Dream Store Ngn

Dream Store Ngn Dream Store Ngn is Naogaon's largest online shop for Fashion, Electronics, Mobile Phone and much more

28/10/2024

সংকট-১: বর্তমানের রাষ্ট্রপতি সাংবিধানিক। তাকে বর্তমানে সাংবিধানিক ভাবে অপসারণ করা সম্ভব নয়। কারণ বর্তমানে কোনো সংসদীয় সরকার নেই। স্পিকার পদত্যাগ করেছে। ডেপুটি স্পিকার কারাগারে।

সংকট- ২ঃ যদি বর্তমান রাষ্ট্রপতিকে জোরপূর্বক অসাংবিধানিক ভাবে অপসারণ করা হয় এবং তার পরিবর্তে নতুন কাউকে স্থলাভিষিক্ত করা হয় তাহলে তার কোনো আইনগত ও সাংবিধানিক বৈধতা থাকবেনা। উক্ত রাষ্ট্রপতির সমস্ত আদেশ ও নিষেধ হবে সম্পূর্ণ অবৈধ।

সংকট- ৩: দেশব্যাপী বিরাজ করবে লিগ্যাল ও ইল্লিগ্যাল এ্যানার্কি বা আইনগত ও বেআইনি অরাজকতা।

সংকট- ০৪ঃ অসাংবিধানিক ও অবৈধ রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহব্বানের কোনো নৈতিক, আইনগত ও সাংবিধানিক ক্ষমতা রাখতে পারবেন না। কাউকে আইনগতভাবে শপথ পাঠ করাতে পারবেন না।

সংকট- ০৫ঃ এই মুহূর্তে রাষ্ট্র সংস্কারের জন্য সবচেয়ে গুরত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন হচ্ছেন একজন সাংবিধানিক রাষ্ট্রপতি। কারণ নানামুখি সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন, পরিবর্ধন ও সংস্কারের জন্য একজন সাংবিধানিক রাষ্ট্রপতির স্বাক্ষর ও অনুমোদন অনস্বীকার্য।

সংকট- ০৬ঃ নতুন রাষ্ট্রপতি সবক্ষেত্রেই সৎ, নিরপেক্ষ এবং স্বচ্ছ থাকতে পারবেন তাতে কোনো নিশ্চয়তা নেই।

©সংগৃহিত

04/10/2024

চরিত্রবান হয়ে সব হারানোর থেকে চরিত্রহীন হয়ে কিছু পাওয়া ভালো নয় কি???

29/09/2024

পঁচিশের পর প্রেমে পড়াটা কঠিন হয়ে যায়, ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই। তখন কারো চোখ দেখে, কারো গলা শুনে, কারো এক ইশারাতে মন-প্রাণ সব উজাড় করে ছুটে যেতে ইচ্ছে করে না। কারণ ছেলে-মেয়ে দু'পক্ষের মাথার উপর তখন দায়িত্ব নামের দৈত্যের থাবা থাকে। কখন ভাববে নিজেকে নিয়ে কিংবা প্রেমে পড়া নিয়ে?

তবুও এই বয়সে মোটেই প্রেম হতে পারে না, তা ভাবা ভুল। প্রেম এই বয়সেও হতে পারে। যদিও এই প্রেমের ধরন কৈশোরের মতো আবেগমাখা হয় না। তিনবেলা ভালোবাসি বলা বা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা না। এই বয়সের প্রেম কেমন যেন কড়া লিকারের রঙ চায়ের মতো। যার স্বাদটাই অদ্ভুত। যা সবার জন্য না।

এটা যাদের একান্তই প্রয়োজন তাদের জন্য শুধু। মানুষ মূলত প্রেম করার জন্য মানুষ খোঁজে না। মানুষ মূলত মানুষ পাওয়ার জন্য প্রেম খোঁজে, ভালোবাসা বোঝে। এই বয়সের প্রেমটা ঠিক যেন বন্ধুত্বের আরেক নাম, কিংবা সঙ্গ দেওয়ার মতো একটা ঢাল। যেমন গভীর রাত অব্দি জেগে কাজ করার সময় আমাদের এক কাপ কড়া লিকারের রঙ চা দরকার হয়, ঠিক তেমন।

