Ikhlas Store - ikhlasstore.com

Ikhlas Store - ikhlasstore.com বিশুদ্ধ/সহীহ ইসলামিক গ্রন্থের অনন্য প্রতিষ্ঠান - www.ikhlasstore.com We are always happy to hear from our customers and welcome your feedback.

Ikhlas Store is a specialty bookstore that offers a wide range of Islamic books, Qurans, and other Islamic merchandise. Our store is open every day from 9am to 9pm and our online store is available 24/7 for your convenience. At Ikhlas Store, we pride ourselves on providing high-quality Islamic books and products to our customers. We offer a vast selection of books on various topics such as Islamic

history, theology, spirituality, and Islamic jurisprudence. We also carry Qurans in a variety of translations and sizes, as well as prayer mats, prayer beads, and other Islamic merchandise. Our knowledgeable and friendly staff is always available to assist you in finding the perfect book or product to suit your needs. We offer competitive prices and frequent sales and discounts, so be sure to check our website and social media pages regularly for special offers. If you have any questions or comments, please don't hesitate to contact us by phone or email. Thank you for choosing Ikhlas Store for all of your Islamic book and merchandise needs!

20/05/2026

সুবহানাল্লাহ! এমন এক আমল, যা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে নেকির আলোয় পরিপূর্ণ করে দেয়.
#নেকিরআমল #ইসলামিকভিডিও #সুবহানাল্লাহ #আমল #দ্বীনেরপথ #হৃদয়ছোঁয়া #ইসলামিক_রিমাইন্ডার #বাইতুল্লাহ_মুসাফির

সমাজের মানুষ একে অপরের হক বিনষ্ট করার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। সমাজের মানুষ অধিকাংশ ক্ষেত্রে অন্যের হকের ব্যাপারে উদাসী...
19/05/2026

সমাজের মানুষ একে অপরের হক বিনষ্ট করার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। সমাজের মানুষ অধিকাংশ ক্ষেত্রে অন্যের হকের ব্যাপারে উদাসীন থাকে। অথচ যেসব গুনাহ বান্দার হকের সঙ্গে সংশ্লিষ্ট, বান্দার সঙ্গে সেই বিষয়ে সুরাহা না করা পর্যন্ত মহান আল্লাহ সে পাপ ক্ষমা করবেন না। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
'তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোন বিষয়ে যুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ থেকে মাফ করিয়ে নেয়, সেদিন আসার আগে যেদিন তার কোন দীনার বা দিরহাম থাকবে না। সেদিন তার কোন সৎকর্ম না থাকলে তার যুলুমের পরিমাণ তার কাছ থেকে নেওয়া হবে আর তার কোন সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ থেকে নিয়ে তা তার ওপর চাপিয়ে দেওয়া হবে'। [১]
বান্দার হক নষ্ট করলে পরকালে নেকী প্রদানের মাধ্যমে এর প্রতিবিধান করতে হবে। জাবের (রাঃ) বলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি,
কোন জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তার উপর কোন জাহান্নামবাসীর দাবী অবশিষ্ট থাকবে। আর কোন জাহান্নামবাসীও জাহান্নামে প্রবেশ করবে না যতক্ষণ তার উপর কোন জান্নাতবাসীর দাবী অবশিষ্ট থাকবে। আমি বললাম, সে দাবী কিভাবে মিটমাট করবে, যেখানে আমরা সকলে উত্থিত হব আল্লাহর সমীপে সহায়-সম্বলহীনভাবে? তিনি বলেন, নেকী ও গোনাহ দ্বারা'। [২]
তিনি আরো বলেন,
'যে ব্যক্তি কসমের মাধ্যমে কোন মুসলিমের হক আত্মসাৎ করলো, আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করে দিবেন এবং তার জন্য জান্নাত হারাম করে দিবেন। তখন জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! যদি তা নগণ্য কিছু হয়? তখন তিনি বললেন, যদিও তা পিলু গাছের একটি ডালও হয় (পিলু গাছ মিসওয়াক হিসাবে ব্যবহৃত হয়)। [৩]
মানুষের অধিকাংশ পাপের শাস্তি হবে পরকালে। তবে কিছু পাপের শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হয়। মানুষের হক আদায় না করার শাস্তি পরকালে যেমন হবে, তেমনি দুনিয়াতেও ভোগ করতে হবে। দুনিয়ায় আযাব বা শাস্তি আসলে কেবল পাপীর ওপরে আসে না, বরং অনেক সময় তার পুরো সমাজ বা রাষ্ট্রের ওপরে আসে। আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'কোন জাতির মধ্যে আত্মসাৎ বৃদ্ধি পেলে সে জাতির লোকদের অন্তরে ভয়ের সঞ্চার করা হয়। কোন জাতির মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়লে সেখানে মৃত্যুর হার বৃদ্ধি পায়। কোন সম্প্রদায়ের লোকেরা পরিমাপ ও ওযনে কম দিলে তাদের রিযিক সঙ্কুচিত করা হয়। কোন জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার-ফায়ছালা করলে তাদের মধ্যে রক্তপাত বিস্তৃতি লাভ করে। কোন জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তাদের ওপর শত্রুদল চাপিয়ে দেন। [৪]
১. বুখারী হা/২৪৪৯
২. আহমাদ হা/১৬০৪২; আল-আদাবুল মুফরাদ হা/৯৭০; ছহীহুত তারগীব হা/৩৬০৮।
৩. মুসলিম হা/১৩৭; নাসাঈ হা/৫৪১৯; ইবনু মাজাহ হা/২৩২৪; মিশকাত হা/৩৭৬০।
৪. মুয়াত্তা মালেক হা/৮৬২
বই: কথায় ও কাজে কষ্টদান: পরিণাম ও বাঁচার উপায়
অধ্যায়: কাজের মাধ্যমে কষ্টদান (৩৭. অন্যের প্রাপ্য হক নষ্ট করা)
লেখক: ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম

