Ghashful Borendro

Ghashful Borendro “Ghashful Borendro” is a reliable shopping space for safe and healthy mangoes and organic products, produced authentically in Bangladesh.”

ঘাসফুল_SMART_প্রকল্পের প্রথম স্থান লাভপিকেএসএফের স্মার্ট প্রকল্পের ৩য় ত্রৈমাসিক  পর্যালোচনা সভায়  high value crops  sect...
03/03/2026

ঘাসফুল_SMART_প্রকল্পের প্রথম স্থান লাভ

পিকেএসএফের স্মার্ট প্রকল্পের ৩য় ত্রৈমাসিক পর্যালোচনা সভায় high value crops sector এ সার্বিক মূল্যায়নের ভিত্তিতে আজ (০৩ মার্চ ২০২৬) পিকেএসএফ ভবনে ঘাসফুলকে প্রথম স্থান হিসেবে ঘোষণা করা হয়।
এবং SMART প্রকল্পের ত্রৈমাসিক পর্যালোচনা রিপোর্ট মিটিং-শেষে ঘাসফুলের পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করেন প্রকল্পের ফোকাল পারসন ও সহকারী পরিচালক(SDP) জনাব, কে.এম.জি রব্বানী বসুনিয়া ও প্রকল্প ম্যানেজার জনাব, মোস্তফা কামাল।
#ঘাসফুল
#সামাজিক_উন্নয়ন

ঘাসফুল সংস্থা কর্তৃক বাস্তবায়িত SMART (Fruits) উপপ্রকল্পের আওতায় খরাপ্রবণ পত্নীতলা উপজেলায় পানি সংকট মোকাবিলার কাজ এখন ব...
19/02/2026

ঘাসফুল সংস্থা কর্তৃক বাস্তবায়িত SMART (Fruits) উপপ্রকল্পের আওতায় খরাপ্রবণ পত্নীতলা উপজেলায় পানি সংকট মোকাবিলার কাজ এখন বাস্তব রূপ পাচ্ছে। ১ একর কমলা ও মালতা বাগানে ড্রিপ ইরিগেশন সিস্টেমের পাইপলাইন স্থাপনের কাজ চলছে গতিশীল গতিতে।
এই আধুনিক প্রযুক্তি স্থাপন শেষে যেসব সুফল মিলবে:

1.৩০-৪০% পানি সাশ্রয়
2.২০-২৫% ফলন বৃদ্ধি ও ফলের গুণগত মানোন্নয়ন
3.সেচ ব্যয় ২৫-৩০% হ্রাস ও শ্রম সাশ্রয়
4.মাটির স্বাস্থ্য সুরক্ষা ও শিকড় পচনরোগ প্রতিরোধ
5.খরা পরিস্থিতিতেও নিরবচ্ছিন্ন সেচ নিশ্চিতকরণ
সম্প্রতি এই কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন ও কারিগরি দিকনির্দেশনা প্রদান করেন সহকারী পরিচালক (SDP) ও ফোকাল পারসন জনাব কে এম জি রাব্বানী বসুনিয়া।

অদ্য ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে ঘাসফুল স্মার্ট প্রকল্পের আওতায় ক্লাস্টারের মাইক্রোএন্টারপ্রাইজ (এমই) উদ্যোক্তাদের নিয়...
17/02/2026

অদ্য ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে ঘাসফুল স্মার্ট প্রকল্পের আওতায় ক্লাস্টারের মাইক্রোএন্টারপ্রাইজ (এমই) উদ্যোক্তাদের নিয়ে একটি দিনব্যাপী শিক্ষামূলক সফর অনুষ্ঠিত হয়েছে।
উদ্যোক্তারা প্রথমে কাটাবাড়ি অ্যাঞ্জেলিকা অ্যাগ্রো ড্রাগন ফ্রুটস অর্চার্ড এবং পরে চকখালীল হাবিবুল্লাহ অ্যাগ্রো ফার্ম পরিদর্শন করেন। সেখানে তারা আধুনিক কৃষি প্রযুক্তি যেমন—স্প্রিংলার ইরিগেশন, ড্রিপ ইরিগেশন এবং ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।
🔸 ড্রাগন বাগানে স্প্রিংলার সেচের মাধ্যমে পানি সাশ্রয় ও রোগ নিয়ন্ত্রণ কৌশল
🔸 আম বাগানে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে গাছের সুস্বাস্থ্য রক্ষা
🔸 জৈব সার উৎপাদন কেন্দ্রে ট্রাইকো কম্পোস্ট তৈরির ধাপে ধাপে প্রদর্শনী
এই ভিজিট উদ্যোক্তাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান প্রদান করেছে এবং তাদের উদ্যোগকে আরও লাভজনক ও টেকসই করে গড়ে তুলতে অনুপ্রেরণা জুগিয়েছে।
#ঘাসফুল_স্মার্ট_প্রকল্প #মাইক্রোএন্টারপ্রাইজ #এক্সপোজার_ভিজিট #আধুনিক_কৃষি #টেকসই_উদ্যোগ #ড্রাগন_চাষ #জৈব_সার #স্মার্ট_কৃষি

