাবার চুনে বিভিন্ন ধরনের জৈব কণা মিশ্রিত থাকায় ক্ষারত্ব কম হয়, যার কারণে এটি খাওয়া যায়। পাথুরে চুন অনেক ক্ষারীয়, তাই এটি খাওয়ার উপযোগী নয়।

বিভিন্ন সোর্স থেকে এ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। কোন তথ্য নিয়ে ভুল-ত্রুটি থাকলে সংশোধন করে দিবেন। সাদরে গ্রহণ করব।

চুন সহ যে কোন ধরনের সার সাশ্রয়ী মূল্যে পেতে ভিজিট করুন https://www.sashroyi.com/

সব চেয়ে সুলভ মুল্য  আর সেরা মান এর নিশ্চয়তা। সততা আমাদের প্রধান মুলধন।  https://www.sashroyi.com/shop/fertilizers-plant-...
21/12/2022

সব চেয়ে সুলভ মুল্য আর সেরা মান এর নিশ্চয়তা। সততা আমাদের প্রধান মুলধন।
https://www.sashroyi.com/shop/fertilizers-plant-food
Imo/Whatsapp/Contact : 01711053387

Address

Sashroyi. Com, Shahid Sarwardi Road
Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when Sashroyi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sashroyi:

Share