হজ শুধু একটি সফর নয়,এটা আত্মশুদ্ধি ও রবের নিকট ফিরে আসার এক মহিমান্বিত আহ্বান।যে হৃদয় বাইতুল্লাহর পথে বের হয়,তার জীবন...
17/05/2026

হজ শুধু একটি সফর নয়,
এটা আত্মশুদ্ধি ও রবের নিকট ফিরে আসার এক মহিমান্বিত আহ্বান।
যে হৃদয় বাইতুল্লাহর পথে বের হয়,
তার জীবনেও শুরু হয় নতুন এক পরিবর্তনের গল্প।

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন বুকিং চলছে।

📌 প্রয়োজনঃ
▪️ এনআইডি কার্ড
▪️ একটি সচল মোবাইল নাম্বার
▪️ ৩০,০০০ টাকা
এই তথ্যগুলো দিয়ে আপনার নিবন্ধন নিশ্চিত করুন।

২০২৬ সালে অনেকেই দেরি করতে গিয়ে ১২ অক্টোবরের শেষ সময়ের পর আর রেজিস্ট্রেশন করতে পারেননি। তাই সুযোগ থাকতেই আপনার সিরিয়াল আগে নিশ্চিত করে রাখুন।

📌 হজ ও ওমরাহ সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ ও বুকিংয়ের জন্য যোগাযোগ করুন:
📞 01711-191438
📞 01718-811995
📞 01969-668668

14/05/2026

মানসিক প্রশান্তি লাভের উপায় সংক্ষিপ্ত আকারে চমৎকার ভিডিও!

13/05/2026

হৃদয়ের টান যখন বাইতুল্লাহ-র পথে… 🕋

এটা শুধু একটি অলংকার নয়, বরং ব্যক্তিত্ব, সৌন্দর্যবোধ ও আত্মমর্যাদার নীরব বহিঃপ্রকাশ।সরলতা আর আভিজাত্যের এক অনন্য সংমিশ্...
13/05/2026

এটা শুধু একটি অলংকার নয়, বরং ব্যক্তিত্ব, সৌন্দর্যবোধ ও আত্মমর্যাদার নীরব বহিঃপ্রকাশ।
সরলতা আর আভিজাত্যের এক অনন্য সংমিশ্রণ।
ইনশাআল্লাহ, রুচিশীল মানুষের পছন্দ কখনো সাধারণ হয় না।

🚚 দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ।

📍 যোগাযোগ: ইখলাস লাইব্রেরী
বিশ্বরোড মোড়, চাঁপাইনবাবগঞ্জ সদর
📞 01969-668668
📞 09647-667788

আজকের অধিকাংশ মানুষই নিজেদের দুনিয়ার অবস্থানকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায়—সে প্রচেষ্টায় বিভোর। ইহজীবনের মোহ-মায়ায় তারা ...
12/05/2026