ঘাসফুল ও পিকেএসএফ-এর SMART প্রকল্পের আওতায় "জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা" বিষায়ক প্রশিক্ষণ অদ্য ২১ জানুয়ারি...
21/01/2026

ঘাসফুল ও পিকেএসএফ-এর SMART প্রকল্পের আওতায় "জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা" বিষায়ক প্রশিক্ষণ

অদ্য ২১ জানুয়ারি, ২০২৬ তারিখে বরেন্দ্র এগ্রো পার্কে ফল চাষি উদ্যোক্তাদের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের লক্ষ্য ছিল জলবায়ু ঝুঁকি, RECP (সম্পদ সাশ্রয়ী উৎপাদন) ও পরিবেশবান্ধব চর্চা সম্পর্কে ধারণা দেওয়া।

আলোচকবৃন্দ:

জনাবা সুরাইয়া আক্তার লিলি (সাপাহার সরকারি কলেজ) - জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা।

জনাব মোঃ মনিরুজ্জামান (উপজেলা কৃষি অফিসার) - জৈব বালাইনাশকের ব্যবহার।

জনাব মুস্তাফা কামাল (প্রকল্প ব্যবস্থাপক) - SMART প্রকল্পের পরিচিতি।

জনাব মোঃ জুয়েল রানা (RECP অফিসার) - RECP বাস্তবায়ন কৌশল।

জনাব মোছাব্বির আহম্মদ (টেকনিক্যাল অফিসার) - বর্জ্য ব্যবস্থাপনা ও কম্পোস্ট তৈরি (হাতে-কলমে)।

জনাব মোঃ হাসান (এমআইএস অফিসার) - শোভন কর্মপরিবেশ।

জনাবা ইরফাত জাহান (একাউন্টস অফিসার) - জেন্ডার সংবেদনশীলতা।

অংশগ্রহণ: ২৭ জন উদ্যোক্তা (নারী ২৫, পুরুষ ২)। অংশগ্রহণকারীদের পার্কে RECP চর্চা সরেজমিনে দেখানো হয় ও বাস্তবে প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়।

#ঘাসফুল ্রকল্প #জলবায়ু_প্রশিক্ষণ #বরেন্দ্র_এগ্রো_পার্ক #টেকসই_কৃষি
Sohel Rana

Palli Karma-Sahayak Foundation - PKSF
Ghashful bd

*জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ*আজ, ০৯ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে, পিকেএসএফ (PKSF)-এর সহায়তায় ...
09/12/2025

*জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ*
আজ, ০৯ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে, পিকেএসএফ (PKSF)-এর সহায়তায় ঘাসফুল কর্তৃক বাস্তবায়িত "Promotion of Value-added Fruits for Sustainable growth and Instituting RECP Practices" উপ-প্রকল্পের আওতায় বরেন্দ্র এগ্রো পার্কে "জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা" শীর্ষক একটি একদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
👉 প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল: উদ্যোক্তাদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে অবহিত করা, পরিবেশ ব্যবস্থাপনা, সম্পদ সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন (RECP) এবং পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে ফল উৎপাদন খাতকে আরও বেশি টেকসই করে তোলা।
অংশগ্রহণে: মোট ৩১ জন উদ্যোক্তা (পুরুষ ০২ জন, নারী ২৯ জন) অংশগ্রহণ করেন।
মূল আলোচকবৃন্দ ও আলোচনার বিষয়বস্তু:
• মোঃ সোহেল রানা (সিনিয়র শিক্ষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সাপাহার সরকারি কলেজ): পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত আলোচনা, পরিবেশ ভালো রাখার উপায় এবং ক্ষতিকর গ্যাস কিভাবে পরিবেশের ক্ষতি করে।
• মোঃ আশরাফুল ইসলাম (SAPPO, সাপাহার উপজেলা): অতিরিক্ত বালাইনাশক ও মাকড়নাশক ব্যবহারে সচেতনতা অবলম্বন এবং জৈব বালাই ও মাকড়নাশক ব্যবহারের পরামর্শ।
• মোঃ জুয়েল রানা (পরিবেশ এবং RECP অফিসার): RECP সম্পর্কে ধারণা ও বাস্তবায়ন কৌশল।
• মোছাব্বির আহম্মদ (টেকনিক্যাল অফিসার): বর্জ্য উৎপাদন কারণ ও বর্জ্য ব্যবস্থাপনা কৌশল। এছাড়াও ভার্মিকম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট তৈরির প্রক্রিয়া হাতে-কলমে দেখানো হয়।
• মোঃ হাসান (এমআইএস অফিসার): শোভন কর্মপরিবেশের গুরুত্ব এবং তা নিশ্চিত করণের RECP চর্চাসমূহ ও PKSF এবং SMART প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুরে ধরেন।
• ইরফাত জাহান (একাউন্টস অফিসার): জেন্ডার, সেক্স ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা।
প্রশিক্ষণের শেষে বরেন্দ্র এগ্রো পার্কে বাস্তবায়িত বিভিন্ন RECP চর্চা উদ্যোক্তাদের দেখানো হয় এবং নিজেদের ক্ষেত্রে তা চর্চা করার জন্য উদ্বুদ্ধ করা হয়। প্রকল্প ব্যবস্থাপকের সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণটি সফলভাবে সমাপ্ত হয়।
Palli Karma-Sahayak Foundation - PKSF
World Bank Bangladesh
Mosabber Ahmed
Md Juyel Rana
Md Hasan Hz

আজ ২৫ নভেম্বর ২০২৫ (রোজ- মঙ্গলবার) পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ্ব ব্যাংকের  অর্থায়নে সহযোগী সংস্থা  #ঘ...
25/11/2025

আজ ২৫ নভেম্বর ২০২৫ (রোজ- মঙ্গলবার) পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে সহযোগী সংস্থা #ঘাসফুল # কতৃর্ক বাস্তবায়িত " Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)" প্রকল্পের আওতায় ফল চাষের উদ্যোক্তাদের নিয়ে "Training On Climate Vulnerability & Climate Resilient RECP practices " শীর্ষক (২১ তম ব্যাচ প্রশিক্ষণ) প্রকল্প অফিস, সাপাহার, নওগাঁয় অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পরিবেশ ব্যবস্থাপনা,দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে ফল চাষীদের উদ্যেগকে অধিকতর টেকসই করা।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরিফ আহম্মেদ, সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সাপাহার সরকারি কলেজ, নওগাঁ এবং জনাব শাপলা খাতুন - কৃষি অফিসার, সাপাহার, নওগাঁ। এছাড়াও প্রকল্প এর ম্যানেজারসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা বৃন্দ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দূষণের কারণ ও প্রতিকার এবং পরিবেশবান্ধব ফল চাষ,RECP বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

21/11/2025

১৯/১১/২০২৫

কৃষি খাতে (ফল চাষে) উদ্ভাবনের একটি উজ্জ্বল উদাহরণ! নওগাঁর নিয়ামতপুরের আম ফল চাষি আশিকুর রহমান "ঘাসফুল স্মার্ট ফ্রুট" প্রকল্পের আওতায় কৃষি কাজে বয়ে এনেছেন এক বৈপ্লবিক পরিবর্তন।

সম্প্রতি SMART-Fruits (PKSF) প্রকল্পের কনসার্ন অফিসার জনাব মো: বাদিউল আলম বাদি এবং ঘাসফুলের সহকারী পরিচালক(SDP) কে.এম.জি রব্বানী বসুনিয়া, SMART প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মুস্তাফা কামাল এবং SMART-S প্রকল্পের অন্যান্য কর্মকর্তাদের এক মনোরম ফার্ম ভিজিট অনুষ্ঠিত হয়। এ সময় চাষি আশিকুর রহমান তার ফলের খামারে উল্লেখযোগ্য সকল রিসোর্স এফিসিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (RECP) পদ্ধতি প্রদর্শন করেন।

