Muslim's Way

Muslim's Way আতর, দাওয়াহ টি-শার্ট, পাঞ্জাবি ও অন্যান্য সুন্নাহ সামগ্রী

16/06/2024

ঈদ মোবারক 🌙

11/11/2023

আমি কোরআনের ৯০ জায়গায় পেয়েছি আল্লাহ বান্দার রিজিক নির্ধারণ করে রেখেছেন এবং রিজিকের দায়িত্ব নিয়েছেন। কেবল এক জায়গায় পেয়েছি — “শয়তান তোমাদের কে অভাব অনটনের ভয় দেখায়।” [সূরা বাক্বারাহ : ২৬৮]

সত্যবাদিতায় আল্লাহ অতুলনীয়, তাও আমরা তার নব্বই (৯০)টি ওয়াদার প্রতি আস্থা রাখতে পারি না। অথচ চরম মিথ্যুক যে শয়তান তার কথার উপর গভীর বিশ্বাস রাখি!

— হাসান বাসরি (রহ.)

04/11/2023

“আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তাকে নিজের জন্য তৈরি করে নেন; নিজের ভালোবাসার উপযুক্ত করে নেন; নিজের বন্দেগীর জন্য নিবেদিত করে নেন। ফলে সেই ব্যক্তির মনোযোগ হয়ে যান আল্লাহ, মুখ ব্যস্ত হয়ে যায় আল্লাহর স্মরণে, অঙ্গ-প্রত্যঙ্গগুলো ব্যস্ত হয়ে যায় আল্লাহর কাজে।”

— ইমাম ইবনুল কাই্যয়িম (রহ.)

02/11/2023

দুনিয়া হচ্ছে বেলে মাটির মত, এতে যতই পানি ঢালবেন ততই তা শুকিয়ে যাবে। আপনার হৃদয় দুনিয়ায় মোহে কখনোই পূর্ণ হবে না, অতৃপ্ত থেকে যাবে। যতই তাঁকে পানি দেননা কেনো ততই সেই তৃষ্ণার্ত হয়ে উঠবে। কেননা এই হৃদয় ত রবের স্মরণ ব্যতিত অন্য কিছুতে প্রশান্তি লাভ করে না।

28/03/2023

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেনঃ

মু’মিন পুরুষদের বল, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য শুদ্ধতর। তারা যা কিছু করে আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত।

রেফারেন্সঃ
সূরা আন-নূরঃ ৩০

অন্যান্য ইবাদতের প্রতিদান আল্লাহ তা‘আলা তার দয়ার বদৌলতে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কিন্তু সিয়ামের প্রতিদান ও তা...
24/03/2023

অন্যান্য ইবাদতের প্রতিদান আল্লাহ তা‘আলা তার দয়ার বদৌলতে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কিন্তু সিয়ামের প্রতিদান ও তার সাওয়াব এর চেয়েও বেহিসেবী সংখ্যা দিয়ে গুণ দিয়ে বাড়িয়ে দেয়া হবে। হাদীসে কুদসীতে আল্লাহ বলেন,

كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ الْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ قَالَ اللهُ عَزَّ وَجَلَّ (إِلاَّ الصَّوْمَ فَإِنَّهُ لِيْ وَأَنَا أَجْزِي بِهِ

‘‘মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান দশ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে। আল্লাহ তা‘আলা বলেন, কিন্তু সিয়ামের বিষয়টি ভিন্ন। কেননা সিয়াম শুধুমাত্র আমার জন্য, আমিই এর প্রতিদান দেব। (মুসলিম : ১১৫১)

অর্থাৎ কি পরিমাণ সংখ্যা দিয়ে গুণ করে এর প্রতিদান বাড়িয়ে দেয়া হবে এর কোন হিসাব নেই, শুধুমাত্র আল্লাহই জানেন সিয়ামের পুণ্যের ভান্ডার কত সুবিশাল হবে।

20/03/2023

আমাদের মৃত্যুর চেয়ে ভবিষ্যতের ভয় বেশি;

অথচ মৃত্যুই ভবিষ্যৎ ।

"রমাদান"এক বিরাট "জাহাজের" মতো! গুনাহের সাগরে ডুবে থাকা বান্দাকে উদ্ধার করে মুক্তির বন্দরে পৌঁছে দেয়ার জন্য প্রতিবছর ঘাট...
19/03/2023

"রমাদান"এক বিরাট "জাহাজের" মতো! গুনাহের সাগরে ডুবে থাকা বান্দাকে উদ্ধার করে মুক্তির বন্দরে পৌঁছে দেয়ার জন্য প্রতিবছর ঘাটে এসে নোঙ্গর ফেলে।

~শাইখ আতিক উল্লাহ (হাফি.)

01/03/2023

Assalamu Alaikum
Welcome to Muslim's Way

Address

Parbatipur, Dinajpur
Parbatipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim's Way posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share