আজকের অধিকাংশ মানুষই নিজেদের দুনিয়ার অবস্থানকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায়—সে প্রচেষ্টায় বিভোর। ইহজীবনের মোহ-মায়ায় তারা ভুলে যায় পরম সত্য মৃত্যুর কথা। মৃত্যুর পরে যে কত কঠিন কঠিন ধাপ পাড়ি দিতে হবে, সে ব্যাপারে তারা বরাবরই গাফিল থাকে। তাই তো পরকালের পাথেয় সংগ্রহে নেই তাদের সবিশেষ আগ্রহ-উদ্যম! সব সময় একটাই ফিকিরে মগ্ন তারা, দুনিয়া চাই দুনিয়া! বস্তুত, মৃত্যু ও তার পরবর্তী জীবনকে ভুলে থেকে অন্তরে দুনিয়াপ্রীতিকে স্থান দেওয়ার কারণেই মানুষ নানান অন্যায় ও পাপাচারে ডুবে থাকে।

তো কী করছি!? আর কী করা উচিত?—মানুষের গাফিল হৃদয়ে এ অনুভূতি জাগাতে পারে মৃত্যুর স্মরণ ও মৃত্যুপরবর্তী জীবনের আলোচনা। আশা করি মৃত্যু, কবর, কিয়ামতের আলামত নিয়ে লিখিত ‘মৃত্যু থেকে মহাপ্রলয়’ বইটি পাঠককে তার আখের সম্পর্কে ভাবিয়ে তুলবে।

মৃত্যু থেকে মহাপ্রলয়
লেখক: ড. উমার সুলায়মান আল আশকার
প্রকাশনায়: রুহামা পাবলিকেশন
বিষয়: পরকাল ও জান্নাত-জাহান্নাম
অনুবাদক: আব্দুল্লাহ ইউসুফ
পৃষ্ঠা সংখ্যা: 324, কভার : হার্ড কভার

অর্ডার করতে লিঙ্কে কমেন্ট :

ফাতাওয়ায়ে ইবনে উসাইমীন ১ম খণ্ডকেন এই বইটি গুরুত্বপূর্ণ?● ইসলামি জ্ঞানের জগতে শাইখ ইবনে উসাইমীন রহিমাহুল্লাহ এমন এক নাম...
01/05/2026

ফাতাওয়ায়ে ইবনে উসাইমীন ১ম খণ্ড

কেন এই বইটি গুরুত্বপূর্ণ?
● ইসলামি জ্ঞানের জগতে শাইখ ইবনে উসাইমীন রহিমাহুল্লাহ এমন এক নাম, যার কিতাবসমূহ সম্পর্কে কতিপয় আলেমগণ বলেন— “যে ব্যক্তি তাঁর কিতাবাদি গভীরভাবে অধ্যয়ন করবে, সে ৯০% ইলম অর্জন করে ফেলবে।”

● এ থেকেই বোঝা যায়— আকীদা, ফিকহ ও দৈনন্দিন জীবনের মাসআলা জানতে এই বই কতটা জরুরি। সহীহ ও বিশুদ্ধ জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত জীবন গঠনে এটি কতটা সহায়ক।

লেখক : শাইখ সালেহ আল-উসাইমিন
প্রকাশনায় : গাইডেন্স ভিশন
বিষয় : ইসলামি বিধি-বিধান ও মাসআলা, ঈমান আক্বিদা-মানহাজ
পৃষ্ঠা সংখ্যা : 464, কভার : হার্ড কভার
___________________________________________
🛒অর্ডার করতে যোগাযোগ করুন:
অর্ডার করুন ওয়েবসাইট :https://ikhlasstore.com/product/fatwa-e-ibne-uthaymi-1st/
Hotline: 09647667788
WhatsApp : 01787-090747
___________________________________________
বইটি ইখলাস স্টোর থেকে কিনুন আকর্ষণীয় ছাড়ে ! রয়েছে সারাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি সুবিধা সহ আরো একাধিক সুবিধা।

সহজ ও সাবলীল ভাষায় পবিত্র কুরআনের অর্থ অনুধাবনের জন্য এক নির্ভরযোগ্য মাধ্যম— 'তরজমাতুল কুরআন'।প্রফেসর ড. মুহাম্মাদ আসাদু...
29/04/2026

সহজ ও সাবলীল ভাষায় পবিত্র কুরআনের অর্থ অনুধাবনের জন্য এক নির্ভরযোগ্য মাধ্যম— 'তরজমাতুল কুরআন'।