তিনি ঘাসফুলের স্মার্ট ফ্রুট প্রকল্পের সহায়তায় ড্রিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে পানি সাশ্রয়ী ব্যবহার ও সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার করেন, যা মূলত RECP চর্চার উৎকৃষ্ট উদাহরণ। এছাড়াও তিনি উন্নত বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি অবলম্বন করে তার আম বাগানকে আরও বেশি উৎপাদনশীল, নিরাপদ ও টেকসই করে তুলেছেন।

সম্পদ ব্যবহারের দক্ষতা ও পরিচ্ছন্ন উৎপাদনে এমন অঙ্গীকার দেখে সত্যিই অনুপ্রাণিত হতে হয়।

**

14/11/2025

ঘাসফুলে স্মার্ট (SMART) ফল প্রকল্পের, RECP -(resource efficient cleaner production) চর্চা পরিদর্শন।
পরিদর্শনে, (সহকারী পরিচালক-SDP, ঘাসফুল, জনাব কে.এম.জি রাব্বানী বসুনিয়া), ও (মোস্তফা কামাল, প্রকল্প ব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তাগন স্মার্ট ফল প্রকল্প।)
সাপাহার, নওগাঁ।
Md Juyel Rana
Mosabber Ahmed
World Bank Bangladesh
Ghashful bd
Palli Karma-Sahayak Foundation - PKSF

আজ  ১২ নভেম্বর, ২০২৫ ইং তারিখে, পিকেএসএসফ এর সহায়তায়  ঘাসফুল কর্তৃক বাস্তবায়িত "Promotion of Value added Fruits for Sust...
12/11/2025

আজ ১২ নভেম্বর, ২০২৫ ইং তারিখে, পিকেএসএসফ এর সহায়তায় ঘাসফুল কর্তৃক বাস্তবায়িত "Promotion of Value added Fruits for Sustainable growth and Instituting RECP Practices " উপ-প্রকল্পের আওতায় সাপাহার শাখায় "জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা" বিষয়ক একটি একদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল উদ্যোক্তাদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে অবহিত করা, পরিবেশ ব্যবস্থাপনা, দূষণ ব্যবস্থাপনা, সম্পদ সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে ফল উৎপাদন খাতকে অধিকতর টেকসই করা।
অংশগ্রহণকারীঃ প্রশিক্ষণে মোট ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ০৩ জন এবং নারী ২১ জন ।
উক্ত প্রশিক্ষণে সাপাহার উপজেলার উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এবং সাপাহার সরকারি কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের সিনিয়র শিক্ষক, মোঃ সোহেল রানা। এছাড়া উপ-প্রকল্পের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনের শুরুতে প্রকল্প ব্যবস্থাপক মোঃ মোস্তফা কামাল PKSF এবং SMART প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।
সাপাহার সরকারি কলেজের ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ সোহেল রানা পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত আলোচনা করেন। তিনি তার আলোচনায় সকল উদ্যোক্তাকে পরিবেশ কিভাবে ভালো রাখা যায় এবং ক্ষতিকর গ্যাস গুলো আমাদের কিভাবে উৎপাদিত হয় এবং তা কিভাবে পরিবেশের ক্ষতি করে তা বিশদভাবে আলোচনা করেন।
সাপাহার উপজেলার উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন অতিরিক্ত পরিমান বালাইনাশক ও মাকড়নাশক ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করার কথা বলেন। তিনি আরও বলেন রাসায়নিক বালাই ও মাকড়নাশক ব্যবহারের পরিবর্ত জৈব বালাই ও মাকড়নাশক ব্যবহারের পরামর্শ দেন।
উপ-প্রকল্পের পরিবেশ এবং RECP অফিসার মোঃ জুয়েল রানা, RECP সম্পর্কে সকলকে সম্যক ধারনা সহ বাস্তবায়ন কৌশল নিয়ে বিষদ আলোচনা করেন।
উপ-প্রকল্পের টেকনিকেল অফিসার মো. মোসাব্বের হোসেন বিভিন্ন ধরনের বর্জ্য উৎপাদন এর কারন ও এগুলোকে কিভাবে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা করেন।
উপ-প্রকল্পের এমআইএস অফিসার মোঃ হাসান শোভন কর্মপরিবেশ গুরুত্ব এবং তা নিশ্চিত করনে করনীয় চর্চা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