এই প্রেমে কথা হয় হাতে গোনা। খেয়েছ, ঘুমিয়েছ আর কাজ কতদূর এই অব্দি। খুব বেশি প্রেমময় কথা হলো, আমি আছি তোমার পাশে। দেখা হয়তো মাসে একবার দুইবার হয়ে যায়। কোনো কানাকানি, জানাজানি কিচ্ছু নেই। সম্পর্কটা কেবল একজন আরেকজনকে সামনে এগিয়ে নেয়ার। এরপর হয়তো সফলতা আসলে সত্যি সত্যি তাদের একটা সংসার হয়ে যায় দুই কামরার।

তখন হয়তো মানুষ দুইজন পুরোনো প্রেমকে নতুন করে উপলব্ধি করার সুযোগ পায়। আবারো প্রেমে পড়ে নতুন করে পুরোনো মানুষটার। কড়া লিকারের রঙ চা তখন দুধ চায়ে জায়গা বদল করে নেয় তাদের বিকেলের আড্ডাগুলোতে। তবে সেই কড়া লিকারের রঙ চায়ের প্রয়োজন কখনো ফুরায় না। কেউ একজন কাজে ডুবে থাকলে অন্যজন এক কাপ রঙ চা এনে পাশে রাখে।✍️🌻

সংগৃহীত
© Sangita Das

আপনি দেশের জন্য কিছুই করেন নাই যা করছেন সব নিজের জন্য।  এরকম অভিযোগ যখন আমি করি তখন আমার বিবেক বলে তুমি তোমার  দেশের জন্...
26/09/2024

আপনি দেশের জন্য কিছুই করেন নাই যা করছেন সব নিজের জন্য। এরকম অভিযোগ যখন আমি করি তখন আমার বিবেক বলে তুমি তোমার দেশের জন্য কি করিছো????

ক্রিকেট যত দিন থাকবে সাকিব আল হাসান নামটা অবশ্যই উচ্চারিত হবে। ধন্যবাদ লিজেন্ড..........

18/09/2024

২৬ সেপ্টেম্বরের অজানা তথ্য: হ্যামস্টার কমব্যাট কয়েন কেলেঙ্কারি

হ্যামস্টার কমব্যাট কয়েন কী?

হ্যামস্টার কমব্যাট কয়েন একটি প্রতারণামূলক ক্রিপ্টোকারেন্সি, যা আকর্ষণ বাড়ানোর জন্য ট্রেন্ডি বা মজাদার কোনো প্রাণীর নাম ব্যবহার করে। এই ধরনের কয়েন সাধারণত মানুষকে প্রতারণা করে তাদের অর্থ হাতিয়ে নেওয়ার জন্য তৈরি করা হয়।

এই প্রতারণার পদ্ধতি

প্রথমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে প্রাথমিক হাইপ তৈরি করা হয়। এরপর একটি প্রাথমিক কয়েন অফার (ICO) চালু করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হয়। তারা কৃত্রিমভাবে মূল্য বাড়িয়ে (পাম্প) প্রচুর বিনিয়োগ টানে এবং পরে মূল্য হঠাৎ কমিয়ে (ডাম্প) সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির মুখে ঠেলে দেয়। অবশেষে, "রাগ পুল" করে, তারা হঠাৎ করে বাজার থেকে সমস্ত তহবিল তুলে নেয় এবং অদৃশ্য হয়ে যায়।

কেন এটি একটি প্রতারণা?

স্বচ্ছতার অভাব: প্রতিষ্ঠাতারা সাধারণত গোপন থাকে বা ভুয়া পরিচয় ব্যবহার করে।

কোনো বাস্তব ব্যবহার নেই: কয়েনগুলির কোনো বাস্তব জগতের ব্যবহার বা মূল্য নেই।

অবাস্তব প্রতিশ্রুতি: উচ্চ রিটার্নের মিথ্যা আশ্বাস দেয়।

বাজারের নিয়ন্ত্রণ: প্রতিষ্ঠাতারা বাজারের তরলতা এবং মূল্য নিয়ন্ত্রণ করে।

কেন সাধারণ মানুষ কখনও আয় করতে পারে না?

তরলতার অভাব: বাজারে পর্যাপ্ত ক্রেতা না থাকায় কয়েন বিক্রি করা অসম্ভব হয়ে পড়ে।

মূল্য নিয়ন্ত্রণ: প্রতিষ্ঠাতারা কৃত্রিমভাবে মূল্য বাড়ায় এবং পরে বিক্রি করে।

রাগ পুল: হঠাৎ সব তহবিল তুলে নেওয়া হয়।

প্রতারণামূলক প্রোগ্রামিং: স্মার্ট কন্ট্রাক্ট এমনভাবে তৈরি করা হয় যে সাধারণ বিনিয়োগকারীরা টাকা তুলতে পারে না।

কেন ক্রিপ্টোকারেন্সি সাধারণ মানুষের জন্য নয়?