প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব অনূদিত এই কুরআন আপনাকে দিবে স্পষ্টভাবে মূল ভাব বোঝার এক অনন্য অভিজ্ঞতা। সঠিক অনুবাদের মাধ্যমে আল্লাহ্‌র বাণীকে নিজের জীবনে প্রতিফলিত করতে আপনার সহযোগী হতে পারে কুরআনের এই অনুবাদ।

এটি নিজের জন্য, পরিবার ও প্রিয়জনদের জন্য একটি উত্তম উপহার হতে পারে।

পড়ুন, বুঝুন, আমল করুন — কুরআনের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।

দুনিয়া, ক্ষণিকের সফর…। এর থেকে বিদায় অনিবার্য; তবুও এর জন্য মানুষের কত কী আয়োজন! চাহিদার শেষ নেই, ইতি নেই স্বপ্নের। নিজে...
23/04/2026

দুনিয়া, ক্ষণিকের সফর…। এর থেকে বিদায় অনিবার্য; তবুও এর জন্য মানুষের কত কী আয়োজন! চাহিদার শেষ নেই, ইতি নেই স্বপ্নের। নিজের ঝোলা ভর্তির জন্য মানুষের কত যে ঘাম ঝরছে! কেউ ঝরাচ্ছে রক্ত! সবাই তো এ কথা বিশ্বাস করে, প্রত্যেকেই আস্বাদন করবে মৃত্যুর স্বাদ। সবকিছু ছেড়েই যেতে হবে ওপারে। তবুও মানুষ ব্যস্ত এপারের ভোগবিলাসের উপায়-উপকরণ নিয়ে। ওপারের পাথেয় জোগাড়ের সময় কই!
হে দুনিয়ার মোহে আচ্ছন্ন মানুষ! এবার একটু ক্ষান্ত হও। তোমার দুনিয়ার পুঁজি তো দিনদিনই সমৃদ্ধ হচ্ছে। কিন্তু পরকালের পুঁজির খবর কী? তা কি বরাবরই উপেক্ষিত থাকবে!? আর কত সময় নষ্ট করবে পার্থিব ভোগবিলাসের পেছনে? তবে কখন তোমার সময় হবে পরকালের প্রস্তুতি গ্রহণের!?

সৌভাগ্যবান ও তাওফীকপ্রাপ্ত বান্দা তো তারাই, যারা জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে পরকালের জন্য পাথেয় সংগ্রহ করে। পিঁপড়া যেমন শীতকালের দুর্ভোগ থেকে বাঁচার জন্য গ্রীষ্মকালেই খাবার ও পাথেয় সংগ্রহ করে রাখে। মুমিন বান্দাও ঠিক তেমনি পরকালের কঠিন দুর্ভোগ থেকে বাঁচার উদ্দেশ্যে দুনিয়াতে থাকতেই আল্লাহর আনুগত্য ও ইবাদতের মাধ্যমে নেক আমল সংগ্রহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন-
بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا – وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ
“বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।” (সূরা আ’লা: ১৬-১৭)

পরকালের প্রস্তুতির গুরুত্ব, পদ্ধতি সহও ইত্যাদি উপদেশ মালায় সাজানো বক্ষ্যমাণ গ্রন্থটি

21/04/2026

হাজরে আসওয়াদ: ভালোবাসা, অনুসরণ ও সুন্নতের নিদর্শন | হৃদয় ছুঁয়ে যাওয়া সংক্ষিপ্ত বর্ণনা

হাজরে আসওয়াদ—একটি পাথর, যার নেই উপকার বা ক্ষতির ক্ষমতা, তবুও তা চুম্বন করা হয় প্রিয় নবীর সুন্নত অনুসরণে।
এই ভিডিওতে হাদিসের মূল ভাষায় তুলে ধরা হয়েছে এর প্রকৃত মর্যাদা ও শিক্ষা।
যারা বায়তুল্লাহ যাচ্ছেন বা যাওয়ার আশা রাখেন—তাদের জন্য এটি একটি হৃদয়স্পর্শী দিকনির্দেশনা।
সুন্নতের প্রতি ভালোবাসা জাগুক, আমল হোক বিশুদ্ধ নিয়তে—ইনশাআল্লাহ।

Address

বিশ্বরোড মোড় ( রাজশাহী/চাঁপাই নবাবগঞ্জ রোড ) হোসেইন পাম্পের পার্শ্বে, চাঁপাই নবাবগঞ্জ
Rajshahi
6300

Alerts

Be the first to know and let us send you an email when Ikhlas Store - ikhlasstore.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ikhlas Store - ikhlasstore.com:

Share

Category