জেন্ডার, সেক্স ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন উপপ্রকল্পের একাউন্টস অফিসার ইরফাত জাহান ।
প্রকল্প ব্যবস্থাপক সকল প্রশিক্ষনার্থীদের যাবতীয় প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেন এবং প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে প্রশিক্ষনের সমাত্তি ঘোষনা করেন।
Palli Karma-Sahayak Foundation - PKSF
World Bank Bangladesh
Ghashful bd

নওগাঁ জেলার সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলায় সম্পদের যথাযথ ও সাশ্রয়ী ব্যবহার এবং পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থ...
07/11/2025

নওগাঁ জেলার সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলায় সম্পদের যথাযথ ও সাশ্রয়ী ব্যবহার এবং পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থার (RECP) মাধ্যমে ফল উৎপাদনের উপর গুরুত্বারোপ করে বাস্তবায়িত হচ্ছে পিকেএসএফ-এর সহযোগিতায় ও ঘাসফুলের বাস্তবায়নে 'SMART ফল' প্রকল্প।

প্রকল্পের ফোকাল পারসন ও সহকারী পরিচালক (SDP)- ঘাসফুল, জনাব কেএম. জি. রব্বানী বসুনিয়া সম্প্রতি(৬ নভেম্বর’২০২৫) সাপাহার উপজেলায় প্রকল্পের অগ্রগতি পরিদর্শন ও মূল্যায়ন করেন। তিনি 'SMART ফল' প্রকল্পের আওতায় আম, পেয়ারা, ড্রাগন, স্ট্রবেরি, কুল ও মালটা চাষের উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি ফল প্রক্রিয়াকরণ ও ইকো-ট্যুরিজমের জন্য প্রাথমিক উদ্যোক্তা নির্বাচনের কাজও সম্পন্ন করেন।

তিনি তাঁর পরিদর্শন শেষে আশাবাদ ব্যক্ত করেন যে, স্থানীয় কৃষকদের সাথে এই অংশীদারিত্ব এলাকায় ফল উৎপাদনে টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
World Bank Bangladesh
Palli Karma-Sahayak Foundation - PKSF
Ghashful bd

্রকল্প #ঘাসফুল #পিকেএসএফ #নওগাঁ #কৃষিঅনুন্নয়ন #ফলপ্রক্রিয়াকরণ #ইকোট্যুরিজম #মোস্তফাকামাল #নওগা #কেএমজিরব্বানীবসুনিয়া #সাশ্রয়ী_উৎপাদন #টেকসই_কৃষি

27/10/2025

ঘাসফুল - Ghashful
📍 নওগাঁ, সাপাহার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে, "তারুণ্যের উৎসব ২০২৫"-এর অংশ হিসেবে ঘাসফুলের SMART-ফল প্রকল্পের আয়োজনে নওগাঁর সাপাহার উপজেলার বিভিন্ন এলাকায় "গ্রাহক সেবা পক্ষ " অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় উপকারভোগীদের মাঝে আমরা প্রদর্শন করি ঘাসফুল ও SMART-ফল প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সেবাসমূহ।

এসব অনুষ্ঠানে ঘাসফুল SMART প্রকল্পের ব্যবস্থাপক মোস্তফা কামাল ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত থেকে উপকারভোগীদের প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদান করেন এবং অনুষ্ঠানগুলো সফলভাবে পরিচালনা করেন।

#ঘাসফুল #তারুণ্যের_উৎসব_২০২৫ #নওগাঁ #সাপাহার #সম্প্রদায়_উন্নয়ন #উপকারভোগী

15/10/2025

Ghashful RMTP Project At Naogoan District

Supported by: Palli Karma-Sahayak Foundation - PKSF

Implemented by : Ghashful bd

Address

Ghashful, Godownpara Road
Sapahar
6560

Alerts

Be the first to know and let us send you an email when Ghashful Borendro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ghashful Borendro:

Share