09/05/2026
“কুরআন-সুন্নাহর আলোকে ঈমান-আকীদা
জানার এক অনন্য পাথেয়!”
প্রথম খণ্ডে স্থান পেয়েছে ঈমানের শর্তাবলি, কুফরের ভয়াবহতা, তাকফীরের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা এবং ঈমান ভঙ্গের প্রচলিত ত্রিশটি কারণের বিশদ আলোচনা। পাশাপাশি আহলে কিবলার কুফর, মুনকিরে হাদীস (আহলে কুরআন), ওয়ালা-বারা, শাতেম ও মুরতাদের বিধানও এতে আলোচিত হয়েছে। আধুনিক মতবাদ ও সমসাময়িক বিভ্রান্তির মধ্যে গণতন্ত্র, সংবিধানের কতিপয় ধারা, সেকুলারিজম, হিউম্যানিজম, লিবারেলিজম, ফেমিনিজম, ওয়াহদাতুল আদয়ান, ইন্টারফেইথ, “ধর্ম যার যার, উৎসব সবার”–এর মতো ধারণাগুলোর শরয়ি পর্যালোচনাও এতে রয়েছে। এছাড়াও বিধর্মীদের অনুষ্ঠানে অংশগ্রহণ, তাদের খাবার গ্রহণসহ সমাজে প্রচলিত নানা বিষয়ের দলীলভিত্তিক আলোচনা সংযোজিত হয়েছে।
দ্বিতীয় খণ্ডে আকীদা বিষয়ক মৌলিক আলোচনা দিয়ে শুরু করে আকীদার বিভিন্ন ধারা, তাদের পরিচয় এবং সংশ্লিষ্ট কিতাবসমূহ তুলে ধরা হয়েছে। ইমাম আবু হানীফার আকীদা ও মাতুরিদী আকীদার পার্থক্যের দাবি এবং তার বাস্তবতা, সালাফের আকীদা ও বর্তমান সালাফী আকীদার পার্থক্য, জাদীদ ইলমুল কালাম—এসব গুরুত্বপূর্ণ বিষয় গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। এছাড়া আল্লাহ তাআলা ও তাঁর সিফাতের বিভিন্ন প্রকার, সেগুলোর বিধান এবং আরশ সম্পর্কে সঠিক আকীদাও বিস্তারিতভাবে আলোচিত হয়েছে।
বইটিতে আরও রয়েছে তাওহীদুর রুবূবিয়া, তাওহীদুল উলূহিয়া, তাওহীদুল হাকিমিয়া সহ তাওহীদের বিভিন্ন প্রকার নিয়ে বিশ্লেষণ ও পর্যালোচনা। সর্বোপরি, জরুরি অথচ অনালোচিত বহু বিষয়ের দলীলসমৃদ্ধ আলোচনা এতে সংযোজিত হয়েছে, যা পাঠকের জন্য হবে এক মূল্যবান দিকনির্দেশনা—ইনশাআল্লাহ।
অর্ডার লিংক কমেন্টে...
অথবা সরাসরি ইনবক্স করুন আমাদের ফেইসবুক পেইজে।
হটলাইন- 09639002255
----------------------------
🎉আমাদের অন্যান্য অফারসমূহ-
🚛 মাত্র ৪০ টাকায় সারাদেশে হোম ডেলিভারি!
🚛 ১৪৯৯৳+ অর্ডারে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি।
🎁 প্রতি অর্ডারেই থাকছে নিশ্চিত উপহার!
📲 বিডি বুকস এ্যাপ থেকে অর্ডারে অতিরিক্ত ৫% ছাড় !!
🎯 এছাড়াও বিডি বুকস থেকে প্রথম অর্ডারে (সর্বনিম্ন ৯৯৯৳ ) "FIRSTORDER" কুপনকোড ব্যবহার করে পাচ্ছেন ১০% অতিরিক্ত ছাড় (সর্বোচ্চ ১০০৳)।