বাজারের ঝুঁকি: অত্যন্ত অস্থির এবং নিয়ন্ত্রণহীন বাজার।

বিশেষজ্ঞ জ্ঞানের অভাব: বিনিয়োগের জন্য প্রযুক্তিগত জ্ঞান প্রয়োজন।

প্রথম ব্যবহারকারীদের সুবিধা: প্রতিষ্ঠাতারা এবং প্রথম বিনিয়োগকারীরা মুনাফা করে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

অবৈধ অর্থ লেনদেন: স্ক্যামাররা অবৈধ অর্থ লেনদেনের জন্য ব্যবহার করে।

যা আপনাকে মনে রাখতেই হবে-

ক্রিপ্টোকারেন্সি সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ বিনিয়োগ নয়, বিশেষ করে যখন এটি স্ক্যামারদের দ্বারা পরিচালিত হয়। উচ্চ ঝুঁকি, নিয়ন্ত্রনের অভাব এবং প্রতারণার প্রাচুর্য থাকায় এটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। সতর্ক থাকুন এবং এই ধরনের প্রতারণামূলক প্রকল্প থেকে দূরে থাকুন।

.......Hamster Kombat তাদের গেম জনপ্রিয় করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর হাইপ তৈরি করেছে। শীর্ষস্থানীয় ইনফ্লুয়েন্সার, জনপ্রিয় ইউটিউব ব্লগার এবং ইন্টারনেটে অন্যান্য মিডিয়া ব্যবহার করে তারা ট্রেন্ড তৈরি করেছে, যার ফলে গেমটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে! এখানেই তাদের সফলতা। এই বিপুল পরিমাণ ইউজারদের পেমেন্ট তাদের পক্ষে প্রসেস করা সম্ভব হবে না।

সোর্স: zoombangla.com

05/08/2024

রাষ্ট্রীয় সম্পদে আগুন কেন?
রাস্ট্রীয় সম্পদ লুটপাট কেন?
বাড়িঘরে আগুন কেন?
দোকানপাটে লুটপাট কেন?
কিসের অশনিসংকেত এগুলো। সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের কষ্টের আন্দোলনকে ওরা পুঁজি করে স্বার্থ হাসিলের চেষ্টা যে করছে তা আর বোঝার বাকি নাই।

আল্লাহ আমাদের হেফাজত করুন। রাস্ট্র পরিচালনায় অযোগ্য কেউ যেন আর না আসে এটায় মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইলো।

18/07/2024

এদেরকে কেন বয়কট করছেন না???আপনারই তো আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব এরা, বিশ্বাস করেন শুধু একবার ঘৃর্ণা করে এদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, ইনশাআল্লাহ মানুষ হয়ে যাবে।

16/07/2024

কোটার পক্ষ নিয়ে কোন বড় ভাই, ছোট ভাই, বন্ধু পোষ্ট করেন তবে দয়া করে আমাকে অ্যানফ্রেন্ড করে দিয়েন আপনার ফ্রেন্ড লিস্ট থেকে

15/07/2024

অভিনন্দন আর্জেন্টিনা❤️
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ২০২৪।


শুভকামনা কলম্বিয়া ❤️

আর্জেন্টিনা- ১
কলম্বিয়া - ০

10/07/2024

অভিনন্দন আর্জেন্টিনা❤️❤️❤️

আর্জেন্টিনা- ২
কানাডা- ০
কোপা আমেরিকা ২০২৪

ফাইনালের জন্য শুভকামনা ও অভিনন্দন

27/06/2024

ছোট দলগুলো শুধু অঘটনেরই জন্ম দিতে পারে কিন্তু প্রতিযোগিতা করতে পারেনা। সেমিফাইনালের সৌন্দর্য নষ্ট করে দিয়েছে একদম।
শুভকামনা রইলো #দক্ষিণ_আফ্রিকার জন্য

26/06/2024

অভিনন্দন আর্জেন্টিনা❤️❤️❤️❤️❤️

আর্জেন্টিনা- ১
চিলি- ০
কোপা আমেরিকা ২০২৪

Address

Naogaon
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Dream Store Ngn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Store Ngn:

Share